Author: Niloy Roy

বায়ু দূষণের শহরের তালিকায় শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। একই সঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৮৬। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। অপরদিকে একিউআই স্কোর ১৮৫ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই। আজ শনিবার (১১ এপ্রিল) বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। ঢাকায় এমন ভয়াবহ…

Read More

জেলায় আজ বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বোদা উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করে বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) আওতাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্তের মেইন পিলার ৭৭৫ এর ১১ নম্বর সাব-পিলার থেকে প্রায় আটশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাওতরী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ জব্দ করা হয়। অপরদিকে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বড়শশী বিওপির…

Read More

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রণয় ভার্মা (আইএফএস : ১৯৯৪) বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ নিয়োগের মধ্য দিয়ে প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। এদিকে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সূত্র বলছে, ঢাকায় প্রণয় ভার্মার উত্তরসূরি কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। প্রণয় ভার্মা ২০২২…

Read More

প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। তিনি আজ মালয়েশিয়ার পুত্রাজায়ায় সেদেশের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন। বৈঠকে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং মালয়েশীয় সমাজে বাংলাদেশি শিক্ষার্থীদের একীভূতকরণ উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুরুতেই উভয় পক্ষ শিক্ষা ও দক্ষতা…

Read More

রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে, ফলে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও বাড়তে পারে। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

Read More

জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার জন্য শিক্ষার্থীদের জন্য নির্ধারিত দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এক আধা-সরকারি পত্রের (ডিও) প্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার মন্ত্রীর এ আবেদন মঞ্জুর করেন। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে স্পিকারের কাছে পাঠানো ওই আধা-সরকারি পত্রে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন এবং রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানের…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ ‘জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যূত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়েছে। এগুলোর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে। আজকের পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়।…

Read More

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের অর্থনীতিকে একটি অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করছে সরকার। আজ (শুক্রবার) সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারা অনুযায়ী একটি বিস্তৃত বিবৃতি উপস্থাপন করে তিনি বলেন, শক্তিশালী জনসমর্থন নিয়ে সরকার দায়িত্ব গ্রহণের পরপরই অর্থনীতি স্থিতিশীল করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পুনরুদ্ধার এবং সকল নাগরিকের জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, ‘জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। প্রতিদান হিসেবে বাংলাদেশকে একটি অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব।’…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এদিন কেন্দ্রজুড়ে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করেছে। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন…

Read More

গাইবান্ধা: প্রকৃতিতে চৈত্রের বিদায়ের সুর, গাছে গাছে নতুন পাতার উচ্ছ্বাসে জানান দিচ্ছে বৈশাখের আগমনী বার্তা। ঋতুরাজ বসন্ত বিদায় নিচ্ছে, আর সেই সুরেই গাইবান্ধাজুড়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণের প্রস্তুতি। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী— “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা”—এই চেতনায় নতুন বছরকে বরণ করতে প্রস্তুত এ জেলার মানুষ। নববর্ষকে ঘিরে ইতোমধ্যে গাইবান্ধা শহরে শুরু হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। জেলা প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে আয়োজন করছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। শহরের পৌরপার্ক, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসবে বৈশাখী অনুষ্ঠান । গাইবান্ধা শহরের জিউকে রেসিডেনসিয়াল মডেল স্কুলে গিয়ে দেখা যায়, বর্ষবরণের প্রস্তুতিতে…

Read More

ইবি প্রতিনিধি: দেশের গুচ্ছভুক্ত ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট তথা বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে আসা ভর্তিচ্ছুদের সহযোগিতা ও পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সেনা ও নৌ শাখার সদস্যরা । এ ইউনিট তথা বিজ্ঞান শাখার পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিয়েছে প্রায় ১১ হাজার ১৮৬ জন পরিক্ষার্থী। শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করেছেন। তবে শিক্ষার্থীদের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক দম্পতির ওপর সংঘবদ্ধ হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীর বসতবাড়িতে তালা ঝুলিয়ে তাদের উৎখাত করে। বর্তমানে নিরুপায় হয়ে ভুক্তভোগীরা বালাবাড়ি বাজারে বাসা ভাড়া নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগী মোঃ আনিছুল হক (৫০) দাবি করেন, তিনি ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তবে একই গোষ্ঠীর প্রভাবশালী আত্মীয়দের একটি পক্ষ শুরু থেকেই ওই জমির দখল নিতে চাপ সৃষ্টি করে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষের অনমনীয় অবস্থানের কারণে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। থানায় দাখিল করা অভিযোগে বলা হয়, গত…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইল-আরিচা সড়কে বসে সংবাদ সম্মেলন করেছে নাগরপুরের সড়ক ব্যবহারকারীরা। আজ ১০ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন রাস্তায় বসে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এসময় বিভিন্ন ধরনের যানবাহন শ্রমিকেরা জোরালো কন্ঠে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের আবু বকর সিদ্দিক বলেন, ৫ আগষ্টের পর আপামর ছাত্র-জনতা টোল বন্ধ করে দিয়েছিল। পরে ইজারাদার, ইজারার মেয়াদ পর্যন্ত চালানোর জন্য জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মেয়াদ প্রায় শেষ করছে। ফ্যাসিষ্ট সরকার পতনের পরপরই টোল বন্ধের জন্য স্মারকলিপি ও আবেদন দেয়া হয়েছিল…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি বালুভর্তি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এসময় আটক মালিক মিয়া(৪৪) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। শুক্রবার (১০ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অভিযানের সময় অবৈধভাবে বালু পরিবহন করার অভিযোগে ট্রাকগুলো জব্দ করা হয়।এছাড়া  অবৈধভাবে উত্তোলিত প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে তেরি বাজার জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুমায় মাদকদ্রব্য, বাল্যবিবাহ ও জুয়া বিরোধী সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। দুর্গাপুর থানার ওসি কামরুল হাসান বলেন, ডেপুটি স্পিকার মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও জুয়া সমাজ ও পরিবার ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সামাজিক ব্যাধির ক্ষতিকর দিক তুলে ধরে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পহেলা বৈশাখের আগমনী বার্তায় ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের পালপাড়া যেন আবারও ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। মাটির ঘ্রাণে ভরা এই জনপদে ভোরের কুয়াশা কাটতে না কাটতেই শুরু হয় চাকার ঘূর্ণন যা থামে কেবল সন্ধ্যার অন্ধকার নেমে এলে। বৈশাখকে ঘিরে বাড়তি চাহিদাই যেন নতুন করে প্রাণ জুগিয়েছে বহুদিনের সংগ্রামে টিকে থাকা এই মৃৎশিল্পীদের। সরেজমিনে দেখা যায়, পুরো পালপাড়া জুড়ে এক নীরব অথচ প্রাণবন্ত কর্মযজ্ঞ। পরিবার-পরিজন মিলে কেউ এঁটেল মাটি প্রস্তুত করছেন, কেউ নিপুণ হাতে গড়ে তুলছেন পিঠা বানানোর খোলা, হাঁড়ি-পাতিল কিংবা নান্দনিক খেলনা। অন্যদিকে রোদে শুকানো পণ্যে রংতুলির আঁচড়ে প্রাণ দিচ্ছেন নারীরা তাদের হাতের সূক্ষ্ম…

Read More

রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন রংপুরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ম্যাটার্নাল কেয়ার প্রোগ্রাম (অ্যান্টেনাটাল অ্যান্ড রিস্ক স্ক্রিনিং সার্ভিস)’ শীর্ষক একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬ নগরীর আলমনগর কেজি মার্কেট, স্টেশন রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. আনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন, রংপুর। এ সময় মূল বিষয়ের ওপর বিস্তারিত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিনিয়র মেডিকেল অফিসার ডা. আফিয়া আমিন অন্তু। মায়েদের পুষ্টির গুরুত্ব ও করণীয় বিষয়ে আলোকপাত করেন পুষ্টিবিদ কানিজ শাহজাদী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন এবং জনসংযোগ কর্মকর্তা আবু…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. শাওন (১২) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই গ্রামের আতিকুর রহমানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্র ছিল। অকাল এই মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের প্রস্তুতির অংশ হিসেবে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশু শাওন। গোসল শেষে তার জুমার নামাজে যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে…

Read More

জাতীয় সংসদ আজ ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ পাস করেছে। এর মাধ্যমে বিচারক নিয়োগের জন্য গঠিত একটি নির্দিষ্ট সংস্থা প্রতিষ্ঠাকারী ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন ও পাসের প্রস্তাব করেন। বিলটিতে অধ্যাদেশের অধীনে ইতোমধ্যে গৃহীত কার্যক্রমগুলোকে আইনগত সুরক্ষা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। ২০২৫ সালের অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের কার্যক্রম দ্রুততর করা এবং উচ্চ আদালতে বিচারকের ঘাটতি পূরণের লক্ষ্যে জারি করেছিল। ওই অধ্যাদেশের আওতায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ দেওয়া হয়। নতুন বিলের ব্যাখ্যায় বলা হয়েছে, পূর্বের অধ্যাদেশের মাধ্যমে ‘জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠন করে শূন্যপদ…

Read More