- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান
Author: Niloy Roy
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য। খন্দকার মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। তিনি…
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ঘরের মাঠে রান তাড়ায় নয়া রেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ায় নতুন রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২ ওভার বাকী থাকতে ৪ উইকেটে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল টাইগাররা। ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ায় বাংলাদেশের আগের রেকর্ড ছিল ২০২৫ সালে চট্টগ্রামে মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের ছুঁড়ে দেওয়া ১৭১ রান টার্গেটে খেলতে নেমে ১৯.৪ ওভারে ৬…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘দেশে জনগনের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না। আসুন আমরা নিজেদেরকে সর্তক রাখব যাতে আর কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না।’ আজ সোমবার বিকালে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গনে এক জনসভায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বিগত আন্দোলনের নেতা-কর্মীদের আত্মত্যাগ, নিপিড়ন-নির্যাতন, মিথ্যা মামলা দায়েরের পরিসংখ্যানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির মাধ্যমে সরকার বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এমপি বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং তা বাস্তবায়নে বর্তমান সরকার দায়বদ্ধ। তিনি বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ সোমবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্পিকার এসব কথা বলেন। স্পিকার বলেন, দেশে মানসম্মত ও কারিগরি শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের জনগণ এবং প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তিনি আরও বলেন, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ়…
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা…
জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরির ১৬টি খাতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ’র ১৬টি খাতে ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে বাংলাদেশ সঠিকভাবে প্রস্তুতি নিলে এ ক্যাটাগরির মোট চাহিদার অন্তত ৪০ শতাংশ, অর্থাৎ ৩ লাখের বেশি জনশক্তি পাঠাতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। আগে এ ক্যাটাগরির মাত্র ছয়টি খাতে জনশক্তি পাঠানোর সক্ষমতা ছিল বাংলাদেশের। বর্তমানে সব খাতেই দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জাপান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম…
চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরবের প্রতি সংহতির বার্তা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অর্থনীতি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। আজ রিয়াদে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজির সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী হুমায়ুন কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর পাঠানো সংহতির বার্তা হস্তান্তর করেন। উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে। তিনি অর্থনীতি ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দ্বিপক্ষীয়…
তথ্যের অখণ্ডতা নিশ্চিত করা, ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তথ্য কমিটির ৪৮তম অধিবেশনের সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান বলে আজ তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ভ্রান্ত তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা, ঘৃণামূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বিশ্বজুড়ে বিভাজন বৃদ্ধি করছে এবং সমাজে পারস্পরিক আস্থা ক্ষুণ্ন করছে। এ প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং আন্তঃদেশীয় ও দেশের অভ্যন্তরে বিদ্যমান ডিজিটাল বৈষম্য…
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’ সেইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে আজ ২৭ এপ্রিল সোমবার সকাল এবং দুপুরে বৃষ্টিসহ বজ্রপাতে এই মৃ’ত্যুর ঘটনা ঘটে। সকালে উপজেলার জগন্নাথপুরের ফেরি ঘাটে ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরতে এসে বজ্রপাতে প্রাণ হা’রায় এক মৎস্য শিকারী। নি’হত মৎস্য শিকারী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫) অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মৃ’ত্যু হয়েছে মোনায়েম খাঁ নামের এক কৃষক। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা থেকে আসা শুভ মন্ডল নামে এক ধান কাটার শ্রমিক উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃ’ত্যু হয়েছে।
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মল্লিকা পারভীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালকের কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়। জানা গেছে, মল্লিকা পারভীন পীরগঞ্জ উপজেলায় মূল দায়িত্বের পাশাপাশি তারাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, গত ২৬ এপ্রিল সকালে একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন লাইভ চলাকালে সকাল ১০টা ১৮ মিনিট পর্যন্ত তাকে পীরগঞ্জের নিজ কার্যালয়ে পাওয়া যায়নি। একই সময়ে তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মস্থল তারাগঞ্জেও তিনি অনুপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ এপ্রিলও তিনি উভয় কর্মস্থলে উপস্থিত…
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মা ও শিশুর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অণুপুষ্টিকণার ঘাটতি পূরণের লক্ষ্যে ‘মাল্টিসেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’ (মেইন) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার এফআইভিডিবি কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসীম উদ্দিন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. শ্যামল কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে ‘মেইন’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় প্রত্যন্ত অঞ্চলে বন্যা মোকাবেলার পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সতর্কীকরণ সভা আয়োজন করা হয়। রবিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার ৫ নং সিন্দুর্না ইউনিয়নের হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা পারভীন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ০৫ নং সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ। এছাড়াও বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম,ইউপি সদস্য, শিক্ষক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, বন্যা ঝুঁকি মোকাবেলায় নিরাপদ…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের লোহাগাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা, সুবিধা এবং স্থানীয় বিরোধ কীভাবে সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তি করা যায়—এসব বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুযোগ-সুবিধা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। ভিডিও চিত্রের মাধ্যমে গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব…
ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ ৬নং ওয়ার্ডে ধলেশ্বরী নদীতে পরিচালিত এ অভিযানে অবৈধ ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী ও আশপাশের ফসলি জমির পাশবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে স্থানীয় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত পাইপ ও…
নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রফিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে পুনরায়…
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের রিসোর্স টিচার এম. এ. মান্নান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুরে আয়োজিত এক সাদামাটা কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির অংশ হিসেবে শিক্ষা উপকরণ ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম. এ. মান্নান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে তাদের শিক্ষাজীবন থেকে ঝরে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। সোমবার (২৭শে এপ্রিল) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিজ্ঞান সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মৌলভীবাজার জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে…
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় দীর্ঘদিন ধরে মানবিক কারণে নিজস্ব বাড়ির দরজা ও চলাচলের পথ ব্যবহার করতে দেওয়াকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন এক বাড়ির মালিক পরিবার। ঘটনাটি উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুখারবান্দা বাজার এলাকার সুলতান দালাল বাড়িতে ঘটেছে। ভুক্তভোগী ফারুক দালালের স্ত্রী রোকেয়া বেগম ও প্রবাসী হারুন দালালের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পারিবারিক পথটি পাশের মালেক মিয়ার পরিবারসহ কয়েকটি পরিবার ব্যবহার করে আসছে। তবে সম্প্রতি ভারী যানবাহনে পণ্য আনা-নেওয়ার কারণে পথ ও দরজা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার মেরামতের খরচও তাদেরই বহন করতে হচ্ছে। তাদের দাবি, বারবার মেরামতের উদ্যোগ নিলেও প্রতিবেশীরা কোনো সহযোগিতা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭শে এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলার বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সভায় আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি…

