- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা
- নেত্রকোনায় ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
Author: Niloy Roy
বিগত সরকারের সময় নেওয়া অপ্রয়োজনীয় ও লোক দেখানো প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর নির্মিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনস্বার্থ ও বাস্তব প্রয়োজন বিবেচনায় প্রকল্পগুলো যাচাই-বাছাই করে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে গণপরিবহনে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে। অনুষ্ঠানে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের…
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়েও ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, নৌপথে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে লঞ্চগুলোর ফিটনেস নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদে নৌপথে যাত্রীদের যাত্রা অন্যান্য সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে। পাশাপাশি, সদরঘাটের যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চালু করা…
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উপলক্ষে মানুষের ঘরে ফেরার এই সময়ে এখন পর্যন্ত কোথাও যানজট হচ্ছে না, তাই এবারে সকল ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। আজ মঙ্গলবার বেলা ১২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গোমা সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেতু উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানসহ স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘ঈদকে ঘিরে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছেন। তাদের যাত্রা স্বস্তিদায়ক করা বেশ চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি,…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গতকাল পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. রইছ উদ্দীন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মোহাম্মদ…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী এবং মানুষের কল্যাণেই কাজ করছেন। আজ মঙ্গলবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তৃণমূলের নেতাকর্মীরা যে…
রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্যে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্যে নতুন জামা, জুতা, কসমেটিকস এবং তার নানির জন্যে শাড়ি ও ‘ঈদের উপহার’ হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ‘ঈদ শুভেচ্ছা’ পৌঁছে দেন। উল্লেখ্য,…
সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার মৃত্যুর ঘটনায় সৌদি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাচ্চু মিয়ার মৃত্যুর ঘটনায় সৌদি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ…
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে। তিনি বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অনেকে ঈদের আগের দিন রওয়ানা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না।’ তিনি জানান, এ বছর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী হয়রানি বন্ধ, টিকিটের অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং সড়কে যানজট কমাতে সরকারের পক্ষ থেকে সমন্বয় সভা করা হয়েছে। তিনি আরও জানান,…
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলী নিরবচ্ছিন্নভাবে সম্পাদনের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন কার্যকর থাকবে। গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব প্রধানমন্ত্রীর অধীন থাকলেও তার অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র…
আগামী পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরসহ মোট ১১টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। অতিরিক্ত প্রেস সচিব জানান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষী ও খামারিদের…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (সাময়িক) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর আর্টিকেল ১১(২) অনুযায়ী অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রজ্ঞাপনে উল্লেখ…
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ঈদ-উল-ফিতরের দিন সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। উক্ত ঈদের জামাতে সংসদ সদস্যগণ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করবেন। এ বছর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী সকল মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এছাড়া…
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জ্বালানি সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ। বর্তমানে খালাস চলমান থাকা ‘চ্যাং হ্যাং হং তু’ ও ‘এলপিজি সেভান’- এর মধ্যে প্রথমটি আগামীকাল বুধবার এবং দ্বিতীয়টি আগামী শুক্রবার (২০ মার্চ) বন্দরে ভিড়বে, যা জ্বালানি সরবরাহ বজায় রাখতে সহায়ক হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, চ্যাং হ্যাং হং তু’ নামের জাহাজটি মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে ১৫ মার্চ বন্দরে এসেছে এবং বর্তমানে ব্রাভো মুরিং-এ অবস্থান করছে। জাহাজটি এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মেট্রিক টন কার্গো খালাস করেছে এবং এর সম্পূর্ণ খালাস শেষ হওয়ার সম্ভাব্য সময় ১৯ মার্চ…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ০২ নং মাদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই লালমনিরহাট জেলগেট থেকে আবারও আটক করেছেন ডিবি পুলিশ । আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সকালে কারামুক্ত হন জাহাঙ্গীর আলম বিপ্লব। জেলগেটে তার আইনজীবী ও আপন ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজলসহ সমর্থকরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডিবি পুলিশের একটি দল তাদের পথরোধ করে। তারপরে আরও কয়েকজন পোশাকধারী ডিবি…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২০টি গাছ চুরি মামলায় আক্তারুল আলম মজিদ (৪৮) নামে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মনাকষা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত আফসার হোসেনের ছেলে। উপপরিদর্শক কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মনাকষা বাজারে অভিযান চালিয়ে আসামি আক্তারুল আলম মজিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় তিনটি গাছের ভিটা। তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় ১০টি আমগাছ, ২টি ছোট গাছ ও ৮টি মেহগনি গাছ কাটা ও চুরির…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় এক অনন্য মানবিক উদ্যোগের নজির স্থাপন করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মুখে হাসি ফোটাতে ব্যাপক পরিসরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয় জনপদে ইতিবাচক সাড়া জাগিয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। জানা গেছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। আয়োজক সূত্র জানায়, শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৭ মার্চ) ২৭…
কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের নয়টি ইউনিয়ন ও পৌরসভায় দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সংসদীয় আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী( হাজী মুজিব)। এসময় সংসদ সদস্য হাজ্বী মুজিব বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্য দোয়া করবেন তার নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই কৃষি কার্ড বিতরন শুরু হবে। আস্তে আস্তে দেশের সকল মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেয়া হবে। জনগনের অর্থে কেনা সরকারী ভিজিএফ এর চাল আপনাদের। এবার ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক ভাল চাল দেয়া…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপি কর্মী ও ইজিবাইক চালক সবুজ মিয়া (৩৫) ১৬ বছর পর পায়ে জুতা পড়েছেন। ২০১০ সালে থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি খালি পায়ে দিনাতিপাত করেছেন। সবুজ মিয়ার সাথে কথা বলে জানা যায়, ২০১০ সালে ফ্যাসিস্ট সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরোদ্ধে আন্দোলন করতে গিয়ে ঢাকার গাজীপুরের জয়দেবপুর এলাকায় বিএনপির একটি মিছিলে হামলায় তিনি আহত হন। এসময় তিনি পায়ের জুতা হারিয়ে ফেলেন। এঘটনার পর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর পায়ে জুতা পড়বেন না। দীর্ঘ ১৬ বছর প্রতিজ্ঞায় অটল থাকার পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্টতা…
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী রায়হান রহমান মুন্না। আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (১৬ মার্চ) নগরীর সেনবাড়ী এলাকার একটি স্থানীয় মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রায়হান রহমান মুন্না বলেন, আমি এলাকাবাসীর সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। অতীতেও সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মহান…
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী রায়হান রহমান মুন্না। আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (১৬ মার্চ) নগরীর সেনবাড়ী এলাকার একটি স্থানীয় মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রায়হান রহমান মুন্না বলেন, আমি এলাকাবাসীর সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। অতীতেও সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মহান…

