Author: Md Sagor

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাঁচ বছরের অধিক সময়ে পৌরসভার বৈদ্যুতিক লাইন ব্যবহার করছেন মদিনা কনফেকশনারীর মালিক লিটন । তিনি নিজ দোকানে দুটো সংযোগ লাইন স্থাপন করেছেন একটি পল্লী বিদ্যুতের আর অপরটি বকশীগঞ্জ পৌরসভার যা তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবহার করে আসছেন। গত ১০ই জুন (সোমবার) রাত ৮ টায় বকশীগঞ্জ পৌর এলাকার মালিবাগ মোরে মদিনা কনফেকশনারি নামে এক প্রতিষ্ঠানের ব্যবসায়ী লিটন তিনি অবৈধভাবে তার দোকানে পৌরসভার লাইন ব্যবহার করে আসছেন। পৌরসভার মেয়র ফখরুজ্জামান মতিন জানান, গত ৯ই মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন হয়েছিল আমি শপথ গ্রহণ করার পর থেকে দেখি পৌরসভা কার্যালয়ে অধিক পরিমাণে বিদ্যুৎ বিল আসে এতে…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এমন নির্দেশনা বাস্তবায়নে জমির মালিকানা সহ পাকা ঘর পেলেন ৫৮ টি পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্প, গুচ্ছগ্রাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তিন সংস্থা সারাদেশে সরকারের খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে। এরই অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে ৩০টি ও এরেন্ডাবাড়ি ইউনিয়নে ২৮টি মোট ৫৮ টি ঘর নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনের পর পরেই ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমের সভাকক্ষে ভূমিহীন এবং…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুরা হলো- মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো. রানা (৮) ও মো. ফারুক মিয়ার ছেলে রানা (৯)। তারা দুজনই কেবিএ হিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, দুই বন্ধু মিলে বন্যার পানিতে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে দুই বন্ধু হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রানাকে…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধায় ২০২৩-২০২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলার সফল তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শার্মিলা শারমিনকে “ধন্যবাদ পত্র” প্রদান করা হয়েছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯ জুন দুপুরে গাইবান্ধার খামারবাড়ি ডিডিএই সম্মেলন কক্ষে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম এঁর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের তেল জাতীয় প্রকল্পের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম, ডিএই গাইবান্ধার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রোস্তম আলী, গাইবান্ধা জেলা বীজ…

Read More

গাইবান্ধা প্রতিনিধি : ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহাবুবুর রহমান (২৩) নামের এক শিক্ষককে পুলিশে সোপর্দ করছে মাদ্রাসা কমিটি। ঘটনাটি ঘটেছে,গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্র পুর ইউনিয়নের পোল্লাখাদা রইচ উদ্দিন মণ্ডল জোবেদা বেগম হাফেজিয়া কওমী এন্ড নূরানী একাডেমিক মডেল মাদ্রাসায়। অভিযুক্ত মাহাবুবুর রহমান পোল্লাখাদা রইচ উদ্দিন মণ্ডল জোবেদা বেগম হাফেজিয়া কওমী এন্ড নূরানী একাডেমিক মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক। অভিযুক্ত লম্পট শিক্ষক তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বাহাদুরপুর তালুককানুপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। মাদ্রাসা সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শিক্ষক মাহাবুবুর রহমান প্রায় দুই/আড়াই মাস ধরে পোল্লাখাদা রইচ উদ্দিন মণ্ডল জোবেদা বেগম হাফেজিয়া কওমী এন্ড নূরানী একাডেমিক মডেল মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধায় এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজার (অপারেশন) এ ভুল করায় সিভিল সার্জন এর দপ্তরে অভিযোগ দায়ের করলেন ভুক্তভোগী প্রসূতি শাপলা বেগম। অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করলেন সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা। ভুক্তভোগী শাপলা বেগম সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যধানঘড়া গ্রামের৷ নাজমুল হাসানের স্ত্রী। অভিযোগে জানা গেছে, শাপলা বেগম গভবর্তী অবস্থায় শারীরিক অসুস্থজনিত কারণে গত ০৮-০৪-২০২৪ ইং তারিখে গাইবান্ধা পৌর শহরের এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তারের পরামর্শ নিতে গেলে ডাক্তার পরীক্ষা শেষে এদিনই ভর্তি হয়ে সিজার (অপারেশন) করার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক ওই হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তার সিজার (অপারেশন) সম্পন্ন…

Read More

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় কৈমারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন।সীমাহীন দূর্নীতি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকে নিজের খামখেয়ালিপনায় প্রতিষ্ঠান পরিচালনা করার অভিযোগে অভিভাবক সমাবেশ করেছে ম্যানেজিং কমিটির সদস্যরা। সোমবার (১০ জুন) সকালে উক্ত বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশে দুর্নীতির অভিযোগ তুলে ধরে অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন দুলুর অপসারণের দাবী করেন সমাবেশে উপস্থিত অভিভাবক সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। প্রতিবাদ সমাবেশে উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ও কৈমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান (মাস্টার) এর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক…

Read More

চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা- পটুয়াখালি মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (৯ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫ শতাধিক শিক্ষার্থী এ অবরোধ করে। বৈষম্যমূলক কোটা বাতিল দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীরা সমাবেশ করেন, সমাবেশের পর শিক্ষার্থীরা ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন, প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে শুরু করে হিরণ পয়েন্ট পর্যন্ত র‍্যালি করে। র‍্যালির শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়। এবং শিক্ষাথীরা বলেন ‘বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত এই অন্দোলন চালিয়ে যাবে’। উল্লেখ্য যে,সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি…

Read More

রিয়াদ ইসলাম জলঢাকা: নীলফামারীর জলঢাকায় ১৭ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস জব্দ ও মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী সহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাস এলাকার মৃত তানজের আলী ছেলে মোঃ হুমায়ুন (৩৮) ও স্ত্রী আর্নিকা আক্তার (২৫)। থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে একটি চৌকস টিমের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা  ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্বর রংপুর রোডস্থ ঢাকা হাজী বিরিয়ানি হাউজের সামনে ৮ মে…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাজেটের আগেই যে অতিরিক্ত দামে নিত্যপণ্য কিনতে হয়েছে এখন তা বিক্রি হচ্ছে আরও বেশি দামে। ক্রেতাদের দাবি বাজেট ঘোষণার দিন থেকেই নিত্যপণ্যের বাজার চড়া হতে শুরু হয়েছে । শনিবার (৮ জুন) টাঙ্গাইলের নাগরপুর সদর কাঁচাবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজেট ঘোষণার পরের দিন নিত্যপণ্যের বাজার আগের চেয়ে অস্থিতিশীল হয়েছে। সম্প্রতি উত্তাপ ছড়ানো মসলা জাতীয় পণ্য পিঁয়াজ ও আদার দাম এখনো চড়া। বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং আদা ২৮০ টাকা দরে, যা বাজেট ঘোষণার পূর্বে বিক্রি হয়েছে পিঁয়াজ ৭০ টাকা ও আদা ২৫০ টাকা কেজি। এছাড়াও দাম বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০…

Read More

সিলেট মহানগরের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সিসিক মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান- সকাল ৭টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়েছে। এর নিচে ৩ জন লোক আটকা পড়েছেন। ঘরটি টিলার নিচেই ছিলো।

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (৯ই জুন) বেলা ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়ীর গোয়াল ঘরের উপরের এক কোনে অজগরটিকে দেখতে পাওয়া যায়।পরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল। স্বপন দেব সজল জানান, দুপুর ২টার দিকে ছাদই মিয়ার বাড়ীতে হাসান মিয়ার গরু ঘরের ভিতরে ঘরের তীরের মধ্যে বিশাল অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন ঘরের সদ্যসরা। পরে খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল এসে অজগরটি…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি মো. মমিনুর রহমানকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৩। রবিবার (০৯ জুন) সকাল ১১টায় সৈয়দপুর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ। গ্রেফতারকৃত ওই ব্যক্তি উপজেলার টেপাখড়িবাড়ী ইউপির মাস্টার পাড়া এলাকার আতাউর রহমানের ছেলে মো: মমিনুর রহমান (২৮)। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত শুক্রবার (১৭ মে) দুপুর ১২টার দিকে টেপাখড়িবাড়ী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া গ্রামের মাস্টার পাড়া) আতাউর রহমানের ছেলে মমিনুর রহমান স্থানীয় ওই (৮) শিশুকে চকলেট খাওয়ানোর…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল শনিবার (৮ জুন) রাত অনুমান সাড়ে ৯টার দিকেমৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভাস্থ মৌলভীবাজার রোডের পূর্ব পার্শ্বে ‘হোটেল ইছাকী এমোস’এর আন্ডার গ্রাউন্ডের ভিতরে উত্তর পার্শ্বে থেকে সেলিম আলী (৪১) এর একটি নীল রংয়ের Honda Livo 110 cc মোটর সাইকেল চুরির ঘটনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই/সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল পৌরসভাস্থ মৌলভীবাজার রোডের পূর্ব পার্শ্বে হোটেল ইছাকী এমোস এর সামনে থেকে উপস্থিত লোকজনের সহায়তায় মোটরসাইকেল চোর মিল্টন সরকারকে আটক করা হয়। আটকের পর তাহার হেফাজত হতে চোরাইকৃত একটি Honda Livo 110 cc…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় Amber IT Limited (আম্বার আইটি) ফুলছড়ি শাখা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে ফুলছড়ি শাখার আয়োজনে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, Amber IT Limited (আম্বার আইটি) এর এজিএম মহাসিন আলম। ফুলছড়ি শাখা’র ডিলার শাজাহান মিয়া’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, ফুলছড়ি থানার এসআই শামিদুল্যাহ সরকার, এএসআই আসাদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, Amber IT Limited ফুলছড়ি শাখা’র সকল সদস্যবৃন্দ সহ প্রমুখ।

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়ার বাগুড়ী খ্রিষ্টান বাড়ি মোড়ে নাজমা ইলেকট্রনিক্সে শোরুম উদ্বোধন করেন মার্সেল ব্রান্ড এম্বাসিডর আমিন খান। শনিবার (৮জুন) বেলা ১১ টায় এ উপলক্ষে এক বন্যাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা শোরুম থেকে বের হয়ে বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। বাগআঁচড়া মার্সেল শোরুমের পরিচালক আবু মোজাফার মাসুম ও হাবিবুর রহমান হাবিবের সর্বিক পরিচালনায় দুপুর ৩ টায় ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন চিত্র নায়ক আমিন খান সহ কম্পানির উর্ধ্বতন কর্মকর্তা গণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেল কম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার নাজমুল হায়দার,হেড সেলস নুরুল ইসলাম রুবেল,হেড অফ বিজনেস মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর…

Read More

 তানভীর আহমেদ:: সুনামগঞ্জ:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪- ২৫ অর্থবছরের গণমুখী জাতীয় বাজেট পেশ হওয়ায় সুনামগঞ্জ জেলা  আওয়ামী লীগের উদ্যোগে  শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে শহরের উকিলপাড়া থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে ট্রাফিক পয়েন্ট হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণমানুষের জন্য যে বাজেট পেশ করেছে তা সত্যি প্রশসংনীয়। এ বাজেট সকলের কথা চিন্তা করেই পেশ করা হয়েছে। আওয়ামী…

Read More

নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দাবীতে শৈলকুপা থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ইট পাটকেল নিক্ষেপ করে জনতা। পরে তাদের ছত্রভঙ্গ পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। পুলিশের গুলিতে আহত হয় অন্তত ৩০ জন। এসময় জনগনের ইটের আঘাতে থানার তদন্ত ওসি রিয়াজুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা যায়,বেশকিছুদিন ধরে শৈলকুপার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা ওসি প্রত্যাহারের দাবী জানিয়ে আসছিল। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের পরেরদিন বন্দেখালী গ্রামে বাড়ীঘর ভাংচুর ও মারামারির ঘটনা ঘটে। ২৩ মে মামলা দায়ের হয়। সেই মামলায় সাবেক ছাত্র নেত…

Read More

কমলগঞ্জ(মৌলীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।       ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্য নিয়ে  শনিবার (৮ জুন) হতে আগামী শুক্রবার (১৪ জুন) পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমিসেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।       শনিবার (৮ জুন)দুপুর ১২ টায়  কমলগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত বুথে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন।      এসময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ত্রিশজন গৃহ ও ভূমি পাপ্ত উপকারভোগীদের মাঝে খারিজা ফর্সা  হস্তান্তর করেন।পরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত।         কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রইছ আল রেজুয়ানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন।…

Read More

 গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি সিএনজিসহ ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করছে র‌্যাব। একইসাথে গোলাম রব্বানী (২২) ও খোরশেদ আলম (১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। শনিবার (৮ জুন) সকাল র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার গোলাম রব্বানী লালমনিরহাট সদর উপজেলার আফজাল নগর গ্রামের অবর উদ্দিনের ছেলে ও খোরশেদ আলম পূর্ব দালাল পাড়া (আফজাল নগর) গ্রামের সহিদার রহমানের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  আজ সকাল ৬ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাদুল্লাপুর থানাধীন কাদেরের মোড়ের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার…

Read More