- মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রুখতে পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের ষড়যন্ত্র, ৩৩ ছাত্রলীগ-যুবলীগ নেতার নামে মামলা
- পূর্বধলায় ধস্তাধস্তির পর বাঁশঝাড়ে মিলল গৃহবধূর নিথর দেহ, অভিযুক্ত পলাতক
- সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল
- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড
Author: Niloy Roy
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।’ তিনি বলেন, এর ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়াকে রোধ করা সম্ভব হবে। এ কারণে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ নির্দেশনার এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক-মহাসড়কের ওপর ও রেলপথের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। তিনি বলেন, বড় হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন থাকবে এবং পুলিশ বডি ওর্ন ক্যামেরা নিয়ে টহল দেবে। মন্ত্রী বলেন, ঈদের সাত দিন আগে পুলিশ সদরদপ্তরে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এ সময় তাঁরা ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে বসিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ক্যাম্প চালুর পর বসিলা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর হাউজিং এলাকায় নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে এ এলাকায় ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক কারবার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে বসিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে ডিএমপি। পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল অস্থায়ী এ ক্যাম্পের উদ্বোধন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার…
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার। বর্তমানে দেশে মোট ১,৪৫১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা দেশের মোট বিদ্যুৎ সক্ষমতার প্রায় ৫.০১ শতাংশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বাসস’কে জানান, ‘নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সরকারের সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে ৮০৯.৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জ্বালানি বিশ্লেষকরা মনে করছেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ও অন্যান্য নবায়নযোগ্য প্রকল্পগুলো দেশের আমদানি-নির্ভর জ্বালানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। বিপিডিবি…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আসন্ন গণশুনানিকে সামনে রেখে গাইবান্ধায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মুশফিকুর রহমান, দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক। ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো…
মো. জসিউর রহমান, টাঙ্গাইল টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে লাউহাটী ইউনিয়নের স্বল্পলাড়ু গ্রামের ফাকা মাঠের মাঝখানে নতুন কবর স্থানের ভিতরে অজ্ঞাত যুবতীর (৩০) লাশ দেখে স্থানীয় জনগন পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে দুস্কৃতিকারীরা মহিলাটিকে হত্যা করে ওই স্হানে রেখে যায়। লাশটির মুখে রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ তদন্ত আজাহার ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। মরদেহের আঙ্গুলের ছাপ থেকে পরিচয় সনাক্ত…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নের একাধিক স্পষ্টে ইউএনও এবং এসিল্যান্ড একযোগে বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। ৬ই মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খান কে সড়ক পরিবহণ সংরক্ষণ আইন, ২০১৮ এর ৪, ৬৬ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা এবং দপ্তিয়র ইউনিয়নের আমির হোসেনের ছেলে লিটন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ), ৫(১) ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। এছাড়াও দপ্তিয়রের নিশ্চিন্তপুর এলাকার ২টি ডেজার অকেজো করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং এল এল এম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরনো কনফারেন্স কক্ষে ৬ মে বুধবার সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা সাধারণ জনগণের থেকে অনেক বেশি মেধাবী ও জ্ঞানী। তাই তোমাদের দায়িত্বও সাধারণ জনগণের থেকে অনেক বেশি। আমি শুনেছি তোমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীরা…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে পুকুরে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত মৎস্য খামার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ বিতরণ করা হয়। উপকারভোগী মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রের পাশাপাশি ১০ কেজি চুন ও ১০ কেজি মাছের খাদ্য উপকরণ প্রদান করা হয়। বুধবার (৬ মে) পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা…
দীর্ঘ ১৩ বছর বিলম্বের পর রানা প্লাজা ধস হত্যা মামলার বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল হোসেন বাসস’কে বলেন, ‘দেশের অন্যতম বড় শিল্প দুর্ঘটনার এই মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যক্রম চলছে।’ তিনি জানান, ২০২৫ সালের ১২ অক্টোবর মামলাটি অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরের পর বিচার কার্যক্রমে গতি আসে। এরপর একাধিক শুনানি হয়েছে। এতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলাটি নিষ্পত্তির দিকে এগোচ্ছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মর্তুজা মোহাম্মদ আন্তিক এক সাক্ষাৎকারে বাসস’কে বলেন, ‘মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার…
উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ। দেশটির সমরখন্দে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে গতকাল এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সমরখন্দ সফর করছেন অর্থমন্ত্রী। বৈঠকে তার সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বার্ষিক সম্মেলনটি ৩ মে শুরু হয়েছে। শেষ হচ্ছে আজ। নতুন সরকার গঠনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানানোয় উজবেকিস্তানের সরকার ও বিশেষ করে দেশটির প্রেসিডেন্ট শভকত মির্জিইয়োয়েভকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অর্থমন্ত্রী।…
রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে বসিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ক্যাম্প চালুর পর বসিলা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর হাউজিং এলাকায় নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে এ এলাকায় ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক কারবার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে বসিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে ডিএমপি। পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল অস্থায়ী এ ক্যাম্পের উদ্বোধন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার…
সপ্তম শ্রেণীতে পড়ে সাদিয়া আক্তার ১১ নামে প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে, ৬নং সুয়াইর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে যোগাযোগ শুরু করে পরিবার। মোহনগঞ্জ বাজারে থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। শিশুটির স্কুল ড্রেস পরিবর্তন করে নতুন পোশাক পরিধান করায়, মাক্স পরিয়ে কিশোরগঞ্জ নিতে চাইলে মোহনগঞ্জ বাজারে পরিবারের লোকজন আটক করে। বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী, মহেলা ও চর ভাবলা এলাকার লৌহজং ও পুংলি নদীতে গভীর রাতে স্থানীয় এমপির নাম ভাঙ্গিয়ে চিহ্নিত বালুখেকোরা নির্ভিগ্নে নদীর বালু বিক্রির মহোৎসব চালাচ্ছেন। রাতের বেলায় যখন চারপাশ নিস্তব্ধ, ঠিক সেই সুযোগেই ভেকু দিয়ে নদীর পাড় কেটে চলছে অবৈধ মাটি বিক্রির মহোৎসব। দিনের বেলায় তারা কিছুটা লোকচক্ষুর আড়ালে থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তা পরিণত হয় অবৈধ বাণিজ্যের নিরাপদ অভয়ারণ্যে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী বালুখেকো বাহার উদ্দিন ও উজ্জ্বল সরকারের নেতৃত্বে পৌলী, তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মহেলা,অছিম উদ্দিনের নেতৃত্বে চলে চর ভাবলায় রাতের আঁধারে নদীর বালুখেকো চক্রের সীমাহীন দৌরাত্ম্যে নদীগর্ভ,রেলসেতু,জনবসতি ও আশপাশের ফসলি জমি আজ চরম…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকা থেকে বিরল প্রজাতির বাফ স্ট্রাইপড কিলব্যাক বা ‘হেলে সাপ’উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ঠা মে) বিকেলে শহরতলীর সন্ধানী আবাসিক এলাকা থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেটিকে সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ অবমুক্ত করা হয়। জানা গেছে, সদর ইউপির সন্ধানী আবাসিক এলাকার বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার বাড়িতে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটির ইংরেজি নাম…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করেছেন সরকার। নবাগত ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার। মঙ্গলবার(৫ই মে) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, কুলাউড়ার বর্তমান ইউএনও মো. মহিউদ্দিনকে বদলি করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে। তার কর্মস্থলেই কুলাউড়ার নবাগত ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার। জানা গেছে, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। এ বিষয়ে সানজিদা আক্তার জানান,আগামী দু’ একদিন এর মধ্যেই তিনি কুলাউড়া উপজেলার…
ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে সাত সাংবাদিক ও উপজেলা বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জানা গেছে, সম্প্রতি চরফ্যাশনে সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচিতি সভায় চরফ্যাশন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কারণ ব্যাখ্যা চেয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়। পরে সেই চিঠির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তিনি বাদী হয়ে…
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী চলমান জ্বালানি সংকটের মধ্যে কৃষকদের ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই সরকার প্রতিটি কৃষককে ফুয়েল কার্ডের আওতায় এনে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের কাছে সহায়তার জন্য ভিড় করছেন কৃষকরা। এ সুযোগকে কাজে লাগিয়ে কৃষকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার আওনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি ফুয়েল কার্ডের জন্য পূরণকৃত ফরম জমা নেওয়ার সময় ‘অনলাইন খরচ’ দেখিয়ে প্রতি কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করেছেন। টাকা না দিলে ফরম গ্রহণ করা হয়নি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক চা শ্রমিক এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতন ও হামলার অভিযোগ উঠেছে। উপজেলার রাজঘাট ইউনিয়নের মগলাম বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রের বরাতে জানা গেছে, মগলাম বস্তি এলাকার বাসিন্দা ও চা শ্রমিক মিলন ঘোষের (৩৪) সঙ্গে স্থানীয় মিঠুন সুদবংশী তাঁতীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১লা মে বিকেলে মিলন ঘোষ ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগান থেকে কাজ শেষে ফিরছিলেন। রাজঘাট চা বাগানের ডিজিএম বাংলোর সামনে পৌঁছালে বৃষ্টির…

