Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ জড়িত ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া থানার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের জাকির, সদর থানার সৈয়ারপুরের কাওছার এবং বেরিরচর এলাকার জসিম। গত ৮ই মার্চ সকালে কমলগঞ্জ উপজেলার ৫নং ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা বাপ্পি এরিকের মেয়ে ও মোঃ মাসুদ পারভেজের স্ত্রী ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গল যাওয়ার জন্য কমলগঞ্জের বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কিনা জিজ্ঞাসা করে। তিনি যেতে অস্বীকৃতি জানালে গাড়িটি বারবার সামনে-পেছনে ঘুরাফেরা করতে থাকে। পরে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যদের একটি অংশ সদস্য সচিব আব্দুর রহিম রিপনের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, সম্প্রতি ২৬ জন সদস্য স্বাক্ষরিত একটি আবেদনে জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, সমন্বয়হীনতা, আর্থিক অনিয়ম এবং তৃণমূলের মতামত উপেক্ষার অভিযোগ তুলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। অনাস্থাপত্রটি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং মহাসচিবের দপ্তর থেকে তা গ্রহণ করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সাবেক সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ূনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও শুরুতে…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সুষ্ঠু যান চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ভরাডোবা হাইওয়ে পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার কাজী মো. ছোইয়াব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস–উত্তর) মো. রফিকুল হাসান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আহমেদ, ভালুকা ট্রাফিক ইন্সপেক্টর পলাশ…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে হত্যা মামলার আসামি আজিমুল মোল্লা নামে এক যুবককে ১২টি ককটেলসহ আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আজ বুধবার(১১ মার্চ) দুপুর ২টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর ও আঙিনা থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটক আজিমুল মোল্লা ওই গ্রামের সফারত মোল্লার ছেলে। র‌্যাবের একটি সূত্র জানায়, ওই গ্রামে এখনো অভিযান চলছে। আজিজুল শেখকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাব আরও জানায়, আটক আজিমুল ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি। এসব ককটেল কি কাজের জন্য সংরক্ষন করা হয়েছিলো তা নিয়ে অনুসন্ধান চলছে।

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে উপজেলার ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে (মোবাইল কনফারেন্স) যুক্ত হয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা রবিউল আউয়াল লাভলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বিশেষ…

Read More

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিন বারের সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ৪৬ নওগাঁ -০১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর)মোস্তাফিজুর রহমান এমপি। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যক্ষ আব্দুন নূর। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু),সঞ্চালনায় ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু…

Read More

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী আবু সাঈদ ওরফে মিস্টারকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। রোববার (৮ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে, গতকাল শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু সাঈদ মিস্টার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাতলা সাখইল গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে সাহেব মিয়ার ছেলে। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, যৌতুকের জন্য মারধরের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু সাঈদের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকায় নদীর পাড় থেকে রিপন নামের এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ই মার্চ) রাতে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ৯ই মার্চ রাত ১২টার দিকে বিন্দারানী দীঘিরপাড় এলাকা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন যুবক রিপন। কিন্তু এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবার ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার একদিন পর, মঙ্গলবার (১০ই মার্চ) রাতে কুলাউড়ার কটারকোনা এলাকার…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর মহাসড়কের পাশের ধানক্ষেত থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। পরে বিষয়টি স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়াকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে নতুন কাপড় পরিয়ে তিনি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনে মৌলভীবাজার–৩ আসনের এমপি নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের এখন আলোচনায়। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্রবধূ। ইতিপূর্বে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি। ওয়ান ইলেভেনের পর ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট সদর ও মৌলভীবাজার-৩(সদর ও রাজনগর) আসনে নির্বাচন করেন মোঃ সাইফুর রহমান। সে সময় বিএনপি’র রাজনীতিতে অভিষেক হয় রেজিনার। এরপরই বিএনপির প্রার্থী শ্বশুরের পক্ষে নির্বাচনি মাঠে নেমে পড়েন। বাড়ি-বাড়ি ধানের শীষের বার্তা পৌঁছে উঠান বৈঠকে যোগ দেন। নিয়মিত অংশ নেন নির্বাচনি সভা সমাবেশেও। ছিলেন নির্বাচনি এলাকার কো অর্ডিনেটরের দায়িত্বেও। স্বামী নাসের রহমান কারাগারে থাকলেও ভোটের মাঠে…

Read More

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক বিধবা ভিক্ষুককে মারধরের প্রতিবাদ করায় এক পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করলেও তাকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ায় পুলিশের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে জানা যায়, গত ১ মার্চ উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামের বিধবা ভিক্ষুক সখিনা খাতুন (৫০)কে মারধর করে প্রতিবেশী কিশোর গ্যাং সদস্য শান্ত। বিষয়টি নিয়ে সখিনার প্রতিবেশী মোতাকাব্বির প্রতিবাদ করেন। এ নিয়ে শান্ত মোতাকাব্বিরের বাড়ি ঘরে হামলা চালায়। পরে ২ মার্চ মোতাকাব্বির বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করায় ক্ষিপ্ত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে ফিল্মি কায়দায় প্রাইভেট কারে তুলে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত একজনের পরিচয় পেয়েছে পুলিশ। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে। তাকে গ্রেফতারে জোর অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রবিবার (৮ মার্চ) সকাল প্রায় সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত ওই যুবকের নাম জাহাঙ্গীর। তার বাবার নাম লাল মিয়া। তাদের বাড়ি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, জাহাঙ্গীর নামের ওই যুবকের বিরুদ্ধে এর আগেও চুরি ও ডাকাতির…

Read More

মোঃ নাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় কৃষি সারের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত দামে সার বিক্রি হওয়ার কথা থাকলেও বাস্তবে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চাষিরা। স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার মেইন ডিলারের কাছ থেকে প্রতি বস্তা সার ১৩৫০ টাকায় বিক্রি করা হলেও তা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। একদিন কোনোমতে পাওয়া গেলেও পরদিন গেলে ডিলারের কাছে আর সার পাওয়া যায় না বলে জানানো হয়। পরে একই সার সাব-ডিলারদের কাছে পাওয়া গেলেও তা পর্যাপ্ত থাকে না। কৃষকদের অভিযোগ, সাব-ডিলারদের কাছে সার চাইলে অনেক সময় ‘সার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকায় কর্মজীবী এক নারীকে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। এ ঘটনায় জড়িত আসামিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (৯ই মার্চ) ইফতারের পর তিনি কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও এলাকার ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশির বাড়িতে যান। এসময় স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বটতলা বাজারের সিসিটিভি ক্যামেরা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। ঘটনাস্থল থেকে তিনি মৌলভীবাজারের পুলিশ সুপারকে (এসপি) ফোন করে অপহরণের চেষ্টার সঙ্গে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (৯ই মার্চ) বিকেল ৫টায় বড়লেখা পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমদের মরদেহ এসে পৌঁছায়। সেখানে সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন। বিকেল ৩টায় মরদেহ বড়লেখায় নিজ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এলাকাজুড়ে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ভিড় জমান।…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদী একসময় এলাকাবাসীর জীবিকা, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ উৎস ছিল। কিন্তু দখল, দূষণ এবং নদীর বুকে চর জেগে ওঠার কারণে বর্তমানে নদীটি তার নাব্যতা ও প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি উপনদী। এর উৎসস্থল ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে। নদীটির দৈর্ঘ্য প্রায় ২৪ দশমিক ৮৭ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ১৩৮ মিটার। বক্রাকৃতির এই নদীটি ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবে মেঘনা নদীতে পতিত হয়েছে। স্থানভেদে নদীটি ভিন্ন…

Read More

মোঃ নাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন বাজারে ভোজ্য তেলকে কেন্দ্র করে সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। তেলের দাম বাড়ার সাথে সাথেই অনেক দোকানে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় ভোক্তারা। স্থানীয়দের দাবি, উপজেলার তালতলী সদর বাজার, কড়াইবাড়িয়া বাজার, সানুর বাজার, কচুপাত্রা বাজার, বগি বাজার ও লাউপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় অনেক দোকানে তেল মজুদ থাকা সত্ত্বেও ক্রেতাদের বলা হচ্ছে তেল নেই। তবে বেশি দামে কিনতে রাজি হলে সেই দোকান থেকেই তেল বের করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ক্রেতারা জানান, তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়লেই কিছু অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে রাখেন অথবা তেল…

Read More

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে জমি লগ্নির পাওনা টাকা চাইতে গিয়ে মো. নুরনবী মাতাব্বর(৩৮) নামে এক কৃষক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার চৌধুরী মার্কেটে এই ঘটনা ঘটে। আহত নুরনবী মাতাব্বর চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফাজ্জল মাতাব্বরের ছেলে। নুরনবী মাতাব্বর বলেন, সম্প্রতি চরমানিকা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত জমিতে তরমুজ চাষ করা হয়। সেই জমিতে ইকবাল হাওলাদার ও তার ট্রাক্টরের ম্যানাজার আফসার ও আব্বাসসহ তার সহযোগীরা জমির মালিকদেরকে লগ্নি টাকা না দিয়ে জোরপূর্বক চাষ চালিয়েছে। কৃষকদের অনুরোধে আমি ও অন্যান্য ভূমিহীন জমির মালিকরা টাকা…

Read More

ভোলা প্রতিনিধি। ভোলার চরফ্যাশনে জমি লগ্নির পাওনা টাকা চাইতে গিয়ে মো. নুরনবী মাতাব্বর(৩৮) নামে এক কৃষক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার চৌধুরী মার্কেটে এই ঘটনা ঘটে। আহত নুরনবী মাতাব্বর চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফাজ্জল মাতাব্বরের ছেলে। নুরনবী মাতাব্বর বলেন, সম্প্রতি চরমানিকা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত জমিতে তরমুজ চাষ করা হয়। সেই জমিতে ইকবাল হাওলাদার ও তার ট্রাক্টরের ম্যানাজার আফসার ও আব্বাসসহ তার সহযোগীরা জমির মালিকদেরকে লগ্নি টাকা না দিয়ে জোরপূর্বক চাষ চালিয়েছে। কৃষকদের অনুরোধে আমি ও অন্যান্য ভূমিহীন জমির মালিকরা টাকা…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর সৈয়দ ভাকুরী এলাকায় কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকোই ছয় গ্রামের মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোর ওপর দিয়েই পারাপার হচ্ছে শত শত মানুষ। দীর্ঘদিন ধরে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী সৈয়দ ভাকুরী গ্রামের মিজানুর রহমান জানান, উপজেলার চর সৈয়দ ভাকুরী এলাকায় কাঁচামাটিয়া নদীর উপর নির্মিত অস্থায়ী এই সাঁকোর ওপর দিয়েই দক্ষিণ পাশের তারাকান্দি ভাইদগাঁও, চর সৈয়দ ভাকুরী এবং উত্তর পাশের কাকনহাটি, সৈয়দ ভাকুরী ও দড়ি পাঁচাশী গ্রামের শত শত মানুষ প্রতিদিন…

Read More