- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান
- বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Author: Niloy Roy
বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল বাসস’কে জানান, প্রতিষ্ঠানটিকে দ্রুত ডিজিটালাইজেশনের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ বিষয়ে মন্ত্রণালয় থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই স্টোরেজ সংকট, স্ক্যানারের স্বল্পতা এবং রেস্টোরেশনসংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হবে। তিনি জানান, স্ক্যানার ও স্টোরেজের স্বল্পতার কারণে এতদিন ডিজিটালাইজেশনের কাজ ব্যাহত হচ্ছিল। বর্তমানে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ফিল্ম আর্কাইভের ডিজিটাল ল্যাবে অ্যানালগ ফিল্মকে ডিজিটাল রূপ দিতে এখন একটিমাত্র হাই-রেজ্যুলেশন স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। পুরোনো দিনের সেলুলয়েড ফিল্মগুলোকে আধুনিক ও উন্নত ফরমেটে রূপান্তরের পুরো কাজই এই স্ক্যানারের মাধ্যমে হচ্ছে। মহাপরিচালক জানান, আমাদের আর্কাইভে ১৬ মিলিমিটার ও…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে একটি নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আজ শুক্রবার দ্য ডেইলি স্টার পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমের চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের সব গণমাধ্যম দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, দ্য ডেইলি স্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আক্রমণের পরও পত্রিকাটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে,…
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
মার্কিন-ইরান যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্ন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে ২০২৭ সালের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে সংকট থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। প্যারিস থেকে এএফপি এ খবর জানিয়েছে। শুক্রবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে প্যারিসভিত্তিক সংস্থাটি জানায়, ‘স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এলএনজি সরবরাহে সামগ্রিকভাবে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটারের ঘাটতি হতে পারে।’ প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্পগুলো চালু হলে সময়ের সঙ্গে এ ঘাটতি কিছুটা পুষিয়ে যেতে পারে। তবে এর প্রভাবে ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বাজারে সরবরাহ সংকট থাকতে পারে বলে…
বৈশ্বিক এসডিজি অর্থায়ন ঘাটতি মোকাবিলা এবং ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬-এর সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। খবর তথ্য বিবরণীর। তিনি বলেন, ভূ-রাজনৈতিক সংঘাত, উন্নয়ন সহায়তা কমে যাওয়া, জলবায়ুজনিত অভিঘাত, বাণিজ্য প্রতিবন্ধকতা এবং জ্বালানি খাতের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর নীতিগত পরিসর ক্রমেই সংকুচিত করছে। এ প্রেক্ষাপটে টেকসই ও মসৃণ উত্তরণ নিশ্চিতে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সাম্প্রতিক অগ্রগতির কথাও তুলে ধরেন সালাহউদ্দিন নোমান…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে ঘুমের ট্যাবলেট খেয়ে লিপি (২৪) নামে এক ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার সেনগা ইউনিয়নের দানাজপুর গ্রামের গুমানুপাড়া এলাকার চন্দ্র মোহন রায়ের মেয়ে এবং পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। পরে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা দেওয়া হয়।…
মো: মনিরুজ্জামান খান গাইবান্ধা: জীবন মোদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ,এই শ্লোগান কে সামনে রেখে এই সংগঠনটির পথচলা। প্রয়োজনীয় মুহূর্তে রক্ত দেবে”ব্লাড ডোনার অর্গানাইজেশন গাইবান্ধা” নামের একটি সংগঠন। সন্ধান দেওয়ার জন্য রক্তদাতাদের সংগঠন (বিডিওজি) ২০২৪ সাল থেকে একটি সুপরিচিত নাম। এ পর্যন্ত মুমূর্ষু রোগী,ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, গর্ভবতী মহিলাসহ ৪৬৭ জনকে বিনামূল্যে এই সেচ্ছাসেবী সংগঠনটি রক্ত দিয়ে জীবন রক্ষা করতে সাহায্য করেছে। এছাড়াও গরিব এতিম বাচ্চাদের নিয়ে ইফতার মাহফিল,কোরআন শরিফ বিতারন, অসুস্থ গরিব মানুষ চিকিৎসা টাকা,গাছের চারা বিতরণ,রক্ত গ্রুপ নির্ণয়,ক্যাম্পেইনসহ বেশ কিছু মানবিক কাজ করছে সংগঠনটি। গাইবান্ধা জেলা থেকে প্রথম যাত্রা শুরু। এরপর রংপুর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত কিশোর মোঃ জুনায়েদ মিয়া (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ মারুফ মিয়া (২৪), মোঃ জুয়েল মিয়া (২৭), মোঃ মতিন মিয়া (৩১), মোঃ কাউছার মিয়া (১৯) এবং প্রধান আসামী মোঃ আলামিন (২২)। পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রাম থেকে মারুফ, জুয়েল ও কাউছারকে গ্রেপ্তার করেন। পরে পৃথক অভিযানে কমলগঞ্জের পতনউষা এলাকা থেকে মতিন ও সুনামগঞ্জের জগন্নাথপুর…
বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও নিজের উদ্যোগে গড়া একটি মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দিনভর বগুড়ায় বিভিন্ন কর্মসূচি শেষ করে রাত সোয়া ৭টায় প্রধানমন্ত্রী বগুড়া প্রেসক্লাবের নিজস্ব বহুতল ভবনের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের জন্য নতুন বিল্ডিং উদ্বোধন করলাম। যে কাজটি আমরা বহু বছর আগে শুরু করেছিলাম, সেই কাজটি আমরাই সম্পন্ন করেছি। আশা করবো বগুড়ার সাংবাদিক ভাইয়েরা বগুড়ার বিভিন্ন বিষয় জাতির সামনে তুলে ধরবেন। যাতে আমরা বগুড়ার জন্য ভালো কিছু করতে পারি।’ এ সময় বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর শাখা স্থাপনের ব্যাপারে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আপনারা সরকারি নিয়ম অনুযায়ী…
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশ বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এবং এই সমৃদ্ধ ঐতিহ্য আমাদের অহংকার। আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য। তিনি গ্রন্থাগারিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন সমাজের ‘মিশনারি’, যারা মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ান। আমি অনুরোধ করব, গ্রন্থাগারগুলো যেন বদ্ধ ঘরে না হয়ে স্বচ্ছ কাঁচের দেয়ালের হয়, যাতে বাইরে থেকে বই পড়ার দৃশ্য দেখে মানুষ অনুপ্রাণিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (ব্যাচ-৬৪) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আজ এসব কথা বলেন। রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ…
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব মো.আশরাফুল ইসলাম। পরিদর্শনকালে প্রতিনিধিদলকে জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা. সারওয়ার আলী, ত্রপা মজুমদার জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে অবহিত করেন। জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য আরও বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে। এ বিষয়ে…
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বর্ধিত সংযোগ ও সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব দিতে এবং স্থিতিস্থাপক ও ভবিষ্যৎ-মুখী সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে বাংলাদেশ ও ভারত এক অনন্য অবস্থানে রয়েছে। আজ ঢাকায় হাইকমিশনে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)’র নবনিযুক্ত পরিচালকদের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় তিনি এ মন্তব্য করেন বলে আজ এখানে ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন এবং বাংলাদেশ-ভারত অর্থনৈতিক অংশীদারিত্বকে উচ্চতর পর্যায়ে উন্নীত করার বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। ৫০০-র বেশি কোম্পানি নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম আইবিসিসিআই,…
আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৭ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে পৌঁছাবে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম বাসসকে জানান, বাংলাদেশ সময় আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। তিনি বলেন, ‘এই চালানে ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর প্রায় ৬৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।’ তিনি আরও জানান, দেশে বর্তমানে ডিজেলের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। পরবর্তী ধাপে আরও ৫ হাজার মেট্রিক…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই মনোনয়নের মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্য এমপি (সংসদ সদস্য) হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সংসদীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মনোনয়ন নিশ্চিত হলে বাবা, শ্বশুর ও তিনি নিজে—একই পরিবারের তিন সদস্য জাতীয়…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথ বগুড়ার মানুষের অন্যতম প্রধান দাবি; শিগগিরই এ কাজ শুরু করা হবে। আজ সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এ সময় জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানির জন্য বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান ওঠানামার উপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে নবঘোষিত সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, বগুড়াসহ আশেপাশের অনেকগুলো অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। আমরা চাই আমাদের কৃষিজাত পণ্য দেশে যেমন থাকবে বিদেশেও রপ্তানি…
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর বাবার জন্মভূমি জিয়াবাড়িতে আসেন। সোমবার বেলা সাড়ে ৩টায় বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় জিয়া পরিবারের সদস্যরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতদিন পর তারা তারেক রহমানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলেন। এরপর তিনি পুরো বাড়ি ঘুরে দেখেন। এ সময় শুধু জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি পিতার পুরোনো ঘরে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখেন এবং স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারেক রহমান নিজ বাড়িতে প্রায় ১০ মিনিট সময় কাটান। বারান্দায় দাঁড়িয়ে তিনি পানি…
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য সম্পর্ক অগ্রগতি, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরু এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা করেছে। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যৎমুখী অংশীদারিত্বে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং শ্রমমানসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। উভয় পক্ষ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণ-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেয়। এছাড়া বাণিজ্য সম্পর্ক আরও…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। আজ সোমবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে আমি আবারও পরিষ্কারভাবে বলে দিতে চাই- সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। কিন্তু বারবার পরিষ্কারভাবে এ কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম, কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা বলা শুরু…
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। বিষ প্রয়োগের কারণে ওই ফার্মের তিন হাজার বয়লার মুরগীর মৃত্যু হয়েছে। এতে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ। সোমবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তোফাজ্জল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে ও তোফাজ্জলের স্ত্রী মর্জিনা বেগম। পোল্ট্রি ফার্মের মালিক আবু সাঈদ বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে বয়লার মুরগী করার জন্য তিন বছরের জন্য তার তিনটি শেড ভাড়া নেওয়া…
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকায় সংখ্যালঘু সাঁওতাল নারী-পুরুষের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার সকালে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও আদিবাসী সংগঠন। কর্মসূচিতে সাঁওতাল সম্প্রদায়ের প্রায় তিন শতাধিক নারী-পুরুষসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১২ এপ্রিল গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকায় চিহ্নিত ভূমিদস্যুরা সংঘবদ্ধভাবে সাঁওতাল সম্প্রদায়ের বসতিতে হামলা চালায়। এ সময় নারী-পুরুষ নির্বিশেষে তাদের মারধর করা হয়, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা। হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত…

