Author: Niloy Roy

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে নগরীর নতুন বাজারস্থ ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্যান ময়মনসিংহের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পিএফজি ও ওয়াইপিএজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণদের সম্পৃক্ততা বাড়াতে পারলে সমাজে সহনশীলতা…

Read More

রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি: ‘ক্যান্সারের আগে সচেতন হও, সুস্থতার স্বপ্ন বুনে যাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ক্যান্সার সম্পর্কে বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত ধারণা দিতে গাজীপুরে অনুষ্ঠিত হলো ক্যান্সার সচেতনতা কর্মশালা। লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৩১শে মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সদর উপজেলার শিরিরচালা পূর্বপাড়া এলাকার ইভেন্স মডেল স্কুলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধের উপায়, প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা, স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা—এসব বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা, ভিডিও ডকুমেন্টারি, খোলা আলোচনাসভা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্পষ্ট ধারণা তুলে ধরা হয়। এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গভীর মনোযোগ নিয়ে পুরো…

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন হাফেজী ও এতিমখানাকে টার্গেট করে একটি প্রতারকচক্র প্রতারণার নতুন ফাঁদ পেতেছে বলে ধারনা করা হচ্ছে । গত ঈদুল ফিতরে সৌদি সরকার কর্তৃক উপজেলার ৭১টি কওমি মাদ্রাসায় অধ্যয়নরত গরীব অসহায় ও এতিম শিশুদের মাঝে খেজুর বিতরণ করা হয়। এই খেজুর পেয়েছে কিনা এমন সংবাদ জানতে চেয়ে নিজেকে সরকারী অফিসের লোক পরিচয়ে ০১৭৮১৯১৭২৪৭ নম্বর থেকে বিভিন্ন এতিমখানার মোহাতামিম বা পরিচালকদের ফোন করছেন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি । সেই সাথে উক্ত এতিমখানার নামে সরকারী ভাবে আরো ৩০ হাজার ৫ শ টাকা বরাদ্ধ হয়েছে জানিয়ে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বার দিতে বলেন। পরে এতিমখানার মাদ্রাসার…

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ( ২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেনের সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমাজ কার্যালয়ের পরিচালক ( যুগ্মসচীব) সৈয়দ মোস্তাক হাসান, জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ সালেকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (রুটিন দায়িত্ব) সামছুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্ককর্তা ওবাইদুর রহমান ও কালাই উপজেলা সমাজসেবা সেবা কার্যালয়ের সকহারী অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আনোয়ারা থানায় সেবা নিতে আসা মানুষের জন্য পর্যাপ্ত বসার জায়গা ও ওয়াশরুমের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী সেবাগ্রহীতারা পড়ছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, থানায় আসা অধিকাংশ মানুষকে বাইরে অপেক্ষা করতে হচ্ছে। কেউ গাছের নিচে, কেউ পুকুরঘাটে, আবার কেউ গাড়ির ভেতরে বসে সময় কাটাচ্ছেন। থানার ভেতরে জায়গা সীমিত থাকায় সেখানে একসঙ্গে কয়েকজনের বেশি বসার সুযোগ নেই। ফলে সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নারী সেবাগ্রহীতারা। থানার বাইরে কোনো ওয়াশরুমের ব্যবস্থা না থাকায় তাঁদের বাধ্য হয়ে…

Read More

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব নুরজাহান খানম। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Read More

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার ঢাকায় আন্তর্জাতিক হার্ট ফেলিওর (হৃদযন্ত্রের অকার্যকারিতা) বিষয়ে উন্নত চিকিৎসা সম্মেলন ও বৈজ্ঞানিক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কেবল চিকিৎসা নয়, প্রতিটি ক্ষেত্রে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতেও সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া গাজীপুর-৩ আসনের সংসদ…

Read More

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে আজ মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন এবং খেলাধুলাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি ক্রিকেট ও ফুটবলের মত সকল খেলাকে সমান গুরুত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও উন্নয়ন করতে চাই। তিনি বলেন, ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিং এই খেলাগুলোতে চীন…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৫শে মার্চ থেকে ১০ই এপ্রিল পর্যন্ত সময়ের যে বীরত্বগাথা ও নেতৃত্বের ইতিহাস রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রী বলেন, ইতিহাস স্বয়ম্ভু। এটি নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে ড্যাব। তথ্য ও সম্প্রচার…

Read More

দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।  মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২৭(১) মোতাবেক ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে উল্লিখিত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ মিজানুর রহমান চৌধুরীকে নীলফামারী, এ কে এম মমিনুল হককে লালমনিরহাট, মোহাম্মাদ জহুরুল ইসলামকে পাবনা, মোঃ মোস্তাফিজুর রহমান আলেককে নড়াইল, মোঃ নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা, মোঃ সিরাজুল হককে জামালপুর, মোঃ ইয়াছিন…

Read More

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চলমান অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং ডিজিটাল সেবা উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হন। এ সময়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের…

Read More

গাইবান্ধা: গাইবান্ধায় হাওয়া মেশিন বিস্ফোরণের ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ‘পাপুল টায়ার এন্ড ভলকানাইজিং সেন্টার’-এ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় , সকালে দোকান খুলে পাপুল মিয়া দেখতে পান তার হাওয়া মেশিনটি কাজ করছে না। পরে সেটি মেরামতের চেষ্টা করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দোকানটির পাশাপাশি আশপাশের আরও চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় দোকানের দেয়াল ধসে পড়ে পাপুল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুল রহমান ঘটনার…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে বিকল হয়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মবিল লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। এতে সাময়িকভাবে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায়, উপজেলার শমশেরনগরের পূর্ব কালিপুর গ্রামসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের হতাহতের কোন ঘটনা ঘটেনি। ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার পলাশ দাস বলেন,…

Read More

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড (অনার্স) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও কলেজগুলোর সুবিধার্থে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামীকাল ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন। কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করতে পারবেন ৯ এপ্রিল পর্যন্ত। এছাড়া সোনালী সেবার মাধ্যমে সংগৃহীত টাকা জমা দেওয়ার জন্য ১২ ও ১৩ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের পর ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন প্রক্রিয়া…

Read More

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। পরিদর্শনকালে তিনি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, দেশে প্রথম মিজেলস (হাম) রোগী গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে শনাক্ত হয়। তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বিনামূল্যে টিকা পেয়েছে। তবে এরপর অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে। এর ফলেই বর্তমান প্রাদুর্ভাবের সৃষ্টি হয়ে থাকতে পারে। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য সহকারী ও টিকা পোর্টারদের বিভিন্ন দাবিতে আন্দোলনের কারণে টিকাদান…

Read More

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জ্বালানি তেল মজুত ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এবং অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) দায়িত্বপূর্ণ লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। এ প্রেক্ষিতে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সীমান্ত সংলগ্ন ফিলিং স্টেশন ও ডিলারদের জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহনে আকস্মিক তল্লাশি, নিয়মিত মোবাইল…

Read More

ইউনিসেফ থেকে হামের টিকা সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি। আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশে হামের (মিজেলস) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত চিকিৎসা ব্যবস্থায় জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন,  জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে এই টিকা সংগ্রহ করা হবে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই টিকা সরবরাহ শুরু হতে পারে। তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আইসিইউ…

Read More

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুর্যোগ বিষয়ে শিশুদের সচেতন, দক্ষ ও প্রস্তুত করে তোলা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব। আজ সকালে রাজধানীর একটি হোটেলে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত সেভ দ্য চিলড্রেন-এর ‘মেট ক্লাব : দ্য নেক্সট ওয়েভ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যখন জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন এসব দুর্যোগ এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই দুর্যোগগুলোর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমাদের শিশুরা। তিনি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের সম্ভাবনা।…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনার জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ। পাবনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আখতারুজ্জামান নেতৃত্বে পাবনার জেলা ও দায়রা জজগণ এবং জেলায় কর্মরত অন্যান্য বিচারকগণ অংশ নেন। সাক্ষাৎকালে বিচারকগণ পাবনা জেলার বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় । রাষ্ট্রপ্রধান তাদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ সময় আইনজীবী এবং জুডিশিয়াল সার্ভিসের সদস্য হিসেবে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ…

Read More