- সুর, বাণী ও নৃত্যের মূর্ছনায় নেত্রকোনায় রবীন্দ্রনাথকে স্মরণ
- বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় ম্যানেজিং কমিটি দ্বন্দ্বে” আহত শিবিরকর্মী ৪৮ দিন পর মৃত্যু।
- সড়ক যোদ্ধা পদক পেলেন কমলগঞ্জের আব্দুস সালাম
- বাংলাদেশ ছাত্র মৈত্রীর যশোর জেলা শাখার কাউন্সিলে ২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
- এলজিইডি-পাউবোর অবহেলায় কালীগঞ্জে মরণফাঁদ, আতঙ্কে পথচারী ও চালকরা
- ক্যানুলা হাতে দরজায় রোগীর আকুতি, ঘুম ভাঙেনি কর্তব্যরত নার্সদের
- আটপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রফিকুল ইসলাম হিলালীর
Author: Niloy Roy
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নবরূপে। চারিদিকে আনন্দের ধারা বহিছে আপন মনে। পাখির কলকাকলীতে মুখরিত ভুবনকে আরও আনন্দময় করতে ও মানুষের হৃদয়কে আলোড়িত করতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে বাসন্তী পূজা। আজ ২৬ মার্চ ২০২৪ (চৈত্র মাস), বাসন্তী পূজার মহাষ্টমী। শরৎকালের দুর্গাপূজা বেশি জনপ্রিয় হলেও শাস্ত্র মতে বসন্তকালের এই পূজাই হলো আদি দুর্গাপূজা। এই বছর (১৪৩২ বঙ্গাব্দ) বাসন্তী পূজার মহাষ্টমী তিথি ও সন্ধিপূজার সময়টি পড়েছে: তারিখ: ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (২৬ মার্চ, ২০২৬), বৃহস্পতিবার। মহাষ্টমী বিহিত পূজা: ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকালের মধ্যে সম্পন্ন হবে। পুষ্পাঞ্জলি: সাধারণত সকাল ৮টা থেকে ১১টার মধ্যে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। মহাষ্টমীর…
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস অর্ধশত যাত্রী নিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আজ বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হলেও বাকিদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতোমধ্যে কয়েকজনের লাশ উদ্ধার হয়েছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়া এবং…
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী পরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। আমাদের আগে যেখানে ১৫ দিনের একটা রিজার্ভ থাকতো, সেখানে আমাদের বর্তমানে এক মাসের মতো রিজার্ভ রয়েছে। তিনি বলেন, সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে খুব শীঘ্রই এই রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে। যাতে আমাদের জ্বালানি ধাক্কাটা সামলে নেয়া যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী দিনভর ব্যস্ত ছিলেন। আজ সকালে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ও জ্বালানি…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন কে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের বিরুদ্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রর্থীর বিরুদ্ধে অবস্থান, চাঁদাবাজী, ভূমি দখল, দলীয় কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এছাড়াও দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানকে চাঁদাবাজি, মাদক সেবন ও দলীয় সিদ্ধান্তের বিরোধিতা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান সহ নানা অভিযোগের প্রমাণ সাপেক্ষে জেলা বিএনপি’র সিন্ধান্তে বহিষ্কার করা করা হয়েছে। আজ ২৫শে মার্চ বুধবার টাঙ্গাইল জেলা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল শহীদদের, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা ও শক্তি। তাঁদের আদর্শ ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।” সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক…
মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়েছে। লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)’র কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ কথা জানায়। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার জন্য আইএমও এই জরুরি সভার আয়োজন করে। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম। আলোচনায় অংশ নিয়ে ড. নজরুল ইসলাম বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশী নাবিকসহ বিশ্বের সকল সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।…
তিনি এক শুভেচ্ছা বার্তায় আটপাড়া উপজেলার সর্বস্তরের জনগণ এবং ৬ নং দুওজ ইউনিয়নের বাসিন্দাদের প্রতি আন্তরিক ঈদ মোবারক জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্য আরও দৃঢ় হোক—এটাই তার প্রত্যাশা। তিনি আরও আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। একই সঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান। উল্লেখ্য, মোঃ রফিকুল ইসলাম তালুকদার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে এক বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা। এ সময় তিনি নেত্রকোনা জেলা বিএনপির নেতা নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) ডাঃ রফিকুল ইসলাম হিলালী’র পক্ষ থেকেও সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও আশা প্রকাশ করেন,…
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ও দেশবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেত্রকোনা জেলার সাবেক সেচ্ছাসেবক দলের সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মোতাকাব্বীর ভূইয়া টুটুল । তিনি বলেন, ঈদ আমাদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে চাই।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. ফায়জুল আহমেদ ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি আমিরাতে ‘দার আল আহলাম’, ‘আলাম আল ইতারাত’ ও ‘ব্রাদার্স টায়ারস এস্পিএস এলএলসি’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং ধারাবাহিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করে আমিরাত সরকার। গোল্ডেন ভিসাধারীরা সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত দেশটিতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান। ফায়জুল আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান শারজাহ ও আজমান-এ দ্রুত প্রসার লাভ করেছে। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে সফলভাবে ব্যবসায়িক সম্পর্ক…
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেন তিনি। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়, দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বগুড়ায় ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সেখানকার পরিস্থিতি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানকার সার্বিক…
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে দেশটি আরও বিধ্বংসী হামলার হুমকি দিয়েছে। এতে বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তীব্র হয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খাতিব নিহত হওয়ার পর এই সতর্কবার্তা দিলো তেহরান। যুদ্ধ শুরু হওয়ার পর, গত তিন সপ্তাহে ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের একের পর এক অবসান ঘটছে। খাতিব হত্যা সেই তালিকার সর্বশেষ ঘটনা। নিজেদের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের জ্বালানি খাতে আর কোনো ধরনের আঘাত আসলে তারা কঠোর জবাব দেবে।…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) দুপুরে সুবিধাবঞ্চিত ৩ শতাধিক মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়। “দারিদ্রমুক্ত একটি সু-শৃংখল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় কুঞ্জবনে এসব বস্ত্র বিতরণ করা হয়। সুহাস-সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক পৌর কাউন্সিলরর স্বাগত কিশোর দাশ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী। এ সময় এলাকার…
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. শেখ মিজানুর রহমান স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার শহরের পুরাতন বাস স্টান্ড মোড়ের ফুড প্যালেস রেস্টুরেন্টে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে ইফতার পার্টিতে মিলিত হন আমন্ত্রিত ব্যক্তিরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সাথী ও মহসিন আলী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার নওগাঁ প্রতিনিধি আনোয়ার হোসেন, নওগাঁ বিসিআইসি সার ডিলার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান প্রমুখ। মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান বলেন, ‘বিএনপির…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮মার্চ) দুপুরে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদে ১৩৪৭ জন মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আরফিন হক , সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আরিফুল ইসলাম,উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন,উপজেলার কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান সহ আরও অনেকে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর হঠাৎ একটি গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ই মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আজিজুন নেছা (৫০) সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে উপজেলার দাসেরবাজারগামী একটি অটোরিকশা বারইগ্রামে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার চালকসহ যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্রায় ৩০০ জন মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে কুঞ্জবন, শ্রীনাথপুর (মুন্সিবাড়ি), মুন্সিবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট…
নিজস্ব প্রতিবেদক, মাহমুদুল হাসান মান্না মদন (নেত্রকোনা) নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে আগাম বন্যার পানি প্রবেশ রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে কয়েক হাজার একর ফসলি জমি রক্ষা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৮ মার্চ) উপজেলার ‘ভালোই ব্রিজ’ সংলগ্ন কালভার্টের নিচ দিয়ে হঠাৎ করেই হাওরের ধানি জমিতে পানি প্রবেশ করতে শুরু করে। এতে গোবিন্দশ্রী হাওরের উঠতি বোরো ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রফিকুল ইসলাম আকন্দ। পানির প্রবল স্রোত বন্ধ করতে তিনি তাৎক্ষণিক নিজস্ব উদ্যোগে বালুর…
নিজস্ব প্রতিবেদক, মাহমুদুল হাসান মান্না। মদন (নেত্রকোনা) নেত্রকোনার মদন উপজেলায় গরু জবাই কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় ১৫ জন আহত হয়েছে। রোজ বুধবার ১৮ মার্চ সকাল ১১ টার দিকে উপজেলা তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে পুতুল মিয়া ( ৪৫), সাদেক ( ৩৫), ও জানে আলম ( ৩০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ৩ জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান। এ উপলক্ষে তিনি ভালুকা উপজেলার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন, যেখানে তিনি উপজেলার উন্নয়ন, জনসেবা এবং তরুণ নেতৃত্বের অঙ্গীকার তুলে ধরেছেন। খোলা চিঠিতে তিনি বলেন, “আমাদের ভালুকা আমরাই গড়বো নবীন ও প্রবীণ মিলেমিশে স্বপ্ন পূরণ করবো।” তিনি নিজেকে ভালুকার সন্তান ও মানুষের ভাই হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী হিসেবে রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি নয়, বরং মানুষের…

