Author: Md Sagor

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার (৩ জুলাই) রাত ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হাবীব। এর আগে রোববার (১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ফরিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে স্বীয় পদ থেকে সামিয়ক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছেন। এই প্রজ্ঞাপন বলা হয়- স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৫১ (১) ধারা লঙ্ঘন করে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, সাদুল্লাপুরে সোলেনামা সম্পাদন করার…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশ শহরের বেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পর্নো প্রস্তুতকারী ও প্রচারকারী চক্রের সদস্য রাজীব কুমার দাস (২৩) ও বিথী আক্তার (২৪)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজিব বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামের সুজন কুমার দাসের ছেলে ও বিথী মুন্সিগঞ্জ জেলা সদরের নয়াদিগির পাহাড় এলাকার মৃত মোহাম্মদ আলী মেয়ে। ঘটনার বিবরণ অনুযায়ী গত ৭ মার্চ ময়মনসিংহের ফুলপুর থানার ৪০৩ নম্বর জিডি মূলে অন্তরা আক্তার (১৫) নামে একটি মেয়ে নিখোঁজের সূত্র ধরে যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই রাত সাড়ে ১০টায় বেজপাড়া পিয়ারী মোহন রোডে অভিযান পরিচালনা করে পর্নো প্রস্তুতকারী ও প্রচারকারী চক্রের রাজীব…

Read More

নিজস্ব প্রতিবেদক: ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন ২ নং জাফলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন। গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের ছবি জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার করা হচ্ছে অবশেষে এই বিষয়ে মুখ খুলে রীতিমতো প্রতিবাদে মুখর এই ইউপি সদস্য। ইউপি সদস্য হেলাল উদ্দিন সাংবাদিকদের সাথে কথা বলে দাবী করেন,আমি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক, জুয়া,ইভটিজিং, বাল্য বিবাহ সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি।কিন্তু আমার এহেন কর্মকাণ্ডে একদল লোক পূর্ব শত্রুতার জের ধরে উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার ক্লিন ইমেজে কলংকের দাগ দেওয়ার জন্য উঠে পরে…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা স্কুলে এলেও আসেনি কোনো শিক্ষক। ফলে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে আবারও বাড়িতে ফিরে যায়। মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকার জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়,১৫-২০ জন শিক্ষার্থী স্কুলের নিচতলায় দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে শিক্ষক কেউ আসেনি জানতে চাচ্ছে তখন শিক্ষার্থীরা সবাই বলতেছে কোনো স্যার আসেনি। তখন সময় কয়টা বাজে বললে শিক্ষার্থীরা বলেছে ১২ টা বাজে। শিক্ষকদের কক্ষ তালাবদ্ধ দেখা যায় ওই ভিডিওতে। স্থানীয় বাসিন্দা মো. করিম…

Read More

গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ছামিউল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) দুপুরের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু ছামিউল ইসলাম বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত জহিদুল ইসলাম বিস্কুটের ছেলে। সে দক্ষিণ মন্দুয়ার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে থেকে ওই গুচ্ছগ্রামে বসবাস করতেন ছামিউল। অবিবাহিত এই যুবক রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন। এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জুয়েল মিয়া বলেন, ছামিউল ইসলাম নামের এক যুবকের মৃত্যুর ঘটনা শুনেছি। এমন ঘটনা অত্যন্ত…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের অভিযানে এক শত বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ৩০ জুন সন্ধা সাড়ে ৫ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর এলাকার বেরবেরী হাওর সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই চোরাই চিনি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায়,সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি পাচারের উদ্দেশ্যে এক জায়গায় মজুদ করেছে চোরা কারবারিরা। খবর পেয়ে মধ্যনগর থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় ১শত বস্তা চিনি উদ্ধার…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামি সজিব খান ওরফে ফিরোজ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) সকালে সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়ায় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সজিব খান ওরফে ফিরোজ খান সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান খান ওরফে গোলজার খানের ছেলে। পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামী…

Read More

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে উৎসব মুখর পরিবেশে নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দদেরকে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার উপজেলা পাবলিক হল মিলনায়তনে বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ সময় নবগত চেয়ারম্যান ইফতে খারুল আলম খান চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ,ইতি আক্তারকে বরণ করে নেয়া হয়। বিদায়ী চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,কল্পনা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ,ওসি উজ্জ্বল কান্তি সরকার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর আলোকে “জরুরি সাড়াদান” পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে রবিবার (৩০-জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীমা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ডিমলা থানার…

Read More

এসএসসি ও এইচএসসি ৯/১১ বন্ধুদের উদ্যোগে সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার চরইসবপুর, আইলাকান্দি, নটপুর ও অলুপাড়া গ্রামের বন্যাকবলিত শতাধিক দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮শে জুন) খাদ্য সামগ্রী বিরতণ করেন ওসমানীনগর উপজেলার এসএসসি ও এইচএসসি ২০০৯ ও ২০১১ সালের এসএসসি ও এইচএসসি ব্যাচের বন্ধুমহল। ওসমানীনগর ও বিশ্বনাথে উপজেলার চরইসবপুর, আইলাকান্দি, নটপুর ও অলুপাড়া গ্রামে ওসমানীনগর উপজেলার এসএসসি ও এইচএসসি ২০০৯ ও ২০১১ সাল ব্যাচের দেশ ও প্রবাসী বন্ধুমহলের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বন্যা কবলিত মানুষের হাতে তুলে দেন দিলীপ দাস, লতিফুর রহমান উজ্জ্বল, পাপ্পু চন্দ, ঝলক পাল, শামীনুর রহমান, মুক্তাদির, সুনীল…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি দ্বিমুখী বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রার্থী চূড়ান্ত করে বিদ্যালয়ের ‘তিন পদে নিয়ম রক্ষায়’ নিয়োগ পরীক্ষার আয়োজন করে নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী জেলা প্রশাসক এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্যালয় সূত্র জানায়, পদগুলোর মধ্যে অফিস সহায়ক পদে বিদ্যালয়ের ‘প্রধান শিক্ষকের শ্যালকের স্ত্রী সাবিনা ইয়াসমিন’ নিরাপত্তা কর্মী পদে ‘সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলের ভাতিজা মোমিন ইসলাম’ এবং আয়া পদে ববিতা রানীকে নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩ পদের বিপরীতে লোক দেখানো ৯ জন প্রার্থী। অভিযোগে বলা হয়েছে, শালহাটি দ্বিমুখী…

Read More

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন,যেকোন দুর্যোগে সরকারি সাহায্য ও সহযোগিতার পাশাপাশি বেসরকারি সহযোগিতা একটি প্রশংশনীয় উদ্যোগ। তিনি আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্হা “ক্যাপ ফাউন্ডেশন” এর উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন,যেকোন দুযোগ দূর্বিপাকে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সবকিছু নিয়ে মানুষের পাশে রয়েছে। এজন্য সবাইকে সাহস নিয়ে এসকল পরিস্হতি মোকাবেলা করতে চহবান জানান। এসময় তিনি ক্যাপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট…

Read More

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মাসুদ হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম (২৩) আহত হয়েছে। বুধবার বিকেলে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা ৩ নাম্বার ওয়ার্ড এ ঘটনা ঘটে। আহত স্বামী মাসুদ হাওলাদার জানান, বুধবার বিকেলে কামরাঙ্গা গাছের কামরাঙ্গা পাড়াকে কেন্দ্র করে জসিম খা, তার ছেলে আতিক সহ আমার স্ত্রীকে ঘর থেকে বের করে বুকে বড় একটি ইট দিয়ে আঘাত করে, পরে এলোপাতাড়ি মারধর করে। এসময় আমাকে না পেয়ে দেশি অস্ত্র দিয়ে আমার বসত ঘর কুপিয়ে তছনছ করে দেয়। এতে ঘরের প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। এবং চরমানিকা পুরাতন বাজার আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দুর্ঘটনায় সুমন শেখ (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) ভোর বেলার দিকে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মো. রাশেদ শেখের ছেলে। পুলিশ জানায়, নিহত ভ্যানচালক সুমন ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল থেকে ভ্যান নিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় ফিরছিল। প্রতিমধ্যে ঘটনাস্থল নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সুমন নামে ওই ভ্যানচালক ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুই দিন পর ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৮ জুন ) উপজেলার পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নামক স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৬ জুন (বুধবার) রাতে নিখোঁজ হন তারা। তাদের মধ্যে ফারুক হেসেন দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সদ্য সমাপ্ত নির্বাচন কে কেন্দ্র করে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতীয়াপাড়া গ্রামের বাসিন্দা মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়ার কর্মী সমর্থকদের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন নাগরিক এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলার প্রায় সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করে। উল্লেখ, গত ৭ জুন নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের বেশকিছু কর্মী সমর্থক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মোস্তাক আহমেদের সঞ্চালনায় জহিরুল…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় চার শিক্ষার্থীকে এক নারীর ছুরিকাঘাত। উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী জান্নাতী আকতার ফাতেমা(২১)নামের এই নারী হঠাৎ করে বিদ্যালয়ে ঢুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। আহতদের মধ্যে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল আনুমানিক ১১ টার দিকে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি তিন শিক্ষার্থী হলেন, সেতু খাতুন , মিতু আক্তার ও রাবেয়া খাতুন। তারা তিনজনেই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এরমধ্যে ছুরির আঘাতে সেতুর বাম হাত, মিতুর পিঠ ও রাবেয়ার দুই পা…

Read More

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে পরকিয়া ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে স্ত্রীকে তালাক দিয়ে বিপাকে পরেছেন তারেক রহমান নামের এক পুলিশ সদস্যসহ তার পরিবারের সদস্যরা। স্ত্রীকে দেয়া তালাকের খবর শুনে শ্বশুর বাড়ি থেকে সোনা গহনা টাকা পায়সা নিয়ে বাবার বাড়িতে পালিয়ে গিয়ে স্বামীসহ শ্বশুর পরিবারের সদস্যদের মামলা হামলার হুমকি ধামকি দিয়ে আসছেন ওই গৃহবধুসহ তার পরিবারের সদস্যরা। তাদের অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন স্বামী তারেক রহমানসহ তার পরিবারের সদস্যরা। ওই গৃহবধুর স্বামী তারেক রহমান অভিযোগ করেন, ২০১৯ সনে তিনি জিন্নগড় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নাসির ফরাজীর মেয়ে লিজা বেগমের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বছর খানের মধ্যে তাদের ঘরে একটি কন্যা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহায় কোরবানির জন্য মৌলভীবাজার জেলায় মোট ৮৪ হাজার ৮১২টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। যার বেশিরভাগই যোগান দেবেন জেলার প্রত্যন্ত অঞ্চলের স্থায়ী ও মৌসুমী খামারিরা। গবাদিপশু কোরবানির এমন পরিসংখ্যান বিভিন্ন উপজেলা ও জেলার খামারিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী করা হয়েছে বলে প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়। বর্তমানে ঈদকে সামনে রেখে খামারিরা নিজেদের সেরা ও স্বাস্থ্যবান গবাদি পশু হাটে বিক্রির জন্য প্রস্তুত করছেন। এমনিতেই এই সময়ে গবাদি পশুর খাবারের দাম অনেক চড়া। খাবারের দাম বাড়ার অজুহাতে ব্যাপারীরাও বাড়িয়েছেন গরুর দাম। এমন পরিস্থিতিতে খামারিরাও ভালো দামের প্রত্যাশায় প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত। দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস ও…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ভুমিহীন জন সংগঠন নেতৃবৃন্দের সাথে ভুমি কর্মকর্তার মত বিনিময় সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে বে সরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিএ) সহয়োগীতায় উপজেলা ভুমি অফিস চত্বরে উপজেলা ভূমিহীন জন সংগঠনের আয়োজনে এ সভা হয়। উপজেলা ভূমিহীন জন সংগঠনের সভাপ্রধান অবিনাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাওসারুল আলম, ভুমিহীন নেতা গজেন্দ্র নাথ রায় প্রমুখ । এ সময় উপজেলার বিভিন্ন ভূমিহীন জন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Read More