Author: Niloy Roy

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (এমসি১৪)-এর ফলাফল বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ভবিষ্যৎ সংস্কারের দিকনির্দেশনা দেবে। গতকাল (২৮ মার্চ) ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (এমসি-১৪)-এর তৃতীয় দিন বাণিজ্যমন্ত্রী দিনব্যাপী বিভিন্ন থিম্যাটিক সেশনে অংশ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বল্পোন্নত দেশের পর্যায় (এলডিসি) থেকে উত্তরণের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ সুবিধা অব্যাহত রাখা প্রয়োজন- যাতে সে দেশগুলোতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এসময় তিনি এমসি১৪- এ এ সংক্রান্ত…

Read More

সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে আগামী ৩১ মার্চ মঙ্গলবার সংসদে আলোচনা হবে। ওইদিনে দিনের শেষ কার্যসূচি হিসেবে বিষয়টির ওপর দুই ঘন্টার আলোচনা হবে। রোববার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদকে সিদ্ধান্ত জানান। এর আগে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ বিধিতে বিষয়টির মুলতবি প্রস্তাব তোলেন। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আলোচনায় সন্মতির কথা জানান। তবে, তিনি তার আগে বর্তমান সংবিধান, জুলাই জাতীয় সনদ, (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫, মদিনা সনদসহ কিছু ডকুমেন্ট সংসদ সদস্যদের সরবরাহ করতে স্পিকারকে অনুরোধ করেন। ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুলতবি প্রস্তাবের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ৩০ মার্চ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ রোববার ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দুঃখজনক যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে মেগা প্রকল্প বা উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে। আমরা এক মাস আগে ক্ষমতায় আসার পর এটি উপলব্ধি করতে পেরেছি।’ আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের সড়ক ও জনপথ চরমভাবে অবহেলিত ছিল, যা অত্যন্ত দুঃখজনক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে তার সরকার এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। ‘ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা…

Read More

বর্তমান সরকার জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে, যেখানে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দুর্নীতিতে লিপ্ত ছিল। আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব কথা বলেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণের মাধ্যমে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরবর্তীতে কার্য উপদেষ্টা কমিটি ওই ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। ১৫ মার্চ রোববারের অধিবেশন শেষে সংসদ ১৩ দিনের জন্য মুলতবি করা হয় এবং আজ ২৯ মার্চ বিকেল ৩টায় পুনরায় অধিবেশন শুরু হয়। চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন, যা…

Read More

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)  নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে। আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগের অভিযোগ যাচাই করতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি অভিযোগ করেন, দলীয় বিবেচনায় অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, ‘আপনারা জেনে অবাক হবেন, অতীতে বিসিবির আর্থিক ও মানবসম্পদ ব্যবহার করে একটি গোষ্ঠীকে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কাজে সহায়তা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (তৃতীয় দিন) মুলতবি অধিবেশন শুরু হওয়ার পাঁচ মিনিট আগে নিজের নির্ধারিত আসনে এসে বসেন। আজ রবিবার, বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মো.,আবুল হোসাইনের সম্মানিত মাতার ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো রফিকুল ইসলাম এক শোক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার(২৬ মার্চ) দুপুরে নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নিজ বাসভবনে সাবেক ছাত্রনেতা মো.আবুল হোসাইন এর মাতা ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, আমি তাঁর শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সাবেক ছাত্রনেতার মাতা হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার…

Read More

মো.ফখর উদ্দিন,আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে জিন্নাত আরা ঝিনুক (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত জিন্নাত আরা ঝিনুক ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাঁদের সাত মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম মোহাম্মদ রায়হান। নিহতের স্বামী ওমর ফারুক জানান, আর্থিক সংকটের কারণে তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখেছিলেন। পরে সেই স্বর্ণালংকার ফেরত আনার জন্য তাঁর স্ত্রী চাপ দিচ্ছিলেন। এ বিষয় নিয়ে আগের রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। সকালে তিনি বাইরে গেলে ফিরে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামের শতশত নারী পুরুষ রুমা’র হত্যাকারী রাসেলের ফাঁশির দাবিতে মানববন্ধন করেছে। গতকাল গৃহবধূ রুমা’র রহস্যজনক মৃত্যু কে হত্যা দাবি করে, হত্যাকারীদের বিচারের দাবিতে আজ ২৯ মার্চ রবিবার সন্ধ্যায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামের নানা শ্রেণি-পেশার ভিন্ন বয়সী শতশত নারী-পুরুষ ও শিশুরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এসময় মানববন্ধনের অংশগ্রহণকারীরা রুমাকে হত্যা করা হয়েছে দাবি করে প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। তারা আরো বলে, প্রেমের বিয়ের যৌতুকের বলি হতে হয়েছে রুমাকে। বিয়ের পর থেকেই রুমাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল রাসেলের পরিবার। গ্রামবাসী জানায়, রাসেল রুমাকে যৌতুকের জন্য হত্যা…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ ইনকাম ট্যাক্স অফিসার পরিচয়ে হাজারো দোকানে গিয়ে প্রতিবছর হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। গতকাল আসাদুজ্জামান তার এক বয়ক্তিগত সহকারী সহ নাগরপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে করের টাকা উত্তোলনের সময় দৈনিক আমার দেশ পত্রিকার অনুসন্ধানী সাংবাদিকদের কাছে ধরা পড়ে। বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির দায়ে বিভাগীয় মামলা কাঁধে নিয়ে আসাদুজ্জামান নামের গাজীপুর আয়কর অফিসের এক কর্মচারী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে আয়কর রিটার্ন দাখিল করে দেয়া কথা বলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দোকানী ও আসাদুজ্জামানের সাথে কথা বলে জানা যায়, বিগত বেশ কয়েক বছর যাবৎ কৌশলে ব্যবসায়ীদের আয়কর রিটার্নের ফাইল খুলে দেয়ার পর থেকে তিনি…

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশ্রয় কেন্দ্রে বসবাস করা বৃদ্ধ মোঃ ফরিদ হোসেন (৬৭) কে ধারালো অস্ত্রে জখম করার অভিযোগ উঠেছে মোঃ শাহিন হোসেন নামের একজন জেল পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত ফরিদ মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামে ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, বালিঘাটা ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত ফকির উদ্দিনের পুত্র ফরিদ হোসেন বাড়ির পাশে কলা গাছ রোপন করে। কলা গাছের পাতা উপজেলার আটাপুর ইউপির ধাওয়াইপুরের জসমত মন্ডলের পুত্র শাহিন হোসেনের (বর্তমানে জেল পুলিশ হিসাবে কর্মরত) বাড়ির দেওয়ালে ঘেঁষ লাগানো কেন্দ্র করে বাকবিতন্ডা…

Read More

মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢলুয়া কড়ইতলা এলাকায় হাজি বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি…

Read More

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ: জামালপুর জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার ওসি মোঃ ওবায়দুর রহমান। রোববার (২৯ মার্চ ২০২৬) সকালে জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক অপরাধ সভা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও জনবান্ধব আচরণের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোছাঃ ফারহানা…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আবুল হোসাইনের সম্মানিত মাতার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ মার্চ) বাদ আসর নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের পক্ষে সাবেক উপজেলা সভাপতি ডা. এম. এ. মান্নান এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে মুসল্লিরা মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতই চিরস্থায়ী। তাই প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহভীরু জীবন গঠন করা এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা। তারা মরহুমার জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা…

Read More

​কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আকাশ আহমদ। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর এলাকার ঘোড়ামারা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আকাশ আহমদ দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। ​হাসপাতালে চিকিৎসাধীন আকাশ আহমদ জানান, আদমপুর বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সামাজিক ও ধর্মীয় বিশ্বাসের সাথে বাসন্তী পূজা পালন করা হয়।সকল বাধাবিঘ্ন দূর করে নিজের পরিবার-দেশেরসহ বিশ্বের শান্তি কামনায়।পূজার কয়েকটি দিন আত্মীয় পরিজনসহ সামাজিক মেলবন্ধনের সৃষ্টি হয়।পূজার শেষে যেমন মায়ের বিদায় ঘটবে তেমনি আপনজনও প্রয়োজনের তাগিদে যে যার কর্মস্থলে ফিরে যাবে।এই উভয়ের বিদায়ের সুরে পরিবেশ ভারী হয়ে হয়ে আসে। আজ ২৮ মার্চ ২০২৬, শনিবার—চৈত্র মাসের শুক্লপক্ষের দশমী তিথি। আজকের দিনটিই মূলত বাসন্তী দুর্গোৎসবের বিজয়া দশমী। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং বিভিন্ন পঞ্জিকা অনুযায়ী আজকে * দশমী তিথি সমাপ্ত হবে সকাল ৮টা ৪৬ মিনিটে এবং আজ সকালেই দেবীর দশমী বিহিত পূজা সমাপন এবং বিসর্জন প্রশস্ত। দশমী তিথি থাকাকালীনই দর্পণ বিসর্জনের মাধ্যমে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংদাইর গ্রামে রুমা (১৯) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যুর অভিযোগ উঠেছে। রুমা গতবছর রাসেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে রাসেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে পরে এলাকাবাসী এবং পরিবারের সমঝোতায় বিয়ে হয়। রুমার বাবার দাবি, বিয়ের পর থেকেই রুমাকে মেনে নিতে পারেনি রাসেলের পরিবার। তখন থেকেই তাকে অত্যাচার করে আসছিলো।   আজ শনিবার (২৮ মার্চ) সকালে গলায় ওড়না পেচিয়ে টয়লেটের ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, বলে রাসেলের পরিবার জানায়। রুমা উপজেলার কোদালিয়া গ্রামের আয়নাল হক এর মেয়ে। রুমার বাবার বাড়ির পক্ষ থেকে জানায়, এটি সাধারণ মৃত্যু নয়, রুমাকে যৌতুক জন্য হত্যা করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ রুমাকে তার…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইসারতুল্যা, দুলাল হোসেন সরদার, মোশারফ হোসেন ও আনিছার রহমান নামের চার ব্যক্তি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মান্দা উপজেলার চকচোয়ার গ্রামের ইসারতুল্যা। লিখিত বক্তব্যে তিনি বলেন, মান্দা উপজেলার কশব ইউনিয়নের উপজেলার চকচোয়ার গ্রামের ইসারতুল্যা ও তাঁর ভাই মোশারফ, মিজানুর রহমান ও দুরুল হুদা, তাঁর বোন হাজেরা, কহিনুর ও লুৎফাসহ ১১৫ জন ব্যক্তি পৈত্রিক সূত্রে উপজেলার চকবালু মৌজায় ৯ একর ৪৪ শতক…

Read More

জামালপুরের বকশীগঞ্জে ভুয়া ঠিকানা ব্যবহার করে টিসিবির ডিলার নিয়োগ পাওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নিলক্ষিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার করে ‘মুহিব ট্রেডার্স’-এর প্রোপাইটর হেলানা বেগম টিসিবির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। যা সরকারি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, মজিবর রহমান, আবদুল মালেকসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, স্থানীয় প্রকৃত ব্যবসায়ী ও বাসিন্দাদের বঞ্চিত করে এ ধরনের নিয়োগ দেয়া অন্যায় ও অনৈতিক। তারা অবিলম্বে এই ডিলার নিয়োগ বাতিল করে সঠিক যাচাই-বাছাইয়ের…

Read More