- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
Author: Niloy Roy
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র সংগ্রহ করে, প্রার্থীদের মনোনয়ন পত্রের সঙ্গে জামানতের পাশাপাশি হলফনামা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন-২০২৬ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিভিন্ন তথ্যাবলী প্রদান সংক্রান্ত রিট পিটিশন নং ২৫৬১/২০০৫ এর প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ২৪ মে ২০০৫ তারিখে প্রার্থীদের তথ্য প্রদান ও প্রচারের নির্দেশনা দিয়েছেন। মাননীয় হাইকোর্টের উক্ত রায়ের বিরুদ্ধে জনৈক ব্যক্তি আপিল বিভাগে আপিল দায়ের করার পর, মাননীয় আদালত…
রসালো ফল তরমুজে ছেয়ে গেছে বরিশালের বাজার। গত কয়েক বছরের তুলনায় এ বছর বরিশাল বিভাগে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায়, পাঁচ বছরের ব্যবধানে দক্ষিণাঞ্চলে তরমুজের আবাদ বেড়েছে দ্বিগুণেরও বেশি। কৃষক যাতে ভালো দামে তরমুজ বিক্রি করতে পারে সে লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। সরেজমিনে দেখা যায়, তরমুজ বোঝাই বড় বড় ট্রলার এসে ভিড়ছে বরিশালের ঘাটে। ভোলা, বরগুনা, পটুয়াখালী থেকে কৃষক ও ব্যাপারীরা মাঠ থেকে তুলে সরাসরি ট্রলারে করে বিক্রির জন্য নিয়ে এসেছেন বরিশাল নগরীর পোর্ট রোডের সাত তলা ঘাট ও পোর্ট রোড বালুর ঘাটে। সেখান থেকেই ব্যাপারী ও আড়তদাররা ট্রাকযোগে পাঠিয়ে দিচ্ছেন…
কড়া নিরাপত্তার মধ্যে আজ বৃহস্পতিবার শেরপুর-৩ (শ্রীবরদি-ঝিনাইগাতি) সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৬টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবি ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এসব প্লাটুন শেরপুর জেলার শ্রীবরদি ও ঝিনাইগাতি উপজেলায় ভ্রাম্যমাণ ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত টহল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবেন। সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরাও নির্বাচন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। নির্বাচনি তফসিল ঘোষণার পর ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী…
দেশের সরকারি ক্রয় ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে আজ জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন ও পাসের প্রস্তাব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত এই বিলের মাধ্যমে প্রায় দুই দশকের পুরনো আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিলটির মাধ্যমে পূর্বে জারি করা ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’কে আইনে পরিণত করা হবে। এই সংশোধনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো আইনের মূল উদ্দেশ্যে পরিবর্তন আনা। আগে যেখানে শুধু…
নির্বাচন উপলক্ষে বগুড়া ও শেরপুর জেলায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বুধবার) মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচন-২০২৬ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র (কর্মরত সামরিক ও অসামরিক কর্মকর্তা ব্যতীত) বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এতে আরও বলা হয়, পূর্বে জমা দেওয়া যেসব অস্ত্র ফেরত নেওয়া হয়েছে, সেগুলো ৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্সধারী…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো: হরমুজ প্রণালিতে বিকল্প পথ ঘোষণা ইরানের- ইরান বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুট ঘোষণা করেছে। প্রধান নৌপথে সমুদ্র মাইন থাকার ঝুঁকির কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বিবৃতিতে প্রণালিতে প্রবেশ ও বের হওয়ার বিকল্প পথের নির্দেশনাও দেওয়া হয়েছে। প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। -লেবাননে হামলায় ‘ক্ষুব্ধ’ রেড ক্রস- বুধবার লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরাইলি হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে ক্ষোভ প্রকাশ করেছে রেড ক্রস। লেবাননে সংস্থাটির প্রধান অ্যাগনেস ধুর বলেন, ‘সারা দেশের মানুষ যুদ্ধবিরতির আশায় ছিল। কিন্তু প্রাণঘাতী হামলার ঢেউ দেশকে আতঙ্ক ও বিশৃঙ্খলায় ঠেলে দিয়েছে।’…
দক্ষ জনশক্তি গড়ে তুলতে অ্যাসোসিয়েশন অব সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এসিসিএ’র সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীতে ব্রিটিশ হাইকমিশনারের বাসায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের ট্রেড এনভয় এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান এফসিসিএ ও সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ ওয়ালিউল মানজুর সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো— জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনে সহায়তা করা এবং কর্পোরেট সেক্টর, ক্ষুদ্র…
গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আরও দশজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ২৪৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৮৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১ হাজার ৫৯৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৩৩ জন। গত ১৫ মার্চ এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম উপসর্গে ১৩৮ জনের…
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ইরানকে অবশ্যই তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র তা “নিজেই নিয়ে নেবে”। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পেন্টাগন প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম মজুত পর্যবেক্ষণে রেখেছে এবং ইঙ্গিত দেন যে জুন মাসে সন্দেহভাজন স্থাপনাগুলোর ওপর যে ধরনের বোমা হামলা চালানো হয়েছিল, সেরকম আরেকটি হামলাও হতে পারে। পিট হেগসেথ বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা জানি তাদের কাছে কী আছে, এবং তারা এটি হস্তান্তর করবে, আমরা সেটি পাব, আমরা নিয়ে নেব। প্রয়োজন হলে আমরা যেকোনো উপায়ে এটি করতে পারি।’ তিনি আরও বলেন, ‘তারা স্বেচ্ছায় দেবে, আমরা নেব, অথবা আমরা নিজেরাই পদক্ষেপ নেব,…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, যানজট নিরসন এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংগতি রেখে রাজধানীর নির্বাচিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সব স্কুলে একযোগে নয়; বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হতে পারে। প্রস্তাবিত মডেলে সপ্তাহে কয়েকদিন অনলাইন এবং কয়েকদিন…
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীরা সকালেই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী রেজাউল করিম বাদশা আজ সকাল আটটায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। সকাল পৌনে আটটায় জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, এই নির্বাচন উন্নয়নের নির্বাচন। উন্নয়নের স্বার্থে সবাই ভোটকেন্দ্রে আসুন। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে তিনি…
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আজ ঢাকায় গ্রীনওয়াচ নিউজ ম্যাগাজিন ও গ্রীনওয়াচ ঢাকা অনলাইন পত্রিকার উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে পরিবেশবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা এ আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক, প্রতিবন্ধী মানুষের বিশ্ব সংগঠন ডিপিআই সভাপতি আব্দুস সাত্তার দুলাল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ। বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নূরুল হুদা চৌধুরী, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, ব্যারিস্টার মোস্তফা তাজ এবং পলিসি ডায়ালগ নেটওয়ার্কের মামুনুর রশিদ। বক্তারা বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানিনির্ভর জ্বালানি…
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করেছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে— ৪৬৫ গ্রাম স্বর্ণ, ১৬ হাজার ৬৭৮টি শাড়ি, ৬ হাজার ৫৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৬ হাজার ৯৯৪টি তৈরি পোশাক, ৭৭২ মিটার থান কাপড়, ৪ লাখ ৬৯ হাজার ৮৬৪টি কসমেটিকস সামগ্রী, ৯ হাজার ২৩৯ পিস ইমিটেশন গহনা, ৬৫ লাখ ২ হাজার ৪৫৭টি আতসবাজি, ৩ হাজার ৮২৯ ঘনফুট কাঠ, ৬ হাজার ২৫৯ কেজি চা পাতা, ২ হাজার ৯৮২ কেজি সুপারি, ৮ হাজার ৫৯০ কেজি কয়লা, ৭ হাজার…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মো. সামির খান (২০), ফারুখ আহম্মেদ (৪৬), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. দিপু (২৩), মো. রাফি (২০), মো. নাজমুল ইসলাম শাওন (২২), মোছা. রাশিদা বেগম (২৬), মোছা. আনিশা রহমান (২০), ফারা তাসনিম (৩৮), সৌরভ শর্মা (২৮), মো. আল আমিন (৩৪), মো. ইমন (২৫), মো. আজাদ হোসেন (২৯), মো. রনি (২৫), মো. মাহফুজ (২৪), আশরাফ হোসেন (৩৪), রফিকুল ইসলাম হৃদয় (২৩), মো. বেলাল (২৫), মো. রাজু (২১), শাহিন হাসান…
বাংলাদশের প্রবাসী আয় নিয়ে দুটি গণমাধ্যমে ভুল শিরোনাম ও তথ্যের প্রতিবেদন শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের ৮ এপ্রিলের ছাপা ও অনলাইন সংস্করণ বাংলাদশের প্রবাসী আয় নিয়ে ভুল শিরোনাম প্রকাশ করেছে। ‘যুদ্ধে রেমিট্যান্স নিয়ে উদ্বেগ’ শিরোনামটি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের সাথেও সঙ্গতিপূর্ণ নয়। এছাড়াও পত্রিকাটি ফেব্রুয়ারি মাসের তথ্য দিয়ে যুদ্ধকালীন উদ্বেগ বিশ্লেষণ করতে চেয়েছে, অথচ মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুই হয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে। কালের কণ্ঠের বিভ্রান্তিকর শিরোনামের খবরটি হুবহু ছেপেছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ২০২৬-এর ফেব্রুয়ারিতে মোট রেমিট্যান্স প্রবাহ ছিল ৩.০১ বিলিয়ন ডলার। মার্চ মাসে তা বেড়ে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথমে কোন দেশ সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল (বুধবার) রাতে এ তথ্য জানান। সম্প্রতি এ বিষয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন। এ প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, এসব তথ্য ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে এমন গুজব…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার একটি স্বাধীন ও শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে, যা গুম সংক্রান্ত আইন এবং আইসিটি আইনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। আজ সংসদে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল- ২০২৬’ উত্থাপনকালে কুমিল্লা -৪ আসনের বিরোধী দলের সদস্য (এনসিপি) হাসনাত আবদুল্লাহ’র বক্তব্যের জবাবে তিনি জানান, বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর বিচার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বিলটি উত্থাপন করেন এবং পরে তা কণ্ঠভোটে পাস হয়। সংসদে মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এখন একটি জাতীয় দাবি। এই প্রেক্ষাপটে একটি অধ্যাদেশ…
বাংলাদেশ ও ভারত বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছে। ভারতের নতুন রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৈঠকে অংশ নেন। সেখানে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এস. জয়শঙ্কর তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করছেন। তিনি আরও জানান, বৈঠকে দুই দেশ আঞ্চলিক…
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আজ সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। তবে, পোস্টাল ব্যালট থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় এ দুই আসনে গণভোট থাকছে না। এর আগে বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন জানান, ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই। বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার। এ আসনে ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি এবং মোট ভোটার ৪…
চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায়ের জন্য বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ আজকের দিনটি ধার্য করেন। মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিচারিক কার্যক্রমে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার ৩০ জন আসামির মধ্যে ছয়জন বর্তমানে গ্রেফতার রয়েছেন। তারা হলেন- সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো.…

