- মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রুখতে পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের ষড়যন্ত্র, ৩৩ ছাত্রলীগ-যুবলীগ নেতার নামে মামলা
- পূর্বধলায় ধস্তাধস্তির পর বাঁশঝাড়ে মিলল গৃহবধূর নিথর দেহ, অভিযুক্ত পলাতক
- সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল
- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে শ্রমিক দল, অটোরিক্সা, সিএনজি, ঘোড়ার গাড়ি, নির্মাণ শ্রমিকরা পৃথকভাবে র্যালী বের করে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু। এসময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে শ্রমিকরা যৌথভাবে একটি র্যালী বের করন। র্যালীর নেতৃত্ব দেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। প্রতি বছর ১ মে তারিখে উদযাপিত এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য দাবির প্রতীক হিসেবে পরিচিত।
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে মহান মে দিবস-২০২৬ উপলক্ষে জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় র্যালিটি সুনামগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: সুহেল আহমদ। ইজি বাইক পরিষদের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন স্হানীয় সরকারের উপ- পরিচালক ও সুনামগঞ্জ পৌর সভার পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কমপক্ষে ১৫ জনকে পাগলা কুকুরে কামড়িয়েছে। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ বৃদ্ধ সব বয়সী মানুষ সহ বেশ কয়েকটি গবাদি পশুকে কামড়িয়ে মারাত্মকভাবে জখম করেছে। উপজেলার বাবনাপাড়া মোড়, নঙ্গিনা বাড়ী, ঋষীবাড়ী, নাগরপুর বাজার, দুয়াজানি, থানা মোড়, উপজেলা চত্বর, এসিল্যান্ড অফিসের সামনে, সাব রেজিস্ট্রি অফিস এলাকা থেকে কমপক্ষে ১৫ জন পথচারীকে পাগলা কুকুরে কামড়িয়ে মারাত্মকভাবে জখম করেছে। এর মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন রয়েছে। এছাড়াও বেশ কিছু গবাদি পশুকে কামড়িয়ে মারাত্মকভাবে যখন করেছে। নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের খোঁজ নিলে জানা যায়, তাদের রেজিস্ট্রার মোতাবেক ৮ জনের নাম লিপিবদ্ধ করা…
ইমন মিয়া: বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা শাখা কমিটির উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও মানবিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সাঘাটার কচুয়াহাট এইচ আর এম গালর্স হাই স্কুলে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি- মোন্তাছিরুল ইসলাম (নাহিদ) সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক- মামুনুর রশিদ (ইস্তি) শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটানো এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সেই সময় উপস্থিত ছিলের- সাবেক সাধারণ সম্পাদক-…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের অভয়নগর থানা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নওয়াপাড়া নৌযান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অভয়নগর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা আল আমিন শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে আত্মোৎসর্গকারী শ্রমিক শ্রেণির বীর সৈনিকদের প্রতি দাড়িয়ে ১ মিনিট শোক নিরবতা পালন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সভাপতি শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা সাধারণ সম্পাদক কৃষকনেতা হুমায়ুন কবির। বক্তব্য…
ডা. এম. এ. মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: আসন্ন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান (বানিজ) শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় তিনি নিজ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সমর্থক শিক্ষকদের সঙ্গে নিয়ে নাগরপুর বাজারে অবস্থিত সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে মনোনয়ন গ্রহণ করেন। মনোনয়ন সংগ্রহ শেষে সভাপতি পদপ্রার্থী মো. মাহফুজুর রহমান (বানিজ) বলেন, শিক্ষক সমাজের সার্বিক কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি এ লক্ষ্যে সকল শিক্ষকের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ বিষয়ে নাম…
ডা.এম. এ. মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের ১১ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে টাঙ্গাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. খন্দকার আব্দুল রাজ্জাক এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ডা. রুহুল আমিন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন— সভাপতি: ডা. রুহুল আমিন; সহ-সভাপতি: ডা. এইচ. আর খান হাফিজ; সাধারণ সম্পাদক: ডা. হাফিজুর রহমান; সহ-সাধারণ সম্পাদক:ডা. জহির উদ্দিন বাবর ও ডা. তসলিম; সাংগঠনিক সম্পাদক: ডা. আল মামুন; অর্থ সম্পাদক: ডা. আফরোজা; প্রচার ও…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: এক রাইতের মেঘে (বৃষ্টিতে) সব আশা-ভরসা ভাসাইয়া লইয়া গেছে। বাল-বাইচ্চারে লইয়া হারা বছর কিতা খাইমু? চুক্তি বাগি আনা জমিনের মালিকরে কিতা দিমু এই চিন্তায় রাইত-দিন চউকের পানি অনবরত পড়ের।’ স্থানীয় ভাষায় এই কথাগুলো বলেছিলেন রাজনগরের কাউয়াদীঘি হাওরপারের বাসিন্দা নিদনপুর গ্রামের কৃষক শহর উল্লাহ (৪০)। কাউয়াদীঘি হাওরপারের এই কৃষক জানান, চুক্তি বাগি (ফসল যাই হোক এক ফসলের জন্য বিঘাপ্রতি জমির মালিককে তিন-চার মণ দেওয়ার চুক্তি) ১৫ কেয়ার (বিঘা) বোরো জমি এনে ধার-দেনা করে হাইব্রিড জাতের ধান ফলিয়ে ছিলেন। অন্য বছরের তুলনায় এ বছর ফলন ও ভালো হয়েছিল। কিন্তু মাত্র দুই কেয়ার জমিনের ফসল কেটে ৪৫-৫০ মণ ঘরে তুলতে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ১০৩ নং ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে শিক্ষার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা ২৫ মিনিটে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, কোনো শ্রেণিকক্ষেই শিক্ষার্থী নেই এবং অধিকাংশ কক্ষে তালা ঝুলছে। অথচ নিয়ম অনুযায়ী ওই সময়েও পাঠদান চলমান থাকার কথা। বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুলটিতে মোট শিক্ষার্থী ১৪৩ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিক ৩২ জন, ১ম শ্রেণীতে ২৮ জন, ২য় শ্রেণীতে ২৬ জন, ৩য় শ্রেণীতে ২৫ জন, ৪র্থ শ্রেণীতে ১৬ জন এবং ৫ম শ্রেণীতে ১৭ জন। বৃহস্পতিবার হাজিরা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সিনড নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৯শে এপ্রিল) সিলেট প্রেসবিটারিয়ান সিনড-র একটি খ্রিষ্টিয়ানদের প্রতিনিধিদল সচিবালয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর দু’জন একান্ত সচিব বিজন কান্তি সরকার ও সাইমুম পারভেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সভায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান বিশপ ফিলিপ পি. অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনড’র মডারেটর রেভারেন্ড এব্রিসন পতাম, সাধারণ সম্পাদক মি. নেলসন এন. সরকার, বোর্ড সদস্য মি. জিডিশন প্রধান সুছিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ (এফপিসিবি)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে সিলেট অঞ্চলের খাসিয়া সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত…
শার্শা প্রতিনিধিঃ সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ যুবলীগের ব্যানারে রাতের আঁধারে বর্তমান সরকার বিরোধী মিছিল করার অভিযোগে সাবেক মন্ত্রী ও পাঁচ এমপিসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন একটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার এস আই আশরাফ উদ্দিন বৃহস্পতিবার এ মামলা করেছেন। আসামিরা হলেন, যশোর- ৬ আসনের সাবেক এমপি ও ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সাবেক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ কারাগারের সার্বিক পরিবেশ বিষয়ক পর্যালোচনা করেন। এ সময় বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম—যেমন দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত,আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। কারাগারের বাগান, খাদ্য…
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি আজ সকাল ১১টায় চাঁদনি ঘাটে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। এছাড়াও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে এই প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন। প্রধানমন্ত্রী এর আগে সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন ।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে সরকার কাজ করছে। চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আজ এ কথা বলেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায়ও যেন পারদর্শী হয়ে ওঠে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করছে। দেশের শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে…
জাটকা সংরক্ষণের লক্ষ্যে দু’মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে আবারও জেলেরা মাছ ধরতে নেমেছেন। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার মধ্যরাত থেকে জাল ও নৌযান নিয়ে নদীতে মাছের জন্য চষে বেড়াতে শুরু করেছেন জেলেরা। ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে তাদের মধ্যে দেখা গেছে ব্যাপক তৎপরতা। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে দীর্ঘদিন পর ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হয়েছে। ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এতদিন ঝিমিয়ে থাকা মাছঘাট আবারও হাঁকডাকে মুখর হয়ে উঠেছে। শুক্রবার দুপুরে মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ওসমান ব্যাপারী ও নাহিদ হাসান জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলে বড়স্টেশন মাছঘাটেও সব কেনাবেচা বন্ধ থাকে। দুইমাস…
ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) জয়ী হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন বাসসকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। সভাপতি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত…
দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন বন্ধ থাকার পর প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুর থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি চালু করতে ট্রায়েলে দেয়া হয়। এরপর রাত সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রেডে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, চালু হওয়া প্রথম ইউনিট থেকে বর্তমানে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে। এরআগে গত ২৫ এপ্রিল ইউনিটটির বয়লারের পাইপ ফেটে…
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব আজ সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। গত ১২ মার্চ সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি এ ভাষণ দেন। রীতি অনুযায়ী, এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ মো. নূরুল ইসলাম ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরবর্তীতে কার্য-উপদেষ্টা কমিটি ওই ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার ২৫তম এবং প্রথম অধিবেশনের সমাপনী দিনে আজ আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম…
আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সময় শহীদ শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ শ্রমিক ভাইদের, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মাহতি দিয়েছেন সেই শ্রমিক ভাইদের এবং ২৪ এর জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার আন্দোলনে শ্রমিক দলের ৭২ জন শহীদকে। তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় করে দিয়েছে এই দেশ থেকে। সেই স্বৈরাচারের সময়ে আমরা দেখেছি এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস…
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে ছিলেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রসাশক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমান সকাল ১০ টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। মাজারে যাওয়ার পথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাঁকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ…

