- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান
- বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জনকল্যাণে ১৪০০ গাছ লাগানোর উদ্যোগ
- জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫
Author: Niloy Roy
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ বুধবার সকাল ১১টা ৪ মিনিটে পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।
জাতীয় সংসদের সদস্যগণ আজ বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানকে দেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কোনোভাবেই তুলনা করা যায় না। তারা জোর দিয়ে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব ও ব্যাপ্তি সম্পূর্ণ আলাদা এবং অতুলনীয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধ জাতির ইতিহাসে এক অনন্য ও গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা একে ‘সমুদ্রের মতো গভীর’ হিসেবে বর্ণনা করে বলেন, পরবর্তী কোনো আন্দোলন-জুলাই অভ্যুত্থানসহ-এর সমপর্যায়ে আসতে পারে না। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কিশোরগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ৫ আগস্ট ২০২৪-এর আন্দোলনের লক্ষ্য ছিল…
ভোলা-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি ও পরিকল্পিত চুরি হয়েছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি আজ এ কথা বলেন। গত সপ্তাহে জাতীয় সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের সূত্র ধরে পার্থ বলেন, ‘ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনা’ শব্দটি এই ভয়াবহ লুণ্ঠনের তুলনায় অত্যন্ত হালকা ও মৃদু একটি শব্দ। মূলত বাপেক্সকে সম্পূর্ণ পাশ কাটিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রত্যক্ষ মদদে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। এরপর কুইক রেন্টালের নামে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা হয়েছে, যার বোঝা এই জাতি এখনও বয়ে বেড়াচ্ছে। তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বিষয়ে পার্থ…
পার্বত্য চট্টগ্রাম এলাকায় ক্রমবর্ধমান পরিবেশগত সংকট-যেমন বন উজাড়, মাটি ক্ষয়, খরা ও ভূমিধস নিরসনে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী পার্বত্য অঞ্চলের পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৮০ হাজার, খাগড়াছড়িতে ৮২ হাজার ২৫০টি এবং বান্দরবান পার্বত্য জেলায় ১ লাখ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, পার্বত্য…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন শেভরন কর্পোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (বিএইসি) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা ও শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
জেলার কলাপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশতাধিক বসত বাড়ির। উপড়ে পড়েছে শত শত গাছপালা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এছাড়াও উপজেলার লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশ কিছু ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার অসহায় হয়ে পড়েছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা…
৪০ লাখ মামলার জট কমাতে গেলে লিগ্যাল এইড’কে আরও কার্যকর করতে হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আমরা সম্প্রতি একটি তথ্য জানলাম, বাংলাদেশে ৪০ লাখের বেশি মামলা পেন্ডিং রয়েছে। এই মামলার জট কমাতে গেলে লিগ্যাল এইড’কে আরো কার্যকর করতে হবে। আইনমন্ত্রী বলেন, মানুষ ন্যায় বিচার পাওয়া তার শাশ্বত ও সহজাত অধিকার। আমরা চাই এই লিগ্যাল এইড কর্মসূচি বাংলাদেশের প্রতিটি মানুষের দৌরগোড়ায় পৌঁছে যাক। আমরা…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ইইউ’র পারস্পরিক অংশীদারিত্ব আরো বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পানি ব্যবস্থাপনা খাতে ইইউ’র অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতে যৌথ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে। অন্যদিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশকে ইইউ’র একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার উল্লেখ করেন। তিনি…
বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে দেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা হয়েছে। তিনি আজ জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ (ফুয়েল লোডিং) অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি সংযোজন ও ফিজিক্যাল স্টার্টআপ কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ জ্বালানি খাতে এক নতুন যুগে প্রবেশ করেছে। ফলে বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারকারী দেশের কাতারে গুরুত্বপূর্ণ…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মব সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের লক্ষ্যে সরকার বিভিন্ন জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ মব সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন থানায় মব সন্ত্রাস প্রতিরোধে বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। মন্ত্রী জানান, কোনো এলাকায় মব সন্ত্রাস…
পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে প্রায় ১১ লাখ ৮৯ হাজার। তিনি আরো বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর ১৩ এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বাংলাদেশে এসে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন। আজ সংসদে সিলেট-৬ আসনের সরকারি দলের সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে। ১৯৭৮ সালে আগত ২ লাখ রোহিঙ্গার পুনর্বাসন সম্পন্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং ১৯৯২ সালে আগত ২ লাখ ৫০ হাজার রোহিঙ্গার…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে এই শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ কোস্টগার্ড সদরদপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে এই বাহিনীকে অত্যাধুনিক লজিস্টিক সরঞ্জাম, উন্নত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আরো সমৃদ্ধ করা হবে। মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের বিশাল জলসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। ১৯৯৫…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি বলেছেন, ন্যায়বিচার প্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী, যা জাতিসংঘের ঘোষণাপত্রের সাত অনুচ্ছেদের প্রতিফলন। বর্তমান সরকার বিশ্বাস করে, অ্যাকসেস টু জাস্টিস প্রত্যেক নাগরিকের অধিকার। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় বা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। আজ দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের কেশবপুরে মেয়ে দীপ্তি অধিকারীর হাতে খুন হয়েছেন মা গৌরী রানী। সোমবার গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করাসহ ঘাতক মেয়েকে আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী রানীর (৭৫) বাড়িতে ৩/৪ দিন আগে পাশের মনিরামপুরের নাগরঘোপ এলাকার শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে মৃত তরুণ অধিকারীর স্ত্রী দীপ্তি অধিকারী (৫০) বেড়াতে আসেন। দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সোমবার রাতে বিবস্ত্র অবস্থায় বাড়ির আঙ্গিনায় চলাফেরা করছিল। মঙ্গলবার সকালে দীপ্তি অধিকারীকে শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী (৫৬) ওই বাড়িতে আসেন।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ বোরোধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে পানির নিচে। বিশেষ করে গোগালি ছড়া বাঁধ ভাঙনে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর,গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চন্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি লামাগাঁও গ্রামে ১শ হেক্টর আউশক্ষেত, বোরো ধান, আউশের বীজতলা,শতাধিক পুকুর ভড়া মাছ তলিয়ে গেছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন সদর ও জয়চন্ডি ইউনিয়নে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করেছেন। এদিকে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের কেওলার হাওর এবং আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। সরেজমিনে দেখা গেছে, অব্যাহত বৃষ্টি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: চায়ের রাজ্যে ও চা শিল্পাঞ্চলের মূল মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একইসঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। মঙ্গলবার (২৮শে এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২৭শে এপ্রিল) সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ৩০ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত। তিনি আরও জানান, এর আগে গত শনিবার (২৬শে এপ্রিল) সকাল ৬টা থেকে ২৭শে এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ৫০ মিলিমিটার এবং তার আগে ২৫শে এপ্রিল ৩০…
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় এলজিইডির গ্রামীণ সড়কের পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধানশালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের টেন্ডার বা নিলামের অনুমতি ছাড়াই কয়েক লক্ষ টাকা মূল্যের গাছ কেটে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধানশালিক ইউনিয়নের জনতা বাজার সড়কের পাশে এলজিইডির গ্রামীণ সড়কের চলমান উন্নয়ন কাজের সময় এই গাছগুলো কাটা হয়। রিকশাচালকের দোকান থেকে ধানশালিক বাজার পর্যন্ত সড়কের পাশে থাকা গাছগুলো সম্প্রতি কেটে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে আমরা ভেবেছিলাম সরকারি কোনো উন্নয়ন কাজের জন্য গাছ কাটা হচ্ছে। পরে জানতে পারি, কোনো টেন্ডার বা নিলাম ছাড়াই সাবেক চেয়ারম্যান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে নিজ দলের সদস্যের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার (২৭শে এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার (২৮শে এপ্রিল) সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন সপরিবারে বসবাস করে আসছেন। গভীর রাতে ৬ থেকে ৭জনের একটি ডাকাতদল রান্নাঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশের চেষ্টা চালায়।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রস্তাবিত আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্রুত সমস্যা সমাধান করে নির্মাণকাজ চালুর দাবি জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের ১৬৩ উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলায়ও একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে দেশের ১৬২টি উপজেলায় ভবন নির্মাণ শেষ পর্যায়ে থাকলেও ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের…
ভোলা প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উদ্যোগে এবং চরফ্যাশন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে চৌকি আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম…

