- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
Author: Niloy Roy
বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির বাণিজ্যমন্ত্রী ইয়ো হান কু। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে যা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি নতুন সরকারের দূরদর্শী বাণিজ্যনীতি, বাজার বহুমুখীকরণ কৌশল, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি ) থেকে উত্তরণের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ ও ইএফএ আলোচনা চলমান থাকার…
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি আজ রোববার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লক্ষ টাকা পৌঁছে যায়। প্রধানমন্ত্রী এ সময় ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন। এর আগে সকাল ১০ টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একে একে অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ…
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ ফরিদ হোসেন (৬৭) আশ্রয় কেন্দ্রে বসবাস করা বৃদ্ধকে ধারালো অস্ত্রে জখম করার অভিযোগ উঠেছে মোঃ শাহিন হোসেন নামের একজন জেল পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত ফরিদ মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামে ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, বালিঘাটা ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত ফকির উদ্দিনের পুত্র ফরিদ হোসেন বাড়ির পাশে কলা গাছ রোপন করে। কলা গাছের পাতা উপজেলার আটাপুর ইউপির ধাওয়াইপুরের জসমত মন্ডলের পুত্র শাহিন হোসেনের (বর্তমানে জেল পুলিশ হিসাবে কর্মরত) বাড়ির দেওয়ালে ঘেঁষ লাগানো কেন্দ্র করে বাকবিতন্ডা হয়।…
সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুরু থেকে ৪০ মিনিট অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থানে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা/কর্মচারীগণকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ক নির্দেশনায় বলা হয়, ইতঃপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও উক্ত সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ছাড়াও, দিনের বেলায় পর্যাপ্ত…
তিনি বলেন, ‘প্রায় ১৮ বছরের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ আমাদের অনেক অগ্রবর্তী নেতা গুম হয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে প্রায় দুই বছর কারাগারে আটকে রেখে তার পরে অসুস্থ অবস্থায় ‘হাউজ অ্যারেস্ট’ করে রাখা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে বছরের পর বছর নির্বাসিত করে রাখা— ব্যাপারগুলো ফেইস করা খুব সহজ ছিল না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এই একটা বিশাল সংগ্রামের পর জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমাদের দল আসতে পেরেছে। আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন ইতোমধ্যে। আমাদের নেতা তারেক রহমান…
প্রতি বছরের ন্যায় এ বছরও নববর্ষ উদযাপনকে জাতীয় উৎসবে পরিণত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রিবর্গের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের অনুষ্ঠান সম্প্রচার এবং বিশেষ অনুষ্ঠানমালা প্রচার, জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখি র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা আয়োজন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠান আয়োজন, সব…
জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক কমিটি সভাপতি জয়নুল আবেদীন এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিতত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, মো. মুজিবুর রহমান এমপি, মো. রফিকুল ইসলাম খান এমপি এবং জি, এম, নজরুল ইসলাম এমপি অংশগ্রহণ করেন। বিশেষ কমিটির আমন্ত্রণে মোহাম্মদ নাজিবুর রহমান এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ- দুর্নীতি দমন কমিশন (সংশোধন)…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের এক কিশোর বালক জুনায়েদ মিয়া (১৪) নিখোঁজ হওয়ার দুই দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯শে মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ আলিসারকুল গ্রামের আরব আমিরাত প্রবাসী রমিজ মিয়ার ছেলে। এর আগে শুক্রবার (২৭শে মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে খেলা করছিল ও সময় থেকে নিখোঁজ হয় সে। পরিবার সূত্রের বরাতে জানা যায়, নিখোঁজ হওয়ার পর তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক লাইভে এসে সন্তানের সন্ধান চেয়ে আহাজারি করেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে গত ২৭শে মার্চ থেকে ২৯শে মার্চ সিলেট প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সভায় সিলেট বিভাগের সকল জেলার আনুমানিক ৭২টি প্রেসবিটারিয়ান চার্চের ২৫০ জনের অধিক প্রতিনিধি (ডেলিগেটস) অংশগ্রহণ করেন। যা বিগত বছরগুলোর মধ্যে স্বরণকালের সর্বাত্মিক প্রতিনিধির উপস্থিতি হিসেবে বিবেচিত হয়। সভায় সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন মডারেটর, রেভা: বি. বি প্রেন্টিস এবং পরবতীর্তে নবনির্বাচিত মডারেটর রেভা: এভরিসন পতাম। সিনড সভায় নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য মি. নেলসন এন. সরকার, সাধারণ সম্পাদক, রেভা: সখরিয় কট, যুগ্ম—সাধারণ সম্পাদক, রেভা: এডওয়ার্ড সাইমন সরকার, কোষাধ্যক্ষ, মি: জিডিশন সূচিয়াং, সদস্য, মি: রুশ পতাম, সদস্যসহ…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সফরের দ্বিতীয় দিনে আজ সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে রাষ্ট্রপতির বাল্যবন্ধু, মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পাবনার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপ্রধান সেখানে পৌঁছালে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সম্পাদক জহুরুল ইসলাম, স্কয়ার গ্রুপের পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী পিন্টু রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন। পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পাবনায় শিক্ষাজীবন, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের গৌরবময় স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম…
বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এসব তথ্য জানিয়েছেন। তারা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন। ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রার সময় অভিবাসনপ্রত্যাশীরা দিক হারিয়ে ফেলেন এবং ছয় দিন খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকে। বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে, মানব পাচারকারীদের একজনের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় ১৯ ও ২২ বছর বয়সী দুই দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেফতার করেছে গ্রিস কর্তৃপক্ষ। তারাই মানবপাচারকারী বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ আর্চারি দল আজ দেশে ফিরেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে স্বর্ণজয়ী দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের পক্ষ হতে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. মো: মোখলেস উর রহমান। যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক…
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতি দেখতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান জাতীয় দলের ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পরিবারের সাথে সময় কাটাতে এবং ঈদ উদযাপন করতে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় যান বুলবুল। ব্যক্তিগত ছুটি শেষে আজ ভোরে ঢাকায় ফিরেন তিনি। পরবর্তীতে বোর্ড পরিচালকদের সাথে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে যান এবং খেলোয়াড়দের অনুশীলন সেশন পর্যবেক্ষণ করেন বুলবুল। এসময় প্রধান কোচ ফিল সিমন্স এবং ক্রিকেটারদের সাথে আলোচনাও করেন তিনি। নিউজিল্যান্ড…
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ রোববার অভিযোগ করেছেন, মুখে কূটনীতির কথা বললেও যুক্তরাষ্ট্র গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যে প্রায় ৩,৫০০ সেনা বহনকারী একটি মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছানোর পর তিনি এ অভিযোগ করলেন। এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর এবং সোমবার আঞ্চলিক গুরুত্বপূর্ণ পক্ষগুলোর মধ্যে আলোচনার আগে গালিবাফ এ মন্তব্য করেন। এই যুদ্ধ এখন আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা চালানোয় জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বিশ্ব অর্থনীতির ওপরও হুমকি তৈরি হয়েছে। তেহরান থেকে এএফপি জানায়, সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’তে প্রকাশিত এক বিবৃতিতে কালিবাফ বলেন, ‘শত্রু একদিকে প্রকাশ্যে আলোচনা ও…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বহুমুখী সংঘাতে এবার আবির্ভাব ঘটেছে নতুন এক শক্তির। এ শক্তি ইয়েমেনের ইরান সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীরা। গত শনিবার ইসরাইলের ওপর প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে তারা চলমান যুদ্ধে নিজেদের জড়িয়ে নেওয়ার সাড়ম্বর ‘ঘোষণা’ দিয়েছে। দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা তাদের মিত্রদের প্রতি সমর্থন জানিয়ে আসছিল। এতদিন তারা এ যুদ্ধে সরাসরি অংশ না নিলেও সতর্ক করে বলেছিল যে, তাদের আঙুল ‘ট্রিগারে’ রয়েছে। অবশেষে শনিবার তারা সেই ট্রিগার চেপেছে। জানিয়েছে, তারা ইসরাইলি সামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলও ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা নিশ্চিত করেছে এবং তা ঠেকাতে কাজ চলছে…
বর্তমান সরকার জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে, যেখানে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দুর্নীতিতে লিপ্ত ছিল। আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব কথা বলেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণের মাধ্যমে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরবর্তীতে কার্য উপদেষ্টা কমিটি ওই ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। ১৫ মার্চ রোববারের অধিবেশন শেষে সংসদ ১৩ দিনের জন্য মুলতবি করা হয় এবং আজ ২৯ মার্চ বিকেল ৩টায় পুনরায় অধিবেশন শুরু হয়। চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন, যা…
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসময় প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মোহাম্মদ আমিন উর রশিদকে শুভেচ্ছা জানান। মন্ত্রী বলেন, কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং…
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিষয়সমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয়েই বিদ্যমান সহযোগিতাকে আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

