Author: Niloy Roy

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’ আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়। তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তিনি বলেন, ‘রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয়…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ের কারণে উপড়ে পড়া গাছ অপসারণের পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২রা মে) সন্ধ্যা ৬টার দিকে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর এই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ‘গাড়িভাঙা’ এলাকা সহ সড়কের একাধিক স্থানে বিশালাকৃতির পুরোনো গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি পুরোপুরি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে সড়কের উভয় পার্শ্বে দূরপাল্লার বাস, পর্যটকবাহী মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশত…

Read More

চাহিদা মতো পর্যাপ্ত উৎপাদন থাকায় দেশে টানা এক সপ্তাহ কোনো লোডশেডিং হয়নি। গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ও ভারি বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের ফসলে সেচ দিতে হয়নি। এতে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা অনেকাংশে কমে যায়। বিদ্যুৎ পরিস্থিতির সার্বিক উন্নতির ফলে এখন লোডশেডিং শূন্যে নেমে এসেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বাসস’কে বলেন, ‘আগের তুলনায় এখন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দিতে পারছি। ছোট কিছু বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে আগে উৎপাদনে ঘাটতি ছিল। বর্তমানে সেই সমস্যা নেই। তাই পরিকল্পনা অনুযায়ী সামনের দিনগুলোতেও শূন্য লোডশেডিং…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বোরোধানের জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ১০ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগবিন্দপুর গ্রামে। এ নিয়ে শুক্রবার দিবাগত রাতে দু’পক্ষ ঈশ্বরগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে ভোক্তভোগী পরিবারের আবুল খায়ের(৫৯) বাদি হয়ে এজহারভুক্ত ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আহতরা হলেন, রামগোবিন্দপুর গ্রামের আব্দুস সালাম(৫০), আবু হানিফা(৪৫), মোখলেছুর রহমান(২৪), হেলাল মিয়া(৫০), মোস্তফা(৪৫), জয়নাল আবেদীন(৬৫), হুসনা…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও অধিকার আদায়ের দৃপ্ত শপথে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শুক্রবার বিকেলে সংগঠনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমিক ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শ্রমিকদের বর্তমান অবস্থা ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ…

Read More

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, গ্রেফতারকৃতরা হলো-মো. আল আমিন (৪০), মো. মতিউর রহমান (৪০), মো. জহুরুল ইসলাম (৩২), মো. মুরাদ হোসেন (২৮), মো. রুবেল হোসেন (৩১), মো. রিফাত খান (২৪), মো. নুর হোসেন মুন্না (২০), মো. আব্দুল মোমিন (২২), মো. হানিফ মিয়া (৩২),মো. আলমগীর হোসেন (২৫), মো. আদর মৃধা (১৮), মো. সামি ইসলাম মাহি (২১), তানজিল (১৮), তাসফিক আহম্মেদ তামীম (১৮), মো. আকিজুল ইসলাম (২৪), মো. জীবন আলী (২১), সিয়াম আহমেদ (১৯), তাওহীদ হোসেন…

Read More

মামলার জট দেশের আইন ও বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৭ লাখ ৪২ হাজার ৭৩১টিতে দাঁড়িয়েছে। এই বিপুল জট নিরসনে সরকার ইতোমধ্যে বহুমাত্রিক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা আশাবাদী, এসব পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন করা হলে হলে মামলার দ্রুত ও কার্যকর নিষ্পত্তি নিশ্চিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাসস’কে জানান, প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকেই মামলা নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তার সক্রিয় উদ্যোগের ফলে দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মধ্যেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রায় ৪ হাজার মামলা…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে। আমদানির প্রয়োজন নেই। কোরবানির পশুর দামও সহনীয় পর্যায়ে থাকবে। তিনি  জানান, এ বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে ১ কোটি ২৪ লাখেরও বেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত আছে। আজ রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, গত বছরের ন্যায় এবারও দেশের বাইরে থেকে কোনো গরু আমদানি করতে দেওয়া হবে না। এজন্য আগেভাগেই সীমান্তের হাটগুলোর ইজারা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে…

Read More

সরকার মিডিয়ার সঙ্গে কোনো ধরনের শত্রুতা বা সংঘাতে যেতে চায় না। বরং দেশে একটি শক্তিশালী, স্বাধীন ও ভাইব্রেন্ট গণমাধ্যম ব্যবস্থা আবার গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আপনারা প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যেকোন ধরনের যৌক্তিক সমালোচনা চালু রাখবেন। আগে যে জায়গায় মিডিয়া চলে গিয়েছিলো সেই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। এ সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। যে সরকার আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় তার তো মিডিয়ার সাথে কনফ্লিক্টে যাওয়া স্টুপিডিটি। আগামী বছরে বাংলাদেশ মিডিয়া ও প্রেস ফ্রিডম পরিস্থিতিতে আরও ভালো করবে। আমি এই দেশে থাকতে চাই এবং একটি…

Read More

হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাওরের বিস্তীর্ণ এলাকার ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের সংকট লাঘবে সরকার জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন চলছে এবং তালিকাভুক্তদের বিশেষ কার্ডের আওতায় এনে মাসভিত্তিক সহায়তা দেওয়া হবে। কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওরপ্রবণ জেলাগুলো এই উদ্যোগের অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রী আরো জানান, আগামী…

Read More

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় নেপালের উপ-মিশন প্রধান মিজ লালিতা সিওয়াল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারে তাঁরা দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর ঐতিহাসিক, দীর্ঘস্থায়ী সভ্যতা ও ধর্মীয় বন্ধনের কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা বিশেষ করে, বর্তমানে চলমান ‘সংস্কৃতি বিনিময় কর্মসূচি (সিইপি) ২০২২-২০২৫’ এর মেয়াদ শেষ হতে চলায় এটি নবায়ন ও এর পরিধি বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দূতাবাস ও বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিতব্য ‘নেপাল উৎসব’-এ…

Read More

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট।  এপ্রিল মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি। রোববার দুপুরে বিআইএফপিসিএল’র উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বাসস’কে এই তথ্য জানান। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, ‘সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের শক্তিশালী ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এই সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সফল সহযোগিতার একটি অনন্য নিদর্শন।’ বর্তমানে কেন্দ্রটি ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত একদল দক্ষ বাংলাদেশি প্রকৌশলী…

Read More

দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নির্ধারণ এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশ গ্রহণ করেন। বৈঠকের শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে বিদ্যমান সংকট, চ্যালেঞ্জ এবং…

Read More

শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে দেশের আরও পাঁচ জেলায় নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের পরিকল্পনার বিষয়টি জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। আজ রোববার ঢাকায় সচিবালয় সংলগ্ন ওসমানী স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী ডিসি সম্মেলনে শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক সম্মেলনে একই সঙ্গে খাল খননে জনসম্পৃক্ততা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, স্বাস্থ্যসেবা জোরদার, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়…

Read More

জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। তিনি বলেন, ‘শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং এর জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িকভাবে হয়তো লাভবান হবেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’ তিনি আরো বলেন, ‘সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই দুর্নীতি পরায়ণতা ও অপেশাদারীত্বের অন্যতম কারণ।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তাই আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানে, যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখুন।’…

Read More

দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন্ত কতিপয় শর্তসাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাবটি পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন…

Read More

স্টাফ রিপোর্টার মোঃ মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল):  ১৫৯, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য,নেএকোনা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, Rafiqul Islam Hilaly MP মহোদয় আজ এসেছিলেন আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে বালাইচ গ্রামের হাওর ও গনেশ হাওর সহ সুখারী ইউনিয়ন এর বিভিন্ন হাওর পরির্দশন করেন, এ সময় কৃষকদের সাথে কথা বলেন ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব তৌসিফুল ইসলাম খান, এবং আটপারা উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ।

Read More

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে  ‘প্রাণিসম্পদ অধিদপ্তর’ -এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির  অনুমতিপত্র (ওসঢ়ড়ৎঃ চবৎসরঃ) প্রচার করা হচ্ছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। আজ (শনিবার) মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রতীয়মান হয়েছে যে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রস্তুত করা হয়েছে। এটির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সামঞ্জস্য পাওয়া যায়নি। প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানাচ্ছে যে, অনুমতিপত্রটি অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত নয়; এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরসমূহ যাচাইযোগ্য নয়। এটি কোন বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য…

Read More

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ পর্যটক নিহত এবং ১ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে বাসস’কে জানান উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান। নিহত মোহাম্মদ আজাদ (২৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সদর ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে। তিনি পেশায় আইসিটি প্রশিক্ষক। চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় তিনি কোচিং সেন্টার পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ৪টি মোটরসাইকেলে মোহাম্মদ আজাদসহ ৮ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। দুপুরে তারা মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাচ্ছিলেন। পথিমধ্যে…

Read More

জেলার ফুলবাড়ী উপজেলায় প্রাণবঙ্গ মিলার্স এর উদ্যোগে বাসমতিসহ ১২টি উন্নত জাতের ধান চাষে সাফল্য অজিত হয়েছে। তাদের উৎপাদিত ১২টি উন্নত জাতের ধান পরীক্ষামূলকভাবে পাকিস্তানি বাসমতি, ব্লাক রাইসসহ বিভিন্ন দেশের উন্নত জাতের ধান চাষের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বাসস’কে জানান, সম্প্রতি তিনি জেলার ফুলবাড়ী উপজেলায় প্রাণবঙ্গ মিলার্স এর উদ্যোগে বাসমতিসহ ১২টি উন্নত জাতের ধান চাষ ক্ষেতের উৎপাদিত ফসল পরিদর্শন করেছেন। তিনি উদ্যোক্তা কর্তৃপক্ষের চাষকৃত উন্নত জাতের ধানের ফসল ভাল হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। উন্নত জাতের ধান চাষ উদ্যোক্তা প্রাণবঙ্গ মিলার্স কর্তৃপক্ষের নিয়োজিত কৃষিবিদ মো. নওশাদ হোসেন জানান, বিদেশ থেকে বাসমতি চাল…

Read More