- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
Author: Niloy Roy
বাংলাদেশ ও যুক্তরাজ্য (ইউকে) আজ বিমান চলাচল খাতে বিনিয়োগ ও টেকসই অবকাঠামো উন্নয়ন জোরদারে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বাংলাদেশ পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন উপস্থিত ছিলেন, তিনি এই সপ্তাহে ঢাকা সফরে এসে দীর্ঘদিনের পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণে কাজ করছেন। এতে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তি বিনিয়োগ…
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জীম্বংখালী বিওপির টহল দল আজ সকালে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে। এছাড়া, হোয়াইক্যং বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। অপরদিকে, হ্নীলা বিওপির আরেকটি বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩ কোটি…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, বিসিবি নির্বাচনে কারচুপি ও অনিয়ম পাওয়া গেছে দাবি করে বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি আইসিসিকেও অবহিত করা হয়েছে। সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল আমিনুল এহসান বলেন, বিসিবির বোর্ডের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ দুর্বলতা, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে আইসিসির নিকট ই-মেইল পাঠানো হয়েছে। সেই ইমেইলে এই কমিটিকে ভেঙে…
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বর্তমান সংসদের বৈশিষ্ট্য, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (মঙ্গলবার) সংসদে তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ের প্রতিনিধিত্ব করছেন। তিনি তিন ধরনের সরকারের শপথ পরিচালনা করেছেন। যার মধ্যে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত; একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বশেষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার। তিনি বর্তমান সংসদকে ‘অনন্য’ আখ্যা দিয়ে বলেন, এই সংসদে বিপুল সংখ্যক নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ অনেকেই প্রথমবারের মত সংসদে এসেছেন,…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ৮ এপ্রিল বুধবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়- সম্পর্কিত একাধিক বিল আজ জাতীয় সংসদে পাস হয়েছে। বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সরাসরি সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। অন্তর্বর্তী সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। আজ পাস…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ইউএনডিপি’র উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিষ্ট তানভীর মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকান্ড, জাতীয় সংসদের অধিবেশন, সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করতে হবে। ইউএনডিপি নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তাদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ারের বিষয় নিয়ে আলোচনায় সহযোগিতা করতে…
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ মজুদ ও পাচার রোধে অভিযান জোরদার করা হয়েছে এবং ভর্তুকি দিয়ে চাপ সামাল দিতে কাজ করছে সরকার। আজ (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘কৃষক কার্ড’ চালুর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ প্রকল্পের জন্য এডিপির আওতায় প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জাহেদ উর রহমান বলেন, সরকার স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন…
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এটি একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই অর্থনৈতিক কাঠামো গঠনের প্রধান চালিকাশক্তি। তিনি আরো বলেন, ‘একটি শক্তিশালী এসএমই খাত জাতীয় অর্থনীতির অপরিহার্য ভিত্তি। সমৃদ্ধ এসএমই খাত ছাড়া বৃহৎ শিল্প টিকে থাকতে পারে না।’ আজ রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটোরিয়ামে অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার। অনুষ্ঠানে…
আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (মঙ্গলবার) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মুখপাত্র আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লিতে যাত্রাবিরতিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।’ তিনি জানান, সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আজ (৭ এপ্রিল) ঢাকা ত্যাগ করবেন। ওই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা ও সমুদ্র সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মাহবুবুল আলম বলেন, পারস্পরিক শ্রদ্ধা,…
মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী বশির উল্যাহ চৌধুরী এবং মাতা হোসেনে আরা বেগম। বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতীয় পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পারিবারিক শিক্ষার প্রভাবে তার চরিত্রে দায়িত্ববোধ, মানবিকতা ও নেতৃত্বগুণ সুস্পষ্ট হয়ে ওঠে। শিক্ষাজীবনে তিনি অধ্যবসায় ও বহুবিধ সৃজনশীলতার পরিচয় দেন। ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং এম.এস.সি ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিপ্লোমা-ইন এডুকেশন সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব ‘লাই হরাওবা’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আগামি ৮-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিষয়বস্তু তুলে ধরে সোমবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটি। এবারের উৎসবে দেশের প্রতিথযশা শিল্পী, গবেষক অংশগ্রহণের পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী কলাকুশলী, গবেষক অংশগ্রহণ করবে। তিনব্যাপি ‘লাই হারাওবা’ উৎসব আয়োজনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ এর সদস্য সচিব ওইনাম লানথই। এ সময় উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটি আহব্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল), সদস্য রবি কিরণ সিনহা (রাজেশ)। বাংলাদেশি মনিপুরিদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য…
গাইবান্ধা: গাইবান্ধা শহরের অদূরে ঘাঘট নদীর ভেড়ামারা ব্রিজ পয়েন্টের মৎস্য অভয়াশ্রম এখন কার্যত নামেই সীমাবদ্ধ। যেখানে মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের কথা, সেখানে উল্টো প্রতিদিনই চলছে নির্বিচারে মাছ নিধন। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, গাইবান্ধা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের টাঙানো সাইনবোর্ডে এলাকাটিকে অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সেই সাইনবোর্ড যেন কেবল আনুষ্ঠানিকতার অংশ। বাস্তবে নিষেধাজ্ঞা অমান্য করে সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাছ শিকারের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে ও প্রভাবশালী মহল কারেন্ট জাল, চায়না দুয়ারি, ঝাঁট জালসহ বিভিন্ন অবৈধ জাল ব্যবহার করে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে ধরছে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে এখানে বিদ্যুতের কারেন্ট শক…
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। জানিগাঁও ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজনে জানিগাঁও গ্রামের মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার জানিগাঁও গ্রামের মাঠে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লক্ষণশ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন, হাওরবাচাঁও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, লক্ষণশ্রী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলা উদ্দিন, বাহার মিয়া, ব্যবসায়ী রকিব তালুকদার, জানিগাঁও গ্রামের আব্দুল হাই, সিরাজ মিয়া, প্রবাসী সজিব মিয়া, আশ^াব আলী, নৌবাহিনী সদস্য (অবঃ) মহসিন মিয়া, ব্যাবসায়ী আব্দুল আলিম প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন-আব্দুল ওয়াহাব,…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর প্রত্যাহার ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শার্শাবাসী। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টার সময় শার্শা উপজেলা পরিষদের সামনে “শার্শাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বক্তব্য বলেন,আমরা দীর্ঘদিন ধরে শার্শা উপজেলার পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দেখে আসছি। আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শার্শা ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সময় যত গড়াচ্ছে, মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যার হাড় বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সংক্রমণ রোধে হাসপাতালগুলোতে আইসোলেশন কর্নার করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার(৬ই এপ্রিল) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হচ্ছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন রোগী আইসোলেশন কর্নারে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, এ পর্যন্ত ৩০ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছেন। এখন…
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, দেশের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাধান্য দিয়ে সামনের দিকে এগোতে হবে। একই সঙ্গে তিনি সংসদে পারস্পরিক চরিত্রহননের রাজনীতি পরিহারের আহ্বান জানান। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) কর্তৃক আনীত জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব (বিধি-৬২) -এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ‘ভবিষ্যতের পথ রেখা’-একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন-কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন পরিমার্জন’র বিষয়ে তিনি প্রস্তাবটি আনেন। বিরোধী দলের নেতা বলেন, অতীতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর ‘সবচেয়ে জঘন্য নির্যাতন’ চালানো হয়েছে এবং সেই প্রেক্ষাপটে তাদের…
জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জাতীয় সংসদে চলমান বিতর্ক দ্রুত অবসানের আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এই সনদ বাস্তবায়নের জন্য আলাদা কোনো পদ্ধতির প্রয়োজন নেই; বরং সনদের মধ্যেই এর সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) কর্তৃক আনীত জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব (বিধি-৬২) -এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ‘ভবিষ্যতের পথ রেখা’-একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন-কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন পরিমার্জন’র বিষয়ে তিনি প্রস্তাবটি আনেন। আইনমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দলিল, যেখানে বাস্তবায়নের পদ্ধতি…
জাতীয় সংসদে সংবিধান সংশোধন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেছেন, সংবিধান পুনর্লিখন নয় বরং সংশোধনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, ‘সংবিধান সংস্কার নামে নতুন সংবিধান তৈরির কোনো প্রয়োজন নেই-সংশোধনের মাধ্যমে সব পরিবর্তন সম্ভব।’ তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) কর্তৃক আনীত জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব (বিধি-৬২) -এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ‘ভবিষ্যতের পথ রেখা’-একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন-কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন পরিমার্জন’র বিষয়ে তিনি প্রস্তাবটি আনেন। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও…

