৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২০২৬ কিশোরগঞ্জ জোনে অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা ক্রিকেট দলের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জুবিলীয়ান ৯৯ ব্যাচ কর্তৃক সংর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে (শনিবার) দুপুরে সুনামগঞ্জের জুবিলীয়ান এস এস সি ৯৯ ব্যাচ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মঈন উদ্দিন আহমদ সুহেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা) তাপস শীল, সাবেক ক্রিকেটার ও সিনিয়র আইনজীবি হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সাবেক ক্রিকেটার ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ, বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব ফজলুর রহমান, ক্রিকেট ম্যানেজার জি এম তাশহিজ, বাসস প্রতিনিধি মুহাম্মদ হক, ব্যবসায়ী আরিফ জাহান মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন -সাবেক ক্রিকেটার রেজওয়ানুল হক রাজা, আনসারুল হক বাবু, মো: দবির উদ্দিন, অ্যাড শামীম আহমদ, শাবি প্রবির সহযোগী অধ্যাপক মো: ফখর উদ্দিন, এ এস আই হাবিবুর রহমান, ব্যবসায়ী শ্রীকান্ত দেব, শাহীনুল ইসলাম, শাহজাহান, নজরুল ইসলাম সুয়েব, শিক্ষক আবুল হাসনাত, গোলাম সরওয়ার, বিকাশ চন্দ, আবুল কাশেম, ব্যাংকার খোরশেদ আহমদ, সুহেল রানা, লেখক রাজিব পাল, ব্যবসায়ী সঞ্জিত দে প্রমুখ।
সভায় বক্তারা বলেন – ভালো খেলোয়ারা দেশের সুনাম অর্জন করেন। তাই খেলোয়ার তৈরি করতে আমাদের সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করার আহবান জানান। জুবিলীয়ান ৯৯ ব্যাচ এর উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।


