Author: Niloy Roy

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ একটি মানসিক রোগ, যা মূলত ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয়। তিনি বলেন, ক্ষমতার মধ্যে এমন কিছু ভাইরাস থাকে, যার বিরুদ্ধে রাজনৈতিক প্রক্রিয়ায় আগে থেকেই ‘অ্যান্টিভাইরাস’ বা ‘ভ্যাকসিনেশন’ করা না থাকলে তা সমাজ ও রাষ্ট্রকে ফ্যাসিবাদের দিকে ধাবিত করে। আজ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘ক্ষমতার প্রভাব-প্রতিপত্তি মানুষকে এক ধরনের রোগে আক্রান্ত করে ফেলতে পারে, যদি সেখানে সজাগ দৃষ্টি না থাকে।’ তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার এই ভাইরাসের ব্যাপারে খুবই সতর্ক। এ কারণে সরকার গঠনের আগেই…

Read More

জাতীয় সংসদে কুমিল্লাকে বিভাগ ঘোষণার জোর দাবি জানিয়েছেন কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। সেই সাথে তার নির্বাচনী আসনে বুড়িচংয়ের  ময়নামতি ইউনিয়নকে উপজেলা ঘোষণারও দাবি জানান। তিনি আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান। পতিত সরকারের দুই দশকের দুর্নীতির চিত্র তুলে ধরায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কুমিল্লার মানুষের ৪২ বছরের একটি প্রাণের দাবি কুমিল্লা বিভাগ। এই কুমিল্লা বিভাগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই সংসদে অনেক হাসি তামাশা করা হয়েছে। কালক্ষেপণ করা হয়েছে কিন্তু কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ করা হয়নি। বৃহত্তর কুমিল্লার প্রাণের দাবি- কুমিল্লা বিভাগ আমরা চাই।’ তিনি বলেন, ‘কুমিল্লার…

Read More

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। তিনি বলেন, এ ধরনের উন্নতি নদী, খালসহ অন্যান্য জলাশয়কে দূষণ থেকে রক্ষা করতে সহায়তা করবে। মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার নতুন হলেও আমরা এ বিষয়টি সম্পর্কে পুরোপুরি সচেতন। আশা করি, আগামী এক বছরের মধ্যেই নদী, খাল ও বিলের দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।’ আজ জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধির অধীনে গাজীপুর-৩ আসনের সরকারি দলের সদস্য এস এম রফিকুল ইসলামের উত্থাপিত নোটিশের পর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আব্দুল আউয়াল মিন্টু…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বাড়াতে তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, সরকার জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু করবে। আজ বুধবার সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৭ আসনের হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান। তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন এবং এরমধ্যে…

Read More

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বরাক নদীর ওপর নির্মিত টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি এক ধরনের ‘দুর্যোগ’। কারণ, এটি বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতেই প্রতিবেশী দেশ চালু করেছিল। তিনি বলেন, ‘ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত ১ হাজার ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পটি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে সেই দেশ গ্রহণ করেছিল। এটি আমাদের নিজেদের প্রচেষ্টায় তৈরি একটি দুর্যোগ। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল মালিকের টিপাইমুখ বাঁধের ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব সংক্রান্ত প্রশ্নের জবাব…

Read More

চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল আজ বুধবার রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধি দলটি রাতে চায়না নর্দার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আলতাফ হোসেন চৌধুরী, নজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। নিউইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিন আজ এ তালিকা প্রকাশ করে। তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিসহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি স্থান পেয়েছেন। ‘লিডারস’ (নেতৃত্ব) ক্যাটাগরিতে এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। টাইম ম্যাগাজিন তার প্রোফাইলে লিখেছে, ‘কয়েক মাস আগেও দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। কিন্তু ২০২৪ সালে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন তাকে বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসে, যা তিনি ফেব্রুয়ারিতে বিপুল নির্বাচনী বিজয়ের মাধ্যমে…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। আগামী ১৭ ও ১৮ এপ্রিল (শুক্র ও শনিবার) এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মণিপুরি থিয়েটার। মণিপুরি থিয়েটার সুত্রে জানা যায়, মণিপুরি থিয়েটারের নটমণ্ডপ প্রাঙ্গণে প্রতিদিন বিকাল ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠানমালা। দুই দিনের এই উৎসবে অংশ নেবেন শতাধিক শিল্পী, যেখানে মণিপুরি ও বাংলার লোকজ সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটবে। আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্মফল’ গল্প অবলম্বনে নির্মিত মণিপুরি থিয়েটারের নাটক ‘খেন্তাম’। পাশাপাশি ময়মনসিংহ গীতিকার আলোকে সায়িক সিদ্দিকীর নির্দেশনায় আহির বাংলার পরিবেশনায় পালানাট্য ‘জয়তুন বিবির পালা’ দর্শকদের…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। ​শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল কমলগঞ্জের বৈচিত্র্যময় জাতীগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মণিপুরি, খাসিয়া, গারো ও চা-জনগোষ্ঠীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।রঙিন ফেস্টুন, লোকজ ঐতিহ্যের মুখোশ এবং ঢাক-ঢোলের শব্দে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। যা পুরো আয়োজনকে একটি অসাম্প্রদায়িক এবং সর্বজনীন উৎসবে পরিণত করে। ​শোভাযাত্রা শেষে উপজেলা…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য মো. খোকা মিয়া এবং তার ছেলে যুবদলকর্মী তোফায়েল আহম্মেদ রানাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো: খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও যুবদলকর্মী তোফায়েল আহমেদ রানার বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব…

Read More

ঈশ্বরগঞ্জে চুরির ঘটনায় ক্ষোভ: চোর আটক, বাড়িঘর ভাঙচুর,  যুবসমাজের বৈঠকে সমাধানের উদ্যোগ ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাকাবাসী উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের ভাসা গোকুলনগর গ্রামে ধারাবাহিক চুরির ঘটনায় দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। একাধিকবার অভিযুক্তের পরিবারকে সতর্ক করা হলেও কার্যকর কোনো পরিবর্তন না আসায় ক্ষোভ জমতে থাকে স্থানীয়দের মধ্যে। সম্প্রতি পার্শ্ববর্তী সাধুরগোল্লা (পশ্চিমপাড়া) গ্রামের সিএনজি চালক দ্বীন ইসলামের বাড়িতে টিউবওয়েল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে চোর চক্রের এক সদস্য মাজহারুল ইসলাম (৩২)। গত ১১ এপ্রিল দিবাগত রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে। এ সময়…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পেট্রোল ও অকটেন সরবরাহের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ঈশ্বরগঞ্জ ভুঞা ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সিমেন্টের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষুব্ধ জনতা অবরোধ করে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, ফুয়েল কার্ড ইস্যুর নামে দীর্ঘসূত্রতা তৈরি করে সাধারণ ক্রেতাদের হয়রানি করা হচ্ছে। এতে জরুরি সেবা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত নানা খাতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুতের জরুরি সেবায় নিয়োজিত একজন কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের পুরো উপজেলাজুড়ে দিনরাত কাজ…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত এবং তার আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার(১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫)। উভয়ের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে…

Read More

মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার তালতলীতে ব্যাংক ঋণ নেওয়ার কথা বলে ৯০ বছর বয়সী পিতার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২ একর জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে ছেলে নাজমুল ইসলাম রহিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল খালেক হাওলাদার আদালতে মামলা দায়ের করেছেন। বুধবার (১৪ এপ্রিল) সাংবাদিকদের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত ছেলে নাজমুল ইসলাম (রহিম) হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে পিতা, ভাই-বোন ও স্বজনরা ন্যায়বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, উপজেলার পূর্ব ঝাড়াখালী গ্রামের বাসিন্দা আব্দুল খালেক হাওলাদারকে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তাঁর ছোট ছেলে নাজমুল ইসলাম রহিম তালতলী…

Read More

এপ্রিল মাসে ভারত থেকে বাংলাদেশে মোট ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে গত শুক্রবার মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এই ডিজেল আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন এর মাধ্যমে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে সরবরাহ করা হচ্ছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৮ হাজার টন পৌঁছেছে এবং আগামীকাল আরও ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হবে। পাম্পিং শুরু হলে ৪/৫ দিনের মধ্যে ৫ হাজার টনের পুরো চালান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন,…

Read More

জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের যে মজুত আছে তাতে আগামী দুই মাসেও কোন সমস্যা হবে না। কৃষকের ডিজেলেরও সমস্যা নেই। আজ বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সারা দেশে গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৯১৬ টি অভিযান চালিয়ে ৩ হাজার ৫১০ টি মামলা করা হয়েছে। তিনি জানান, মোবাইল কোর্টের মাধ্যমে ১ কোটি ৫৬ লাখ ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৪৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সারা দেশে মোবাইল কোর্টের মাধ্যমে ডিজেল…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২শ’ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন । আজ বুধবার অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলের, ‘বর্তমান পরিস্থিতি জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত এজেন্ডার শীর্ষে থাকা উচিত।’ তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আহ্বানে দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ারও অনুরোধ জানাই।’ চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সংকট আমাদের পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতার বিষয়টি স্পষ্টভাবে সামনে এনেছে। কোনো…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেছেন, ‘ইতোমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে কতিপয় গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জিত হয়েছে।’ আজ বুধবার সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন,  ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারীপ্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে মাসিক আড়াই হাজার…

Read More

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই সরকার কৃষক কার্ড চালু করেছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে, কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেইজন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি।’ দেশের ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ১৫ জন প্রান্তিক কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেয়ার মাধ্যমে সারাদেশে প্রি-পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চাপার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলসহ দেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৭ জন কৃষকের প্রত্যেকের কাছে মোবাইলের মাধ্যমে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌর এলাকার আলোচিত শাপলাবাগ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পাঁচজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৩ই এপ্রিল) শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনার বাংলা রোড শাপলাবাগ রেল কলোনি থেকে চিহ্নিত ত্রাস একাধিক মামলার আসামি সাগর আহম্মেদ (২৩), ফারুক হোসেন (৩২), আরিফ হোসেন (২৮), শরীফ হোসেন (২৩) ও মিজানুর রহমান মিজানকে (৩০) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি চক্র মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। এবং পর্যটকদের জন্য এক ভীতিকর…

Read More