- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা
- নেত্রকোনায় ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছর ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন আর সেখানে দপ্তিয়র ইউনিয়নে চলছে বৃক্ষ নিধন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারটিয়াগাজী, পাছআড়রা, ধুনাইল, বালিয়াবন্দর, ভূগোলহাট গ্রামের রাস্তার দু’পাশে থাকা বিভিন্ন জাতের গাছ কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। এসব গ্রামের রাস্তার দু’পাশে ইউক্যালিপটাস, মেহেগুনী ও আকাশমনি সহ বিভিন্ন জাতের অনেক গাছ ছিল। কিন্তু প্রভাবশালীরা কোন প্রকার অনুমতি অনুমোদন না নিয়েই ক্ষমতার জোরে কেটে নিচ্ছে এসব গাছ। উজ্জ্বল, সেনাসদস্য মোশাররফ ওরফে মুশা, ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আনোয়ার মাষ্টার, আলীম মাষ্টার, যুবলীগের জাকির এবং কৃষক দলের জয়নাল সহ বেশ কিছু লোকের বিরুদ্ধে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এলজিইডি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খান এর বদলিতে আনন্দিত ঠিকাদার, এলাকাবাসী ও অফিস স্টাফ। উপ-সহকারী প্রকৌশলী শহিদুল নাগরপুর উপজেলায় চাকরির সময়ে ঘুষ, দূর্নীতি ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধ মূল কর্মকান্ডের সাথে জড়িত ছিলো বলে জানায় অনেক ঠিকাদার। শহিদুলের ঘুষ, দুর্নীতির মধ্যে মধ্যে উল্লেখযোগ্য হলো এম আর আর আই ডি পি প্রকল্পের আওতায় ২টি রাস্তা কার্পেটিং এর কথা থাকলেও উপ-প্রকৌশলী শহিদুল উপজেলা ইঞ্জিনিয়ার মাহবুব ও ঠিকাদার কাজ না করেই যোগসাজশে ৬ কোটি ৬০ লাখ টাকা মেরে দিয়েছিল। এ ঘটনায় বৈশাখী টেলিভিশনে প্রতিবেদন প্রচারের দুদক তদন্ত করে উপ-সহকারী প্রকৌশলী শহিদুল সহ জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এ…
টাঙ্গাইল প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজারে আজ ১৪ মার্চ শনিবার দুপুরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন টাঙ্গাইল -৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। মশা, ডেঙ্গু, চিকনগুনিয়া সহ বিভিন্ন ধরনের ময়লা মশা বাহিত রোগ প্রতিরোধে প্রতিকার মুলক ব্যবস্থার অংশ হিসেবে সারাদেশে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ঈদের পর যানযট নিরসনে রাস্তা ও ফুটপাত থেকে হকারদের সরে যাওয়ার কথা বলেন। নাগরপুর-দেলদুয়ার আসেনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, আজ থেকে প্রতি শনিবার নাগরপুর সদর বাজার ও উপজেলা কম্পাউন্ডে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলবে।
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার পুত্র জুবায়েরের (২২) বসতঘর ও দোকানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মোট পরিমাণ ৪২০ কেজি যার বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালতের…
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেয়ার আয়োজন করা যাবে না। আজ শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড়…
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, গত ১৫-১৬ বছর বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। ভারতের সরকারের সম্পর্ক ছিল কেবল শেখ হাসিনার সঙ্গে। আমরা ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সাস্টেইনেবল করতে হলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকতে হয়। আজ শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘এই ক্ষেত্রে অবশ্য চ্যালেঞ্জ আছে। তাদের দেশে (ভারতে) পালিয়ে আশ্রয় নিয়েছেন সন্ত্রাসী শেখ হাসিনা। সেখানে বসে বাংলাদেশের মধ্যে কোনো…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সূর্যের আলো তখন পুরোপুরি ঝলকানি নেই। কুয়াশা ভেজা সবুজ গালিচার মতো ছড়িয়ে থাকা চা বাগানের পাতাগুলো যেন নিঃশব্দে অপেক্ষা করছিল। অনেক দিন ধরে আকাশের দিকে তাকিয়ে থাকা সেই অপেক্ষার শেষ হলো এক ফসলা বৃষ্টিভেজা সকাল।মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে শুক্রবার নেমে এলো কাঙ্খিত বৃষ্টি। দীর্ঘ খরার পর সেই বৃষ্টির টুপটাপ শব্দ যেন নতুন প্রাণ ফিরে পেল ক্লান্ত গাছগুলোর শরীরে। ভোর ৫টা থেকে ৬টার মধ্যে পড়ল ৩.৮ মিলিমিটার বৃষ্টি। তারপর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা—আরও জোরে নামল বৃষ্টি, ৩২.৫ মিলিমিটার। সব মিলিয়ে দিনের শেষে রেকর্ড হলো ৩৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত। বাগানের শ্রমিকেরা যখন ভেজা মাটিতে পা রাখলেন, তাদের চোখেমুখে ফুটে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের শুক্রবারের অভিযানে সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে সদর উপজেলার কোর্ট রোড, কলেজ পয়েন্ট, চৌমুহনা,শমসেরনগর রোড বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ইফতারী সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ করা, পোড়া তৈল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য কলেজ রোডে অবস্থিত জিতু চা হাউজ এন্ড রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা কোর্ট রোডে অবস্থিত জজ কোর্ট ক্যান্টিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। হাইড্রোজ একটি…
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে নগরবাসী। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়েছে। এদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। ঈদ যাত্রার প্রথম দিনে চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় যেমন ছিল, তেমনই ছিল উচ্ছ্বাস। আজ পাওয়া যাচ্ছে ২৩ মার্চের ফিরতি টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রাকে ঘিরে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিন স্তরের টিকিট চেকিং কার্যক্রম শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন। আজ শুক্রবার ভোর ৪টা ২০ মিনিট থেকে ঈদযাত্রার অগ্রিম…
শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। ফয়সাল এবং আলমগীর নামের দুই অভিযুক্তকে পশ্চিমবঙ্গের আদালত ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দেন গৌতম লাহিড়ি। তিনি জানতে চান, হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া বা কনস্যুলার অ্যাকসেসের বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়ালবলেন, পশ্চিমবঙ্গ পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চলমান তদন্তের সাথে সংশ্লিষ্ট; তাই এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা সমীচীন হবে না। এর আগে গত…
বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর…
রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে সরকার। তিনি মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন আন্তঃনগর সার্ভিসে ১২৪টি মিটারগেজ ও ১৪টি ব্রডগেজ কোচ অতিরিক্ত সংযোজন করেছে। আজ শুক্রবার ঈদযাত্রা উপলক্ষে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, ঈদ উপলক্ষে নিয়মিত সার্ভিসের অতিরিক্ত পাঁচজোড়া বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। সড়ক ও নৌপথে সুশৃংখলভাবে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হওয়া ঘরমুখো মানুষের যাত্রা এখন পর্যন্ত মোটামুটি স্বস্তিদায়ক বলেই…
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সংসদের নব নিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাঁরা কিছুক্ষণ নীরবতা পালন এবং রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুণঃস্থাপিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি এবং…
মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলায় বোরো মৌসুমে সারের সংকটকে কেন্দ্র করে বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সারের দাবিতে অবস্থানরত দুই কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্রমিকদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার বিসিআইসি সার ডিলার মেসার্স আসিফ ট্রেডার্স-এর গুদামের সামনে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদার। আহতরা হলেন উপজেলার ছাতনপাড়া গ্রামের আল আমিন (৪০) এবং কাজীর খাল গ্রামের অলিউল্লাহ (২৮)। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অলিউল্লাহ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, বোরো মৌসুমে জমিতে সার প্রয়োগের…
ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ‘টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ নাসির মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এলাকার নিম্নআয়কর ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাদ্রা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহ আলম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থা’র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া,…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়িত করতে না পারি, তাহলে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।’ আজ সকালে রাজধানীর বনানীতে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পাইলট প্রকল্পের অংশ হিসেবে সারা দেশের ১৪টি স্থানে একযোগে এই কার্ড বিতরণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, এর আগে দেশনেত্রী…
প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। আজ শুক্রবার, জুম্মার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে যান এবং চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ। এদিকে, আজ শুক্রবার সকালে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ারকেয়ারের এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া। খোঁজ নিয়ে জানা যায়, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান…
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ মার্চ ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা নম্বর ১৫৭ নেত্রকোণা-১ হতে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়ে অদ্য ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ/১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ মধ্যাহ্নে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদের দায়িত্বভার গ্রহণ করেছেন।
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৪০ কোটি টাকার নদী খনন, আমডাঙা খাল প্রশস্ত ও গভীর করনে জমি অধিগ্রহণ ও টিআরএম চালুর সিদ্ধান্ত হলেও – নদী খনন ছাড়া আর কোন কাজ হচ্ছে না। আর তাই আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর বারোটায় যশোরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এক সংবাদ সম্মেলন করে নদী খননে অনিয়ম, অস্বচ্ছতা কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব চৈতন্য কুমার পাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ইকবাল কবির জাহিদ, সংগঠনের অন্যতম নেতা অনিল বিশ্বাস, শিবপদ, মাসুদ আলম প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা…

