- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান
- বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Author: Niloy Roy
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ছোট রাঘবপুর গ্রামে কচু গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে উভয় পক্ষের চারজন আহত হলেও একপক্ষের অভিযোগই মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এতে এলাকায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর উভয় পক্ষই থানায় পৃথক লিখিত অভিযোগ দেয়। একপক্ষে আবুল মুনসুর (৪২) ও বিউটি আক্তার (৪৫) আহত হলে তাদের পরিবারের পক্ষ থেকে মঞ্জুরুল হক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অপরদিকে…
মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে গরুর বাছুর ঢুকে পড়াকে কেন্দ্র করে হযরত আলী (১৭) নামে এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মো. মুসা নামে এক বখাটের বিরুদ্ধে । পরে গুরুতর আহত অবস্থায় তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হরিণখোলা মাদ্রাসা মাঠে। নিহত হযরত আলী স্থানীয় মৃত ইদ্রিস খলিফার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় হরিণখোলা গ্রাম নিবাসী ও কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলাসহ দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও পোস্টারিং কর্মসূচি পালিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ ছাত্রলীগের’ ভেরিফাইড পেজ থেকে এই কর্মসূচির ছবি প্রকাশ করার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। লিফলেটটিতে জেলা ছাত্রলীগের নেতা শাকের আহমেদের ছবি ও নাম সম্বলিত বিশেষভাবে প্রচার করা হয়েছে। লিফটের তথ্য অনুযায়ী, ‘সাধারণ জনগণের সমস্যা সমাধান ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের দাবি’ শীর্ষক এই লিফলেটটি মৌলভীবাজারের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। লিফলেটে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: *শিক্ষা ও ক্যাম্পাস: বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে এক কিশোরী (মাদরাসা ছাত্রী) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। ভিকটিম বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় মৌলভীবাজার ২৫০শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভিকটিম কিশোরী দীর্ঘ দিন ধরে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে তার খালার বাড়িতে বসবাস করে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে আসছিল। গত (১২ই জানুয়ারি) সম্পর্কে মামা ছমছু মিয়া (৫৫) (পিতা- মৃত মছদ্দর আলী), ভিকটিমকে গৃহস্থালির কাজে সহায়তার কথা বলে তার ঘরে ডেকে নেয়। ঘরে প্রবেশ করার পর অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেয় এবং কিশোরীর মুখে চেপে ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে প্রশাসনের গাফিলতিতে ভেস্তে গেছে একটি সেচ প্রকল্প। চাষাবাদ বাড়ানোর লক্ষ্যে শুকনা মৌসুমে পানি সরবরাহের জন্য নির্মাণ করা দুটি স্লুইস গেট এখন স্থানীয় কৃষকদের গলার কাঁটায় পরিণত হয়েছে। ১০ বছর ধরে বন্ধ থাকায় কৃষকদের কোনো কাজে আসছে না পাহাড়ি ধামাইছড়াতে নির্মিত স্লুইস গেটগুলো। বিকল্প উপায়ে পানির চাহিদা পূরণ করতে খরচ করতে হচ্ছে লাখ লাখ টাকা। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ওই দুটি স্লুইস গেট। অপরিকল্পিত নির্মাণ ও তদারকির অভাবে সেগুলো এখন কৃষকদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। চুরি হয়ে যাচ্ছে পানি সরবরাহের পাইপ। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে,…
ভালুকায় হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শিক্ষার মানোন্নয়ন ও প্রগতিশীল উদ্যোগকে উৎসাহিত করতে হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গণি মল্লিক মাখন,…
ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৮২তম অধিবেশন গতকাল শুক্রবার শেষ হয়েছে। অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে টেকসই বায়োইকোনমি বা জৈব অর্থনীতি বিষয়ক একটি যুগান্তকারী রেজুলেশন গ্রহণে নেতৃত্ব দেয় বাংলাদেশ। আজ (শনিবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্জন আঞ্চলিক উন্নয়ন এজেন্ডা নির্ধারণে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টুওয়ার্ডস এ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক রেজুলেশনটি বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত হয় এবং সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়। যা এ অঞ্চলে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আশার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। আজ সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। তাই জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-বিয়াম। ১৯৯১ সালের…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সকল অংশীজনদের সম্মিলিত মেধা ও চিন্তাশক্তি প্রয়োগ করা জরুরি। তিনি বলেন, ‘সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত জ্ঞানের সমষ্টিগত চর্চাই একটি জাতির শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়। ভবিষ্যৎ সভ্যতার চ্যালেঞ্জ মোকাবিলায় এটিই হবে আমাদের প্রধান হাতিয়ার।’ আজ শনিবার রাতে রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিআইএসএ) আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন : টেলিকম, ডেটা ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘সেমিকন্ডাক্টর ও বিরল খনিজ সম্পদ এখন বৈশ্বিক সভ্যতার কৌশলগত…
জাতীয় সংসদকে একটি কার্যকর, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ আরও প্রাণবন্ত, শক্তিশালী এবং নীতি-নির্ধারণে কার্যকর ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি আরও বলেন, বর্তমান সংসদ শুধু আইন প্রণয়নের কেন্দ্র নয়, বরং এটি একটি পরিবর্তনশীল গণতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠছে, যা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি জাতীয় সংসদে চিফ হুইপের কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চিফ হুইপ এসব কথা বলেন। মো. নূরুল ইসলাম বলেন, অতীতে জাতীয় সংসদ জনগণের প্রকৃত…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শুধু আইন প্রণয়ন করে দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, আমাদের এই সামাজিক ও মনস্তাত্ত্বিক ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে। তবেই আমাদের ভালো আইন ও প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারবে। নির্যাতনের সংস্কৃতি নির্মূল করতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়। আমাদের এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং সমান গুরুত্ব দিয়ে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। যেন মানুষ বুঝতে পারে যে, নির্যাতন একটি অমানবিক কাজ, এটি অন্যায় এবং অগ্রহণযোগ্য। আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘নির্যাতন প্রতিরোধ এবং ইউএনসিএটি ও ওপিসিএটি বাস্তবায়ন বিষয়ক জাতীয় পরামর্শ সভা’য় প্রধান…
বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি পাশে স্কুলের শিক্ষার্থীদের কাছে যান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই পাশে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে থাকে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, এরপর প্রধানমন্ত্রী চলে যান বিয়াম মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে। সেখানকার পর্ব শেষ করে বেরিয়ে যেতেই প্রধানমন্ত্রী…
রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেবে সরকার। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি বিশেষ দল এই অভিযান চালিয়ে নিবির আহামেদ (২১) ও মো. নজরুল ইসলাম (৩২)-নামে এই ২ মাদক ব্যবসায়ীদের কাছে থাকা ১৪ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করে। এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ…
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান শুক্রবার প্রবীণ শিক্ষক মাহবুবুর রহমান প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চির সবুজ মিএতা পাবলিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ হাবিবুর রহমান টুটু,বক্তব্য রাখেন ফাহমিদা আফরোজ, লিমা খান, মেহেদী মাসুদ, আবু নাসের সিদ্দিক তুহিন,আব্দুর রহিম, রেজাউল হক,মোর্শেদ সরোয়ার, সুফি জাহিদ হোসেন, সামীনৃর রহমান সামীম, পূর্ণিমা রাজ, নাহিদ আখতার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লেখকও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,ও গ্রুপের এডমিন লিমা খান।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার পরপরই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন পলি বেগম নামে এক সৌদি প্রবাসী নারী। শুক্রবার (২৪শে এপ্রিল) বিকেল বেলা আনুমানিক ৫টার দিকে উপজেলার আলীনগর বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত পলি বেগমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পলি বেগম। সেখানে তিনি স্থানীয় একটি প্রভাবশালী ও সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তার বসতবাড়ি দখল, ভাঙচুর, হামলা ও নিয়মিত লুটপাটের অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন…
জেলার সদর উপজেলায় ভারতে পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ মোছা. শিউলী আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬ দশমিক ৪০ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। আজ শুক্রবার বিকালে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলায় ভোমরা স্থলবন্দর সড়কের বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকা থেকে দুই পিস স্বর্ণের বারসহ ওই নারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের খুলনা মোড় হতে ইজিবাইক যোগে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা সীমান্তের…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই। আজ শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ের অনেকে প্রশ্ন তুলছেন। প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে। মন্ত্রী বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। অথচ বিএনপি ধমনীতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জুলাই সনদের বিষয়ে…
মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক জেলে ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তার জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কড়ইবাড়িয়া ইউনিয়নের ৮৩৬ জন জেলে কার্ডধারীর জন্য মাসে জনপ্রতি ৪০ কেজি হারে মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ…
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি,বান্দরবান ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।…

