- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা
- নেত্রকোনায় ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
Author: Niloy Roy
মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়েছে। লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)’র কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ কথা জানায়। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার জন্য আইএমও এই জরুরি সভার আয়োজন করে। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম। আলোচনায় অংশ নিয়ে ড. নজরুল ইসলাম বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশী নাবিকসহ বিশ্বের সকল সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।…
তিনি এক শুভেচ্ছা বার্তায় আটপাড়া উপজেলার সর্বস্তরের জনগণ এবং ৬ নং দুওজ ইউনিয়নের বাসিন্দাদের প্রতি আন্তরিক ঈদ মোবারক জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্য আরও দৃঢ় হোক—এটাই তার প্রত্যাশা। তিনি আরও আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। একই সঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান। উল্লেখ্য, মোঃ রফিকুল ইসলাম তালুকদার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে এক বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা। এ সময় তিনি নেত্রকোনা জেলা বিএনপির নেতা নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) ডাঃ রফিকুল ইসলাম হিলালী’র পক্ষ থেকেও সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও আশা প্রকাশ করেন,…
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ও দেশবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেত্রকোনা জেলার সাবেক সেচ্ছাসেবক দলের সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মোতাকাব্বীর ভূইয়া টুটুল । তিনি বলেন, ঈদ আমাদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে চাই।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. ফায়জুল আহমেদ ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি আমিরাতে ‘দার আল আহলাম’, ‘আলাম আল ইতারাত’ ও ‘ব্রাদার্স টায়ারস এস্পিএস এলএলসি’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং ধারাবাহিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করে আমিরাত সরকার। গোল্ডেন ভিসাধারীরা সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত দেশটিতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান। ফায়জুল আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান শারজাহ ও আজমান-এ দ্রুত প্রসার লাভ করেছে। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে সফলভাবে ব্যবসায়িক সম্পর্ক…
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেন তিনি। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়, দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বগুড়ায় ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সেখানকার পরিস্থিতি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানকার সার্বিক…
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে দেশটি আরও বিধ্বংসী হামলার হুমকি দিয়েছে। এতে বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তীব্র হয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খাতিব নিহত হওয়ার পর এই সতর্কবার্তা দিলো তেহরান। যুদ্ধ শুরু হওয়ার পর, গত তিন সপ্তাহে ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের একের পর এক অবসান ঘটছে। খাতিব হত্যা সেই তালিকার সর্বশেষ ঘটনা। নিজেদের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের জ্বালানি খাতে আর কোনো ধরনের আঘাত আসলে তারা কঠোর জবাব দেবে।…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) দুপুরে সুবিধাবঞ্চিত ৩ শতাধিক মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়। “দারিদ্রমুক্ত একটি সু-শৃংখল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় কুঞ্জবনে এসব বস্ত্র বিতরণ করা হয়। সুহাস-সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক পৌর কাউন্সিলরর স্বাগত কিশোর দাশ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী। এ সময় এলাকার…
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. শেখ মিজানুর রহমান স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার শহরের পুরাতন বাস স্টান্ড মোড়ের ফুড প্যালেস রেস্টুরেন্টে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে ইফতার পার্টিতে মিলিত হন আমন্ত্রিত ব্যক্তিরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সাথী ও মহসিন আলী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার নওগাঁ প্রতিনিধি আনোয়ার হোসেন, নওগাঁ বিসিআইসি সার ডিলার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান প্রমুখ। মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান বলেন, ‘বিএনপির…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮মার্চ) দুপুরে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদে ১৩৪৭ জন মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আরফিন হক , সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আরিফুল ইসলাম,উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন,উপজেলার কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান সহ আরও অনেকে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর হঠাৎ একটি গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ই মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আজিজুন নেছা (৫০) সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে উপজেলার দাসেরবাজারগামী একটি অটোরিকশা বারইগ্রামে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার চালকসহ যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্রায় ৩০০ জন মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে কুঞ্জবন, শ্রীনাথপুর (মুন্সিবাড়ি), মুন্সিবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট…
নিজস্ব প্রতিবেদক, মাহমুদুল হাসান মান্না মদন (নেত্রকোনা) নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে আগাম বন্যার পানি প্রবেশ রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে কয়েক হাজার একর ফসলি জমি রক্ষা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৮ মার্চ) উপজেলার ‘ভালোই ব্রিজ’ সংলগ্ন কালভার্টের নিচ দিয়ে হঠাৎ করেই হাওরের ধানি জমিতে পানি প্রবেশ করতে শুরু করে। এতে গোবিন্দশ্রী হাওরের উঠতি বোরো ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রফিকুল ইসলাম আকন্দ। পানির প্রবল স্রোত বন্ধ করতে তিনি তাৎক্ষণিক নিজস্ব উদ্যোগে বালুর…
নিজস্ব প্রতিবেদক, মাহমুদুল হাসান মান্না। মদন (নেত্রকোনা) নেত্রকোনার মদন উপজেলায় গরু জবাই কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় ১৫ জন আহত হয়েছে। রোজ বুধবার ১৮ মার্চ সকাল ১১ টার দিকে উপজেলা তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে পুতুল মিয়া ( ৪৫), সাদেক ( ৩৫), ও জানে আলম ( ৩০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ৩ জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান। এ উপলক্ষে তিনি ভালুকা উপজেলার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন, যেখানে তিনি উপজেলার উন্নয়ন, জনসেবা এবং তরুণ নেতৃত্বের অঙ্গীকার তুলে ধরেছেন। খোলা চিঠিতে তিনি বলেন, “আমাদের ভালুকা আমরাই গড়বো নবীন ও প্রবীণ মিলেমিশে স্বপ্ন পূরণ করবো।” তিনি নিজেকে ভালুকার সন্তান ও মানুষের ভাই হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী হিসেবে রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি নয়, বরং মানুষের…
জেলার বেলকুচিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটগামী অপরুপা বাসের সুপারভাইজারকে ৫ হাজার ও পিংকি বাসের সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করেছে। আজ ভোর ৬টায় দিকে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এ সময় মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বাসস’কে বলেন, ঈদে ঘরমুখো মানুষদের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে অপরুপা ও…
ইসরাইলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। বুধবার তিনি এ কথা বলেন। তিনি ‘চূড়ান্ত ও দুঃখজনক’ পাল্টা হামলার হুমকিও দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। হাতামি এক বিবৃতিতে বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের হত্যার জবাবে তাদের প্রতিক্রিয়া হবে ‘চূড়ান্ত ও দুঃখজনক’। এদিকে, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা প্রধান ড. আলী লারিজানি ও তার সহযোগীদের ‘শহিদের রক্তের প্রতিশোধ’ হিসেবে তারা মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (বুধবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি.মি.। আজ ভোর…
প্রবল ঝড়ের কবলে পড়ে ঢাকা-হাতিয়া নৌরুটে চলাচলকারী একটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়ায় শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ডের উদ্ধারকারী দল যাত্রীদের নিরাপদে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেন। উদ্ধারকৃত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ ঝড়ের মুখে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন। আজ সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন। মাহদী আমিন বলেন, আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়…

