Author: Niloy Roy

জেলার দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এসময় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। আজ সকালে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত সুজন মহন্ত দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা। র‌্যাব-১৩ জানায়, অভিযানে ২৯ কেজি ওজনের ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন…

Read More

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন এবং দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদির মাধ্যমে প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিঠি সুলতানের কাছে হস্তান্তর করা হয়। চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। সাম্প্রতিক হামলা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগও জানানো হয়। একই সঙ্গে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় ওমানের ভূমিকাকে প্রশংসা করা হয়। প্রধানমন্ত্রী তার বার্তায় তা পুনর্ব্যক্ত করেন…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম-এর নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। এসময় বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী এটি ভবিষ্যতেও অব্যাহত থাকার প্রত্যাশা করেন। মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ইতোমধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তাখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির ধারা বজায় রাখতে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণের আহ্বান জানান তিনি। এসময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে দুই দেশের শ্রম সহযোগিতা আরও জোরদার হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি স্বাগত জানান। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং সার্কের আওতায় আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ বাণিজ্য,…

Read More

বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য ঢাকায় ভিসা সেবা চালুর প্রস্তাব দেওয়ায় মাল্টার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এতে সময় ও খরচ কমবে এবং দু’দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততা বাড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মাল্টার হাইকমিশনার রিউবেন গাউসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এ প্রস্তাবের প্রশংসা করেন। শামা ওবায়েদ ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় হাইকমিশনার তাকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ বাণিজ্য ও ব্যবসা, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে রাজনৈতিক…

Read More

বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন এবং এখান থেকে উত্তীর্ণ চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছে সে দেশের প্রতিষ্ঠান কান্টো গ্রুপ। আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি এই প্রস্তাবনা উপস্থাপন করে। প্রতিনিধি দলে ছিলেন কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি। সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধি দল জানান, জাপানে বর্তমানে দক্ষ গাড়ি চালকের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং স্কুল স্থাপন করতে চান। এখান থেকে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনকারী চালকদের জাপানে কর্মসংস্থানের…

Read More

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে আজ তার দপ্তরে জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোইকে ওয়াকাও এবং হরি ইউকো সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের স্থায়ী অফিস স্থাপনের সম্ভাবনা ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহাসিক। জাইকা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। জাপানে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তাকে সফল করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জাপান ফাউন্ডেশন বাংলাদেশে অফিস স্থাপন করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে। মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ কর্মীদের দক্ষতার…

Read More

পরিশোধিত ডিজেলসহ রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান বলে আজ প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে। বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকটে রয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ রোপণ মৌসুমের আগে। কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এ ছাড় জরুরি। পররাষ্ট্রমন্ত্রী জানান, এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া সীমিত বৈশ্বিক ছাড়ের সুবিধা বাংলাদেশ নিতে পারেনি, কারণ সে সময় রাশিয়ার তেলবাহী কোনো ট্যাংকার বাংলাদেশের উদ্দেশে ছিল না। বৈঠকে রাশিয়ার অপরিশোধিত…

Read More

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে গড় ১৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ দশমিক ৮ লাখ কোটি টাকা)। পাচার হওয়া এ অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ…

Read More

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক আজ সংসদে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি আলোচনার জন্য গ্রহণ করেন এবং আগামী ৫ এপ্রিল দুই ঘণ্টা সময় নির্ধারণ করেন। প্রস্তাবটি গ্রহণের ঘোষণা দিয়ে স্পিকার সংসদে বলেন, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তিনি বলেন, ‘গত ৫৩ বছরে এই প্রথমবার সরকারি দলের বা ট্রেজারি বেঞ্চের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হয়েছে।’ গত ৩০ মার্চ স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণকে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা রাজনৈতিকভাবে প্রভাবিত সারা দেশে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় সংসদে আজ প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন (ঢাকা-১৮) এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা বাকি রাজনৈতিক মামলাগুলোও যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, কোনো ব্যক্তি আদালতের মাধ্যমে খালাস পেলে এবং নির্দোষ প্রমাণিত হলে; তাকে মর্যাদার সঙ্গে এবং আইন অনুযায়ী আচরণ করা তার মৌলিক অধিকার। ময়মনসিংহ-৬…

Read More

চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে কৃষি জমিতে সেচ ও পানি নিষ্কাশন সুবিধা বাড়াতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৩১৮.৬৩৯ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আজ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, খাল পুনঃখনন কর্মসূচির লক্ষ্য দেশের কৃষি, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং কৃষি এলাকায় উন্নত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বালারামপুরে সারাদেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচি দেশের নদী, খাল ও…

Read More

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারের ঐতিহাসিক অর্জনের ধারাবাহিকতায় জাতীয় সংসদকে প্রাণবন্ত রাখার আশা ব্যক্ত করেছেন। তারা বলেন, গত সতেরো বছর তথাকথিত ফ্যাসিবাদী শাসনামলে দেশে গণতান্ত্রিক চর্চা ছিল না এবং ‘ভোট কারচুপি’র মাধ্যমে জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে। তবে ২০২৪ সালে ক্ষমতার পরিবর্তনের পর এখন নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তাসহ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ১২ মার্চ, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। পরে কার্যউপদেষ্টা কমিটি রাষ্ট্রপতির ভাষণের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না। বরং অর্থনীতি আরও সচল হবে। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আকতার হোসেনের (রংপুর ৪) এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি করেছেন-কতজন মানুষের কাছে আমরা কার্ড পৌঁছে দেব, মূল্যস্ফীতি হবে কি না, বাজেট কত, স্বাভাবিকভাবে বাজেট কত, এটি আমরা এখনই বলছি না। অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা যেহেতু প্রতি মাসে এটি সম্প্রসারণ করতে থাকব, অর্থাৎ অধিক সংখ্যক নারী ফ্যামিলি…

Read More

জলঢাকা নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া (৪নং ওয়ার্ড) এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা। নিহত মিমনুর রহমান ভ্যানচালক আলমগীর হোসেন (আল্লির) প্রথম পুত্র এবং বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে নিহত হন। এ ঘটনার পর থেকেই এলাকায় উদ্বেগ, শোক ও ক্ষোভ বিরাজ করছে। এ মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা ন্যায়বিচারের দাবি…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:   ময়মনসিংহের নান্দাইলে গত ৯ই মার্চ থেকে নিখোঁজ রয়েছে ১৫ বছরের কিশোর মো. ইয়াসিন মিয়া। নিখোঁজের ২২ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলাতে পারেনি পুলিশ। সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগের পরও উদ্ধার তৎপরতায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিদহী কোনাঘাটা গ্রামের কৃষক মো. হারুন মিয়ার ছেলে ইয়াসিন মিয়া গত ৯ই মার্চ রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর কিশোরের বাবা ১১ই মার্চ জিডির আবেদন করলে নান্দাইল মডেল থানায় ১৬ ই মার্চ একটি সাধারণ…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামে ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর সংবাদদাতাকে জানান, পহেলা এপ্রিল বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীম ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামেন। এসময় খেলতে খেলতে সদ্য…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ি গ্রামের বাসিন্দা পরিবেশ ও সংবাদকর্মী খোর্শেদ আলম। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে হলুদ তরমুজ চাষাবাদের শখ জাগে তার। পরীক্ষামূলকভাবে ২০২২ সালে প্রথমবারের মতো এই তরমুজ চাষ করে সফল হন তিনি। এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তার। জুড়ীতে হলুদ তরমুজ চাষের প্রথম উদ্যোগে এই তরুণ উদ্যোক্তার। প্রতিবছর নতুন প্রজাতির হলুদ তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। একসময়ের পতিত জমি আজ সবুজ তরমুজ খেতে রূপান্তরিত হয়েছে। দিগন্তজোড়া সবুজ মাঠে বাম্পার ফলন যেমন খোর্শেদ আলমের মুখে আনন্দের হাসি ফুটিয়েছে, তেমনি স্থানীয় মানুষজন ও কৃষিপ্রেমীদের কাছে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চা অধ্যুষিত জনপ্রিয় এলাকা। চা শ্রমিকসহ বেশ সংখ্যক সেবা গ্রহীতারা আসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মীর সংখ্যা খুবই কম। ফলে দায়িত্বে থাকা চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সেবা নিতে আসা একজন ভুক্তভোগী চা শ্রমিক সাধন দাশ বলেন আজ চারদিন যাবত সেবা নিতে আসছি কিন্তুু কোন সুরাহা পাচ্ছি না। জানা গেছে, ২০১২ সালের ১ লা ডিসেম্বর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে সরকার। চিকিৎসকসহ মোট ১৪৫ জন কর্মচারী থাকার কথা থাকলেও…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর ৩ এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে (এমভি এম পি আলট্রা ম্যাক্স ২) জাহাজটি চট্টগ্রাম বন্দরের  বহিঃনোঙরে পৌঁছেছে। আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোপূর্বে  জি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং  দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে…

Read More