- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
Author: Niloy Roy
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে চলমান ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসে অবস্থান করছেন। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বালাক্লাভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সক্ষমতা…
আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। আজ (শনিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে। উপজেলাগুলো হল: টাঙ্গাইল সদর; পঞ্চগড় সদর; পঞ্চগড়ের বোদা; বগুড়ার শিবগঞ্জ; ঝিনাইদহের শৈলকুপা; পিরোজপুরের নেছারাবাদ; কক্সবাজারের টেকনাফ; কুমিল্লার আদর্শ সদর; জামালপুরের ইসলামপুর; রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।
মনিরুজ্জামান খান গাইবান্ধা: সদ্য যোগদানকারী নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন কোর্স ২০২৬ শীর্ষক শনিবার (১১ এপ্রিল), দুপুরে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্স উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. তোফাজ্জল হোসেন। এদিকে জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকরা বলেন, এ ধরনের অনুষ্ঠান নবীন আইনজীবীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও দক্ষ জনবল গড়ে তুলতে সহায়ক হবে। এতে নবীন আইনজীবীরা তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেন সেই সাথে বার এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, জেলা…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের ও ভেজাল মরিচ ভাঙানোর অপরাধে দুই দোকানীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান সূত্রে জানা যায়, নিম্নমানের মরিচ মেশিনে ভাঙানো ও ভেজালের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন হাফিজুর রহমান ও ভূবন দেবনাথ। তাদের মধ্যে হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা এবং ভূবন দেবনাথকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও ভেজাল মরিচ ভেঙে বাজারজাত করে আসছিলেন। পাশাপাশি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমতি ও…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি প্রতিবন্ধী ও এতিমখানার জন্য বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৬ জন প্রতিবন্ধীর মাঝে ছয়টি হুইলচেয়ার বিতরণ করা হয়। পরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোর জন্য ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫ টি এতিমখানায় মোট ১ কোটি ৪ লাখ ৪ হাজার টাকার ১ম কিস্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা ‘লাই হারাওবা ‘ উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে। বৈশাখের গরম দুপুর পেরিয়ে বিকেলের মৃদু বাতাস যখন গাছের ডালপালায় দোলা দেয়, তখনই যেন প্রাণ ফিরে পায় উৎসব প্রাঙ্গণ। গ্রামীণ পথ ধরে দলে দলে মানুষ এসে জড়ো হতে থাকেন-কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধব নিয়ে, আবার কেউ কেবল সংস্কৃতির টানে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা রঙিন জনসমুদ্রে পরিণত হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (শুক্রবার) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা। এ সময় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও সাম্প্রতিক পটপরিবর্তনের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘এদেশের রক্তঝরা সংগ্রামের পিচ্ছিল পথে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত কৃষিঋণ মওকুফ সুবিধার আওতায় এসেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র ৮ হাজার ৮৪৩ জন সদস্য। সরাসরি কৃষিকাজে নিয়োজিত এই বিপুলসংখ্যক সদস্যের ঋণের দায়ভার লাঘব হওয়ায় বাহিনীর তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরেছে। রাজধানীর রাজারবাগে আনসার-ভিডিপি ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মোফাজ্জল হোসেন। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম পর্যায়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম সরকার গঠনের পাশাপাশি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। ব্যবস্থাপনা পরিচালক জানান, সারাদেশে আনসার ও ভিডিপির প্রায় ৬১ লাখ সদস্য রয়েছে।…
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বিশ্বব্যাপী জ্বালানি সংকট রয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সংকট মোকাবিলায় ভারত মহাসাগরের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। ড. খলিলুর রহমান বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চল এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে জ্বালানি সংকট দেশগুলোর অর্থনীতি ও সমাজকে হুমকির মুখে ফেলছে। এই সময়ে এ অঞ্চলের দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। অপরের প্রয়োজন উপলব্ধি করতে হবে এবং সম্মিলিত সম্পদকে স্বীকৃতি দিতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার পুরো কাঠামো নতুন করে পর্যালোচনার দাবি রাখে উল্লেখ করে তিনি বলেন, ‘বৈশ্বিক রাজনৈতিক ও…
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) বলেছেন, কখনো কল্পনা করিনি দেশের প্রধান আইন কর্মকর্তার সাংবিধানিক পদে যাব। আমি এই মাটির কাছে খুব কৃতজ্ঞ। আজ শুক্রবার ব্যক্তিগত সফরে জন্মস্থান ঝিনাইদহের মহেশপুরে আসেন অ্যাটর্নি জেনারেল। এদিন মায়ের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন সন্তানের সাফল্যে যিনি সবচেয়ে বড় বেশি খুশি হন, তিনি হচ্ছেন মা। সন্তানের সম্মানে কিংবা অর্জনে মায়ের যে গর্বের জায়গা, আনন্দের জায়গা আমার মা বেঁচে থাকলে আজ সেটা অবশ্যই করতেন। তবে আল্লাহর কাছে শুকরিয়া আমার আব্বা এখনো জীবিত আছেন। আমার মা আমার প্রথম শিক্ষক ছিলেন, আর পরিবারের প্রথম শিক্ষক ছিলেন আমার দাদা। আমার পরিবারের অন্যতম উদ্দেশ্য…
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে মিন অং হ্লাইং ২০২১ সালে নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে উৎখাত করেন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই নেত্রীকে আটক করা হয় এবং এর পর থেকেই দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। পাঁচ বছর ধরে একচ্ছত্র শাসনের পর তিনি একটি নির্বাচন আয়োজন করেন, যা জানুয়ারিতে শেষ হয়। ওই নির্বাচনে সু চির দলকে অংশ নিতে দেওয়া হয়নি এবং সামরিকপন্থী বেসামরিক মিত্রদের সহজ জয়ে তাকে প্রেসিডেন্ট পদে বসানো হয়। নেইপিদো থেকে এএফপি…
ইসরাইল শুক্রবার জানিয়েছে, তারা লেবাননের সরকারের সঙ্গে আগামী সপ্তাহে ওয়াশিংটনে যে বৈঠক করতে যাচ্ছে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না। ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতরা আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠেয় ওই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার জানান, লেবানন সরকারের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দেশটি তাদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। হিজবুল্লাহ ইসরাইলে হামলা অব্যাহত রেখেছে এবং যা দুই দেশের মধ্যে শান্তির পথে প্রধান বাধা।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের…
ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্তসহ সারাদেশে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ সার্বিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র্যাবের একটি যৌথ দল বৃহস্পতিবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামক দুই ব্যক্তির গুদামে অভিযান চালায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে অবৈধভাবে মজুতকৃত মোট নয়টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল…
পাকিস্তানের ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হাই প্রোফাইল বৈঠক। শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজকের আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ বলেন, চুক্তির জন্য প্রস্তুত তারা। তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই তাদের। এদিকে, যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কী…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং যুদ্ধবিরতি আলোচনার লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্যমতে, তেহরানের এই প্রতিনিধিদলে মোট ৭১ জন সদস্য রয়েছেন। ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এই আলোচক দলটির নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন- পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান, পররাষ্ট্র উপমন্ত্রী কেজেম গরিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এছাড়া দলে বিশেষজ্ঞ উপদেষ্টা, গণমাধ্যম প্রতিনিধি এবং কূটনৈতিক ও নিরাপত্তা দলের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন। আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান রওনা হওয়ার আগে মার্কিন প্রধান আলোচক ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স…
ইরানের সঙ্গে চলমান আলোচনায় পারমাণবিক কর্মসূচিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আলোচনায় কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই এবং মূল লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে রওনা হওয়ার আগে উড়োজাহাজে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কী বার্তা দিয়েছেন- এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি। ইরানের সঙ্গে আলোচনা এক দফাতেই শেষ হবে নাকি আরও দীর্ঘমেয়াদি হবে- এ বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি। বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে…
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর কার্যভার পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মালয়েশিয়া ও সিঙ্গাপুর যাতায়াত ও অবস্থানকালে আগামী ৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম কর্তৃক প্রধান বিচারপতির কার্যভার পালনে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সানুগ্রহ অনুমোদন জ্ঞাপন করেছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পাকিস্তানের পথে রয়েছেন। যাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’ ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে আরো বলেন, ‘যদি তারা আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করে, তবে আমাদের আলোচক দল নমনীয় হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন আলোচক দলকে বেশ কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। মার্কিন প্রতিনিধিদলে আরো রয়েছেন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। আরো আছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি আলোচনা এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যকার লড়াই বন্ধের…
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পোর্ট লুইসে পৌঁছেছেন। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার মরিশাসের রাজধানীতে শুরু হওয়া এ সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা সমবেত হয়ে আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে ঢাকা এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায়। প্রধানমন্ত্রীর…
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বেইজিংয়ে তাইওয়ানের বিরোধী দলের নেতা চেং লি-উনের সঙ্গে এক বৈঠক শেষে বলেছেন, চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে- এ ব্যাপারে তার ‘পূর্ণ আস্থা’ রয়েছে। বেইজিং থেকে এএফপি জানায়, কুওমিনতাং (কেএমটি) দলের চেয়ারপারসন চেং গত এক দশকে চীন সফরকারী দলটির প্রথম নেতা। তবে তার এ সফর তাইওয়ানে বিতর্ক সৃষ্টি করেছে, যেখানে সমালোচকরা তাকে বেইজিংপন্থী বলে অভিযুক্ত করছেন। ২০১৬ সালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির নেতা সাই ইং-ওয়েন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বেইজিংয়ের দাবিকে প্রত্যাখ্যান করার পর চীন তাইওয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন করে। শি জিনপিং বৈঠকে বলেন, ‘প্রণালীর দুই পাশের জনগণ একে অপরের কাছাকাছি আসছে, এ প্রবণতা বদলাবে না।…

