Author: Niloy Roy

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারকে একটি নতুন বাড়ি উপহার দিচ্ছেন ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম ফেনী সদরের ফরহাদ নগরের জগৎ জীবনপুরে যুবদল নেতা রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ উদ্বোধন করেন। ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতা। তিনি বিগত ফ্যাসিবাদ সময়ে যারাই নির্যাতিত ও শহীদ হয়েছেন তাঁদের পাশে দাঁড়াচ্ছেন। হারুন ২০১৩ সালে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। আজ আমরা প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর নির্মাণের উদ্বোধনে…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ (রোববার) সকালে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় আয়োজিত ‘স্কিল ইস দ্য ফিউচার: ইয়ুথ এমপ্লয়াবিলিটি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ প্রোজেক্ট তৈরি করতে হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি বিশেষভাবে ক্রাইম প্যাটার্ন রিকগনিশন ও ক্রাইম ডিটেকশন সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা…

Read More

জেলা শহরের ফুটপাত দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। আজ রোববার বেলা ১১ টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সিটি কর্পোরেশন এলাকা থেকে এসব অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠে অস্থায়ী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। নগরীর ফুটপাতসহ সড়ক দখল করে এসব প্রতিষ্ঠানে ব্যবসা চালিয়ে আসছিলেন দখলদাররা। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসন ১০ দিনের মধ্যে নগরীর এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে। এরই অংশ হিসেবে আজ সিটি কর্পোরেশনের উচ্ছেদ শাখা এই অভিযান পরিচালনা করে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বাসসকে বলেন, পর্যায়ক্রমে নগরীর ফুটপাত…

Read More

আগামী ১৪ মে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসি’র পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। এদিন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ভোটার তালিকার খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণ সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য ব্যক্তিদের (যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে) নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সিএমএস পোর্টালে ১৫ এপ্রিল লিংক সরবরাহ করবে। এ তালিকার ভিত্তিতে ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা…

Read More

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে জামিন চেয়ে শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘাত ও সহিংসতার ঘটনায় এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আজ সেই মামলাতেই তিনি জামিন পেলেন। মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালীন সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর…

Read More

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পর রোববার তিনি বলেন, তেহরানকে ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দিয়ে তিনি ফিরে যাচ্ছেন। ইসলামাবাদ থেকে এএফপি জানায়,ভ্যান্স বলেন, ওয়াশিংটন ইরানের কাছ থেকে একটি ‘মৌলিক অঙ্গীকার’ চাইছিল—যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু ১৯৭৯ সালের ইরানি ইসলামি বিপ্লব-এর পর দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকেও এমন অঙ্গীকার পাওয়া যায়নি। তবে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানকে প্রস্তাবটি বিবেচনার জন্য সময় দিচ্ছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, আলোচনা চলাকালে ইসরাইলের সঙ্গে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখা হবে। আলোচনার আয়োজক পাকিস্তান…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে  শেরপুর ও বগুড়ার দুই আসনের নব-নির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ রোববার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মোঃ মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। স্পিকারের কাছে শপথ…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বিশেষ কর্মশালা। রবিবার(১২ এপ্রিল)কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে দিনব্যাপী এই আয়োজনে মূল প্রতিপাদ্য ছিল পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার ও উত্তম কৃষি চর্চা। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার যখন মাটির উর্বরতা ও মানবদেহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই ব্র্যাক কৃষকদের হাতে তুলে দিচ্ছে নিরাপদ বিকল্প। কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কীভাবে ক্ষতিকারক পোকা দমন করা যায় এবং মাটির স্বাস্থ্য রক্ষা করে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় ​উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ অফিসার সন্দীপনা সরকার, ব্র্যাক সিড…

Read More

শনিবার (১১ এপ্রিল) ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন ট্রাম্প। বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন, ‘ইসলামাদে যাই ঘটুক না কেন, আমরা জয়ী হয়েছি। চুক্তি হবে কি হবে না— তা নিয়ে আমার কিছু যায়-আসে না। এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার থেকে সংলাপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। মার্কিন প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২০ ঘণ্টা ধরে বৈঠক করছেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ওই দেশকে (ইরান) পরাজিত করেছি। এখন দেখা যাক কী…

Read More

খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, খাল খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়েছে সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ঐতিহাসিক উদ্যোগকে অনুসরণ করে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুন:খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রী আজ শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে জিয়া খাল পুন:খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাল পুন:খনন উদ্বোধন উপলক্ষে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন,…

Read More

লেবাননে যুদ্ধবিরতি এবং জব্দকৃত সম্পদ ছাড়ের দাবি জানিয়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্স তেহরানকে সতর্ক করে বলেছেন, আলোচনায় ‘খেলা’ করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এতে পাকিস্তানে পরিকল্পিত যুদ্ধবিরতি-সংক্রান্ত আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই পক্ষের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে কীভাবে এগোনো হবে সে বিষয়ে গভীর মতপার্থক্য রয়ে গেছে। ইসলামাবাদ থেকে এএফপি জানায়, ইসলামাবাদে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ভান্স বলেন, ‘ইরান যদি আন্তরিকভাবে আলোচনায় বসতে চায়, তাহলে আমরা অবশ্যই ইতিবাচক সাড়া দেব।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘যদি তারা আমাদের সঙ্গে খেলা করতে চায়, তাহলে আলোচক দল তাতে সাড়া দেবে না।’ এর…

Read More

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবির রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এবং রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা, যা একদিনে বিজিবি’র ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবা জব্দের ঘটনা। আজ শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ (১১ এপ্রিল) ভোর রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং টহল কার্যক্রম জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্ম, বর্ণ বা লিঙ্গ পরিচয়ে নাগরিকদের মধ্যে কোনো ধরনের বিভাজন করতে দেবে না সরকার। তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির আলোকেই বিএনপি নেতৃত্বাধীন সরকার একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চায়।’ আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ হলি রোজারী চার্চ ক্যাম্পাসের মাদার তেরেসা ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ‘গৌরনদী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, অতীতে যারা ধর্মের নামে বা বিশেষ কোনো গোষ্ঠীর নামে রাষ্ট্র ও সমাজ দখল করতে চেয়েছে,…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই ‘হরমুজ প্রণালী সচল করা শুরু করেছে’। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আউটলেট অ্যাক্সিওসের বরাতে ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, শনিবার কয়েকটি মার্কিন নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা ইরানের সঙ্গে সমন্বয় ছাড়াই করা হয়েছে। তবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, যাকে রাষ্ট্রীয় টেলিভিশন উদ্ধৃত করেছে, এই প্রতিবেদন অস্বীকার করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘আমরা এখন হরমুজ প্রণালী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি,’ এবং এটিকে তিনি চীন, জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোর জন্য ‘একটি উপকার’ হিসেবে উল্লেখ করেন, যারা তার ভাষায় ‘নিজেদের সাহস বা ইচ্ছাশক্তি দেখায় না।’ তিনি…

Read More

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো দুটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানা গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র এই কৌশলগত জলপথ ‘সচল’ কাজ শুরু করেছে। মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার দুটি কোনো সমস্যা ছাড়াই প্রণালীটি অতিক্রম করেছে বলে তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। এই অভিযানটি তেহরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়নি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘আমরা এখন হরমুজ প্রণালী সচল করার প্রক্রিয়া শুরু করছি,’ এবং এটিকে চীন, জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোর জন্য একটি ‘উপকার’ বলে উল্লেখ করেন,…

Read More

ইরাকের আইনপ্রণেতারা শনিবার নিজার আমেদি-কে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। রাজনৈতিক বিরোধের কারণে ভোটগ্রহণ ও নতুন সরকার গঠন বিলম্বিত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। বাগদাদ থেকে এএফপি জানায়, নির্বাচিত হওয়ার পর আমেদির সামনে ১৫ দিনের মধ্যে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিই এই পদে আসতে পারেন, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই পছন্দ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ অঞ্চলজুড়ে উত্তেজনা তৈরি করেছে এমন এক প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকারি আল-ইরাকিয়া টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার ভোট পেয়ে আমেদি শপথ নেন…

Read More

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দলের জন্য আজকের দিনটি ছিলো ব্যস্ত ও দীর্ঘ।’ তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই নিবিড় আলোচনা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে। দুই পক্ষের মধ্যে বহু বার্তা ও দলিল আদান-প্রদান হয়েছে। আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে সেটাও জানিয়েছেন তিনি।  ‘গত ২৪ ঘণ্টায় মূল আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। এর মধ্যে ছিলো হরমুজ প্রণালী, পারমাণবিক বিষয়, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরান ও অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান।’ আলোচনার ফলাফল কটা ইতিবাচক হবে তা নিয়ে ইরান সতর্কতার সাথে বার্তা দিয়েছে। বিবৃতি শেষে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বাঘাই লিখেছেন, ‘এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর…

Read More

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে বসে মঞ্চ নাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁরা শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। মহিলা সমিতিতে অবস্থানকালে আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে ওনার সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন ওনারা নাটক দেখছেন।’ এদিকে প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছেন- এ খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান এলাকায় অবস্থিত ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’ টানা ১৬ দিন ধরে বন্ধ থাকায় চরম চিকিৎসাসঙ্কট দেখা দিয়েছে। গত ২৬শে মার্চ থেকে হাসপাতালের সেবা বন্ধ থাকায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এ পর্যন্ত ৫ জন চা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় চা শ্রমিক নেতা সীতারাম বীন জানিয়েছেন, হাসপাতাল বন্ধ থাকায় পালকিছড়া চা বাগানের রুমি ভর (২৩), কানিহাটি চা বাগানের মাধুরী তেলী (৪০) ও লক্ষীমুনি তেলী (৮০) এবং আলীনগর চা বাগানের রাজদেব কৈরীসহ (৫৮) মোট পাঁচজন মৃত্যুবরণ করেছেন। সঠিক সময়ে হাসপাতালে চিকিৎসা না পাওয়াকেই তাদের মৃত্যুর কারণ হিসেবে দায়ী করছেন শ্রমিকরা। সীতারাম…

Read More

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম (দুখু) রাষ্ট্রীয় স্বীকৃতি ও একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০২৪ সালের ৪ই আগস্ট গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার গড়াগড়ি মাস্টারবাড়ি এলাকায় আন্দোলনের ভিডিও ধারণকালে ২০-৩০ জন দুর্বৃত্ত হকিস্টিক, রড ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৭টি সেলাই প্রদান করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৫ মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী তাকে ময়মনসিংহ বিভাগে (গ) ক্যাটাগরিতে ৩৭৬ নম্বর গেজেটে…

Read More