যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার টানা সপ্তম রাতের মতো তারা ইরানে হামলা চালিয়েছে।
ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং নৌ সক্ষমতাসংক্রান্ত স্থাপনায় হামলা চালিয়েছে।


