ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
বিএনপির সাবেক এমপি জননেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে রেলমন্ত্রী হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ১৯ শে জুলাই জননেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে,সবাইকে বিশেষভাবে অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করবেন না, গুজব থেকে দূরে থাকুন, সত্য তথ্যের ওপর আস্থা রাখুন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই সাধারণ জনগণকে এই ধরনের তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এবং তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে। বর্তমানে তিনি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।


