Author: Niloy Roy

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে একমাত্র পথ হলো সংবিধান মেনে চলা। তিনি বলেন, ‘সবকিছুই-সরকার গঠন, সংসদ ও সব সংসদ সদস্য-সংবিধানের অনুযায়ী এসেছে, কিন্তু এখন সংবিধানকে উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা যায় কীভাবে?’ তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) কর্তৃক আনীত জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব (বিধি-৬২) -এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ‘ভবিষ্যতের পথ রেখা’-একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন-কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জন’র বিষয়ে তিনি প্রস্তাবটি আনেন। স্বরাষ্ট্রমন্ত্রী…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট সংলগ্ন ফুড কোর্টের চুক্তি বহাল রাখা এবং ব্যবসায়িক নিয়ন্ত্রণ ধরে রাখতে একটি সাংবাদিক সংগঠনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে এক স্বঘোষিত ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ক্যাফেটেরিয়ায় প্রায় ৬০টি আসন থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। এ সংকট নিরসনে সাবেক উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের সময়ে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় গেট সংলগ্ন এলাকায় একটি…

Read More

সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’ আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধানমন্ত্রী খ্রিষ্টান…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালিত হলো যশোর গণহত্যা দিবস পালিত হয়েছে। জাতীয় সংগীত ও গণসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। যশোর গণহত্যা পালন কমিটির সদস্য সচিব রিয়াদুর রহমান স্বাগত বক্তব্যে ৪ এপ্রিলের শহীদদের নাম ও হত্যাস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এরপর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গতকাল বিকাল ৫টায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে বি এল এফ-এর ডেপুটি কমাণ্ডার অ্যাডভোকেট রবিউল আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোর জেলা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ব্রিটিশ শাসনামলের সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে পণ্যের পাশাপাশি এই রেলপথে যাত্রী চলাচল শুরু হয়। ট্রেনযাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীদের সংখ্যাও অনেক বৃদ্ধি পায়। তবে শত বছর পেরিয়ে গেলেও পুরোনো এই রেলপথের আর উন্নয়ন হয়নি। সিলেট অঞ্চলের মানুষের জন্য এই পথ এখন শুধু ঝুঁকিপূর্ণ নয় মহা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। লক্করঝক্কর আর ঝুড়াতালিতে খোঁড়ার মত কোনরকম চলছে। গত একমাসে এই রুটে পুরোপুরি ইঞ্জিন বিকলসহ আংশিক বিকল হয়ে বিলম্ব করে গন্তব্যে পৌঁছেছে অন্তত ৫০টি ট্রেন। সর্বশেষে টানা তিন দিনে বড় ধরনের তিনটি দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও ইঞ্জিন বিকল ও সংকটের কারণে প্রতিদিন…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সহকারী সচিব পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মৌলভীবাজারের হিমেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২রা এপ্রিল রাত ১১টার দিকে সিলেট নগরীর কাজীটুলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রতারণার মূলহোতা কামরুল হাসান হিমেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। সে মৌলভীবাজারের কুলাউড়া থানার বাগৃহাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার (৩রা এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন র‍্যাব-৯-এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক, আর্টিলারি। রাতে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র…

Read More

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে সরকারি জলমহাল আইন,২০২৬ এর খসড়া চুড়ান্তকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শনিবার বেলা ১১.৩০ টায় ভূমি মন্ত্রনালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময়  প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন- মধ্যসত্বভোগীরা প্রকৃত মৎস্যজীবীদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করবে এটা হতে দেয়া যাবে না। প্রকৃত মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান হিসেবে হাঁস-মুরগি পালনসহ অন্যান্য উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি। পাশাপাশি জলমহাল ইজারার মেয়াদ বৃদ্ধি নিয়েও ভাবনার কথা জানান। নতুন জলমহাল আইন প্রণয়নের মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীরা উপকৃত হবেন এবং এ খাতে দীর্ঘদিনের সমস্যা…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকা গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজ-এর মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে গত ২ এপ্রিল, বৃহস্পতিবার। এ ঘটনায় ৩ এপ্রিল ভুক্তভোগী পরিবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। নিখোঁজ তারেক আজিজ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন। তারেক আনন্দমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তারেকের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার জানান, ঘটনার দিন ২…

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও উপবৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশ এনজিওর বিরামপুর আঞ্চলের পাঁচবিবি শাখার উদ্যোগে উপজেলার ৭৯’জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। ৪ এপ্রিল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ গুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ। সংস্থার বিরামপুর অঞ্চলের ব্যবস্থাপক বিমল কুমার সরকারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ চৌধুরী খাইরুজ্জামান ও বন্ধন এনজিওর নির্বাহী…

Read More

Tamjid Hossain Mazumder,BU Imtiaz Ahmed Nafiz, a Mathematics Department student (2021-22 session) at Barishal University (BU) passed away on Friday(April 3) morning at 10:00 AM at his home. He was buried the same day after the Asr prayers beside his home. His father Md. Zakir Hossen confirmed that his death was caused by brain stroke. On March 16, Imtiaz was admitted to Dhaka Neuroscience Hospital due to deteriorating health. After receiving treatment there, his condition showed some improvement, and on April 1, following medical advice, his family brought him back home. Just two days later, yesterday morning, he departed from…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবাসী আম্বর আলীর বাড়ি পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত কাঁচা সড়কটি নিজ উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী। শনিবার (৪ঠা এপ্রিল) সকাল ৮টা থেকে ইট ও বালি ফেলে সড়কটি চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে গ্রামবাসী চরম দুর্ভোগে পড়ছেন। সামান্য বৃষ্টিতেই কাদায় ভরে যায় রাস্তা, ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এমনকি কেউ মারা গেলে লাশ বহন করতেও সমস্যার সম্মুখীন হতে হয়। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা এই দেশেরেই মানুষ, এতএব আমরা একটু সদয়ভাবে যদি নিজেকে চিন্তা করি, সেবার মানসিকতা নিয়ে যদি এগোতে পারি তাহলে ভালো হবে। নেত্রকোনার দুর্গাপুরে শনিবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ-সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হান, থানার ওসি কামরুল হাসান প্রমুখ। ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, রাষ্ট্রের সাংবিধানিক কিছু বাদ্যবাধকতা আছে, তার মধ্যে স্বাস্থ্য সেবাটা একটা পরে। এই স্বাস্থ্যের…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে নানান ধরনের। আমি যখন বলবো কেউ সিগারেট খাইয়েন না, তার মানে আগে আমাকে শুদ্ধ হতে হবে; আমি সিগারেট খাচ্ছি না। আমি ক্লাসে ঢুকে অনেক ভালো ভালো কথা বলার চেষ্টা করবো, কিন্তু আমি নিজেই যদি সেটার সঙ্গে সম্পৃক্ত থাকি, তাহলে হবে? তিনি বলেন, আমি একটি অনুরোধ করতে চাই দয়া করে যারা মনে করবেন এই ধরনের কোনো অ্যাসোসিয়েশন তাদের আছে, সামাজিকভাবে যারা প্রশ্নবিদ্ধ, তারা যদি নিজেদের শুধরাতে না পারেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে কলেজ ছাড়েন। অন্যথায় আইন সবার জন্য সমান; তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া…

Read More

স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন তারাকান্দি বন্ধু একাদশ-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোগলদিঘা কলেজ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা আলিফ আরাফাত আলভির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রজব আলী, ডা. রফিকুল ইসলাম, বাবু মিয়া সহ সংগঠনের সদস্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন তারাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা দুলাল হোসাইন। অনুষ্ঠানের শেষে আশিকুর রহমান আতিককে আহ্বায়ক এবং মোঃ দিপু মিয়া, ইয়ামান সৈকত ও মোঃ আদিল আরাফাতকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করা হয়। উক্ত…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করায় ১ হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকার ময়নার দোকানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে হিরন মিয়ার ঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রামে প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।  এদিকে অভিযানের সময় দোকানদার…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। তাঁরা ০৪ এপ্রিল (শনিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিদর্শনকালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাথে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে সম্মানিত অতিথিবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন…

Read More

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা নামে এক গৃহবধূর ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে রজিবা বেগম নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রজিবা বেগমের বাবার বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।   নিহত গৃহবধূর স্বামী সুজা মিয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে…

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও উপবৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশ এনজিওর বিরামপুর আঞ্চলের পাঁচবিবি শাখার উদ্যোগে উপজেলার ৭৯’জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। ৪ এপ্রিল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ গুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ। সংস্থার বিরামপুর অঞ্চলের ব্যবস্থাপক বিমল কুমার সরকারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ চৌধুরী খাইরুজ্জামান ও বন্ধন এনজিওর নির্বাহী…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, সরকার আগামী তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা। আজ (শুক্রবার) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, বিগত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, তবে বাস্তবে দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে আগত গালফ এয়ারের ফ্লাইট নং জিএফ-২২৫০ যোগে মরদেহটি দেশে আনা হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত মোট ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বিতভাবে নিহতদের…

Read More