- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান
- বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Author: Niloy Roy
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, আমেরিকার সাথে কৃষি বিধ্বংসী বানিজ্য চুক্তি বাতিল, ধানের উৎপাদন খরচের দেড় গুন দাম প্রদান, কৃষি কাড নয় – কৃষি উপকরনে ভর্তুকি প্রদান, ফ্যামিলি কাড নয় – রেশনিং ব্যবস্থা চালু করা, ভবদহ সমস্যা সমাধানে টিআরএম ও আমডাঙা খাল খননের দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর স্মারকলিপি প্রদান করে। আজ সোমবার ( ২০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার স্মারকলিপি গ্রহন করেন। জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে…
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। জেলায় ৩ লাখ ৩৫ হাজার ৩৪৫ হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। হাম ও রুবেলা রোগ নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সুনামগঞ্জ জেলায় শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন। আজ সোমবার সকালে সুনামগঞ্জ সিভিল সার্জনের উদ্যোগে সুনামগঞ্জ পৌরসভার ইপিআই স্থায়ী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৗর প্রশাসক অসীম চন্দ্র বণিক, সদর এর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.যশোবন্ত ভট্টাচার্য, নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (এমও) ডা.রাজেশ সিংহ মিথুন, পৌরসভার মেডিকেল অফিসার ডা.শতাব্দী ভট্টাচার্য,…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভালুকা-১১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। সোমবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক লিখিত প্রতিবাদ লিপিতে তার পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনে প্রকৃত ঘটনার পরিবর্তে পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে গুজব ছড়ানো হয়েছে। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সংবাদগুলোতে এমপি বাচ্চুর বক্তব্য হিসেবে যে তথ্য প্রকাশ করা হয়েছে, বাস্তবে তিনি কোনো প্রতিবেদককে এ ধরনের বক্তব্য দেননি। নির্বাচন-পরবর্তী বিভিন্ন ঘটনার সঙ্গে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় যুদ্ধের ময়দানে। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। সপ্তাহখানেক আগে মারা গেলেও সোমবার (২০শে এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা এবং মসুদ মিয়ার ছেলে। সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আমতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল আহমদ। পরিবার সূত্রের বরাতে ইউপি সদস্য মো. ইকবাল আহমদ জানান, উচ্চশিক্ষার আশায় মেক্সিকোতে পাড়ি জমান মুহিবুর। কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে গেলে তার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই সার্ভিসে কর্মরত তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারে উঠে ওয়াইফাই লাইনের কাজ করছিলেন আরিফ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাতে জানান, ঘটনাটি অত্যন্ত…
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৩ হাজার কৃষক এ সহায়তা পাচ্ছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, আউশ ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষে উৎসাহিত করতেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি…
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়া এলাকার বেসরকারি ক্লিনিকগুলোতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে জোহরা মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল-মদিনা প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সোমবার (২০শে এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন মনোনীত প্রার্থীর প্রাপ্ত তালিকা প্রকাশ করা হয়, তাতে জহরত আদিবের নাম নিশ্চিত করা হয়েছে। ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপির সাবেক সফল প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। দীর্ঘ সময় ধরে বড়লেখা ও জুড়ীবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া এই নেতার সন্তান হিসেবে জহরত আদিবের মনোনয়ন প্রাপ্তি তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। দেশব্যাপী “Emergency MR Campaign-2026” এর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ কর্মসূচির সোমবার সকাল ১০টায় “হাম – রুবেলা ক্যাম্পেইন ২০২৬” শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সম্রাট কিশোর পোদ্দার, কনসালটেন্ট ( শিশু) ডাঃ বিশ্বজিৎ দেব এবং মেডিক্যাল অফিসারবৃন্দ। এই বিশেষ হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা গ্রহণ করে থাকলেও সকল শিশুকেই পুনরায় টিকা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে, যাতে রোগ…
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি অভিনেত্রী চমক। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি। সে সময় সাক্ষাৎকার শেষে চমক গণমাধ্যমকে বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয়…
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা জোরদার করেছেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা। দেশে যে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা রুখতে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানে রয়েছে বলে তারা জানিয়েছেন। পুলিশ বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পেছনে টহল…
শিশু শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণ খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করার লক্ষ্য নিয়ে রাজধানীর ধানমন্ডিতে ‘সুরভি স্কুল’ পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ। আজ রোববার ‘সুরভি’ আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন বিশেষ দূত (বেস্ট ফিউচার জেনারেশনস) চার্লস জে. হার্ডার এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব জোরদার করাই এর মূল লক্ষ্য। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে শিশুদের স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা (ওয়াশ) এবং শিশু সুরক্ষা বিষয়ক উদ্যোগগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, উন্নয়নমূলক কাজে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে। তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে। আজ রোববার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার নিজ এলাকার ১৫ সদস্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদলের সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাতকালে এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিষ্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সকল শ্রেণি ও পেশার…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও )প্রতিনিধি: সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাতেও হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। সরেজমিনে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দেখা যায় যেখানে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ঠিক সেই স্থানেই হামের টিকা প্রদান করা হচ্ছে। একই জায়গায় অসুস্থ ও সুস্থ শিশুদের উপস্থিতির কারণে অভিভাবকদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। চিকিৎসা নিতে আসা অনেক শিশু ইতোমধ্যে জ্বর, সর্দি বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমনকি অন্তত দুই শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। অভিভাবকদের অভিযোগ, টিকা নিতে আসা সুস্থ শিশুদের জন্য আলাদা নিরাপদ ব্যবস্থা রাখা…
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। আজ রোববার সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। সূত্র জানায়, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনের থাকা ২২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। বর্তমানে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে মজুত এবং চাপ কমেছে দেশের সবচেয়ে প্রাচীন এই গ্যাস ফিল্ডের সবকটি…
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন। আরও মনোনয়ন…
জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কমিটির তদন্ত কাজ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না। রোববার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনে জাতীয় সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে; যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের পক্ষ থেকে অচিরেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আরও উল্লেখ করা হয়,…
চীন সরকারের আমন্ত্রণে চীন সফরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে এ তথ্য জানিয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের…
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি: আবু নাসের সিদ্দিক তুহিন রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) প্রাঙ্গণে আয়োজিত এই উদ্যোগের মূল উদ্যোক্তা ছিল হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর। পুরো আয়োজনটি ছিল সুসংগঠিত ও সেবামুখী, যার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস লক্ষ করা যায়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ২০৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৪০ জনের কোনো জটিল রোগ শনাক্ত না হলেও ৩৬ জন উচ্চ রক্তচাপ (HTN), ১৭ জন ডায়াবেটিস (DM) এবং ১২ জন উভয় সমস্যায় আক্রান্ত বলে নির্ণীত হন।…
৮৫ বছরের রোকেয়া বেগম। বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাপ-দাদার বাড়িঘর আগলে রেখেছেন তিনিই। তার চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে; চেহারায় খুশির ঝিলিক। প্রিয় সন্তান ঘরে ফিরেছেন, তাও আবার প্রধানমন্ত্রী হয়ে। রোকেয়া বেগমকে বলতে শোনা যায়, ‘হামাকের ছোল প্রধানমন্ত্রী হয়ে আসিচ্চে। এটাই হামাকের জন্য ম্যালা খুশির খবর। এ কতা খালি কয়ে প্রকাশ করা যাবিনে। ছোলের জন্যে হামরা সগলি খুবই খুশি।’ মহব্বত মণ্ডল নামের স্থানীয় এক যুবকের কথাতেও একই সুর। তিনি বলেন, আগে তারেক রহমান যখন আসতেন তখন আমরা অনেক ছোট। সেসময় মানুষের মুখে মুখে শুধু গল্পই শুনেছি তাঁর। কিন্তু এবার সামনাসামনি দেখব। তাই অনেক আনন্দ লাগছে। ২০০৬ সালের…

