- মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রুখতে পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের ষড়যন্ত্র, ৩৩ ছাত্রলীগ-যুবলীগ নেতার নামে মামলা
- পূর্বধলায় ধস্তাধস্তির পর বাঁশঝাড়ে মিলল গৃহবধূর নিথর দেহ, অভিযুক্ত পলাতক
- সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল
- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ১৩ আসামীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমানিত হওয়ায় দন্ড বিধির ৩৯৫ ধারায় যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে আরো ২৫ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে ১ বছর করে সাজা প্রদানের আদেশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিয়ামুল হক জানান- মঙ্গলবার (৫ই মে) মৌলভীবাজার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-ভাতাইয়া গ্রামের ছবুর মুন্সি এর পুত্র মিলন মিয়া, মৃত: রইছ আলীর পুত্র রাহেল, ঘড়গাঁও গ্রামের মৃত : আয়ছর মিয়ার পুত্র দুলাল, ইলিয়াছ আলীর পুত্র শাহেদ ওরফে আবু জাফর, মৃত: জঙ্গুর পুত্র…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলার সুমাইখালী হাওরে টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ বোরো ধানক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (৫ মে) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় তিনি হাওরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তৌসিফুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক হাজী আনোয়ারুল হক, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, দ্যা মেইল…
মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি মাসুম বিল্লাহ জাফরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন সৌদি রিয়াল প্রতারক মোঃ সেলিম হাওলাদার। তবে ঘটনার দিন মাসুম বিল্লাহ’র উপস্থিতির একটি সিসিটিভি ফুটেজে তাকে বরগুনার তালতলীতে দেখা যায়। যা ঘটনাস্থল থেকে আকাশ পথে প্রায় ৬০ কিলোমিটার এবং স্থলপথে তিনভাগেরও বেশি। ঘটনাস্থলে উপস্থিত না থেকেও এমন হয়রানী মূলক মামলার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকরা। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ এলাকার বাসিন্দা আ. রহিমকে সৌদি রিয়ালের প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক সেলিম। ৭১ টেলিভিশন সহ দেশের অন্যান্য গণমাধ্যমে সেলিমের প্রতারণার বিষয়টি প্রকাশ করে। এদিকে সেলিমের…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন । আজ বাংলাদেশ সচিবালয়ে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী আন্তর্জাতিক তহবিলে উল্লেখযোগ্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক দিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রী…
পীরগঞ্জ ( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দড়িমিয়ান আলীর ছেলে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘর থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। এ সময় বেল্লাল হোসেনের পাশাপাশি পার্শ্ববর্তী রানিশংকৈল উপজেলার পৌর এলাকার কুণ্ডুপাড়া গ্রামের প্রদীপ কুমার দত্তের ছেলে টিংকু দত্তকে আটক করা হয়। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিলার রহমান জানান, জব্দকৃত আলামতসহ দুইজনকে আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ অনুষ্ঠান আগামীকাল বুধবার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করাবেন। আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর সোমবার রাতেই তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময় শেষের ১৯ মিনিট বিলম্বে আসায় রিটার্নিং কর্মকর্তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
লেখা পড়া শেষ করে চাকরির জন্য আর বসে নেই খাগড়াছড়ির নারীরা। তারা এখন এককজন সফল নারী উদ্যোক্তা। নিচ্ছেন ব্যবসাসহ নানান উদ্যোগ। খাগড়াছড়ির নারী উদ্যোক্তারা জানিয়েছেন স্বল্প সুদে বা সহজ শর্তে ব্যাংক ঋণসহ সরকারের পৃষ্ঠপোষকতা পেলে কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। নারী মানে ঘরের রান্না-বান্নার কাজ আর ছেলে-মেয়েদের লালন-পালন করা, সেই ধারণা পাল্টে দিয়েছেন খাগড়াছড়ির নারী উদ্যোক্তারা। সুযোগ পেলে নারীরাও করতে পারেন ব্যবসা-বাণিজ্যসহ নানা কাজ। ছবি: বাসস খাগড়াছড়িতে এখন প্রায় ৪৫ থেকে ৫০ জন নারী উদ্যোক্তা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। অনেকেই করছেন কাপড়ের ব্যবসা আর অনেকেই নারীদের বিভিন্ন অলংকার ও পাহাড়ী নারীদের পরিধেয় বস্ত্র পিনোন হাদীর ব্যবসা করছেন। এই কাজে অনেকেই সফলতাও…
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে আজ চীন যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বেইজিং সফর। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ৫ থেকে ৭ মে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরকালে ড. খলিলুর রহমান ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক ক্ষেত্র, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনায় দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকাগুলোর সম্ভাব্য সমন্বয়ের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়ে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। আজ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই অডিট রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ, সুপারিশ সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১২৮(১) এবং কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) অ্যাক্ট, ১৯৭৪ এর ধারা ৫ অনুযায়ী অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ১৭ টি মন্ত্রণালয় ও…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মাষ্টার মাইন্ড এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—হাসিলকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে শাফিন আহমেদ বিপুল (৩৩), এবং ঝাড়াবর্ষা গ্রামের ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষের ছেলে পলাশ চন্দ্র ঘোষ (৩২), উভয়ের বাড়ি সাঘাটা উপজেলায় বলে জানা গেছে । পুলিশ জানায়, মঙ্গলবার (৫মে) সাঘাটা থানা পুলিশের একটি অভিযান দল সাঘাটা ইউনিয়নের সাঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাফিন আহমেদ বিপুলের লোটো শো-রুমের সামনে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় পলাশ চন্দ্র ঘোষকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে একটি Galaxy A55 5G এবং একটি realme C63 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা…
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পটুয়াখালী জেলায় কোরবানিযোগ্য গবাদি পশুর পর্যাপ্ত মজুত আছে। এমনকি চাহিদার তুলনায় প্রায় ১৫ হাজারেরও বেশি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। এদিকে কোরবানির ঈদকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলার খামারিরা এখন গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ গরু মোটাতাজাকরণে মনোযোগ দিচ্ছেন। আবার কেউ বাড়ির আঙিনায় ছোট পরিসরে খামার গড়ে তুলেছেন। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পটুয়াখালী জেলায় মোট খামারের সংখ্যা ৬ হাজার ৪২১টি। এছাড়া ৭৫৮ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত অনেক তরুণ ও যুবক স্বল্প পরিসরে নিজ উদ্যোগে গরু মোটাতাজাকরণ শুরু করেছেন। প্রাণিসম্পদ বিভাগ থেকে তাদের নিয়মিত পরামর্শ ও কারিগরি…
বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা। তিনি গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন। সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। মন্ত্রী আরও বলেন, পল্লী উন্নয়নে গবেষণা,…
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আনন্দমুখর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ (মঙ্গলবার) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের অধীন নতুন উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জানানো হয়, প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ১৩টি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে সরকারের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প; ১১টি সিটি কর্পোরেশনের…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সংরক্ষিত আসনের নারী এমপিরা শুধু নারীদের জন্য নয় বরং জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। তিনি আরো বলেন, শুধু নারীদের জন্য নয়, দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা পূরণে তাদের অবদান থাকবে। আজ রাজধানীর শেরেবাংলা নগরে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী…
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। তবে সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সময় লাগবে। আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে তিনি স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি ও অর্জনের চিত্র তুলে ধরেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সরকার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হতে এ বছরের শেষ নাগাদ সময় লাগতে পারে।…
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলার ঘটনায় দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন ভেস্তে যাওয়ার মুখে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় এক মাস আগে ঘোষিত এই যুদ্ধবিরতির পর সোমবার প্রথমবারের মতো আমিরাতে হামলার খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অপারেশন এসকট’ বা বিশেষ পাহারায় জাহাজ চলাচলের ঘোষণা দেন। এর একদিন পর ফক্স নিউজ ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’ বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে মার্কিন এই হুমকিতে ইরান…
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দক্ষিণ গেইট এলাকায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ঘিরে গাছ কাটাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ সহিংসতায় অন্তত কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেইপিজেড এলাকায় গাছ কাটার সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে এক নিরাপত্তারক্ষীকে নির্মমভাবে মারধর করা হয়। এতে তার হাত ভেঙে যায়। আহত নিরাপত্তারক্ষী মো. তোবারক আলী (৪৫) এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে সোমবার বিকেলে পুলিশ অভিযান চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তরা ও তাদের…
আমিনুল হক, সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত ৩ মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে সকাল ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন-হাওরের দূর্যোগ ঠেকাতে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্হা চালু করতে হবে। মনে রাখতে হবে দূর্যোগ প্রবন ৯টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। কৃষি বিভাগকে কৃষক ও জনগনের সাথে সম্পর্ক রাখতে হবে। হাওরের বজ্রপাত ঠেকাতে পরিকল্পনা করতে হবে।…
শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক জিসান আহম্মেদ রাব্বির উপর সন্ত্রাসী হামলার এক মাসেও অপরাধীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ। রাব্বি অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের শার্শা উপজেলা প্রতিনিধি এবং বন্দর প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক। এদিকে মামলার এজাহার নামীয় আসামীরা আদালত থেকে আগাম জামিন নিয়ে নির্যাতিত সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের নানা ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার সাংবাদিক জিসান আহম্মেদ রাব্বী ও তার পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণে জানা যায়, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের বিএনপি নেতা ও ব্যবসায়ী শাহাদুর রহমান খোকনের…
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিতে কাজ করছে সরকার। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি এবং ধারণ করি। এই অর্জনকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’ আজ (মঙ্গলবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে ধরে রাখতে এবং জাতির কাছে চিরদিনের জন্যে স্মরণীয় করে রাখার জন্যেই তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়…

