- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
Author: Niloy Roy
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একই দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিএনপির নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ। প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে জুড়ী উপজেলার ১১শ’ জন এই কার্ড পাবেন। আগামী ৪ বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এজন্য…
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও ভুল তথ্যের হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া এখন অন্যতম নাগরিক অধিকারে পরিণত হয়েছে। তিনি বলেন, ডিজিটাল ইকোসিস্টেমের পূর্ণাঙ্গ সুফল নিশ্চিত করতে একটি জনবান্ধব নীতি কাঠামো ও অবকাঠামোগত সংস্কার জরুরি। আজ সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আজাদ। তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা কিছুদিন আগেও গণমাধ্যম বলতে যা বুঝতাম, এখনকার গণমাধ্যমের সংজ্ঞার সঙ্গে তার বিরাট গুণগত পার্থক্য…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ (সোমবার) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বৈঠকের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। আলোচনায় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের সংস্থার আগ্রহ ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময়ে টেলিনরের পক্ষ থেকে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসদৃশ মাদক ‘ফেয়ারডিল’সহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. কামরুল হাসান। এর আগে, একই দিন ভোরে পৌর শহরের বুরুঙ্গা ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)। পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুরুঙ্গা ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই মাদক…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। এসময় জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ,উপজেলা বিএনপির আহবায়ক পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে আউশ ও খরিপ-১ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের…
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে, যা দক্ষতা বৃদ্ধি করছে এবং তরুণদের স্বনির্ভর করে তুলছে। প্রতিমন্ত্রী জানান, কেয়ারগিভিং, মোবাইল সার্ভিসিং ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ইতোমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহারের আলোকে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও অধিদপ্তরের মাধ্যমে নেওয়া হয়েছে। আইএলও কান্ট্রি ডিরেক্টর বলেন, আইএলও ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্তমানে আইএসইসি (কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ…
প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে তিনি দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং কর্মে, সততায়, শপথে ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার নির্দেশনা প্রদান করেন। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে এক দরবারে তিনি এ নির্দেশনা দেন। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার…
নিউইয়র্কের টাইমস স্কয়ার শনিবার নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এনআরবি ওয়ার্ল্ডওয়াইড-এর আয়োজনে এবং নিউ ইয়র্ক স্টেট সিনেট-এর উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, শিল্পী, সাহিত্যিক এবং মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন। সকাল থেকে রাত পর্যন্ত ২৭টি পর্বে সাজানো কর্মসূচি দর্শকদের আকর্ষণ করে। অনুষ্ঠানের সূচনায় অংশ নেন বিশ্বজিত সাহা, রোকেয়া হায়দার, হোসাইন কবির ও মহিতোষ তালুকদার তাপসসহ বিশিষ্টজনেরা। বড় ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত শুভেচ্ছা বার্তায় অংশ নেন ব্র্যাড হোয়েলম্যান-সিগাল, ডোনোভান রিচার্ডস জুনিয়র, গ্রেস মেং এবং জন লিউ। পরে কথাসাহিত্যিক শামসুদ্দিন আবুল কালামের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। তোফাজ্জল লিটনের উপস্থাপনায় এ পর্বে সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে। পাশাপাশি সকল বিভাগীয় শহরে পর্যায়ক্রমে ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিকে দ্রুত স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে। তিনি বলেন, ঢাকায় আড়াই কোটি মানুষের বসবাস। প্রতিবছর ধারাবাহিকভাবে ডিএনএ পরীক্ষার সংখ্যা বাড়তে থাকায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে একটি আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে। আজ ঢাকায় আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি…
সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে রেকর্ড সংখ্যক ১১০টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করার ঘটনাকে দেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই।’ আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাসের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিন জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা। রোববার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগদা ফার্ম অফিসের ২০০ গজ পশ্চিমে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, রয়েল মার্ডির মেয়ে শিউলি মার্ডি (২৫), লুকাশ মুর্মু (৭০) ও নিমাইয়ের স্ত্রী মামুলী হাশদা (৩৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভূমি সুরক্ষা আইনে বাগদা ফার্মের জমি সাওতাল বাঙ্গালীদের ফেরতের দাবীতে বিক্ষোভের জন্য বাগদা ফার্মের অফিসের সামনে যাচ্ছিলো “বাগদা ফার্ম ভূমি উদ্ধার…
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০টি মনোনয়নপত্র ইতোমধ্যে জমা পড়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দলের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীর পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ নানা পেশার নারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীরা জানিয়েছেন, গত দেড় যুগ ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে যারা গ্রেফতার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলে তারা…
দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর- ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাত তুলে নেবেন না। প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে, যে…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা ও ছেলের মধ্যে সংঘটিত গোলাগুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত ‘নারিশ পোল্ট্রি ফিড মিল’-এর সামনে এ ঘটনা ঘটে। এতে বাবা গুলিবিদ্ধ হন এবং তার এক সহযোগী গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, খুকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে রবিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে ছেলে তোফায়েল আহমেদ রানা ক্ষিপ্ত হয়ে বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খুকা মিয়া গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪নং আঠারবাড়ী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৩২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, রাবার, পেন্সিল ও কাটার বিতরণ করা হয়। ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয়দের মাদক, জুয়া ও চাঁদাবাজি বিরোধী শপথ পাঠ করানো হয়। আঠারবাড়ী ইউনিয়নের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী শিববাড়ি মন্দির, শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী দাশপাড়া মন্দির ও শ্রী…
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আমেরিকা- ইসরাইল – ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানী সংকটে বাংলাদেশ সরকার সন্ধ্যা ৭টার মধ্যে সারাদেশের দোকান শপিংমল বন্ধ রাখার নির্দেশনা জারী করেন। পাঁচবিবি উপজেলা বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা সরকারের সেই নির্দেশনা উপেক্ষা করে দোকান ও শপিংমল গুলো খোলা রাখে। সেই আলোকে আজ রোববার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ পাঁচবিবি বাজার পরিদর্শন করেন এবং বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারী নির্দেশনার বিষয়টি অবহিত করেন। এসময় তিনি তাৎক্ষনিকভাবে অনেক দোকান বন্ধ করে দেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অবগত করেন।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে চা উৎপাদন ও বাগানের পরিধিও বেড়েছে। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে চা বাগানের মালিকরা তাদের নিজ প্রয়োজনে বেকারত্ব, কুসংস্কার ও মদের পাঠ্যা বসিয়ে বেড়াজালে আবদ্ধ করে রেখেছেন শ্রমিকদের। যুগের পর যুগ মদের নেশা কাটেনি বাগানের বৃহৎ একটি অংশের। বিশেষজ্ঞরা বলছেন, মদের পাঠ্যা বন্ধ হলে বদলে যাবে চা শ্রমিকদের জীবনমান। দেশে বর্তমানে ১৬৭টি চা বাগান রয়েছে। এসব বাগানে চা শ্রমিক পরিবারে প্রায় ৯ লাখ মানুষ বসবাস করে। এর মধ্যে নিয়মিত ও অনিয়মিত মিলে প্রায় দেড় লাখ চা শ্রমিক। সময়ের পরিবর্তনে চা শ্রমিকের সন্তানরা উচ্চশিক্ষা…
চট্টগ্রাম, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। গত দু’দিনে কিছুসংখ্যক ফ্লাইট চালু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি আকাশপথ। আজ (রোববার) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শুক্রবার ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে আগত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৫টি আগমন (অ্যারাইভাল) এবং ১১টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট পরিচালিত হয়েছে। তবে একই সময়ে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি আগমন ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি আগমন ও ৪টি…

