- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
Author: Niloy Roy
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে তাঁর সংসদ সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব জানান, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ পড়েন। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলী নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার উদ্যোগে এবং জাপান ফাউন্ডেশনের অর্থায়নে ‘ইয়াং স্কলার কনফারেন্স ২০২৬ অন জাপান’স সফট ডিপ্লোমেসি ইন সাউথ এশিয়া: চেইঞ্জ এন্ড কন্টিনিউটি’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিও জাপান ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ওয়াকাও কোইকে এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার…
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুখোশধারী সশস্ত্র ডাকাত দল একটি পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর ও লুটপাট চালিয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায়, চায়না ইকোনমিক জোনসংলগ্ন ফকিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান নামের এক বাড়ির মালিকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী জাবেদ (২৩) প্রায় ২-৩ বছর ধরে সেখানে থাকছেন। তার বাড়ি বরুমছড়ায়, তিনি আক্তার হোসেনের ছেলে। ঘটনার রাতে আনুমানিক ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তাদের হাতে দেশীয় তৈরি শটগানসহ…
বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (এমসি-১৪)-এর সাইডলাইনে গতকাল বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমিশনার মারোস সেফকোভিচ এবং তার সঙ্গে ছিলেন ট্রেড ডিরেক্টর জেনারেল সাবিন ওয়েয়ান্ডসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, নতুন সরকার বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করছে, যা টেকসই বাণিজ্যনির্ভর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘শাসন পরিবর্তন’ ঘটিয়েছে। তেহরানের সঙ্গে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে বলেও তিনি জানিয়েছেন। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। এদিকে ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার পর তেহরান ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যেই ইরান কুয়েত ও সৌদি আরবে হামলা চালায়। দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএফআইএল) জানায়, তাদের একটি অবস্থানে প্রজেক্টাইল আঘাত হানলে এক শান্তিরক্ষী নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। ইউএনআইএফআইএল জানায়, প্রজেক্টাইলটির উৎস জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এক মাসব্যাপী যুদ্ধে বহু ইরানি নেতা নিহত…
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় ড. মো. সাখাওয়াত হোসেনকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ সোমবার এক অভিনন্দন বার্তায় জানানো হয়, জাবি’র পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. সাখাওয়াতকে ‘এনভায়রনমেন্টাল ডিটারমিন্যান্টস অব হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ বিষয়ে ডব্লিউএইচও’র আঞ্চলিক বিশেষজ্ঞ দলে সদস্য হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত করা হয়েছে। উপাচার্য বলেন, এই স্বীকৃতি ড. সাখাওয়াতকে শিক্ষা ও গবেষণায় আরও অগ্রসর হতে অনুপ্রাণিত করবে। তিনি উল্লেখ করেন, এই নিয়োগ ড. সাখাওয়াতের বিস্তৃত গবেষণা এবং বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যে তার উল্লেখযোগ্য অবদানের প্রতিফলন। অধ্যাপক আহসান আশা প্রকাশ করে বলেন, ড.…
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে আজ সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার ও বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে সরকার সমন্বিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ সব উদ্যোগের মধ্যে রয়েছে অর্থনৈতিক কূটনীতি জোরদার করা ও বিনিয়োগবান্ধব সংস্কার কার্যক্রম বাস্তবায়ন। জাতীয় সংসদে আজ জামালপুর-২ আসনের সরকারি দলের সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে, পররাষ্ট্র মন্ত্রীর পক্ষে শামা ওবায়েদ বলেন, টেকসই ও বহুমুখী প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় রপ্তানি বাজার সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কার্যকর…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান। জানাজার শুরুতেই মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন— জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি; বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপি; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; ও মরহুমার…
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে আজ সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, সেবার মান উন্নয়ন এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সেবার মান সন্তোষজনক। তবে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত চুক্তি নবায়ন প্রয়োজন। তিনি আরো বলেন, টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে বিদ্যমান সহযোগিতা…
ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (এমসি১৪)-এর সাইডলাইনে গতকাল (রোববার) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক হয়েছে। প্যালেস দে কংগ্রেসে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নিউজিল্যান্ডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মন্ত্রী টড ম্যাকক্লে অংশ নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নিউজিল্যান্ডের মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। তিনি নবনির্বাচিত সরকারের লক্ষ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ বৈশ্বিক ভ্যালু চেইনে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে চায় এবং বাণিজ্যভিত্তিক প্রবৃদ্ধি অর্জনে ব্যবসাবান্ধব…
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি নিজেই এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি। এভাবেই দেশ ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হলো ‘ক্রীড়া কার্ড’। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ। তিনি বলেছেন,’বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আমাদের খেলোয়াড়দের মধ্যে যে মেধা আছে তা সঠিক পরিচর্যার মাধ্যমে বিকশিত করতে পারলে আমরা বিশ্ব দরবারে আরও অনেক সম্মাননা বয়ে আনতে পারব।’ আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন…
প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোন রাজনৈতিক দলের সদস্য হবেন না। তিনি বলেন, ‘পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখুন।’ তিনি আরো বলেন, ‘দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।’ আজ সকাল সাড়ে ১০ টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ,…
জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (সোমবার) এ তথ্য জানানো হয়েছে। এসব অভিযানে ২১৪টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নীলফামারী জেলায় ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন বলেও জানানো…
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আজ (সোমবার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এর আগেও তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এছাড়া জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন কার্যকর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, মজুতদারি রোধে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি জোরদার করা হয়েছে।…
দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং সরকারের কার্যক্রম আরও জোরদার করতে গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে আজ রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায়া এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ইউটার্নগুলোকে নিরাপদ করার বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার নির্দেশ দেন। এ সময় মহাসড়কের (হাইওয়ে) সঙ্গে সংযুক্ত স্থানীয় সড়কগুলোতে নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে সড়ক মন্ত্রী…
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। যা বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজেও প্রকাশ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার স্থান ও জিয়া স্মৃতি জাদুঘর সংরক্ষণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান নিতাই রায় চৌধুরী। এ জন্য তিনি চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বলেও উল্লেখ করেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, শুধু জিয়া স্মৃতি জাদুঘরই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক স্থান কালুরঘাট বেতার কেন্দ্র ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়া…
প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে কি, আমার সবচেয়ে প্রিয় কাজ হলো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু আমেরিকার কিছু নির্বোধ মানুষ বলে— আপনি কেন এমনটা করছেন? আসলে তারা নির্বোধ লোক।’ নি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপ দখল করতে পারি, আবার নাও করতে পারি। আমাদের সামনে অনেক বিকল্প পথ খোলা আছে। সেখানে (খারগ দ্বীপে) কিছু সময় আমাদের অবস্থান করতে হতে পারে।’ দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি। প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা…
বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের জন্য সরকারি বেতন কাঠামো চালু করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। এর মাধ্যমে ক্রীড়াবিদদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে বিশেষ ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। তারা নিয়মিত বেতনের পাশাপাশি সরকারি সম্মাননাও পাবেন। ভবিষ্যতে পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে এই সুবিধা পেতে হলে ক্রীড়াবিদদের পারফরম্যান্স ধরে রাখতে হবে। প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যারা…

