- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান
Author: Niloy Roy
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া,দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে,লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে সিলেট ও শ্রীমঙ্গলে ২০.০ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টা…
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে। আগামীকাল সোমবার থেকে তৃতীয় দফায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে। আগামী চার সপ্তাহ (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত) কেন্দ্রগুলাতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা এ টিকা দেওয়া হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে গত ৫ এপ্রিল প্রথম দফায় ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে। এসব উপজেলায় ২১ লাখ ৮০ হাজার ১০৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।…
ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়া যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কের পথে পথে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে মহাসড়কের দ’ুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের…
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ (সোমবার) থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সম্প্রসারিত টিকাদান…
দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা সমাপনীর সবচেয়ে বড় আসর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামীকাল ২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২১ হাজার ১১৮ জন। এবারের পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত, স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ ‘একগুচ্ছ’ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষার প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন। নির্বাচনী নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজ জেলা বগুড়ায় এলেন তিনি। আজ সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এর আগে সকাল ৬টা ১০মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস গুলশানের বাসভবন ছেড়ে আসে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে রয়েছেন। বগুড়ায় ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯ টা ৫৮ মিনিটে বগুড়ায় পৌঁছেছেন। এখন কিছু…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার পরিবেশ। নাকের কাছে বিকট গন্ধ, কানের কাছে মশার ভেন ভেনানি। এর মাঝেই চোখ পড়লো মোবাইলের আলোর দিকে। কাছে যেতেই দেখা গেল এক নারীর শরীরে রক্ত দেওয়া হচ্ছে, এ সময় ঠিক মতো রক্ত সঞ্চালন হচ্ছে কিনা তার মেয়ে মোবাইল ফোনের আলো দিয়ে বারবার পর্যবেক্ষণ করছে। পাশে চোখ পড়তেই দেখা গেল বিছনায় শুয়ে থাকা একজনকে হাতপাখা দিয়ে বাতাস করা হচ্ছে। কেউ একজন মোবাইলের লাইট নিয়ে বাথরুমের দিকে হেটে যাচ্ছেন। শনিবার রাতে এমনই চিত্র দেখা গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রায় সাড়ে চার লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ…
পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বসতভিটার শেষ সাড়ে সাত শতক জমিটুকু বিক্রি করার সময় মহেন্দ্র নাথ রায়ের বুকটা কেঁপেছিল ঠিকই, কিন্তু সান্ত্বনা ছিল একটাই মাতৃহীন ছোট মেয়েটা সুখে থাকবে। তিন লাখ টাকা যৌতুকের মধ্যে আড়াই লাখ শোধ করেছিলেন বিয়ের আসরেই। ভেবেছিলেন, বাকি ৫০ হাজার টাকার জন্য বুঝি স্বজনেরা কোনোদিন হিংসো হয়ে উঠবে না। কিন্তু সেই ৫০ হাজার টাকাই শেষ পর্যন্ত কেড়ে নিল ১৭ বছরের রাধা রাণীর প্রাণ। রাধার গর্ভে থাকা চার মাসের অনাগত সন্তানটিও পৃথিবী দেখার আগেই পিষ্ট হলো যৌতুকের নির্মম বলিষ্ঠতায়। এই ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রাঘবপুর গ্রামে। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকেলে রাধার বাবার বাড়ি পীরগঞ্জের জয়কুর গ্রামে সেই বিক্রি করে…
ইমন মিয়া, গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলার নদীভাঙনপ্রবণ ও দুর্গম চরাঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আজ চরম সংকটের মুখে। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাব, অপর্যাপ্ত অবকাঠামো এবং সবচেয়ে বড় সমস্যা দুর্বল যাতায়াত ব্যবস্থা সব মিলিয়ে এসব অঞ্চলের মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছে। জরুরি রোগী ও গর্ভবতী নারীদের বাশঁ-রশির তৈরি ভেলা বা কাঁধে করে নদী পার হয়ে হাসপাতালে নিতে হয় । অধিকাংশ চরে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র বা ওষুধের দোকান, ভরসা শুধু গ্রাম্য কবিরাজ। চরাঞ্চলে হাসপাতালা না থাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের জন্য হাসপাতালে পৌঁছানো একটি কঠিন জীবনযুদ্ধ। যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কারণে প্রায়ই রোগীদের হাসপাতালে নেওয়ার পথে প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। …
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ ঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া তীব্র ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গত ১৮ ঘণ্টা ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে পুরো শহর। গতকাল গভীর রাত ২ টা থেকে বিদ্যুৎ নাই মৌলভীবাজারের ওপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তীব্রতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং ফিডারের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়ে। ফলে নিরাপত্তার খাতিরে এবং কারিগরি ত্রুটির কারণে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ি ও বহুতল ভবনগুলোতে পানি তোলা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নে “ওপেন হাউস ডে”রবিবার (১৯শে এপ্রিল) অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার মডেল থানার আয়োজনে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড এপস) নোবেল চাকমা। বক্তরা বলেন, শেরপুরে মাদক চোরাচালান চক্রের সাথে সহযোগীতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, চাদাবাজদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে। এদিকে জনপ্রতিনিধিগন জেলা প্রসাশক এর নিকট জানান, উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দায়িত্বে অবহেলা ও চিকিৎসা সেবার মত গুরু দায়িত্ব পালন করেন না। এবং শাখা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলের জালে আটকা পড়ে এক বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯শে এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের জে,টি রোডসংলগ্ন হাইল হাওড়ে এ ঘটনাটি ঘটে। স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার সময় জালে অজগরটি আটকা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সজল দেব খবর পেয়ে এবং সাথে পরিবেশকর্মী রাজদ্বীপ দেব ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালসহ অজগরটি উদ্ধার করেন। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান,সাধারণত Python গণের সাপগুলোকে অজগর…
মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে গুরুতর আহত হন। এ ঘটনায় সোহেল খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তার বাবা আব্দুল আজিজ খানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন সোহেল খান। গাছটি বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই গাছ কাটার সময় সেটি লাইনের ওপর পড়ে যায়। এতে সোহেল খান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই…
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে মূলত বিশ্ববাজারের অস্থিরতার কারণে; আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত পূরণের জন্য নয়। তিনি বলেন, ‘আইএমএফ-এর শর্তের সাথে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি আইএমএফ-এর মিটিংয়ে যাওয়ার আগেই তেলের দাম বাড়ানো হয়েছে।’ আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বব্যাংক ও আইএমএফ-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান আলোচনা এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সারা দুনিয়ায় তেলের দাম বেড়েছে। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে ২৫ শতাংশ। জাতীয়…
চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ রোববার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্ত আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত হারে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিসি সূত্রে জানা গেছে, এতদিন তেল বিক্রির ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরে সরবরাহ দেওয়া হচ্ছিল। নতুন এ সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান চাহিদা মেটাতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে,…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী দফতরে তারা দেখা করেছেন। সাক্ষাৎকালে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। সাক্ষাতের পর অপেক্ষমাণ সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, ‘আমরা একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্ব তাদের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। এমন কি আমেরিকাও ৫ ডলার বাড়িয়ে দিয়েছে।’ তিনি বলেন, ‘সেখানে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইমপোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে, সেই দামের থেকে নিচে আমরা এখন…
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার পথে রওনা হয়েছেন। আজ ভোর ৬টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর গুলশানের বাসভবন ছেড়ে যায়। প্রধানমন্ত্রী নিজের বাসে করে সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। ছবি: পিএমও তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বগুড়ার পথে রয়েছেন। সড়কপথে যাচ্ছেন তিনি। সঙ্গে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। ভোর ৬টা ১০ মিনিটে গুলশান এভিনিউ’র বাসা থেকে প্রধানমন্ত্রী বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি…
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, তারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদকালে দেশটিকে সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফ বসন্তকালীন সভার সাইডলাইনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে আইএমএফের দুটি বৈঠকে এ কথা জানানো হয়। বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বৈঠকটি সকালে আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন এবং তার দলের সঙ্গে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটি বিকেলে আইএমএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক ও তার দলের সঙ্গে হয়। উভয় বৈঠকই ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় অর্থমন্ত্রী বর্তমান সরকারের শাসনব্যবস্থা এবং…
রাজধানীর ঘনবসতিপূর্ণ ভাটারা এলাকা থেকে শহরতলির হেমায়েতপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রোরেল সংযোগ সম্প্রসারণের কাজ চলছে। মাস র্যাপিড ট্রানজিট লাইন-৫ এর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, নতুন রুটের উন্নয়ন কাজ ১০টি প্যাকেজে বিভক্ত এবং ২০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ও ভূমির উঁচুতে (এলিভেটেড) রুট নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, বর্তমানে হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়ন কাজ দ্রুত এগোচ্ছে এবং প্রায় ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রুটটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে। এদিকে মূল ট্র্যাক ও স্টেশনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। প্রকল্পের বিস্তারিত বিবরণ অনুযায়ী, ‘নর্দার্ন রুট’ নামে পরিচিত এই রুট হবে ঢাকার প্রথম পূর্ব-পশ্চিম মেট্রো রেল। এতে ১৪টি স্টেশন থাকবে, যার…
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু হলে কারখানার উৎপাদন শুরু করার কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি–১ ও ডিএপি–২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন করে যাচ্ছে। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি…

