- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
Author: Niloy Roy
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে আগত গালফ এয়ারের ফ্লাইট নং জিএফ-২২৫০ যোগে মরদেহটি দেশে আনা হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত মোট ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বিতভাবে নিহতদের…
আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে গতকাল সচিবালয়ের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর ও পোর্টারসহ বিভিন্ন পদে কর্মরতদের প্রতিনিধিরা অংশ নেন। স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম, মনোয়ারা ইশরাত ও নাফরিজা শ্যামা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো.…
শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। তিনি রাজধানীর শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। রাসেলের বন্ধু রিপন দাস গণমাধ্যমকে জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ…
রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বলেন, ৌমারী ও চর রাজিবপুরে ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। শেষ হলে এসব এলাকায় বিদ্যুৎ সরবারহ করা হবে।
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এর একজন ক্রুকে উদ্ধারের দাবি করছে যুক্তরাষ্ট্র। তবে অন্য একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে পেতে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানিয়েছেন, ইরানে ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে এলাকা চষে বেড়াবে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওই সাবেক কমান্ডার এ কথা বলেছেন। তিনি আরো বলেন, ‘যদি উদ্ধার লক্ষ্যমাত্রা এমন এলাকায় থাকে, যেখানে হেলিকপ্টার পৌঁছাতে পারে না, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে স্কোয়াডের সদস্যরা নেমে স্থলপথে উদ্ধার অভিযান চালাবে। মাটিতে…
শনিবার (০৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের…
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে। স্পিকার অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক ডেস্ক: দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি।’ এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিলো, তাদের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিসরের ব্যক্তি। আর আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয় হিসেবে শনাক্ত হয়। গতকাল শুক্রবার এ হামলা হয়। হাবসান গ্যাস স্থাপনা আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাস্ট্র ও ইসরাইল। এরপর উপসাগরীয় আবর দেশগুলোতে থাকা মার্কিন…
দেড় মাসের বেশি সময় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের চালান না আসায় কাঁচামাল সংকটে পড়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)। সহসা ক্রুড অয়েলের নতুন চালান দেশে এসে না পৌঁছালে শোধনাগারটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এটি চালু রাখতে বিকল্প উৎস মালয়েশিয়া থেকে দ্রুত সময়ের মধ্যে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির চেষ্টা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলতি মাসের ১৩ তারিখের মধ্যে ক্রুড অয়েলের চালানটি দেশে এসে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। সঠিক সময়ে এ চালান আনতে পারলে ইআরএল বন্ধ…
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এক মাস পেরিয়ে গেছে। এ সময়ে দেশে ১১টি জাহাজে জ্বালানি তেল আমদানি হয়েছে। এসব জাহাজে এসেছে ৩ লাখ ২৭ হাজার টনের বেশি জ্বালানি। পাশাপাশি ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২২ হাজার টন ডিজেল। তবে যুদ্ধের কারণে নির্ধারিত আটটি জাহাজ পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছাতে পারেনি। এতে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। যুদ্ধের এক মাসে জ্বালানি আমদানির এই চিত্র পাওয়া গেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে। অনিশ্চয়তার মধ্যে প্রতিষ্ঠানটি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহে জোর দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। পারস্য উপসাগর অঞ্চল থেকে…
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পৃথিবীর দেশে দেশে গরম ও শীতের সময় একঘণ্টা সময় আগানো হয় ডে-লাইট সেভিংয়ের জন্য। যেটা তাদের জন্য স্বাভাবিক। আমরা আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি। আজ শুক্রবার বিকেলে সিলেটে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী সংক্ষিপ্ত সফরে শুক্রবার দুপুরে সিলেটে পৌঁছান। বিকেল চারটায় নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিও বলেন, সরকার বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আপদকালীন কিছু পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের জন্য আলাদা কিছু নয়। তাই বিদ্যুৎ সাশ্রয়সহ সরকারের যে সব পদক্ষেপ নিচ্ছে তা যথাযথভাবে…
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। সরকার থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে এতে অংশ নিতে হবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। এক্ষেত্রে দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ‘দেশে এখনও তেলের কোনো সংকট তৈরি হয়নি। তবে উচ্চ মূল্যে তেল ও গ্যাস কতদিন এভাবে চালানো সম্ভব হবে, তা চিন্তার বিষয়। তাই শিগগিরই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।’ শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-র শিক্ষার্থীদের স্কলারশিপ…
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষা করে আলোচনার মাধ্যমে জাপানি কনসোর্টিয়ামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে সরকার অগ্রাধিকার দিচ্ছে। আজ শুক্রবার জাপানি পক্ষের সাথে দ্বিতীয় দফার আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বর্তমানে রাজস্ব সংক্রান্ত দিকগুলো নিয়ে কাজ করছি। আলোচনা এখন মূলত সেদিকেই নিবদ্ধ। এ বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে পারলেই আমরা একটি সিদ্ধান্তে আসতে পারব। তাই আমরা আবারও আলোচনায় বসব।’ মন্ত্রী বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষার জন্যই আমরা বারবার আলোচনার টেবিলে বসছি। আমরা যত দ্রুত সম্ভব টার্মিনালটি চালু করতে চাই।’ তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আলোচনা এগিয়ে নিতে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আয়োজন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। আজ বিকেলে শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুকু বলেন, কৃষক কার্ড কৃষকদের উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ। পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক…
মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিটি দেখছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচ্চিত্র দেখতে গিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয় এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।’ ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।’ প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং…
মোঃ মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় গত (৩০ মার্চ) দুপুরে রাজাহার ইউনিয়নের নওগাঁ(প্রভুরামপুর) মরাপুকুর ইউনিয়ন পরিষদের পার্শ্বে একটি মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনার সংবাদ সংগ্রহের জন্য গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খানসহ ৩জন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ভিডিও চিত্র ধারনের সময়, রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম: আহবায়ক নুরুন্নবী, তার ভাই নূর আলমসহ অজ্ঞাত ৪/৫জন বাঁধা দিয়ে গালিগালাজ করে এক পর্যায়ে লাঠি সোটা, ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় সাংবাদিক মাহমুদ খান,সহকর্মী সাংবাদিক সাগর আহত হয়। এসময় তার সহকর্মী আওয়ার নিউজের গোবিন্দগঞ্জ প্রতিনিধি জোবাইদুর রহমান সাগর ভিডিও ধারন করলে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে…
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত মোহাম্মদ শাহেদ সম্প্রতি দলবদল করে বিএনপির পরিচয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই চলছে আলোচনা, সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে মোহাম্মদ শাহেদের সঙ্গে বিভিন্ন মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠতা ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। এতে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আনোয়ারা উপজেলার…
মো. জসিউর রহমান, টাঙ্গাইল: টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আট মাসের শিশু সায়ফালের মৃত্যু হয়েছে। শিশুটি সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে। এছাড়া হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১৩ জন চিকিৎসাধীন রয়েছে। জেনারেল হাসপাতাল সুত্র জানায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফালকে ভর্তি করা হয়। গতরাত দুইটার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে।…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী খিয়ারডাঙ্গা এলাকায় অবস্থিত প্যারাগন গ্রুপের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় প্রতিষ্ঠানটির কর্মচারী মোঃ মিজানুর রহমান (৪০) কে পশু মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে।…

