Author: Md Sagor

সোয়াইব আলী, জবি প্রতিনিধি অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে দুই ঘন্টা ক্লাস নেয়া থেকে বিরত থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির পালন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ ও ইন্সটিটিউটের শিক্ষকরা। এদিন বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু থাকলেও এই সময়ে শিক্ষকরা কোনো ধরনের ক্লাস নেয়নি। তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল। এর আগে, গত রোববার (২৬ মে) একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। আগামী ৪…

আরও পড়ুন

সোয়াইব আলী, জবি প্রতিনিধি গুচ্ছভুক্ত দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ রিমালের তান্ডবে পূর্বনির্ধারিত আবেদনের সময়ের চেয়ে ২৪ ঘন্টা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে বিশ্ববিদ্যালয় ও বিভাগ পছন্দক্রম দিতে পারবেন। মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, আজকে যখন যে সময় শেষ হওয়ার কথা ছিল তার থেকে ২৪ ঘন্টা বাড়ানো হচ্ছে। অর্থাৎ আজকে যেই সময় শেষ হওয়ার কথা ঠিক…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তীব্র জোয়ারে বাঁধ ভেঙে বরগুনার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। পায়রা ও বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে বরগুনা সদর ও আমতলী উপজেলায় এসব গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া এলাকায় তিনটি ও সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা এলাকায় দুটি গ্রাম প্লাবিত হয়েছে। জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরগুনার বিভিন্ন নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় ৫০ সেন্টিমিটারেরও বেশি পানি বেড়েছে। পানির তীব্র চাপে দুর্বল বেড়িবাঁধ ভেঙে যায়। এতে প্রায় পাঁচটি এলাকার লোকালয়ে পানি প্রবেশ করে ঘরবাড়ি তলিয়ে যায়। এসব এলাকার বিভিন্ন পুকুর ও ঘেরের মাছ জোয়ারের পানিতে ভেসে…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার একাধিক ডলার প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ও সকল অপকর্মের গুরু,মোহাম্মদ নুরু কে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এস আই সামছুজ জোহা এস আই ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে (২৬ মে) রাতে অভিযান চালিয়ে ফরিদপুর ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মোঃ নুরু মন্ডল কে দড়ি তাজপুর গ্রামে সোনা মণ্ডলের তলমোড় হইতে গ্রেফতার করে। পুলিশ জানায় সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। আজ (২৭ মে) সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ। এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান আসামী…

আরও পড়ুন

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি, গাইবান্ধাপৃথক দুই মাদক মামলায় জুয়েল রানা ও দুদু শেখ নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে জুয়েল রানার ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস এবং দুদু শেখের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর আসামি আবদুল জলিল নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুনতাসির আহমেদ ও সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। এই রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদেরকে আদালত…

আরও পড়ুন

পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেন্টাডলও মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাব। এ সময় মোতাহার আলী (৩৬) নামের এক যুবক কে মাদকসহ গ্রেফতার করেছে । শনিবার (২৬ মে) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মোতাহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার কুড়ি পাইকা গ্রামের সালজার রহমানের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ মে) বিকেলে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দগঞ্জের গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকা থেকে মোতাহার আলীকে গ্রেফতারসহ তার কাছে থাকা নেশা জাতীয় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। এ সময়…

আরও পড়ুন

 তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মাদকের কুফল ও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭শে মে) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগীতায় কলেজ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এ সময় তিনি বলেন মাদক এমন একটি জিনিস তার কোন সুফল নেই। পরিবারের একটি সদস্য যখন মাদকাসক্ত হয়ে পড়ে তখন পুরো পরিবারের ক্ষতি হয়ে যায়। মাদক মানব জীবনের জন্য ক্ষতিকর। মাদকাসক্ত একজন মানুষ তার মাদকের ব্যয় মেটানোর জন্য নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। মাদক যেনো আমাদের সুন্দর জীবনকে ধ্বংস করতে না…

আরও পড়ুন

 সোয়াইব আলী,জবি প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার ও অষ্টম জাতীয় বেতনস্কেল সংশোধনের দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিসিস)। আগামীকাল মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। আজ সোমবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি পালনের কর্মসূচী গ্রহণ করেছে। তবে চলমান পরীক্ষাসমূহ এ কর্মসূচীর…

আরও পড়ুন

 সোয়াইব আলী, জবি প্রতিনিধি: একজন বিজ্ঞানী স্বার্থক হবেন তখনই যখন তার গবেষণার ফলাফল সকলের কাছে সহজেই বোধগম্য হয়। জিনোম এডিটিং বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। সোমবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এর যৌথ আয়োজনে জিনোম এডিটিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য সাদেকা হালিম বলেন, “একজন বিজ্ঞানী স্বার্থক হবেন তখনই যখন তার গবেষণার ফলাফল সকলের কাছে সহজেই বোধগম্য হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিনোম এডিটিং বিষয়ে গবেষণায় বিজ্ঞানীদের উৎসাহিত করে যাচ্ছেন। কারণ জিনোম এডিটিং আমাদের কৃষকদের…

আরও পড়ুন

 তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি’ র‌্যাব-৯ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রসহ দেলোয়ার হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে। সোমবার (২৭ মে) দুপুরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন। প্রেস ব্রেসফিংয়ে দেয়া তথ্য থেকে জানা গেছে, আটক দেলোয়ার হোসেন একজন বাংলাদেশি বিট্রিশ নাগরিক। র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে দেলোয়ার হোসেন তার সহযোগিদের নিয়ে মাদক সেবন করছে। র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল তাৎক্ষণিকভাবে জাগছড়া চা এলাকার পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার…

আরও পড়ুন

 তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ১০ বছর বয়সী ভাগ্নিকে নিজ মামা সিয়াম মিয়ার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষনের বিষয় নিয়ে ধামাচাপার চেষ্টা করা হয়। অভিযুক্ত মামা সিয়াম মিয়াকে খুঁজছে পুলিশ। অভিযুক্ত সিয়াম মিয়া উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের আলী হোসেন এর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত ২৫ মে পুকুরে থালা-বাসন ধৌত করতে গেলে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী জড়ো হলে সিয়াম পালিয়ে যায় । এ ঘটনায় কন্যা শিশুর মাতা বাদী হয়ে ওই…

আরও পড়ুন

 আহমেদুজ্জামান,কমলগঞ্জঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা শেষ মুহুর্তে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোটযুদ্ধে বিজয়ের লক্ষ্যে সভা সমাবেশ, উঠান বৈঠকসহ জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান(আনারস) ও কৃষি মন্ত্রীর সহোদর উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল(মোটরসাইকেল) এর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে এমন ধারনা করছেন নির্বাচন বোদ্ধা,  রাজনৈতিক বিশ্লেষক,সাধারন ভোটার ও সচেতন নাগরিকরা। এছাড়া চা শ্রমীক নারী নেত্রী গীতা রাণী কানুও ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আলোচনায় রয়েছেন।তবে উপজেলার অধিকাংশ জনপ্রতিনিধি ইমতিয়াজ আহমেদ বুলবুর…

আরও পড়ুন

 পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দেড় বছর বয়সী ছামিরা আক্তার নামের এক শিশু বালতির পানিতে পড়ে মারা গেছে। শনিবার (২৫ মে) বিকেল আনুমানিক ৬ টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  মৃত ছামিরা আক্তার ওই গ্রামের সুজন মিয়ার মেয়ে। স্বজনরা জানান, বাবা-মা ধান মাড়াইয়ে ব্যস্ত ছিলেন। তাদের অসচেতনতায় দূর্ঘটনা ঘটে যায় বলে জানায় স্থানীয়রা। ওই সময় ছমিরা আক্তার খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে বাড়ির টিউবওয়েল সংলগ্ন বালতির পানিতে ডুবে শিশুটি মারা যায়। এ বিষয়ে শিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোকন আকন্দ বলেন, এলাকায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ধরনের দুর্ঘটনায় সবার সাবধানতা অবলম্বন করা…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে চুরি মামলার ৭ দিন পার হলেও ভাঙ্গারী ব্যবসায়ী আলাল উদ্দিন (৫০) কে এখনো গ্রেফতার হয়নি। গত ১৮ মে এমদাদুল হক বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় চুরির মামলা করেন। মামলার অন্য দুই আসামী সোহাগ ও শাকিব গ্রেফতার হলেও চোরকারবারীর মূলহোতা আলাল এখনো গ্রেফতার হয়নি। অভিযোগ রয়েছে, আলাল প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাঁকে গ্রেফতার করছে না পুলিশ। মামলা সূত্রে জানা যায়,এমদাদুল হক রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে। সে দুর্গাপুর পৌরসভার বুরঙ্গা গ্রামের নুরু মিয়ার বাড়িতে গৃহ নির্মাণের কাজ করছিলো। গত ১৬ মে কাজ শেষ করে কাজে ব্যবহৃত সকল জিনিসপত্র নুরু মিয়ার বাসায় রেখে চলে…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬-মে) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে এ শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা (ইউএনও) এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফজালুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন,…

আরও পড়ুন

 শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৬ ও ২৭ মে প্রদর্শিত হয় বাংলা নব্য নাট্যধারার প্রবক্তা সেলিম আল দীন এর গণহত্যা বিষয়ক বিখ্যাত নাটক ‘নিমজ্জন’। নাটকটির পরিকল্পনা ও নির্মাণ করেছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক। বিশ্বময় সংঘটিত গণহত্যার প্রতি ধিক্কার জানিয়ে নাটকটির এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাটকের ঘটনা প্রবাহে বিশ্বের বিভিন্ন স্থানে ঘটমান গণহত্যা ও নৃশংসতার প্রত্যক্ষদর্শী আগন্তুক দীর্ঘকাল বিশ্বভ্রমণের পর এক অদ্ভুত শহরে আসেন, পুরোনো বন্ধুর খোঁজে। অধ্যাপক বন্ধু, তাঁর সহকর্মী, কবি এবং ছাত্রের সঙ্গে যখন দেখা হয় তখন শহরে চলতে থাকে একের পর এক নৃশংসতা। নানা ঘাত…

আরও পড়ুন

 সোয়াইব আলী জবি প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও যৌন-হয়রানির শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। তিনি বলেন, এমনকি ছেলেরা কর্মক্ষেত্রেও যৌন হয়রানির শিকার হচ্ছে। শনিবার (২৫ মে ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি: বাস্তবতা ও করণীয়’ বিষয়ক সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্যে উপাচার্য এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটি। উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম  বলেন, ‘বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও হয়রানির শিকার হয়ে থাকে। তিনি আরও বলেন, শিক্ষক কর্তৃক…

আরও পড়ুন

 ভোলা প্রতিনিধি: আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মে ৩য় ধাপে লালমোহন উপজেলার নির্বাচন উপলক্ষে শালিক মার্কার প্রার্থী ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শনিবার সকাল থেকে লালমোহন উপজেলা বিভিন্ন ইউনিয়ন গণসংযোগ করেন শালিক মার্কার প্রার্থী আলহাজ্ব আকতার হোসেন হাওলাদার। এ-সময় আলহাজ্ব আকতার হোসেন হাওলাদার বলেন, আগামী ২৯মে আপনাদের মূল্যবান রায় নিয়ে আপনাদের পাশে থাকবো এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে এই লালমোহন উপজেলাকে মাননীয় এমপি মহোদয় এর সাহায্য নিয়ে একটি আধুনিক উপজেলা পরিষদ ঘরে তুলবো। আপনারা সকলে আমার মার্কা এবং উন্নয়নের মার্কা শালিক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত…

আরও পড়ুন

 পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে ঘটনাস্থলেই বাসটির হেলপার সুমন মিয়া (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ মে) সকালে পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়ার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ওই সময় গাইবান্ধা থেকে অরিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন মিয়া মারা যায়। তবে এ ঘটনায় আর…

আরও পড়ুন

 গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ৪০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৬ মে) গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ে এই আর্থ-সামাজিক প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) সুশান্ত কুমার মাহাতো। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সমাজসেবার সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।প্রশিক্ষণের প্রথম দিনে গাইবান্ধা জেলা সাত উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর ৩০ জন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন