Author: Niloy Roy

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পানামা খাল ব্যবহারকারী জাহাজের সংখ্যা বেড়েছে। সোমবার খাল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এক মাসের এই সংঘাতে ইরান কার্যত হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। পানামা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। খালটির উপ-প্রশাসক ইলিয়া এস্পিনো দে মারোত্তা টেলেমেট্রো চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এ বছর আমরা প্রতিদিন প্রায় ৩৪টি জাহাজ চলাচলের আশা করেছিলাম। কিন্তু গত দুই সপ্তাহে তা বেড়ে ৩৮, ৩৯, এমনকি ৪০টিতে পৌঁছেছে।’ বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের পাঁচ শতাংশ পানামা খাল দিয়ে সম্পন্ন হয়। এর প্রধান…

Read More

সিলেট-আখাউড়া রেলপথে ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়। এর আগে সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়। জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে…

Read More

দেশের মামলাজট নিরসনে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া একান্ত সাক্ষাৎকারের আদালতের মামলা জট নিয়ে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল বলেন, মামলাজট নিরসনের জন্যে কোন একক কারণকে দায়ী করা যেমন ঠিক হবে না, আবার এক্ষেত্রে কোন একটি কারণের সমাধান করলেই পুরো জিনিসটা সমাধান হয়ে যাবে তাও না। আমাদের আদালতে মামলার স্তুপের জন্য অনেকগুলো কারণ আছে। এক্ষেত্রে আমি প্রধান কারণ হিসেবে মনে করি আমাদের মামলা দায়েরের প্রক্রিয়াগত কারণ। মিথ্যা মামলার ভয়াবহতা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের দেশের…

Read More

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কাতারের আমিরের কাছে সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোহায় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দোহা সফররত উপদেষ্টা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রায় ৪ লাখ ৫০ হাজার প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় কাতারের ভূমিকাকে প্রশংসা করা হয়। এতে প্রয়োজন হলে বাংলাদেশ যেকোনো…

Read More

গাজীপুরের কোনাবাড়িতে বন্ধ থাকা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোনাবাড়ির বাইমাইল এলাকায় ‘তেল নেই’ অজুহাতে বন্ধ রাখা মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অক্টেন উদ্ধার করে বিজিবি। গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক ৮টার দিকে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) একটি অভিযানিক দল মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালায়। বিজ্ঞপ্তিতে…

Read More

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবড়িয়া জেলার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবন এবং আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সিআইডির পক্ষে আবেদনটি করেন সংস্থাটির পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, তৌফিকা করিম, আনিসুল হক ও রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবনরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ…

Read More

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তার স্বামী ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের খোঁজ জানতে চেয়েছেন। আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। লুনা বলেন, ‘ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ যারা গুম হয়েছেন, তাদের পরিবার জানতে চায় তাদের সন্তান কোথায়। আমরা প্রায় দেড় বছর ফ্যাসিবাদমুক্ত সময় পার করেছি, কিন্তু এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়।’ তিনি সংসদে স্পিকারকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, কিন্তু…

Read More

বৈশ্বিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশে জ্বালানি সংকট নয়, বরং অতিরিক্ত মজুদ প্রবণতাই বর্তমান পরিস্থিতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আজ সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশ আগাম প্রস্তুতি, ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। সংসদে দেয়া বক্তব্যে তিনি জানান, বর্তমানে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই; বরং গত বছরের তুলনায় সরবরাহ বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের মার্চে গত বছরের একই সময়ের তুলনায় বেশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকার ১৭…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলমান থাকলেও অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, ‘মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল হলেও প্রধানমন্ত্রী তারেক রাহমানের নেতৃত্বাধীন সরকার পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।’ আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামায়াত সদস্য শাহজাহান চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তার অনুপস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে প্রশ্নের উত্তর প্রদান করেন। মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে প্রথমবারের মতো প্রায় ২ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘এ লক্ষ্যে পুলিশ সদস্যদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ অব্যাহত রয়েছে, পুলিশে হেলিকপ্টারের অন্তর্ভুক্তি, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আধুনিক যানবাহন ও অন্যান্য সরঞ্জামের যোগান দেওয়ার কাজ চলমান রয়েছে।’ জাতীয় সংসদে আজ নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফকরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের আইনশৃঙ্খলা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘ফলে, বাংলাদেশ পুলিশ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবন…

Read More

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি পূর্ণ সমর্থন জানিয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে দেশগুলো। আওয়ামী লীগ শাসনামলে ২০১৯ সালের জুন মাসে আইএলও কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮ প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে সংস্থাটির সংবিধানের ২৬ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের পাঁচজন শ্রমিক প্রতিনিধি একটি মামলা দায়ের করে। উক্ত মামলার প্রেক্ষিতে তৎকালীন সরকার ২০২১ সালে একটি পাঁচ বছর মেয়াদি শ্রম…

Read More

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেরে সুনামগঞ্জের মধ্যনগরে অসহায় আশ্রাফ মিয়া ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে কথিত মাদকব্যবসায়ী জয়নাল মিয়া সহ তার ক্যাডার বাহীনি। হামলায় ওই পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর জখম আশ্রাফ মিয়াকে পিটিয়ে ঘাড়ের হাড় ভেঙ্গে দেওয়ায় প্রাথমিক ভাবে নিকটস্থ কলমাকান্দা উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ঘাড়ের হার ভেঙ্গে যাওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন- বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গড়াকাটা গ্রামের মো:আশ্রাফ মিয়া(৫০),তার ছেলে রাজিব মিয়া(৩০),ও বাতিজা আলামিন মিয়া(২০)। আহতদের মধ্যে আশ্রাফ মিয়া কে ঘটনার দিন গুরুতর অবস্থায় কলমাকান্দা উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরবর্তীতে…

Read More

গাইবান্ধা: অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধ, জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে গাইবান্ধা জেলার ২২টি ফিলিং স্টেশনে ২২ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার (৩০মার্চ )সন্ধ্যায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি ) সাব্বির আহমেদ কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট পাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন। ট্যাগ অফিসারদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ফিলিং স্টেশনের দৈনিক মজুদ রেজিস্টার সংরক্ষণ ও…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি বক্তব্যে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ নিয়ম মেনে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির চলবে না। কেউ তদবির করলে সে নিজেই বাদ পড়বে। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলেও অন্যায় করবো না। কেউ টাকা দিলে সেই টাকা আমার কাছে পৌঁছাবে না—তাই কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।” পুলিশ…

Read More

ভোলা প্রতিনিধি॥ ‎ভোলার চরফ্যাশনের দক্ষিণ মাদ্রাজ এ. রব হামিদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলামের বিরুদ্ধে। ‎ ‎ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ‎ ‎জানা গেছে, গত রবিবার (২৯ মার্চ) দুপুরে এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের পক্ষে মো. সোহাগ হাওলাদার চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ‎ ‎অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে সুপার মাওলানা আমিনুল ইসলাম একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তবে বিজ্ঞপ্তিটি জনসাধারণের…

Read More

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটিই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর হিসেবে বিবেচিত হচ্ছে। কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে তিনি পোর্ট লুইস-এ অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন। দিল্লি হয়ে তার মরিশাস যাওয়ার কথা রয়েছে। এ সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সঙ্গে থাকবেন। সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরি-এর সঙ্গেও বৈঠকের বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ-ভারত…

Read More

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে সভাপতি করে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে  স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির কার্যপরিধি: প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করবেন। তবে প্রয়োজনে…

Read More

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি…

Read More

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি জানান, পূর্ববর্তী সরকারের নেওয়া ৫০০টিরও বেশি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ১০ শতাংশেরও কম এবং প্রায় ১ হাজার ৩০০টি প্রকল্প বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে; যেখানে অপচয় ও দুর্নীতির সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, এ তথ্য সরকারি নথির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে এবং যেহেতু প্রকল্পগুলো পূর্ববর্তী সরকারের সময়ে নেওয়া, তাই এ বিষয়ে মন্তব্য করার সুযোগ…

Read More

বিশ্বকাপে ফেরার পথে ইতালির সামনে এখন শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। মঙ্গলবার জেনিৎসায় অনুষ্ঠিত হতে যাওয়া প্লে-অফ ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে আজ্জুরিরা। গত সপ্তাহে সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় ইতালির সমর্থকদের উদ্বেগ পুরোপুরি দূর করতে পারেনি। সান্দ্রো টোনালি ও মোয়েস কিনের গোল একটি নিষ্প্রভ পারফরম্যান্সকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। কোচ জেন্নারো গাত্তুসো জেনিৎসার এই ম্যাচটিকে “এভারেস্ট” বলে উল্লেখ করেছেন। কারণ ১২ বছর পর আবার বিশ্বকাপে ফেরানোর চাপ তার কাঁধে ভর করছে। ইতালির জন্য পুরস্কার হলো এই গ্রীষ্মের বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে জায়গা করে নেওয়া। যেখানে তাদের প্রতিপক্ষ হবে সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড ও কাতার। ২০০৬ সালে শেষবার বিশ্বকাপ জয়ের…

Read More