মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ সাপ পুষে সেই বিষধর সাপের কামড়েই আজাদুল ইসলাম ঘুটু(২৮)নামে সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসী জানা যায়, দুধ-কলা দিয়ে সাপ পুষ ছিলেন আজাদুল। আজ মঙ্গলবার ( ৪ আগষ্ট) উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলা উপলক্ষে সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের আজাদুল ইসলাম (ঘুটু) একটি নতুন সাপ ধরে তাকে দুধ কলা দিয়ে পুষে প্রশিক্ষণ দেওয়ার সময় বিষাক্ত সাপটি কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে।
পরে স্থানীয়রা ডাক্তার কাছে না নিয়ে বিষ নামানোর জন্য রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় ওঝার বাড়ীতে নিয়ে যায়। সেখানেই সন্ধায় তার মৃত্যু হয়। সাপুড়িয়া আজাদুল ইসলাম ঘুটু তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। এবিষয়ে, সাপমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবু তালেব প্রধানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, তার পোষা সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে ।
গেল কয়েকদিন ধরে পাতা খেলার সময় কলাগাছে সাপ পেচিয়ে রাখতো সাপুড়িয়া আজাদুল। আগামীকাল পাতা খেলায় বড় আকারের একটি সাপ প্রদর্শন করার কথা ছিল। সেই উপলক্ষে একটি নতুন সাপ ধরে প্রশিক্ষন দেওয়ার সময় এঘটনা ঘটে।


