Author: Md Sagor

মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ- সুবিধা বঞ্চিত মানুষের জন্য সরকার কমিউনিটি ক্লিনিক বাস্তবায়ন করেন ২০০০ সালের ২৬ এপ্রিল, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়। অথচ,মা-শিশু ছাড়াও সাধারণ রোগের পাশাপাশি ক্যান্সারের স্কিনিং করার কথা এসব ক্লিনিক থেকে। রয়েছে রোগী রেফার করার পদ্ধতি। কমিউনিটি ক্লিনিক সরকারের সর্বনিম্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামো। এ ক্লিনিকগুলো থেকে বিনামূল্যে ৩০ ধরনের ঔষধ সরবরাহ করা হয়। অথচ ৮ থেকে ৯ প্রকারের ঔষধ ছাড়া জানেন না প্রান্তিক রোগীরা। গাইবান্ধা জেলার সাত উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দ্রুত সময়ের মধ্যে জরুরি চিকিৎসা সেবা দিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে ৩০৫টি। যাতে মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা সেবা পায়। অথচ এ-ই ক্লিনিকেই যেন মানুষের দুর্ভোগ’ সকাল…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার সকল উপজেলায় ৫ আগস্ট(সোমবার) দুপুরে থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও পতনে সড়ক-মহাসড়ক ও পাড়া-মহল্লায় লাখ লাখ জনতা আনন্দ উল্লাস করেছেন। সরেজমিনে দেখা গেছে ও স্থানীয়রা জানায়- শেখ হাসিনার পদত্যাগের খবরে পাড়া মহল্লা থেকে বেরিয়ে আসে লাখ লাখ জনতা। পরে সড়ক-মহাসড়কে জড়ো হয়ে উল্লাস ও আনন্দ মিছিল করছে বিভিন্ন বয়সের লাখ লাখ মানুষ। গাজীপুরের জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা,মেম্বারবাড়ি,বাঘের বাজার,মাওনা, টঙ্গী,কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াসহ পুরো গাজীপুরেই বইছে আনন্দের বন্যা। এদিকে গাজীপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের দলীয় কার্যালয় ভাঙচুর এবং বিভিন্ন পোস্টার ব্যানার ছিড়ে সেগুলোতে আগুন দিচ্ছে সাধারণ জনতা। সাধারণ মানুষের মুখে মুখে নতুন…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারাদেশ।৩ আগস্ট (শনিবার) দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ১৫ জন আহত হন। সরজমিনে দেখা যায়, শনিবার বেলা ১১টা থেকে আন্দোলনরত ছাত্ররা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়। এদিকে সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। কিছু সময় পর ছাত্ররা লাঠি -সোঠা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যায়।এ সময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয়…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে অধাঘন্টা ব্যাপী বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার (৩আগস্ট) সকাল সারে দশটায় বিক্ষোভে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে  শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাব্বির সাকিব অপুর্ব ও রুশদা বক্তব্য রাখেন। সাব্বির সাকিব অপুর্ব বলেন,  আমার ভাইদের হত্যা করা হয়েছে। আমার ভাইদের যে নির্যাতন করা হয়েছে তার চুড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের সকল অধিকার মেনে নিতে হবে এর আগ পর্যন্ত একজন ছাত্র এই রাজপথ ছাড়বো না।  আমরা সকল ছাত্ররা ঐক্যবদ্ধ আছি। রুশদা জানান,আমরা…

Read More

দেওয়ান রানা (মদন) নেত্রকোণা প্রতিনিধি : গত ২৮ জুলাই-২০২৪ ইং তারিখে সকালের সময় পত্রিকার অনলাইনে “মদনে সুপার পদে নিয়োগ পরীক্ষা বাতিল” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদে মাদ্রাসা পরিচালনা কমিটির ১১ সদস্যের মধ্যে ০৪ জন অভিভাবক সদস্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবগত নয় বলে ডিজি’র প্রতিনিধির কাছে মতামত ব্যাক্ত করেন অথচ গত ২৮ জানুয়ারি-২০২৪ ইং ও ১০ মার্চ-২০২৪ ইং তারিখে নিয়োগ সংক্রান্ত পৃথক সভায় উপস্থিত হয়ে উক্ত সদস্যগণ সভার সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন বহিতে স্বাক্ষর প্রদান করলেও ডিজি’র প্রতিনিধির কাছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ করেন। সংবাদে…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। এতে এ এইচ এম ফিরোজকে সভাপতি এবং চয়ন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলা সভাপতি মো. মহসিন মন্ডল মিঠু ও সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। বুধবার রাতে স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলা সভাপতি মো. মহসিন মন্ডল মিঠু ও সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে ৭ জন সহ সভাপতি এবং দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক, তিন জন সাংগঠনিক সম্পাদক এবং প্রচার সম্পাদক,দপ্তর সম্পাদক,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক,অর্থ বিষয়ক সম্পাদক,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক,স্বাস্থ্য…

Read More

 সুনামগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র‍্যালী করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১লা আগস্ট) বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহরের রমিজ বিপনিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে শোক র‍্যালীটি অনুষ্ঠিত হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায়…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে “ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন আক্তার বেগম বিভিন্ন কর্মসূচীর বিষয় তুলে ধরেন। এই সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার,সাংবাদিক ধ্রুব সরকার,আবিদ হাসান বাপ্পি,আল নোমান শান্ত প্রমুখ।

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে মারপিট অতঃপর থানায় অভিযোগ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ সানোয়ার হোসেন ওরফে খুশু (৩৫) ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। খুশু কে বেধড়ক মারপিট করার সময় তার বোন মোছাঃ রুপনা বেগম (২৮) তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উঠানোপাড়া গ্রামে। এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ্য আসামী করে বকশীগঞ্জ থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী মোঃ সানোয়ার হোসেন ওরফে খুশু (৩৫)। পরবর্তীতে গুরুতর আহত হওয়ায় তারা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। আসামীরা হলেন, আমরুল ইসলাম…

Read More

মশিউর রহমান ( জামালপুর) থেকেঃ- জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে প্রতিষ্ঠিত তারাকান্দি যমুনা সারকারখানায় গ্যাস সংকটে কারনে দীর্ঘ প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে ইউরিয়া সার উৎপাদন। এতে করে প্রতিমাসে প্রায় শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার এমনটি জানিয়েছেন শ্রমিকনেতারা। অপর দিকে দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় মুল্যবান যন্ত্রাংশ মরিচা ধরে নষ্ট হওয়ার উপক্রম হতে চলেছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছে কারখানার সাথে জড়িত সহস্রাধিক শ্রমিক। এভাবে কারখানা বন্ধ থাকলে সামনের আমন মৌসুমে যমুনার সার নির্ভর এলাকাগুলোতে সারের সংকটের শঙ্কায় রয়েছে কৃষকরা। কারখানার সুত্রে জানা যায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯১ সালে ইউরিয়া উৎপাদনে যায় তারাকান্দি যমুনা সারকারখানা। বাংলাদেশ রাসায়নিক…

Read More

জেলা প্রতিনিধি মোহাম্মদ শহিদ মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্ম গড়ে তোল। এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত শিশু কিশোর সংগঠন সুরভী খেলাঘর আসরের( ৬তম)  ত্রি-বার্ষিক   সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  কোম্পানীগঞ্জ  উপজেলা বসুরহাট পৌরসভার এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফিস কক্ষে বিকাল ৫ঘটিকার সময় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সুরভী  খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুরভী খেলাঘর আসরের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর আসর নোয়াখালী জেলা কমিটির  ভারপ্রাপ্ত সভাপতি তপন ঘোষ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর আসর নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপক আইচ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ শ্রীলঙ্কা জাম্বুরিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর সম্পাদক  মুহাম্মদ আবু হানিফ অংশগ্রহণ করছেন। ২৮ জুলাই থেকে ০৬ আগস্ট  শ্রীলঙ্কার ক্যারোলিনা সি বিচে প্রথম গ্লোবাল সিনিয়র সিটিজেন স্কাউট জাম্বুরি ২০২৪ অনুষ্ঠিত হবে। এই জাম্বুরিতে ৫০ টিরও বেশি দেশের সিনিয়র রোভার স্কাউট লিডারগন অংশগ্রহণ করবেন । বাংলাদেশ থেকে ১৪ জনের কন্টিনজেন্ট অংশগ্রহণ করবেন। চীফ অফ কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা মাহবুবা মরিয়ম। দেশের পতাকা বহন, স্কাউটিং কার্যক্রম পরিচালনা ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের পরিচিতি বিশ্বকে জানান দিবেন। পবিপ্রবি ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মুহাম্মদ আবু হানিফ (উডব্যাজার) সকলের কাছে দোয়া…

Read More

সোয়াইব আলী, জবি প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর গোলচত্বরে চলা সংঘর্ষে গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আহসান হাবিব তামিম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির অনুসারী ছিলেন তামিম। আজ বৃহস্পতিবার দুপুরে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক মিজানুর রহমান জানান, আজ সকালে নিহত তামিমের বাবার সাথে আমার কথা হয়েছে। তিনি নিজেই মৃত্যুর বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। নিহত তামিমের বাবার বরাত দিয়ে তিনি আরো জানান, গত শুক্রবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে তামিম মিরপুরের বাসা থেকে…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন, কোটা সংস্কার আন্দোলন বলে কিছু নেই। কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে সোয়ার হয়ে জামায়াত বিএনপি চক্র সরকার উৎখাতের পরিকল্পনা করে। জামায়াত বিএনপি চক্রের প্রধান টার্গেট ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেয়া। আওয়ামীলীগকে ধ্বংস করে দেয়া। তাদের প্রধান পরিকল্পনা ছিল দেশে আবারও স্বাধীনতা বিরোধীশক্তিদের ক্ষমতায় নিয়ে আসা। বুধবার (৩১ জুলাই) বিকেলে সুনামগঞ্জ শহরের রমিজ বিপনীর দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ শেষে স্থানীয়দের মধ্যে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা মুলক প্রচারপত্র বিলি…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় মৎস্য সাপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১২ টায় তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে র‌্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে র‍্যালীতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফাতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, উপজেলা সহকারী কমিশনার…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (শূন্য পদ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়ম বহির্ভূতভাবে মনোনীত প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া গোপনে সম্পন্ন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে । এ বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী। অভিযোগকারী মোঃ রুহুল আমিন জানান, বরাতী উচ্চ বিদ্যালয়ে ১ জন সহকারী প্রধান শিক্ষক ও ১ জন নৈশ্য প্রহরীর পদ শূন্য আছে । উক্ত শূন্য পদ ২টির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপক ভাবে প্রচার করা দরকার । কিন্তু প্রধান শিক্ষক সেকেন্দার আলী অতি গোপনে ১৩ জুলাই ২৪ তারিখে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং…

Read More

স্টাফ রিপোর্টার: কোটাসংস্কার আন্দোলনের ওপর ভর করে ‘বিএনপি-জামায়াতের চালানো হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ’ সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসবে সুনামগঞ্জের লিফলেট বিতরণ করছে জেলা আওয়ামীলীগ। সোমবার (২৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাস স্টেশন, মধ্যবাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় দলের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ থেকে ছাপানো এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম শেফু, দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাছান শাহীন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য…

Read More

ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সামাজিক মাতব্বর সাইফুল ইসলামের ছেলে রানা (১৬) কে বুধবার দুপুরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত রানার পিতা সাইফুল ইসলাম মোস্তাক শিকদারের সামাজিক মাতব্বর ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর কর্মী। হামলাকারীরা ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের কর্মী সমর্থক বলে জানা গেছে। তথ্য সুত্রে জানা গেছে, গত সোমবার রাতে বন্দেখালী এলাকা থেকে ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস হামলার স্বীকার হোন। বাড়ী ফেরার সময় তাকে গাড়ী থেকে নামিয়ে কুপিয়ে ও হাতুরি পেটা করে ফেলে রাখা হয়। হামলায় আহত হয়ে বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। চেয়ারম্যানের…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জে আইবিবিপিএলসির বকশীগঞ্জ শাখায় নতুন শাখা প্রধানের আগমন ও বর্তমান শাখা প্রধানের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে। গত১৫ই জুলাই (সোমবার) বকশীগঞ্জ উপজেলার উত্তর বাজার ইসলামী ব্যাংকের শাখা অফিসের নিজ কার্যালয়ে রাত ৮টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মোহাম্মদ শফিকুল ইসলাম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স আইবিপিএলসি, বকশীগঞ্জ শাখা), বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফখরুজ্জামান মতিন (মেয়র বকশীগঞ্জ পৌরসভা), বিশেষ অতিথি ছিলেন, মোঃ সিদ্দিকুর রহমান (চেয়ারম্যান মেরুরচর ইউনিয়ন পরিষদ), বিদায়ী ও বরণ অনুষ্ঠানে উক্ত শাখার বিভিন্ন…

Read More

সোয়াইব আলী, জবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী কোটা আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় ৪ জন গুলিবিদ্ধ। মঙ্গলবার ( ১৬ জুলাই) বিকাল ৩ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঠলতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তাঁতীবাজার মোড় পর্যন্ত যায়। এসময় বিকাল সাড়ে ৩ টা আন্দোলনকারীদের ওপর রায় সাহেব বাজার মোড়ে গুলি ছুড়ে পুলিশ। এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেলে ভর্তি হয়। এ সময় শিক্ষার্থীরা-‘আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা-মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন। সাধারণ শিক্ষার্থীরা জানান, আমরা শান্তি পূর্ণ আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ পুলিশ এলোপাতাড়ি গুলি ছুড়েন। এতে আমাদের বন্ধু অনিক গুলিবিদ্ধ হয়।…

Read More