Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতের ছোড়া গুলিতে আরেক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাউরভাগ গ্রামের মাঝপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় গ্রামবাসীর হাতে ধরা পড়া ওই ডাকাতের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, অস্ত্রসহ আটক ডাকাত দলের সদস্যের নাম সৈয়দ শামসুর রহমান ওরফে আতিক। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় হলেও পুলিশ জানিয়েছে, তার বর্তমান অবস্থান হবিগঞ্জের…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:   ‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে বর্ণাঢ্যভাবে দুই দিনব্যাপী বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়।  দিবসটি উপলক্ষ্যে ১ বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নানা বয়সের দর্শনার্থীরা শোভাযাত্রায় স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন। গাহি সাম্যের গান মঞ্চ থেকে শুরু হয়ে বৈশাখী শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশ-পাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গাহি সাম্যের গান মঞ্চের সামনে এসে শেষ হয়। বৈশাখী সাজে এই শোভাযাত্রা বাদ্যের তালে তালে এগিয়ে চলে, হাতে হাতে ছিল বিভিন্ন প্রকার আকর্ষণীয় মুখোশ। এছাড়া পাখির…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই শুরু হয় উৎসবের আমেজ। পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে দিনের সূচনা করে অংশগ্রহণকারীরা। এরপর সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে শহরে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। লাল-সাদা পোশাকে সজ্জিত এই শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারীরা রাজা, মন্ত্রী, সিপাহসালার, জল্লাদসহ নানা চরিত্রে সেজে উপস্থিত হন। কেউ…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি মামলায় হবু স্বামীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৯ জানায়, জেলার সদর উপজেলার রায়শ্রী এলাকার এক নারী একটি বেসরকারি ব্যাংকের ‘এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’। তার সাথে পর্তুগাল প্রবাসী উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩৫) নামের একজনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এর সুবাদে এক পর্যায়ে সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এই নারী তখন উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন। পরবর্তী সময়ে দুই পরিবারের মধ্যে যোগাযোগ শুরু হয়। ২০২৪ সালের ১৪ই জুন উজ্জ্বল চন্দ্র বিশ্বাসের মা ও বোন পাত্রীর বাড়িতে গিয়ে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পাত্রীর আশীর্বাদ সম্পন্ন করেন। অতঃপর পাত্র ও পাত্রীর মধ্যে…

Read More

গাইবান্ধা: পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। শহরজুড়ে উৎসব, আনন্দ আর বর্ণিল আয়োজনের ভিড়। কিন্তু এই উৎসবের রঙ খুব একটা ছোঁয়া লাগে না নদীভাঙা  চরের মানুষের জীবনে। তাদের কাছে নতুন বছর মানেই আরেকটি সংগ্রামের সূচনা, আরেকটি অনিশ্চিত দিনের প্রতীক্ষা। বৈশাখের প্রথম বিকেল। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে ইঞ্জিন চালিত নৌকা ভেসে চলছে ধীর গতিতে। সেই নৌকাগুলোর একটিতে গাদাগাদি করে বসে আছেন অর্ধশতাধিক নারী।  তাদের সবার কাঁধেই ঘাস বা খড়ের বস্তা ।  চোখে মুখে ক্লান্তির ছাপ । দিনভর কাজ শেষে তারা ফিরছেন নিজের ঘরে । চরের সেই অস্থায়ী ঠিকানায়, যেখানে জীবনের নিরাপত্তা প্রতিদিনই প্রশ্নের মুখে। এই নারীদের অধিকাংশই দিনমজুর, কেউ কৃষিশ্রমিক।…

Read More

হায় শোভনা- তুমি কেবল আমার ভাবনাতেই ছিলে না, ছিলে হৃদয় শোভিত উদ্যানে। আফসোস! সেখানে থেকেও হৃদয়ের রক্তক্ষরণ বুঝলে না। মহাজাগতিক রশ্মির মতো- তোমার যাবতীয় অন্ধ প্রেমে আচ্ছন্ন হয়ে আমিতো খুঁজেছি তোমার ঐ নগ্ন নির্জন হাত। কেবল এই নশ্বর সৃষ্টির ধূলোয় নয় খুঁজেছি তোমায় জীবনের বাঁকে বাঁকে, দিশেহারা হয়ে বারবনিতার নীড়ে। তুমিতো দেখলে না আমার অতৃপ্ত আত্মার হাহাকার! শুনলে না, মনের রাশিরাশি বেদনার আহাজারি! হৃদয়হীনার মতো হায়…. হৃদয় নিয়ে কী অদ্ভুত খেলা করে গেলে। দেখা যদি হয় ফের পরজন্মে চুম্বনে আর আলিঙ্গনে উষ্ণতা ছড়িও তোমার ঐ নরম ঠোঁটে, যেভাবে একদা শ্রান্ত করেছিলে আসামে,রসায়নে,করুণ বিকেলে! দু’হাত প্রসারিত করে, বেঁধো আমায় আরও একটু…

Read More

মো. জসিউর রহমান, টাঙ্গাইল উপমহাদেশ তথা বিশ্বের প্রখ্যাত নেতা মজলুমের কণ্ঠস্বর মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র মাজার জিয়ারত করলেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। টাঙ্গাইলে পহেলা বৈশাখের সারা দিন জুড়ে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা অনুষ্ঠান। প্রি-পাইলট প্রকল্পে সারাদেশে কৃষক কার্ড বিতরণ, টাঙ্গাইলের কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন কৃষি কার্ড। এছাড়াও পৌরউদ্যানে কৃষি মেলা উদ্বোধন করেন। বিকেলে জগৎ বিখ্যাত রাজনীতিবিদ মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন জনাব তারেক রহমান। ভাষানী’র মাজার জিয়ারত শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান খান শাহীনের…

Read More

আটপাড়া প্রতিনিধি : ফজলুল করিম আঙ্গুর পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে নেত্রকোণা। পহেলা বৈশাখ উপলক্ষে জেলার সর্বত্র ছিল আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের “এসো হে বৈশাখ” সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা।  এবারের প্রতিপাদ্য “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” সামনে রেখে আয়োজন করা হয় দিনব্যাপী নানা কর্মসূচি। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধ মাঠ থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা বিএনপির…

Read More

আটপাড়া প্রতিনিধি: ফজলুল করিম আঙ্গুর পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে নেত্রকোণা। পহেলা বৈশাখ উপলক্ষে জেলার সর্বত্র ছিল আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের “এসো হে বৈশাখ” সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা।  এবারের প্রতিপাদ্য “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” সামনে রেখে আয়োজন করা হয় দিনব্যাপী নানা কর্মসূচি। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধ মাঠ থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা বিএনপির সভাপতি…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশব্যাপী আজকের এই প্রি পাইলটিং প্রজেক্টের মাধ্যমে “কৃষক কার্ড” বিতরণ কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। আগামী পাঁচ বছরে দেশে ২ কোটি ৭৫ লাখ কৃষক কে কৃষক কার্ড প্রদান করা হবে।  বিএনপির লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা। দেশের কৃষক ভাল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ২২ মিনিটের দিকে তিনি টাঙ্গাইল শহীদ মারুফ  স্টেডিয়ামে টাঙ্গাইলে নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে  টাঙ্গাইলে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড  তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থানীয় ১৫ জন কৃষক-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।  সেই সঙ্গে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১১টি উপজেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্য যা মিশে আসে কৃষক ভাই বোনদের সাথে। এর লক্ষ্যেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য এ দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এই সরকার জনগণের সরকার। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো কালী মোছার আগেই বাস্তবায়ন করছে বর্তমান সরকার। তিনি বলেন, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি ঋণ মৌকুফ করেছিলেন। যাদের ২৫ দীঘা পর্যন্ত জমি ছিল তাদের খাজনাও মৌকুফ করেছিলেন।  কাজেই বিএনপি সরকার যতবার ক্ষমতা ছিল ততবারই কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন। দেশের কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে।  বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা। কৃষক ভাইদের পাশে আমরা যেমন দাঁড়াবো, তেমনি আমাদের নারী সমাজকে স্বাবলম্বী করে তুলতে না পারলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড শুরু করতে সক্ষম হয়েছি। পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব নারী প্রধানদের মধ্যে যাতে এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়া যায়।’ তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা থাকাকালীন সময় কৃষকদের ভাগ্য উন্নয়ন কাজ করে গেছেন। সে সময় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সেজ সুবিধা নিশ্চিত করেছিলেন। কিন্তু বিগত ১৭ বছরে এসব খাল খনন না হওয়ার কারণে পানির অভাবে কৃষক জমিতে সেজ দিতে পারছে না। কৃষিকাজের সেচ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাল ও নদী খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বাড়বে। এখন দেশ গড়ার সময়।  নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ডে থাকছে ১০ টি সুবিধা, এর মাধ্যমে কৃষকের অবস্থার পরিবর্তন হবে। খাদ্যঘাটতি মেটাতে, ফসল সংরক্ষণে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা সরকারের হাতে রয়েছে বলে জানান তিনি। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। এ সময় কৃষক কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগম তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কৃষিমন্ত্রী তার বক্তব্যে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ধানসহ অন্যান্য ফসলের ন্যয্য মৃল্য পাবে । কারন কৃষক কার্ডে কৃষকের জমির পরিমান উল্লেখ থাকবে। ফলে মধ্যস্বত্বভোগীরা আর সুবিধা করতে পারবেনা। এছাড়াও কৃষি লোনের সময়ে কার্ডধারীদের কোন ঝামেলা পোহাতে হবেনা। মন্ত্রী বলেন, কিছুদিন আগে সরকার ১০ হাজার টাকা কৃষি লোন মওকুফ করেছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছে। আগামী এক বছরের মধ্যে সারাদেশে যত…

Read More

আটপাড়া উপজেলা প্রতিনিধি:   নেত্রকোনার আটপাড়ায় শুভ নববর্ষ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।  সকাল ১১ঘটিকায় সংগঠনের কার্য্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় পর্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল,সাধারণত সম্পাদক ফজলুল করিম আংগুর,সাংবাদিক কামাল হোসেন তালুকদার, দেনিক জননেত্র ও আমাদের সময় উপজেলা প্রতিনিধি রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল, রুপসী বাংলার স্টাফ রিপোর্টার রুবেল মিয়া,দেশ বার্তার জেলা প্রতিনিধি সুমন আহম্মেদ, নেত্র প্রকাশ উপজেলা প্রতিনিধি হাইবুল ইসলাম, এশিয়া বাণী উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শফি,  দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী, নেত্র টুডে উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম প্রমূখ।  এসময় সভাপতি সাইফুল আলম সোহেল বলেন সুস্থ ধারার সাংবাদিক প্রতিষ্ঠায় আমরা বদ্ধ…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত  । মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ষবরণ জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণের জুলাই চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠানের শুরু হয়।  দিবসটি উপলক্ষে জুলাই চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  এ সময় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালী পূর্বে জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া  বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন  এবং জেলা সকল হাওরে বোরো ফসল সুষ্ঠভাবে কর্তনের জন্য সকলের কাছে দোয়া চান। র‍্যালী শেষে…

Read More

আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩৩ সালের প্রথম দিন। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব- ‘পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ’। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এ দিনটি এখন জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশি একযোগে মেতে উঠেছেন বর্ষবরণের আনন্দে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান জানিয়ে বলেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের সর্বজনীন উৎসব। এটি আমাদের ঐক্য, সম্প্রীতি, ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।’ রাষ্ট্রপতি…

Read More

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে কাল বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করবেন তিনি। এছাড়া সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত কৃষক সমাজের সরাসরি ক্ষমতায়নের লক্ষে পহেলা বৈশাখ থেকে টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে শুরু…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। আগামীকাল ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ কে স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির…

Read More

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’— নতুন সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে আজ সূচনা হলো নতুন বঙ্গাব্দ ১৪৩৩। পুরোনো বছরের সব ব্যর্থতা, জীর্ণতা আর অবসাদ পেছনে ফেলে নতুন স্বপ্ন, সুখ ও সমৃদ্ধির প্রত্যাশায় আজ উৎসবে মেতেছে গোটা জাতি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির এই সর্বজনীন উৎসব এখন প্রাণের স্পন্দনে রূপ নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী এক স্বস্তিকর ও গণতান্ত্রিক আবহে এবার বর্ষবরণ করছে বাংলাদেশ। বিশ্বজুড়ে যুদ্ধ ও অস্থিরতার নেতিবাচক ছায়া থাকলেও, নববর্ষের এই ক্ষণ বাঙালির হৃদয়ে শান্তির বার্তা বয়ে আনছে। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থানরত বাঙালিরা আজ এই মিলনমেলায় শামিল হয়েছেন। একই সঙ্গে পার্বত্য জনপদের বাসিন্দারাও তাদের…

Read More

আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। স্বাগত ১৪৩৩ বঙ্গাব্দ। বর্ণিল উৎসব আর ঐতিহ্যের আবহে নতুন বছরকে বরণ করছে সমগ্র জাতি। বিজ্ঞাপন মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। সংগীত, কবিতা ও নৃত্যের পরিবেশনায় ভোরের নির্মল পরিবেশে নতুন বছরের আহ্বান জানানো হয়। একসময় পহেলা বৈশাখ মানেই ছিল হালখাতার উৎসব। তবে ডিজিটাল যুগে সেই প্রচলন অনেকটাই কমে এসেছে। তবুও নববর্ষ বয়ে আনে নতুন আশা, নতুন সম্ভাবনার বার্তা। প্রকৃতি ও মানুষের মন দু’টিই যেন সেজে ওঠে নতুনের রঙে। লোকজ সংস্কৃতি ও স্বকীয়তাকে ধারণ করে শোভাযাত্রায় থাকবে বিশালাকৃতির বাঘ, হাতি, ময়ূর ও মা-শিশুর…

Read More

আগামীকাল পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। আজ সোমবার মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, দিয়াবাড়ি, উত্তরার উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ এপ্রিল ২০২৬ (১ বৈশাখ, ১৪৩৩) তারিখ মঙ্গলবার শাহবাগ মেট্রোস্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন (সারাদিন) বন্ধ থাকবে। সম্মানিত যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Read More

মার্কিন  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  গতকাল রোববার মার্কিন নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নৌপথ অবরোধ করার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেঙে যাওয়ার পর এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অস্বীকৃতি জানানোয় তিনি ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেন। হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্পের এই ঘোষণার জবাবে ইরানের বিপ্লবী গার্ড জানায়, এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছে, কেউ যদি এই নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে, তাহলে তাকে ‘মারণ ফাঁদে’ ফেলা হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বার্তায় বলেন,…

Read More

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সুসম্পর্ককে আরও শক্তিশালী করতে সংসদীয় কূটনীতির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার মধ্যকার সৌজন্য সাক্ষাতে এই গুরুত্বারোপ করা হয়। আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দু’দেশের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয়। ভারত সরকার সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছে। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। জাতিসংঘের সাধারণ…

Read More