Author: Md Sagor

 অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন‌ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ গ্রাউন্ডফ্লোরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমকে “বৈষম্যমূলক” আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল দাবি করেন। তারা আরো বলেন, বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন অতিদ্রুত প্রত্যাহার করা না হলে আমরা এর থেকেও কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজনে ক্লাস বর্জন করব। যেসময় আমাদের পাঠদান ও গবেষণা কার্যক্রমে মনোনিবেশ করার কথা কিন্তু আজ আমাদের এর জন্য আন্দোলন করতে হচ্ছে। তারা আরো বলেন, ‘একজন মানুষ একটি পেশায় আসার সময়…

আরও পড়ুন

 দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। জরিমানা করা হয়েছে মো. উজ্জ্বল মিয়াকে। তঁার বাড়ি পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলায়। দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান জানান,ফসলি জমি থেকে বালু উত্তোলন করছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উজ্জ্বল মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন,‘ফসলি জমি থেকে মাটি বা বালু উত্তোলন করা অবৈধ। এতে ফসলি…

আরও পড়ুন

 সোয়াইব আলী জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত মুক্ত ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংগঠন ফিচার, কলাম ও কন্টেন্ট লেখকদের সংগঠন ‘জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স’- এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সিদরাতুল মুনতাহা ও সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (২৫ মে) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক সুবর্ণ আসসাইফ, সাবেক সভাপতি আবির হাসান সুজন এবং সাবেক সাধারন সম্পাদক মহমুদুল হাসান মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ সনের জন্য ১৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়। পরিচালনা পরিষদের বাকি সদস্যরা হলেন, সহ সভাপতি রুকাইয়া মিজান মিমি ও…

আরও পড়ুন

 এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আওয়াল মিজবাহ। চতুর্থ দাপে আসন্য মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ জুন। প্রথম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটের মাঠে লড়াই করছে মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আওয়াল মিজবাহ। যেখানে বিএনপির সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে ভোট বর্জনের আহ্বান করেছে বিএনপির দায়িত্বশীলরা সেখানে তার নির্বাচনে অংশগ্রহণ কে কেন্দ্র করে উপজেলাতে সমালোচনার ঝর বয়ছে। অনেকে দাবী করছে পরিচিতি অর্জনের জন্যই ভোটে…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাককে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক তালতলী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান। আগামী ৫ জুন চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বহিষ্কার করা চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তীরছা এলাকার এম কে টি ব্রিকসে ট্রাক্টরে পিষ্ট হয়ে ১ যুবক নিহত হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড না দূর্ঘটনা এমন প্রশ্ন এখন টক অফ দা টাউন। ঘটনাটি আজ ২৩ মে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১.৩০ এ সময় ঘটে বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় উপজেলার ভারড়া ইউনিয়নের শহিদুলের ছেলে রনি (১৭) ঘটনাস্থলেই মারা যায়। দুপুর ১২ টার দিকে ট্রাক্টরে পিষ্ট যুবককে কয়েকজন ট্রাক্টর শ্রমিক রনিকে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিমা ও আবাসিক ডাক্তার মো.ফরহাদ রেজা তাকে মৃত ঘোষণা করেন। তারা বলেন, আমাদের কিছু করার ছিলো না, কারন তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।…

আরও পড়ুন

ভারতের পশ্চিম বঙ্গের কলকাতার নিউটাউন এলাকার এক ফ্ল্যাট থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, তিনি এমপি আনোয়ারুলের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত নয়। পশ্চিম বঙ্গরে একাধিক গণমাধ্যম বলছে, রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ তার খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে।স্থানীয় পুলিশের বরাতে কলকাতা পুলিশ জানিয়েছে, এমপির সম্পূর্ণ মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। দেহের মূল অংশ ট্রলিতে পরে পাচার করা হয়েছে, আর দেহাবশেষ উদ্ধার করা গেছে। কয়েকটি সূত্র জানায়, এ হত্যাকাণ্ডে…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গারী ব্যবসার সম্রাট আলাল উদ্দিনের ভাঙ্গারী দোকান থেকে বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে জনতা। এ ঘটনায় জড়িত দুই কিশোরকে পুলিশের হাতে তুলে দেয় তারা। শনিবার দুপুরে পৌর শহরের উপজেলা সড়কের আলাল উদ্দিনের দোকানে এ ঘটনা। ওইসময় শতাধিক জনতা তার দোকান ঘেড়াও করে ক্ষোভ জানায়। তাদের অভিযোগ,উঠতি বয়সের কিশোরদের দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমুলক কাজ করিয়ে থাকেন ভাঙ্গারী আলাল। যে কারনে মাদক সেবনের টাকার জন্য, মরিয়া হয়ে ভাঙ্গারী আলালের নির্দেশে বিভিন্ন চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িয়ে পড়ে ওই কিশোররা। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে পৌরশহরের খরস এলাকা থেকে সাকিল (২০) নামে এক কিশোরকে হাতে নাতে ধরে…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচনে বিজয়ী সকল শিক্ষক নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দরা এই শপথ বাক্য পাঠ করান। এতে শিক্ষকদের সামগ্রিক কল্যাণ সাধন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভূমিকা রাখা সহ শিক্ষার পরিবেশের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ গনতন্ত্র ও জনগনের ভোটাধিকার বিনষ্টকারী আওয়ামী সরকারের অধীনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরের বড় বাজারে সর্বসাধারনের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে । আজ শনিবার (১৮ই মে) সকাল ১১টাশ যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম,সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু,সদস্য মিজানুর রহমান খান,মারুফুল ইসলাম,শরফুদৌলা ছটলু,সিরাজুল ইসলাম, হাজী…

আরও পড়ুন

পলাশবাড়ীগাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়,নিহত পাপিয়া (৪৫) উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে৷ আজ (১৮ মে) সকাল ৯ টায় নিহত পাপিয়ার চাচা দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপন করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা দুলা মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে৷ এতে পাপিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়াই বাজারজাত করার দায়ে দুইটি বেকারি মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে এক হোটেল মালিককে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বুধবার (১৫ মে) বিকেলে পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযান সূত্রে জানা গেছে,মানহীন পণ্য,অপরিচ্ছন্ন পরিবেশ,নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য বানানো,উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়াই বাজারজাত করার দায়ে পৌর শহরের বুরুঙ্গা এলাকার চম্পা বেকারীকে ১০ হাজার টাকা ও ঠাকুরবাড়ি কান্দা এলাকার ভৈরব বেপারীকে ১৫ হাজার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে অভিনব কায়দায় ভোট কারচুপির প্রমাণ পেয়েছেন আদালত। এতে আদালত ভোট পুনঃগণনা করে পরাজিত প্রার্থী সৈয়দ মুজাহিদ আলীকে ১০৩ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেছেন। আদালত সূত্রের বরাতে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫ নং ওয়ার্ডে নির্বাচন করেন টিউবওয়েল প্রতীকে সৈয়দ মোজাহিদ আলী ও ফুটবল প্রতীকে মো. আবু সুফিয়ান। কিন্তু ভোট গণনার পূর্বে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তারা অভিনব কায়দায় ফল ঘোষণা করে কেন্দ্র থেকে চলে যান। এতে ৯৮ ভোটের ব্যবধানে সৈয়দ মুজাহিদ আলীকে পরাজিত দেখানো হয়। এরপর সৈয়দ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে গণধ-র্ষণ ও হ’ত্যা মামলার রায়ে ২ জনের মৃ’ত্যুদ’ণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনাল আদালত। বুধবার (১৫ই মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইবুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় দেন। মৃ’ত্যুদ’ণ্ডপ্রাপ্ত আ’সামীরা হলেন- জেলার রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজম্মিল মিয়ার ছেলে আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া। আদালতের এ রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ ও আসামী পক্ষের আইনজীবী অ্যাডভকেট সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। রায়ের ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবি গণমাধ্যমকে বলেন, ভি’কটিম রাশেদা বেগমকে গ’ণধ’র্ষণ ও হ’ত্যা করার অভিযোগে তার ভাই আব্দুল খালিদ…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের দেইল্যা গ্রামের একটি ধান ক্ষেত থেকে গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় ২ জন মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। গতকাল ১২ মে রবিবার দুপুর আনুমানিক ৩.৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। এতে মারাত্মক ভাবে আহত হন মোকনা ইউনিয়নের দেইল্যা গ্রামের আয়তুলের স্ত্রী কোকিলা (৪৮) ও শাহাআলমের স্ত্রী অঞ্জনা বেগম (২৮) প্রতিবেশীরা অচেতন মহিলাদের মাথায় পানি দিলে একসময় তাদের জ্ঞান ফিরে আসে। আহতরা জানায় পুরো ঘটনা। সন্ধ্যার পর তাদের নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনলে কর্তব্যরত ডাক্তার পরিক্ষা-নিরিক্ষা করে দেখেন কোকিলার ডান পা খুবই বাজে ভাবে কয়টা খন্ডে ভেঙ্গেছে, তাই তার উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ডেইলি স্টারের অব্যাহতিপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কর্মরত শিশু প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু,নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেছে সচেতন নাগরিক সমাজ। সচেতন নাগরিক সমাজ’র প্রতিনিধিরা মৌলভীবাজারের বিভিন্ন চা-বাগান সরেজমিন পরিদর্শন শেষে সুষ্ঠু তদন্ত ও পাঁচ দফা দাবি জানান। মঙ্গলবার (১৪ই মে) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপনে লিখিত বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজীম তিথিল এসব দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে ফারহা তানজীম তিথিল বলেন, “এ বছরের ৬ই ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বাসায় আদিবাসী এই শিশুটির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। সে বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণের জন্য সচেতন নাগরিক সমাজের পক্ষে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব চেক নিয়ে ব্যাংকে গিয়েছিলেন তার নিজের একাউন্ট থেকে টাকা উঠাতে। কিন্তু ব্যাংক তাকে টাকা না দিয়েই ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার (১৪ই মে) এ ঘটনাটি ঘটে। এই বিষয়টি নিয়ে চেকের পাতার ছবি দিয়ে তিনি ফেইসবুকে একটি ট্যাটাস দিয়েছেন। তাতে লিখেছেন ‘আইসিবি ইসলামিক ব্যাংক মৌলভীবাজার শাখায় গিয়েছিলাম টাকা উঠাতে। ব্যাংক থেকে বললো ক্যাশ সংকট। টাকা দিতে পারবে না। জানতে চাইলাম কত দিন ধরে এই অবস্থা? উপস্থিত গ্রাহকরা জানালেন, দুই মাস ধরে ব্যাংক টাকা দিচ্ছে না। ব্যাংকের এক কর্মকর্তা বলেন আমাদের কিছুই করণীয় নাই। যত পারেন বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করুন।বাংলাদেশ ব্যাংকই আমাদেরকে এই অবস্থার…

আরও পড়ুন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জে চলতি বছরের শুরুতে সরকারের নির্দেশনা অনুযায়ী ধান ও চাল সংগ্রহকালীন অভিযানের শুভ উদ্বোধন করা হয়। ১৩ই মে (সোমবার) দুপুরে বকশীগঞ্জ উপজেলা কার্যালয়ের খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা। আরো উপস্থিত ছিলেন খাদ্য গুদামের নিয়ন্ত্রক শাহীনা আক্তার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(এলএসডি) মোঃ সাইফুল ইসলাম সহ বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত অটো রাইস মিল মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম আমাদের জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মনিরামপুর থানাধীন জোঁকার মাঠে ধান ক্ষেত থেকে উদ্ধার পাবনা জেলার ভাঙ্গুরা থানার শ্রীপুর গ্রামের মেসকাত হত্যার আসামি কুখ্যাত সন্ত্রাসী ড্রাইভার শাহীন হোসেনকে (৪৪) গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। আসামি শাহীন হোসেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।ঘটনার বিবরণ অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকশ টিম গোপন তথ্যের ভিত্তিতে ইতোপূর্বে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধারসহ একজন নারী ভাড়াটে কিলারসহ ২ জনকে গ্রেফতার করেন। সে সময় একমাত্র হত্যাকারী ভাড়াটে কিলার শাহীন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে কিলার শাহীনকে যশোর শহরের শংকরপুর এলাকা হতে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে হত্যাকাজে ব্যবহৃত চাকু ও…

আরও পড়ুন

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ভূইয়ার জনসংযোগ ও মধ্যনগর বাজারে অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতীয়াপাড়া গ্রামের নতুন বাজার থেকে শুরু করে শতাদিক মোটরসাইকেল নিয়ে হামিদপুর চৌরাস্তা হয়ে মধ্যনগর বাজারে গনসংযোগ শেষে মধ্যনগর বাজারে অফিস উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক। অফিস উদ্বোধনের সময় সঞ্চালনায় ছিলেন মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বক্তব্য প্রদান করেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার , উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার সর্বস্তরের…

আরও পড়ুন