Author: Md Sagor

হিয়া কুঞ্জ-কবি মাহফুজুর রহমান নীল আকাশ আর নীল সাগরের ঢেউ মিলে মিশে হয়েছে একাকার, মাের মনোকুঞ্জে কে যেন এসেছে কে যেন হয়েছে কার। হিয়া কুঞ্জে ফুটেছে যে কত ফুল জুই, চামেলী আর বকুল। ভেবে ভেবে তাই হই যে সারা মনের দুয়ারে কে যেন দিয়েছে নাড়া। নীশিতে কে যেন মনের কুঠুরিতে লাগিয়ে দিয়েছে তালা, ঘরের ভেতর বন্দি করে মোরে বাইরে বাজায় বেহালা। আমি যে আকুল ভেবে ব্যাকুল হলাম যেন হতাশ, মনের ভেতের ছড়িয়ে দিল প্রেমের সু-বাতাস। কবি পরিচিতি: মাহফুজুর রহমান সহকারী শিক্ষক কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নাগরপুর,টাংগাইল।

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করা হয়। এর আগে স্মারক ৭১ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এর স্ত্রী মমতাজ খন্দকার, পুত্র শাহারিয়ার নাসের জয়,…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৬৭) গতকাল রবিবার (৬ই জুলাই ) রাত্রি ৩ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে রবিবার (৭জুলাই ) দুপুর ১২ টায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি সাংবাদিক আজিজুল হক বাবু…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধি: রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় সড়ক সংস্কার ও পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৭ই জুন (রবিবার) দুপুর তিনটায় বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফখরুজ্জামান মতিন প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মোঃ শাহ আলম, একেএম নুর আলম নয়ন (সভাপতি বকশীগঞ্জ মিডিয়া প্রেস ক্লাব), ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক (ফজলু), আলমাস সরকার, ইমরান (সমাজসেবক), বেলাল সহ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও এলাকার ব্যক্তিবর্গগন। জানা যায়, গোয়ালগাঁও ৬ নম্বর ওয়ার্ডের ফকিরের মোড় থেকে পানাতিয়া পাড়া ঈদগাঁমাঠ প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ হবে। মেসার্স ধ্রুব ট্রেড এজেন্সি এ কাজটি পেয়েছেন। প্রাথমিক…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলার রামসরা শ্রীশ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ ( ইস্কন) মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান হয়েছে। আজ রবিবার(৭ ই জুলাই) শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে হোম যঞ্জের মধ্য দিয়ে পূর্ণ রথযাত্রার মাঙ্গলিক পূজার্চ্চনার কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর ভগবান শ্রী কৃষ্ণেরর বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই রথ যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। রথ যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি পবিত্র ধর্মীয় উৎসব। বাংলা ক্যালেন্ডার মতে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ যাত্রা উৎসব পালিত হয়ে থাকে। প্রতি বারের ন্যায় দেশবিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতে রামসরা শ্রীশ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ ( ইস্কন) মন্দিরে শুরু হয় রথ…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। ১০ম বছরের মতো এবারো কমলগঞ্জের রথযাত্রা উদযাপন পরিষদ ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রোববার (৭ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান…

Read More

ববি প্রতিনিধি সরকারি চাকরিতে কোটা সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল বের করে আবাসিক হল ও লাইব্রেরি প্রদক্ষিণ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দুপুর ৩ টা পর্যন্ত মহাসড়কে অ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন ছাড়া প্রায় সকল যানবাহনই বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, আমরা কোটা বাতিলের আন্দোলন করছি না। আমরা চাইছি কোটার সংস্কার। বিদ্যমান বৈষম্যমূলক কোটার বাতিল করে, পাহাড়ি জনগোষ্ঠী যাদের জীবনযাত্রা আমাদের থেকে ভিন্ন ও কষ্টসাধ্যের,…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা সদর পৌরসভা এলাকায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।স্থানীয়রা তাকে গণধোলাই দেওয়া শুরু করল পরে পুলিশ পরিচয় দাবি করে। এরপর খবর পেলে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। শনিবার(৬জুলাই) সন্ধ্যার আগে শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. শাহ আলম। তিনি বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তার বাড়ি লালমনিরহাটের বানভাসা গ্রামে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,বিকেলে দক্ষিণ ধানগড়া এলাকায় ছাদ খোলা একটি বাথরুমে গোসল করছিলেন এক গৃহবধূ। এ সময় এক লোক ভিডিও করছিল। স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার ছাদে কবুতর খেতে এসে ছাদ থেকে পড়ে একটি বন বিড়ালটি আহত হয়। পরে আহত অবস্থায় বন বিড়ালটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার (৬ই জুলাই) দিনে শ্রীমঙ্গল পৌর এলাকার শ্যামলী আ/এ থেকে আহত অবস্থায় বন বিড়ালটি উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্যামলী আবাসিক এলাকায় একটি বাসার ছাদে কবুতর খেতে এসে ছাদ থেকে পড়ে বন বিড়ালটি আহত হয়। পরবর্তীতে ওই এলাকার রুবেল মিয়া নামের একজন বিড়ালটিকে মাটিতে পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। আমরা বন বিড়ালটি উদ্ধার করি। উদ্ধার করা বন বিড়ালটি বনবিভাগের কাছে হস্তান্তর করা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: চোখ রাঙিয়ে কুশিয়ারা নদী তীর সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়ন। এদিকে রাজনগর উপজেলার উত্তরভাগ ও ফতেহপুর ইউনিয়নের বন্যায় চরম ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ। উজানের পাহাড়ি ঢল আর গেল ক’দিনের ভারী বর্ষণে চোখ রাঙ্গানিতে নদী দেখাচ্ছে তার ভয়ঙ্কর রাক্ষুসে রূপ। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। প্রতিবছরই বর্ষার মৌসুমে নদীর পুরাতন বাঁধ ( ডাইক) ভেঙে স্থানীয় বাসিন্দারা বন্যাকবলিত হয়ে চরম দুর্ভোগ পোহান। বাঁধ নির্মাণের স্থায়ী প্রতিকার চেয়ে নানা স্থানেও ধরনা দিয়েও শুধু প্রতিশ্রুতি আশার বাণী ছাড়া কাজের কাজ কিছুই হয় না। তাই দীর্ঘদিন থেকে বর্ষা এলেই ওই স্থানের নদীর পুরাতন ডাইক ভেঙে প্লাবিত হয় গ্রামের পর…

Read More

জবি প্রতিনিধি: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকুর বলে দাবি করে প্রচারণা চালানো হচ্ছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ছবিটি আদৌ পিংকুর ছবি কি না তা নিয়ে প্রশ্ন উঠছে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে। পিংকুর দাবি, ছবিটি তার নয়, পূর্ব শত্রতার জেরে তাকে হেয় প্রতিপন্ন করতে একটি বিশেষ মহল তার নাম জড়িয়ে একটি ফেইক ছবি দিয়ে এধরণের অপপ্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, একজন ব্যক্তি হাতে মোবাইল নিয়ে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় একটি সোফায় বসে আছেন। তার সামনে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব—হাসে অন্তর্যামী।”-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে রথযাত্রার কথা কবিতায় লিখেছেন, সে রথযাত্রার রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য যেমন আছে তেমনি রথের কিছু মজার এবং আশ্চর্য করা তথ্য রয়েছে। রথযাত্রা বা রথদ্বিতীয়া আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হিন্দুদের অন্যতম প্রধান একটি ধর্মীয় উৎসব। আজ রবিবার (৭ ই জুলাই /২৩ শে আষাঢ় )শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথ…

Read More

জলঢাকা প্রতিনিধি: নীলফামারী জলঢাকা উপজেলায় বন্ধকী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই (বুধবার) সকালে উপজেলার মীরগঞ্জ নিজপাড়া এলাকায়। মামলা সূ্ত্রে ও সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানায়,এ এলাকার অতিন চন্দ্র রায় গত ১ বছর পূর্বে প্রতিপক্ষ প্রতিবেশী বিরেন চন্দ্র রায় ও ধিজেন চন্দ্র রায়ের মোট ৮০ শতাংশ জমি বন্ধক নেয়। প্রতিপক্ষ বিরেন চন্দ্র রায়ের ২০ শতাংশ জমি ৮০ হাজার টাকা ও ধিজেন চন্দ্র রায়ের ২ বিঘা জমি ২ লাখ ২০ হাজার…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীর ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে কয়েকশ পরিবার। তীব্র ভাঙনে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে আবাদি জমি, ভিটেমাটিসহ সহায় সম্পদ। এমনকি ভাঙনে বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত এসব এলাকার মানুষজন প্রতিনিয়ত আতংকে দিন কাটাচ্ছেন। শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকা ঘুরে দেখা যায় ভাঙনের এই ভয়াবহ চিত্র। স্থানীয়রা জানান, একাধিকবার মধুমতী নদীর ভাঙনের শিকার হয়েছেন এখানকার মানুষ। গত বছর পানি উন্নয়ন বোর্ড ইউনিয়নের শিয়রবর গ্রামের ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও আবারও ভাঙনে ভেসে যাচ্ছে সেগুলো। যার ফলে ভাঙনের মুখে পড়েছে কয়েকশ পরিবার। তাই ভাঙন রোধে স্থায়ী সমাধান চায় এলাকাবাসী।…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কার ও মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির নামে টোকেন বাণিজ্য করে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সমিতির সদস্য হয়ে টোকেন দিয়ে চলছে সহস্রাধিক অবৈধ কার ও মাইক্রোবাস। লাইন খরচের নাম দিয়ে সমিতি কর্তৃক প্রতি মাসে গাড়ি থেকে ১০০ টাকা নির্ধারিত একটি ফি আদায় করে যাচ্ছেন সমিতির লাইনম্যান অভি ও সানি নামের দুইজন লোক। এসমস্ত অধিকাংশ গাড়ির নেই কোনো রুট পারমিট। অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। এসব গাড়ির চালকরা সমিতির দেওয়া নির্দিষ্ট টোকেন বা স্টিকার দেখিয়ে পুলিশের তল্লাশি থেকে মুক্তি পান। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, গাড়ির যাবতীয় কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও সমিতির…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধার  চারটি  উপজেলার প্রায় অর্ধলক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।বন্যায় প্লাবিত তাদের বসবাড়ি। ঘরের ভেতরে জমেছে কোমর পানি। এই পানির ওপর নির্ঘুম রাত কাটছিল তাদের। জহুরা,সাইদুল পানি  ভেঙে ছুটছে আশ্রয়ের ঠিকানায়।সেই সাথে ঘরবাড়ি  নিয়ে নৌকা করে নিরাপদে ছুটছেন বানভাসি মানুষ গুলো। গাইবান্ধায় ৪ উপজেলায় পানিবন্দী ৩০ হাজাররেও অধিক মানুষ।নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসি মানুষগুলো? এরই মধ্যে বন্যার আরও অবনতি হওয়ায় এখন তারা স্থানীয় বেড়িবাঁধসহ আত্মীয়দের কাছে ঠাঁই নিবেন বলে জানান বন্যা দুর্গত এই মানুষরা। খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে গাইবান্ধা সদর উপজেলার গিদারি, কামারজানি, মোল্লারচর, ঘাগোয়া,…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সার্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ৪র্থ দিনে আরও জোরালো ভাবে সর্বাত্মক কর্মবিরতি চলছে। ৪ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১ টায় টানা ৪র্থ দিনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি  কৃষি অনুষদের সামনে অবস্থা কর্মসূচি পালন করছে। অপরদিকে একই সময়ে কর্মচারী পরিষদ  প্রশাসনিক ভবনের সামনে অবস্থা কর্মসূচি পালন করছে। অবস্থা কর্মসূচি পালন না করলেও কর্মবিরতি পালন করছেন পবিপ্রবি কর্মকর্তা পরিষদ।  আজ  শিক্ষকদের উপস্থিতি ছিলো অন্য  দিনের চেয়ে বেশি । এই সময় শিক্ষকরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের এই সর্বাত্মক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়ছে…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল:  নড়াইলের লোহাগড়ায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। বুধবার (৩ জুলাই) রাত  ১০ টার পরে উপজেলার পাংখারচর পাকার মাথা বটতলায় এ ঘটনা ঘটে। মৃত নজির আহমেদ কাজীর ছেলে আহত কাজী ইমরান পুলিশের উপ পরিদর্শক (এস আই) পদে খুলনায় কর্মরত আছেন। তিনি নিজ বাড়ি পাংখারচর গ্রামের কাজী পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসার পথে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা…

Read More

 মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা জেলার সব নদ-নদীগুলোতে ফের পানিবৃদ্ধি পেয়েছে। ফুলছড়ি পয়েন্টে যমুনা ও ব্রাহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় দফার বন্যায় পানিবন্দী হয়ে পড়ছে সহস্রাধিক পরিবার। কোথাও কোথাও ভাঙছে বাঁধ ও রাস্তা দ্বিতীয় দফার বন্যা, পানিবন্দী হাজারও পরিবার,বাদ ভেঙে সাঘাটা উপজেলায় প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম অন্যদিকে, হু হু করে পানি প্রবেশ করছে নুতন নুতন এলাকা। মানুষের ঘরবাড়িতে হাঁটুপানি জমেছে। তলিয়ে গেছে ফসলি জমি। গাইবান্ধা জেলার বেশ কটি উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা মাঠে হাঠু পানি। দুর্ভোগে স্কুল, কলেজও মাদ্রাসা ছাত্র-ছাত্রী। বৃহস্পতিবার (৪ জুলাই) গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম থেকে জানানো হয়- গত ২৪…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ স¤পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের হল রুমে জেলা যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ’র সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু। সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ…

Read More