- নেত্রকোনায় বিজিবির মাদকবিরোধী অভিযান, ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ
- নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে কলমাকান্দায় প্রতিযোগিতা শুরু
- নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
- নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা
- সুনামগঞ্জে গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত
- সুনামগঞ্জে গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত
- টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন
- যশোরে ২৭ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Author: Niloy Roy
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক যাতে স্বাধীনভাবে ধর্মীয় রীতি-নীতি পালন করতে পারে এবং নিজ নিজ অধিকার ভোগ করতে পারে, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণই আমাদের সরকারের প্রধান দায়িত্ব ও অঙ্গীকার। আজ (বৃহস্পতিবার) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না।’ তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা…
বৈষম্যহীন সংস্কৃতি গড়তে সরকারের লক্ষ্য একটি ইনক্লুসিভ সোসাইটি তৈরি করা। শুধু ঢাকাকেন্দ্রিক সংস্কৃতি চর্চা আমাদের সাংস্কৃতিক বিকাশ ঘটাবে না। এ লক্ষ্যেই দেশের প্রতিটি জেলার শিল্পকলা একাডেমিতে তরুণদের মাধ্যমে সংস্কৃতি চর্চা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাৎসরিক ক্যালেন্ডার ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় সার্ক ফেস্টিভ্যাল, আন্তর্জাতিক আবৃত্তি উৎসব, আন্তর্জাতিক নৃত্য সম্মেলন, জেলায় জেলায় নাট্যোৎসব, দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শনী এবং যাত্রাপালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি জেলার শিল্পকলা একাডেমিতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও…
পটুয়াখালী জেলায় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুরের দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)। এ সময় পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে মারা যান সেতারা বেগম (৫৫)। আর শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)। এছাড়া গত দুই দিনে বজ্রপাতে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার…
জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়, যার মোট পরিমাণ ২৯০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ,…
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, গণতন্ত্রহীন, ভোটহীন ও বিপন্ন বাংলাদেশের আশার প্রতিফলন বর্তমান সরকার। তিনি আজ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান স্পষ্ট করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তিনি দাবি করেন, ‘জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, এটি শুধু কোনো জোট বা বিরোধী দলের দলিল নয়, বরং ‘জুলাই সনদ বাংলাদেশের সনদ।’ তার ভাষায়, এই সনদ বাস্তবায়নের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, ‘যার বাবা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যার মা গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক খালেদা জিয়া, তার নেতৃত্বে আস্থা…
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঢাকা মহানগর পুলিশ প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৯টি অ্যাপ-সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার মো. সরওয়ার, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সফটওয়্যার উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিক কার্যক্রম নয়, বরং এটি আধুনিক ও জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ গড়ার লক্ষ্যে আমাদের একটি দৃঢ় পদক্ষেপ। তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। অপরাধের…
মো. জসিউর রহমান, টাঙ্গাইল নাগরপুরে কৃষিজমি চাষের ট্রাক্টর চলাচল ও মাটির ব্যবসাকে কেন্দ্রী করে মারামারিতে আহত হয়েছেন ৬ জন। এদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে আই সি ইউ তে লাইভ সাপোর্টে রয়েছেন। গত শনিবার দুপুরে বেকড়া ইউনিয়নের নবগ্রামের ছোরহাব, শামীম, হারুন, লাদেন, বন্যা, রশীদা বেগম সহ ১০-১৫ জন আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে বেকড়া ইউনিয়নের বরটিয়া গ্রামের বাবর আলীর ছেলে জামালের বসত বাড়ি ও দোকানে গিয়ে হামলা করে জামাল (৬০) কামাল (৫৫), দেলেয়ার (৫৩), মর্জিনা (৩৫), দোলনা (১৪), ইব্রাহিম (১৭) কে দেশি-বিদেশে অস্ত্র দিয়ে কুপিয়ে, পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে নাগরপুর…
স্টাফ রিপোর্টার : আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সম্বনিত ও অংশীদারত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ২৯ এপ্রিল বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান,…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে “তৃনমূল বিএনপি” নামের একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপ-প্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাগপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা। বুধবার (২৯ এপ্রিল) সকাল নাগরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শ্রমিকদলের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, উপজেলা যুবদলের সদস্য মো. সামছুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আ. রৌফ, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জিল্লুর রহিম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, ভাদ্রা ইউনিয়ন যুবদলের…
উবায়দুল্লাহ রুমি, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে শিক্ষক নিয়োগের ১১ বছর পার হলেও বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা। এ দিকে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় অলৌকিক ভাবে স্বাক্ষর হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ দুই শিক্ষিকাকে বিদ্যালয়ে কোন দিন দেখেনি। এমন ঘটনা উপজেলার খারুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে। দুই শিক্ষিকার মধ্যে একজন প্রধান শিক্ষকের স্ত্রী কামরুন নাহার সুধা অপরজন তারই ছোট ভাই মেহেদী হাসান মানিকের স্ত্রী মাহমুদা আক্তার। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে স্থাপন করেন। বিদ্যালয়টি ২০১০ সালে নিম্ন মাধ্যমিক ও ২০২২ সালে মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত হয়। বিদ্যালয়ে ১৫ জন শিক্ষক কর্মচারি রয়েছে।…
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সকল উপজেলা ও থানা নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারকে দেওয়া এ নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধন পরবর্তীকালে বিশেষ করে সার্টিফিকেটধারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ করে জন্ম তারিখের সঠিকতা নিরূপণের জন্য এসএসসি ও সমমান সনদসহ নিবন্ধন ফরম ও জন্ম সনদ যাচাইয়ের প্রয়োজন পড়ে। এতে আরও বলা হয়, সাম্প্রতিককালে ডকুমেন্ট সংযুক্তকরণের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সংশ্লিষ্ট আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজু’র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান দেশটির কৃষিমন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ দূত বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে। আজ সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কলিম উদ্দিন জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। উত্তরে কলিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গত তিনদিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’…
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়ে তুলতে সংসদ সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতায় শহর তলিয়ে যাওয়া এবং নগরবাসীর দুর্ভোগের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী এর ওপর বক্তব্য রাখেন। সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘গতকাল থেকে সংবাদ মাধ্যমে আমিও দেখেছি, অতিবর্ষণের কারণে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না, বলা যায় সারাদেশেই ছড়িয়ে আছে। ঢাকা শহরে এরকম অনেক জায়গা আছে যেখানে বৃষ্টিতে ড্রেনের পানি বন্ধ হয়ে যাচ্ছে, পানি আটকে যাচ্ছে ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই সমস্যা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের প্রশংসা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেছেন, তাঁর নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সফল গণঅভ্যুত্থান সম্পন্ন হয়েছে। আজকের এই পার্লামেন্ট কোনো গোষ্ঠী বা ব্যক্তির করুণার দান নয়, এটি জনগণের পার্লামেন্ট। তিনি আরো বলেন, ‘১৭ বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, ১ হাজার ৪০০ জন শহীদ হয়েছেন। আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।’ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি ১৯৩টি মামলার শিকার হয়েছি, ৯ বার জেলে গিয়েছি এবং ৯৭ দিন রিমান্ডে ছিলাম। তিন দিন গুমও ছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করেছি।’…
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাতীয় সংসদে জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে ৫ কোটি ৫৭ লাখ পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার একটি পর্যটন মেগা পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি আজ বুধবার সংসদে জামালপুর-২ আসনের সদস্য সরকারি দলের এ. ই. সুলতান মাহমুদ বাবুর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘পর্যটন মেগা পরিকল্পনার আওতায় ২০৪০ সালের মধ্যে ৫৫.৭ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং ২.১৯ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ তিনি জানান, পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘গুচ্ছগ্রাম-৩ পর্যায় প্রকল্প’ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজ দুপুরে সংসদ অধিবেশনে ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের করা নির্ধারিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জাতীয় সংসদে এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার দেশের ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও অসহায় পরিবারের জন্য টেকসই বাসস্থান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘ইতোপূর্বে ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ‘আবাসন প্রকল্প’ গ্রহণ করা হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সমগ্র বাংলাদেশে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও দুর্দশাগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা। ২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত সময়ে ৬৫ হাজার…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে সংসদে প্রশ্নোত্তরপর্বে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন’ সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেয়া হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।’ তিনি বলেন, ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনসমূহ (বর্জ্য ফেলার স্থান) আধুনিকায়নের লক্ষ্যে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন সচেতনতামূলক গ্রাফিতি…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নে টানা চার দিন ধরে বিদ্যুৎবিহীন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে চরম রকমের ভোগান্তির মুখে পড়েছে। গত শনিবার গভীর রাতে ঝড় ও বৃষ্টির পর থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে প্রায় ৯৬ ঘণ্টা ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তার মধ্যে চলছে এসএসসি পরীক্ষা। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। তীব্র গরমের মধ্যে দিনের বেলা পড়াশোনায় যেমন সমস্যা হচ্ছে, তেমনি রাতে কুপির ক্ষীণ আলোয় প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। স্থানীয় কয়েকজন…
কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরে দুই দিন আগেও যেখানে ধান বাতাসে দুলছিল, পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। রবিবার, সোমবার ও মঙ্গলবার টানা তিন দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় বিস্তীর্ণ হাওরের বোরো ধান ডুবে গেছে। কৃষকের চোখের সামনে তলিয়ে যায় হাড়ভাঙা খাটুনি ও ঋণের টাকায় ফলানো স্বপ্নের ধান। প্রকৃতি যেন সব তাদের সব হিসাব-নিকাশ ওলট-পালট করে দিয়েছে। যে হাওরের নতুন ধানে বাড়িতে বাড়িতে উৎসব হওয়ার কথা ছিল, সেখানে এখন কেবলই কান্না আর অনিশ্চয়তার কালো মেঘ। বৃষ্টিতে পানি বাড়ার পাশাপাশি বজ্রপাতের ভয়ে মাঠে ধান কাটতে নামতে পারছেন না কৃষকরা। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন…

