সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার সকল শ্রেনী-পেশার নাগরিকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ২৩ জুলাই (বৃহষ্পতিবার) বেলা ৩.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমী হাসনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ^ম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম। তিনি বলেন-শুধু আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র সংশোধন করা যায় না। অভিভাবক ও সমাজকে সচেতন হতে হবে। মাদক নিয়ে যদি কেহ আপনার এলাকায় আসে খবর পান। সাথে সাথে পুলিশকে জানাবেন ।
তারপর যদি মামলা না নেওয়া হয় তখন বলবেন। মাদকের সাথে স্কুল কলেজ শিক্ষার্থীর ও যুব সমাজের সম্পর্ক যাহাতে কোনভাবে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। সরকার মাদকমুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থীদের সন্ধ্যাকালীন সময়ে বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। তবে অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে বাহিরে না গিয়ে, ডিজিটাল মোবাইলে আসক্ত যাতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
কোন যুবক অনলাইন গেইমে আসক্ত হলে, থানাকে অবগত করবেন। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (আই এন্ড সি এম) রাখী রাণী দাস’র সঞ্চালনায সিলেট জেলা রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান এর সভাতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) আয়শা আক্তার প্রমুখ।
এ সময় উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরনূর আলী, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহ শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন ।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা জাসাস’র আহবায়ক (অধ্যক্ষ) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন লালা, সুনামগঞ্জ জেলা রিক্্রা-শ্রমিক সংঘের সভাপতি ও যুবদলের সহ-সভাপতি মোঃ সুহেল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম ।
সিলেট জেলা রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান বলেন-আইনশৃঙ্খলা উন্নত হলে দেশ উন্নত হবে। নিত্য দিনের পলিসি , নারী শিশুদের সাইবার সচেতনা বৃদ্বির প্রতি সরকার জোর দিচ্ছে। জেলায় কোনভাবে মাদকের ছড়াছড়ি না হয় সে দিকে সকলের নজর দেওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।


