Author: Niloy Roy

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২০টি গাছ চুরি মামলায় আক্তারুল আলম মজিদ (৪৮) নামে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মনাকষা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত আফসার হোসেনের ছেলে। উপপরিদর্শক কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মনাকষা বাজারে অভিযান চালিয়ে আসামি আক্তারুল আলম মজিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় তিনটি গাছের ভিটা। তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় ১০টি আমগাছ, ২টি ছোট গাছ ও ৮টি মেহগনি গাছ কাটা ও চুরির…

Read More

নিজস্ব প্রতিবেদক: আটপাড়ার হুততা হাওড়ে জলাবদ্ধতা: হাজার হাজার মণ ধানের ভবিষ্যৎ ফলন বিনাশের পথে ​নিজস্ব প্রতিবেদক, আটপাড়া (নেত্রকোনা): নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী,নীলকন্ঠপুর ও বাহাদুরপুর গ্রামের ‘হুততা হাওড়ে’ ভয়াবহ জলাবদ্ধতায় চরম সংকটে পড়েছেন স্থানীয় কৃষকরা। পানি নিষ্কাশনের কোনো রাস্তা না থাকায় মাত্র দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েকশ একর ফসলি জমি। এতে আসন্ন মৌসুমে ঘরে তোলার অপেক্ষায় থাকা প্রায় হাজার-দুই হাজার মণ ধানের ফলন হওয়ার আগেই নষ্ট হতে চলেছে। ​জলাবদ্ধতায় পচে যাচ্ছে থোড় আসা ধান ​সরেজমিনে দেখা যায়, হুততা হাওড়ের দিগন্তজোড়া ফসলি জমি এখন পানির নিচে। কৃষকরা জানান, বর্তমানে ধানের জমিতে যে অবস্থা, তাতে দ্রুত পানি না নামলে গাছ…

Read More

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন। আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার ১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খনন করবে এবং ৫ বছরে ৩০ হাজার কিলোমিটার খাল খনন করার কর্মসূচি হাতে নিয়েছে। আজ সোমবার গাজীপুরের টঙ্গীর নীমতলী এলাকায় ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়’ গাজীপুর সিটি কর্পোরেশনের ‘গাছা খালের’ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। পলিথিন ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। আমরা যদি সচেতন হই তবে আইনের কঠোর…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে তাঁর নানা-নানী ও খালার কবর জিয়ারত করেছেন। আজ সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপ-শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তিনি তাঁর স্বজনদের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী দিনাজপুর সফরে যান এবং কাহারোল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

Read More

সন্ত্রাসবাদ, মাদক, মানবপাচার এবং দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এর এক বিশেষ অধিবেশনে ‘ন্যাশনাল কমিটমেন্ট প্লেজ অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অস্ট্রিয়ার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনে সরকারের সুদৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে মানি লন্ডারিং ও আর্থিক জালিয়াতি রোধে বাংলাদেশের সুনির্দিষ্ট পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন খাতে কঠোর তদারকি ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। আর্থিক অপরাধ দমনে বাংলাদেশের শক্তিশালী আইনি কাঠামোর উল্লেখ করে মন্ত্রী…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর অঞ্চলে কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। আজ দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশে ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দিনাজপুর তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা। এই শহরের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে। তিনি বলেন, ‘মানুষ সাধারণত জিজ্ঞেস করে নানা বাড়ি কোথায়। কিন্তু দিনাজপুরের কথা মনে হলেই আমার কাছে নানি বাড়ির কথাটাই আগে মনে পড়ে। শহরের বালুবাড়ি ও ঘাসিপাড়ায় আমার নানা-নানির বাড়ির অনেক স্মৃতি…

Read More

মো: মনিরুজ্জামান খান গাইবান্ধা: জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মইনুল হাসান সাদিক । ছবি : সংবাদ গাইবান্ধা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদের সাথে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই সরকারের এই উচ্চপর্যায়ের সিদ্ধান্ত বলে জানা গেছে। জেলা পরিষদের নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ায় অথবা বিশেষ প্রশাসনিক প্রয়োজনে সরকার এ পদক্ষেপ নিয়েছে। অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান…

Read More

নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পালিয়ে বিয়ে। কিন্তু সেই বিয়ের কয়েক দিনের মধ্যেই স্ত্রীকে স্টেশনে রেখে তার গহনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী নূর মোহাম্মদের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। থানা অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পশ্চিম গৌরিপাড়া এলাকার মো. আলাউদ্দিনের মেয়ে মোছা. ফারজানা শিমি (২৫) দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার বাসিন্দা মো. মজলু হোসেনের ছেলে নূর মোহাম্মদ (৩১) এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায় এক দশকের বেশি সময় ধরে তাদের মধ্যে এই সম্পর্ক চলছিল। গত ৫ মার্চ পরিবারের অমতে তারা পালিয়ে গিয়ে রাজশাহীতে পাঁচ লাখ টাকা দেনমোহরে রেজিস্ট্রি বিয়ে করেন। বিয়ের পর…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহ শহরে একটি বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, সোমবার (১৬ মার্চ) বিকাল প্রায় ৫টার দিকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিজু তার স্বামী ও চার বছর বয়সী সন্তানকে নিয়ে ময়মনসিংহ শহরের ওই বাসায় বসবাস করতেন। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা-এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি…

Read More

মোঃনাজমুল হাসান অপু।  তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার উপকূলীয় উপজেলা তালতলীতে চলতি মৌসুমে বোরো ধান চাষে কৃষকদের আগ্রহ লক্ষণীয়ভাবে বেড়েছে। আমন ধান ঘরে তোলার পরপরই মাঠে নেমে পড়েছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন প্রান্তে চোখে পড়ছে সমারোহ—নতুন রোপণ করা বোরো চারা আর পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বোরো মৌসুমে ৪ হাজার ৮৮২ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতোমধ্যে প্রায় ৫ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাত প্রায় ২হাজার ৪২২ হেক্টর এবং হাইব্রিড জাতের চাষ হয়েছে প্রায় ২হাজার ৪৬০হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হওয়ায় উৎপাদন বৃদ্ধির ব্যাপারে আশাবাদী…

Read More

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ হবে। গতকাল (রোববার) এই দুটি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। শেরপুর-৩ আসনে নির্বাচন : শেরপুর-৩ আসনের রিটানির্ং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাসস’কে জানান, এই আসনের সাধারণ নির্বাচনে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান,…

Read More

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জ্বালানি তেল আমদানির অর্থায়ন নিশ্চিত করা এবং রাজস্ব খাতে জরুরি কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে কর আহরণ বাড়ানো বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. তিতুমীর জানান, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার একটি সমন্বিত কৌশল নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনা এবং অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানো। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। যেকোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার একটি…

Read More

পবিত্র রমজান মাসে নিয়মিত জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় নিজ নির্বাচনী এলাকার মোট ৩১৭ জন কিশোরকে সাইকেল উপহার দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এদিন, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাসব্যাপী নিয়মিত জামাতে নামাজ পড়া ২৭ জন এবং রূপনগর টিনশেড এলাকায় ১৮ জন কিশোরের মাঝে সাইকেল বিতরণ করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমি ঘোষণা দিয়েছিলাম, আমাদের এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সি যে শিশুরা পুরো রমজান মাসে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের আমি উৎসাহিত…

Read More

রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে এই লিগ্যাল নোটিশ পাঠান। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো নোটিশে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হবে বলে জানানো হয়েছে। নোটিশে আইনজীবী অভি উল্লেখ করেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা বাংলাদেশের বিদ্যমান আইনের পরিপন্থি। দেশের অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের…

Read More

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। এরপর অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী, সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জারি করা কোনো অধ্যাদেশ পরবর্তী অধিবেশনের প্রথম দিনেই সংসদে উপস্থাপন করতে হয়। সে অনুযায়ী গত ১২ মার্চ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী। সাধারণত কোনো বিল যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট…

Read More

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন জানিয়েছেন, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনর্বিন্যাস ও পুনরায় যাচাই করার প্রক্রিয়া সরকার শুরু করেছে, যাতে অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা যায়। তিনি বলেন, ‘তালিকায় প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার চেষ্টা করছি। যোগ্য ব্যক্তিদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এজন্য তালিকাগুলো সংশোধন, পুনর্বিন্যাস এবং তৃণমূল পর্যায় পর্যন্ত উপকারভোগীদের পুনরায় যাচাই করতে হবে। আমরা ইতোমধ্যে সে অনুযায়ী কাজ শুরু করেছি।’ প্রতিমন্ত্রী আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে  বিরোধী দলের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রশ্নে জামায়াতে ইসলামী’র ওই সংসদ সদস্য জানতে চান, সামাজিক…

Read More

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আজ জাতীয় সংসদে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার অবকাঠামোগত চাহিদা, জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার প্রথম দিনে ১৪ জন সদস্য অংশ নেন। তারা জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, ২০২৪ সালের ক্ষমতার পরিবর্তনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রকল্পের দাবি উত্থাপন করেন। ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। কার্য উপদেষ্টা কমিটি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। রোববারের বৈঠক শেষে সংসদের অধিবেশন…

Read More

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি…

Read More

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার দুবাই নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এটি একটি। কর্তৃপক্ষ আরও জানায়, ওই ঘটনায় একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই সিভিল এভিয়েশন অথরিটি এক্স-এ দেওয়া বার্তায় জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে এ পর্যন্ত ১ হাজার ৮শ’টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। যা তেহরানের হামলার…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মুক্তিযুদ্ধ বিরোধী ও স্বাধীনতা বিরোধী দন্ডপ্রাপ্ত অপরাধীদের নামে শোক প্রস্তাব এবং ইউনুস সরকারের অবৈধভাবে করা নন-ডিসক্লোজার চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের লক্ষ্যে আমেরিকার কাছে অনুমোদন চাওয়া এবং অবৈধ নন-ডিসক্লোজার চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ মার্চ)বেলা ১২ টার সময় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম-উর-রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদক মণ্ডলীর…

Read More