Author: Md Sagor

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছমির মিয়া (৩৩) কে তের বছর পর গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক, এসআই অনিক রঞ্জন ও শমসেরনগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। জানা যায়, ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে ঘাতক পিতা ছমির মিয়া। এ ঘটনায়…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছমির মিয়া (৩৩) কে তের বছর পর গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক, এসআই অনিক রঞ্জন ও শমসেরনগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। জানা যায়, ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে ঘাতক পিতা ছমির মিয়া। এ ঘটনায়…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশেরনঅভিযানে দুর্জয় ঘোষ (২২) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে। গ্রেফতারকৃত দুর্জয় যশোর সদর উপজেলার বড়বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষের ছেলে। ভুয়া পরিচয় দেয়া দুর্জয় ঘোষের কাছ থেকে অকিটকিসেট,চার জোড়া হ্যান্ডকাপ,১২টি শটগানের বিস্ফোরক কার্টুজ,একটি লেটবল কার্টুজ,পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল, দুটি মালার মাথা, একটি হাসুয়া ও একটি ছুরি উদ্ধার করা হয়। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন,ডিবির এসআই শাহিনুর রহমান শুক্রবার সন্ধ্যায়,শহরের বেজপাড়া শ্রীধরপুরপাড় রোডে দুর্জয়ের ঘর থেকে উল্লেখিত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেন। ওসি বলেন, ডিবি পুলিশের কাছে গোপন তথ্য ছিল দুর্জয় ঘোষ…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে, হাট-বাজারে, অলি গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেশিরভাগ ওষুধের ফার্মেসির নাই ড্রাগ লাইসেন্স। এসমস্ত ফার্মেসিতে নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং প্রশিক্ষিত ফার্মাসিষ্ট ব্যতীত জীবনরক্ষাকারী গুরুত্বপূর্ণ ওষুধসহ অ্যান্টিবায়োটিকও বিক্রি করা হচ্ছে অবাধে। ফলে জনগণ রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। বিশেষ করে অভাবী ও নিম্নবিত্ত লোকজনকে বেশিরভাগ ওষুধ দোকানি নিজেরাই ডাক্তারের মতো অহরহ চিকিৎসা করছে। সরকারের ওষুধ প্রশাসনের নীতিমালা মোতাবেক বৈধ ফার্মেসির ও প্রত্যেকটিতে ওষুধ বিক্রি করার জন্য প্রশিক্ষিত ফার্মাসিষ্ট থাকতে হবে। কিন্তু এসব দোকানে এ ধরণের নিয়ম-নীতির কোনো বালাই নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়মিত কঠোর মনিটরিং এবং বিশেষ অভিযানের…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে চলমান জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২ সাংবাদিককে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে গত মঙ্গলবার (৯ জুলাই) সিএমপির বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক নুর মোহাম্মদ রানা। সে দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রাম বিভাগ এর আঞ্চলিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জিডিতে জিয়া নামের একজনকে বিবাদী করা হয়েছে। সে কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলের জুয়ার আসরের ম্যানেজার বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। জিডির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, সংবাদ প্রকাশের জেরে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে। এই বিষয়ে আমি বাকলিয়া…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান  বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নে চর আইরমারী আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গ্রামের ধানক্ষেতের সরু নিচু আইল দিয়ে যাতায়াতের একমাত্র পথ। এতে ওই এলাকার প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ২০১১-২০১২ইং সালে ওই এলাকার স্বহৃদয়বান আক্কাছ আলী স্কুলটি নির্মাণের জন্য ৩৩ শতাংশ জায়গা দান করেন। তার দান সূত্রে জায়গার উপরেই চর আইরমারী আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে সকল শ্রেণি মিলিয়ে শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন। বিদ্যালয়ের চারিপাশেই ধানক্ষেত ও নিচু এলাকা। প্রাথমিক বিদ্যালয়টিতে শিশুদের যাতায়াতের জন্য যে রাস্তা নির্মাণ করা…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের ১৭দিন পরেও সন্ধান পাওয়া যায়নি ২৪ বছরের মমতা খাতুন নামের এক বাক প্রতিবন্ধীর। তাকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় তাঁর পরিবারের লোকজন। নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের বাবা। নিখোঁজ মমতা খাতুনের বাড়ি দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল জব্বার। জানা যায়,নিখোঁজ মমতা খাতুন বাক প্রতিবন্ধী। সে গত ২৬ জুন সকাল ১০টার দিকে নিজ বসত বাড়ীর সামনে রাস্তার পাশে বসা ছিল। কিন্তু হঠাৎ সেখান থেকে সে উধাও হয়ে যায়। পরিবারের লোকজন তাকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। আশপাশে কোথাও না পেয়ে টানা দুইদিন আত্মীয়-স্বজনদের বাড়ি সহ সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুঁজি করেও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্বব্যাপী গনতন্ত্রও মানবাধিকার নিয়ে কাজ করছে Democracy Scholars International. আন্তর্জাতিক মানের এই সংগঠনে আজ শুক্রবার মৌলভীবাজার জেলার বাসিন্দা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শালিসি মোঃ কামাল হোসেনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। আরো ও মনোনীত হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহমুদুর রহমানকে সংঘঠনের সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে। মহিলা সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট নারী নেত্রী রাজনৈতিক ফেলো বেগম শাহাজাদি আলতাফ। আন্তর্জাতিক মানের এই সংগঠনের শাখা-প্রশাখা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সভাপতি রাজনৈতিক ফেলো মানবাধিকার কর্মী ও গণতন্ত্র প্রশিক্ষক মিজানুর রব বলেন, কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতি ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত শুক্রবার (১২ জুলাই) বিকেল ৬টায় স্থানীয় নবাবগঞ্জ বাজারে ঐক্যবদ্ধ ভূকশিমইল ইউনিয়নবাসী ও বাজার ব্যবসায়ীদের উদ্যেগে অনুষ্ঠিতব্য মানববন্ধনে বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জাকারিয়া আলম মিতুলের পরিচালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হেলাল উদ্দিন, নবাবগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আফজল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল জলিল তুলা, সমাজসেবক সিরাজুল ইসলাম রাজু, ব্যবসায়ী হেলাল উদ্দিন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজার এলাকাসহ আশপাশের ১০ টি গ্রামে টানা কয়েকদিন বিদ্যুৎ…

Read More

গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদকের রাণী গ্রেফতার। ঢাকা-রংপুর মহাসড়কে নিয়মিত আন্ডার পাসের পূর্ব পার্শ্বে গাড়ি চেকিং করা কালে ( ১০ জুলাই)বুধবার পঞ্চগড় টু ঢাকাগামী আলম এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫৮৮০ তল্লাশী করে ৩ মাদকের রাণী, আসামী মরিয়ম (১৮), খাদিজা (৩০), এবং সাদিয়া (১৬) কে সর্বমোট ৮০ বোতল ফেন্সিডিল সহ তাদের কে গ্রেফতার করা হয় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আছাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত,৩ নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হবে ।

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি:: একহাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। বুধবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার। এর আগে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর’র সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার। তিনি বলেন, বাংলাদেশ যুবলীগ সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে বন্যা কবলিত এক হাজার সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ…

Read More

নওগাঁ প্রতিনিধি: বগুড়া জেলার সান্তাহারে প্রতিষ্ঠিত ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র। গত ২০২৩ সালের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সহকারি প্রকৌশলী মাহাথির মোহাম্মদ জাতির জনককে  নিয়ে কটুক্তি করেন। সেখানে উপস্থিত থাকা কেউ সেটার প্রতিবাদ করেন না। সঙ্গে সঙ্গে অত্র প্রতিষ্ঠানের সাহায্যকারী মাসুদ রেজা প্রতিবাদ করেন। এই প্রতিবাদই কাল কাল হয়ে দাড়িয়েছে মাসুদ রেজার। এ বছর ১৫ আগষ্ট আসার আগেই  সান্তাহার থেকে কুমিল্লায় তাকে শাস্তিমূলক  বদলি করার অভিযোগ পাওয়া গেছে। সান্তাহার ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভায় সহকারি প্রকৌশলী মাহাথির মোহাম্মদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে…

Read More

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলায় ”বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” ও ”বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়। এ সময় ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু),…

Read More

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে প্রকল্প উপকারভোগীদের বন্যার পূর্বাভাসভিত্তিক মাল্টিপারপাস ক্যাশ গ্রান্ট বিতরণ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জন্য বন্যার্থদের উদ্ধার ও পুনর্বাসন সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে। (১১ জুলাই) বৃহস্পতিবার দুপুরে বেসরকারী এনজিও সংস্থা আনন্দের আয়োজনে এবং ওয়েল্টহাংগারহিলফে ( WHH) এর অর্থায়নে উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদ সম্মুখ হতে এ বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের বন্যাদুর্গত এলাকার ২৫০জন বন্যার্থদের মাঝে ৬ হাজার ৬০টাকা করে মোট পনেরো লাখ ১৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এবং ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জন্য বিভিন্ন বন্যার্থদের উদ্ধার ও পনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দাতা সংস্থা (WHH) এর ফাইন্যান্স অফিসার…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সদর ইউনিয়ন চেয়ারম্যানের নিজ বাসভবনে উৎসবমুখর পরিবেশে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আ.লীগের সকল নেতাকর্মীদের অংশগ্রহণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির পরামর্শক্রমে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা সহ ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করা এবং ইউনিয়ন সম্মেলন সফল করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ সভাপতি আবুল কাশেম মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার জনতা বাজার ও উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন। বিতরণ শেষে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, জেলা ব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজকে বিশ্বম্ভরপুর উপজেলা কমপ্লেক্সে এবং জনতা বাজারে বন্যার্তদের মাঝে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে জেলার বিভিন্ন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। বুধবার (১১ই জুলাই) সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এমদাদুল হক এর কাছে তাদের নিজেদের প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দেন। প্রার্থীতা প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন,মোঃ খসরু আহমেদ ও মো:হাবিবুর রহমান মসুদ। গত ৬ই জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন । বর্তমান চেয়ারম্যান প্রার্থীরা হলেন–মো: দেলওয়ার হোসেন বাচ্চু,তোফায়েল আহমেদ তুয়েল,মোঃ সেজুল আহমদ,খোবরুহ মোহাম্মদ কোরেশী। আগামী ২৭ জুলাই মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । উল্লেখ্য; মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম…

Read More

সোয়াইব আলী, জবি প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। বুধবার (১০ জুলাই) বিকেল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এরপর তারা প্রতিবাদ মিছিল নিয়ে রায়সাহেব বাজার, তাঁতীবাজার অতিক্রম করে গুলিস্তানের জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ তাদের এই আন্দোলন চলে। অবরোধ ও আন্দোলন কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীরা ব্যানার, জাতীয় পতাকা, শরীরে সাদা কাপড় জড়িয়ে মাঠে নামে। ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘সারাবাংলায় খবর…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে চলমান কোটা সংস্কারের দাবিতে সারাদেশে ছড়িয়ে পড়া আন্দোলনে সংগঠিত আন্দোলনকে সমর্থন করে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী নাজির ইমরানের সভাপতিত্বে এবং রাজিব সূত্রধরের উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখবেন বিশ্বজিৎ নন্দী, রিয়াজুল আহমেদ, হিরন আহমেদ, সঞ্জীব দেব, মো. সালাউদ্দীন। শিক্ষার্থীরা চরম বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। পাশাপাশি পিএসসি’র প্রশ্নফাঁস সহ সকল প্রতিষ্ঠানের দূর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করার এবং চাকুরীতে আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান। বর্তমানে শিক্ষা ব্যবস্থার যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা আগামীদিনের জন্য শিক্ষাকে ধ্বংস করার জন্য চক্রান্ত…

Read More

মামুন হোসাইন চরফ্যাশন (ভোলা) ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের এর পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ও সমাজ সেবক মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) জোহরবাদ লালমোহন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো.ইকবাল হোসাইন জুলহাসের আয়োজনে লর্ডহার্ডিঞ্জ বাজার হাজী চাঁদ মিয়া হাওলাদার জামে মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মৃত্যু বার্ষিকি পালিত হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লর্ডহার্ডিঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসাইন জুলহাস, লর্ডহার্ডিঞ্জ…

Read More