Author: Niloy Roy

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় বৈশ্বিকভাবে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম বা ‘চতুর্থ স্তম্ভ’ গড়ে তোলা অপরিহার্য। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ প্যানেল আলোচনায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সম্মেলনে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভাইস-প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ, কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান। সম্মেলনে তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো একটি জনবহুল ও দ্রুত ডিজিটালায়নশীল দেশে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি…

Read More

তেলের সংকটের মধ্যেই ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল। শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজে এ জ্বালানি সরবরাহ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই চালান পরিস্থিতিতে স্বস্তি এনে দিতে পারে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, জাহাজটিতে ২০ হাজার টন ডিজেল এবং ১০ হাজার টন জেট…

Read More

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীসহ শিল্পনগরী গাজীপুর ও সাভারে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আজ (শুক্রবার) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন; সায়েদবাদ, মহাখালী ও গাবতলী বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ ছিল। অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিয়েও ঢাকা ফিরতে লক্ষ্য করা গেছে। রাজধানীমুখী অধিকাংশ বাসই ছিল যাত্রীভর্তি। তবে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস-ট্রেন ও লঞ্চে তেমন চাপ ছিল না। কমলাপুরে কথা হয় লালসবুজ পরিবহনের কাউন্টার ম্যানেজার শাকির জাভেদের সঙ্গে। তিনি জানান, ‘আমাদের বাসগুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেক বেশি।…

Read More

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ নৌ অঞ্চলসমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, সদর ঘাট ঢাকায় বিএনডিবি গাংচিল, নৌ ইউনিট নারায়ণগঞ্জ নেভাল বার্থে বানৌজা অতন্দ্র, রকেট ঘাঁট খুলনায় বানৌজা শহীদ আখতার উদ্দিন, নেভাল বার্থ দিগরাজে বানৌজা আবু বকর এবং বিআইডব্লিউটিএ ঘাঁট বরিশালে বানৌজা অদম্য সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ নৌবাহিনী জাহাজ পরিদর্শন করে উচ্ছ্বাস প্রকাশ…

Read More

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটাই তাঁদের মধ্যে প্রথম সাক্ষাৎ। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। সাক্ষাৎকালে তাঁরা পরস্পর কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়ই সস্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় কৈশোরে তাঁর বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ…

Read More

দাসত্ব ও নিপীড়ন নির্মূলের জন্য জোরদার বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্যের শিকারদের স্মরণে’ আয়োজিত স্মারক সভায় এ আহ্বান জানান। তিনি দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্যের লাখ লাখ শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতা ও ন্যায়ের জন্য লড়াই করা সাহসী মানুষের অদম্য মানসিকতার প্রশংসা করেন। ঢাকায় প্রাপ্ত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ড. খলিলুর রহমান জোর দিয়ে বলেন, ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্য মানবজাতির ওপর এক স্থায়ী দাগ রেখে গেছে। দাসত্ব, বর্ণবাদ, গণহত্যা ও সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, দেশের ক্রীড়া জগতকে পেশাদার রূপ দিতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই।’ তিনি বলেছেন, ‘শুধু নতুন কুঁড়ি স্পোর্টস-ই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল ও বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।’ আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এই বিশেষ ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবসে সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে মুখরিত প্রীতি ফুটবল ম্যাচ স্টেডিয়ামের ডাগআউটের পাশে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভালুকা বাসস্ট্যান্ডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু। আলোচনা সভা শেষে…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:  চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম (৪৪) ওরফে ‘কুত্তা সেলিম’কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পারকি এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সেলিম উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের উজির আলী সওদাগরের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।   স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদক ব্যবসা, জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তিনি কর্ণফুলী ও আনোয়ারা থানায় একাধিক মাদক মামলার আসামি। বিশেষ করে কর্ণফুলী থানার মামলা নং-০২(০৬)১৬ এবং আনোয়ারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার মামলায়…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শমশেরনগর, কামুদপুর, দেওড়াছড়া বধ্যভূমি ও দলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এদিকে সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের কমপক্ষে ৪/৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাঠিয়ামারী ব্রহ্মপুত্র নদের পাড়ের স্নান ঘাটে মেলার অদূরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়াকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নেয়ায় তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টমী স্নানের মেলা উপলক্ষে লাঠিয়ামারী স্নান ঘাট এলাকায় প্রতিবারের মতো এবারও মেলা অনুষ্ঠিত হয়। মেলার অদূরে জুয়া খেলার বোর্ড বসে। এ নিয়ে উজানচর নওপাড়া ও লাঠিয়ামারী এলাকার কয়েকজন যুবকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পর হঠাৎ নেমে আসা অস্বাভাবিক শিলাবৃষ্টি যেন কৃষকের স্বপ্নে আঘাত হেনেছে। বিশেষ করে গত মঙ্গলবার সন্ধ্যার পর ‘শস্যভাণ্ডার’ খ্যাত রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নের চরাঞ্চলে এই শিলাবৃষ্টির তাণ্ডবে বোরো ধানসহ বিভিন্ন রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিন বুধবার সকালে ক্ষতিগ্রস্ত মাঠে গিয়ে দেখা যায়, ধানের ছড়া বের হওয়ার আগমুহূর্তে ধান গাছগুলো ভেঙে পড়ে আছে, সবজির খেত লণ্ডভণ্ড, আর আম গাছের কচি মুকুল ঝরে মাটিতে পড়ে আছে। আকস্মিক এই দুর্যোগে বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানান, বর্তমানে বোরো ধানের ছড়া বের হওয়ার…

Read More

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে যুব জামায়াত নেতা ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় আটজনকে আসামী করে মামলা করেছে পুলিশ। এঘটনায় আটক করা হয়েছে একজনকে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মামলা ও ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব। এরআগে গতকাল রাত ১০ টার দিকে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই জামায়াত নেতা মাহমুদুল হাসান পলাশসহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার কিছু সময় আগে পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সাথে নিয়ে একটি…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…

Read More

বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে ৯ মাস তৎকালীন পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। আজকের দিনেই ঘোষণা দেওয়া হয় স্বাধীনতার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। এতে আরও বলা হয়, পাকিস্তান তাদের (বাংলাদেশ) অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার আকাঙ্ক্ষা রাখে। বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ এক গৌরবময় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি বাহিনী রাজধানী ঢাকাসহ এ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। ৯ মাসের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নবরূপে। চারিদিকে আনন্দের ধারা বহিছে আপন মনে। পাখির কলকাকলীতে মুখরিত ভুবনকে আরও আনন্দময় করতে ও মানুষের হৃদয়কে আলোড়িত করতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে বাসন্তী পূজা। আজ ২৬ মার্চ ২০২৪ (চৈত্র মাস), বাসন্তী পূজার মহাষ্টমী। শরৎকালের দুর্গাপূজা বেশি জনপ্রিয় হলেও শাস্ত্র মতে বসন্তকালের এই পূজাই হলো আদি দুর্গাপূজা। এই বছর (১৪৩২ বঙ্গাব্দ) বাসন্তী পূজার মহাষ্টমী তিথি ও সন্ধিপূজার সময়টি পড়েছে: তারিখ: ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (২৬ মার্চ, ২০২৬), বৃহস্পতিবার। মহাষ্টমী বিহিত পূজা: ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকালের মধ্যে সম্পন্ন হবে। পুষ্পাঞ্জলি: সাধারণত সকাল ৮টা থেকে ১১টার মধ্যে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। মহাষ্টমীর…

Read More

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস অর্ধশত যাত্রী নিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আজ বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হলেও বাকিদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতোমধ্যে কয়েকজনের লাশ উদ্ধার হয়েছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়া এবং…

Read More

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী পরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। আমাদের আগে যেখানে ১৫ দিনের একটা রিজার্ভ থাকতো, সেখানে আমাদের বর্তমানে এক মাসের মতো রিজার্ভ রয়েছে। তিনি বলেন, সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে খুব শীঘ্রই এই রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে। যাতে আমাদের জ্বালানি ধাক্কাটা সামলে নেয়া যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী দিনভর ব্যস্ত ছিলেন। আজ সকালে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ও জ্বালানি…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন কে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের বিরুদ্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রর্থীর বিরুদ্ধে অবস্থান, চাঁদাবাজী, ভূমি দখল, দলীয় কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এছাড়াও দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানকে চাঁদাবাজি, মাদক সেবন ও দলীয় সিদ্ধান্তের বিরোধিতা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান সহ নানা অভিযোগের প্রমাণ সাপেক্ষে জেলা বিএনপি’র সিন্ধান্তে বহিষ্কার করা করা হয়েছে। আজ ২৫শে মার্চ বুধবার টাঙ্গাইল জেলা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল শহীদদের, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা ও শক্তি। তাঁদের আদর্শ ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।” সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক…

Read More