- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বিনামূল্যে ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে পাট, তিল, উফসী আউশ ধানের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। আজ ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে ১২ ইউনিয়নের কৃষকদের সহায়তার কৃষি উপকরণ গুলো বিতরণ করা হয়। প্রতিটি কৃষক কে ১ বিঘা জমিতে চাষের প্রয়োজনীয় বীজ ও সার প্রণোদনা হিসেবে দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক তারুণ্য-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী যুব সম্মেলন। গতকাল বিকেলে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সাংগঠনিক উপদেষ্টা অহিদুজাম্মান বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রধান পরিচালক আশরাফ তানিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মদ সফিকুল ইসলাম সাজু (সহকারী অধ্যাপক, কবিরহাট সরকারি কলেজ), বেলায়েত হোসেন খোকন (সদস্য সচিব, পৌরসভা বিএনপি), ফয়েজ উল্ল্যাহ (আমির, কবিরহাট পৌর জামায়াত)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৬নং মাইজবাগ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ আনিসুজ্জামানের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, দুর্নীতি ও চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার নিয়োগ বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে উদ্যোক্তা মোঃ আনিসুজ্জামান চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সাফিয়া আক্তার নামে এক ব্যক্তির কাছে একটি অনলাইন ট্রেড লাইসেন্স বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে জালিয়াতির প্রমাণ মুছে ফেলতে আনিসুজ্জামান ওই গ্রাহকের কাছ থেকে লাইসেন্সের কপিটি কেড়ে নিয়ে টুকরো টুকরো করে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় সকালে নিখোঁজের পর রাতে শাহিন মিয়া (৫৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২রা এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। শাহিন মিয়া সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শাহিন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। রাতে গয়ঘর এলাকার একটি খালে স্থানীয়রা তাঁর মরদেহ ভাসতে দেখে। পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার…
স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ির পার্শ্ববর্তী কাজীপুরের মুনছুরনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার কাজীপুর কোর্ট সিরাজগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন। তবে বিবাদীর দাবি অবৈধ ভাবে জালানী মজুদ রেখে বেশি দামে বিক্রী বাঁধা দেওয়ায় মিথ্যা মামলা দায়ের। মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার মনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের নেদু ভূঁইয়ার ছেলে লাল চান ওরফে লালু মিয়ার সঙ্গে একই এলাকার একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবারের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭.১৬ শতাংশ। কেন্দ্রে মোট ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬,১০৭ জন এবং অনুপস্থিত ছিলেন ৯০০ জন। পরীক্ষা শুরু হলে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের…
সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে যে ভুয়া স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে ৩ দিন অফিস করা প্রসঙ্গে গত ১ এপ্রিল ‘০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০’ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, অফিস সময় পরিবর্তনের বিষয়ে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
হাম প্রতিরোধে বর্তমান সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্য মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘বজ্রপাতের মতো এসেছে হাম। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে হাম প্রতিরোধে আমরা পুরোপুরি প্রস্তুত।’ সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী রোববার থেকে সারা দেশে হামের টিকা দেওয়া শুরু হবে। এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আরও বলেন, ঢাকা ও রাজশাহীসহ সারা দেশে হামের প্রাদুর্ভাব ঠেকাতে, প্রয়োজনীয় সকল ব্যবস্থা…
দেশে বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, মজুত করা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল- ১ লাখ ২২ হাজার ৬৬০ মেট্রিক টন, যা মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশ। পর্যাপ্ত ডিজেল মজুত থাকায় কৃষি, পরিবহন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এছাড়া, অকটেনের মজুত রয়েছে ৯…
এই নতুন আমদানিকৃত তেল লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। এই বন্দরটি হরমুজ প্রণালির বাইরে হওয়ায় তেল পরিবহনে কোনো ধরনের জটিলতার আশঙ্কা নেই। আগামী ২০ এপ্রিল এই ক্রুড অয়েল ট্যাংকারে লোড করার কথা রয়েছে। যা দেশে পেৌছানোর পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর বাজারজাত করা হবে। এদিকে বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি তেলবাহী ট্যাংকার ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না। তেলবাহী ট্যাংকার দুটি চট্টগ্রাম বন্দরে পেৌছাতে পারলে পরিশোধন প্রক্রিয়ার পর…
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-ভ্যাট সিস্টেমে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ সফলভাবে চালু করা হয়েছে। এই মডিউলে ২০টি ঝুঁকি সূচক (রিস্ক ক্রাইটেরিয়া) নির্ধারণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্ধারিত ওয়েটেজ বা অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। ফলে অডিট নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, যা করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি ছিল। এনবিআর জানায়, এই পদ্ধতিতে নির্বাচিত…
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তজনা ও সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি সংহতি প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংহতি বার্তা জানাল বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় আবুধাবিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউএই’র উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এক বৈঠকে এই সংহতি জানানো হয়। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদ্দেশে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের ‘দৃঢ়…
অনলাইন ডেস্ক : একই সঙ্গে রিটে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চাওয়া হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে আজ। রিটে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য রুল জারিরও আবেদন করা হয়েছে। হাম প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। রিটে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া বিবাদীদের অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ, টিকা,…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ…
ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চেয়েছেন বলে বুধবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, এর আগে তেহরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে। জাতির উদ্দেশে ভাষণের আগে তিনি এ কথা বলেন। তেহরান ট্রাম্পের এ দাবি সরাসরি নাকচ করেছে। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ওয়াশিংটনের কাছে যুদ্ধ বিরতি চাননি বলে জানানো হয়েছে। একই সঙ্গে বুধবার সন্ধ্যায় ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দেয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বহুল প্রতীক্ষিত প্রাইম-টাইম ভাষণের আগে ট্রাম্প এ বক্তব্য দেন। স্থানীয় সময় বুধবার রাত ৯টা এই ভাষণ হওয়ার কথা। ২৮…
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চাঁদের উদ্দেশে রওনা দিলেন চার নভোচারী। নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু করেন। ৫০ বছরেরও বেশি সময়ের পরে এটিই প্রথম মনুষ্যবাহী চন্দ্র অভিযান। যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিটে (জিএমটি রাত ১০টা ৩৫ মিনিট) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে কমলা-সাদা রঙের রকেটটি বিকট গর্জন ছেড়ে আকাশে ওড়ে। এতে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী রয়েছেন। রকেটটি যখন আগুনের ধারা ছুটিয়ে আকাশে উড়াল দেয়, তখন নাসার কর্মী ও উপস্থিত হাজার হাজার দর্শক উল্লাসে ফেটে পড়েন। অভিযান শুরুর সময় নভোচারীদের পরনে ছিল নীল পাড়ের উজ্জ্বল…
সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এ সব জ্বালানি উদ্ধার করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এ ছাড়া অভিযানে অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার ও পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার উদ্ধার করা হয়েছে। জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুদ, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার করা…
গাইবান্ধা: দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দুর্গম চরাঞ্চলে বসবাসরত কৃষকদের ওপর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কোচখালী চর ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় কৃষিকাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা—সবকিছুতেই নেমে এসেছে স্থবিরতা। বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব অঞ্চলে সেচ, ভুট্টা মাড়াই, এমনকি যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা চালাতেও নির্ভর করতে হয় শ্যালো মেশিনের ওপর। আর সেই মেশিন চালাতে প্রতিদিনই প্রয়োজন জ্বালানি তেল। কিন্তু সংকটের কারণে সেই তেলই এখন সবচেয়ে দুর্লভ হয়ে উঠেছে। স্থানীয় নদীবন্দরগুলোতে জ্বালানি তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকদের বাধ্য হয়ে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরের শহরে গিয়ে পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে একদিকে…
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কিস্তি আদায় করতে গেলে ঋণগ্রহীতা কর্তৃক শাখা ব্যবস্হাপক সহ ৬ এনজিও কর্মীকে রাত ৮ থেকে রাত ৩ পর্যন্ত বাড়ীতে আটকে শারীরিক ও মানষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ মার্চ সোমবার জয়পুরহাট সদর উপজেলার শালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী এনজিও কর্মী বাদী হয়ে ৪ জনের নাম সহ অজ্ঞাত নামা ৮/১০ জনকে আসামী করে জয়পুরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করেন । এজাহার সুত্রে জানা যায়, জয়পুরহাটের স্থানীয় সংস্থা জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এর পাঁচবিবি শাখা হতে ২০২৫ সালের ১৩ মে তারিখে মৎস চাষের জন্য সদর উপজেলার শেখপাড়া গ্রামের মোঃ মিনহাজুল ইসলামের…

