Author: Niloy Roy

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল, এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চিকিৎসক এজেডএম…

Read More

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই তাঁর এই নিয়োগ কার্যকর হবে। এদিকে, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠুলি মৌজায় ভুল দাগে অবকাঠামো দেখিয়ে প্রকৃত মালিককে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী মোছা. মিনারা খাতুনের ছেলে রিটন জানান, গ্যাস লাইনের নির্ধারিত রুট কাঠুলি মৌজার বি.আর.এস ১০৬৩ নম্বর খতিয়ানের ৬২৫২ ও ৬২৫৩ নম্বর দাগের ওপর দিয়ে গেছে। ওই দাগে তার মালিকানাধীন স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ ফুট লম্বা ও ১৩ ফুট প্রশস্ত একটি আধাপাকা দালানঘর, ৩০০ ফুট গভীর একটি বোরিং মোটর এবং আড়াই ইঞ্চি ডেলিভারি লাইন। এসব স্থাপনা সরাসরি গ্যাস…

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন যুব জামায়াতের জনশক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে দপ্তিয়র ইউনিয়ন জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, উপজেলা যুব জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, দপ্তিয়র ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, ধুবুরিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সহ-সভাপতি মো. ফেরদৌস এবং ডাকসুর হল সংসদ নেতা মো. খাদেমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মতবিনিময়…

Read More

নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভাসানী স্কুলের হলকক্ষে ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. মহিদুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে আদনান , অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদ্রা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. কামরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড জামায়াত নেতা মো.আব্দুল মালেক এবং…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা দলের স্থগিতকৃত কমিটির কার্যক্রম চালু ও পুনঃবহাল করেছে টাঙ্গাইল জেলা শ্রমিক দল। আজ ২৭ ডিসেম্বর শনিবার জেলা শ্রমিক দলের দলীয় সিদ্ধান্তে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের কাছে স্থগিতাদেশ প্রত্যাহার ও কমিটি পুনঃবহালের চিঠি হস্তান্তর করেছে। জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনার প্রেক্ষিতে ইতিপূর্বের স্থগিতকৃত নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটির কার্যক্রম চালু ও পুনঃবহাল করেছে জেলা কমিটি। টাঙ্গাইল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ মিয়া ও সাধারণ সম্পাদক এ.কে.এম. মনিরুল হক (ভি.পি. মুনীর) স্বাক্ষরিত…

Read More

আরিফ শেখ, রংপুরপ্রতিনিধিঃ আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালা-২০২৫ বিষয়ক অবহিতকরণ সভা আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোনাববর হোসেন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রার্থীদের প্রতিনিধি, নির্বাচনী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার জন্য আচরণ বিধিমালার বিভিন্ন ধারা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা। বিধিমালার জটিল বিষয়গুলো সহজে বোঝানোর জন্য প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। প্রেজেন্টেশনে বিধিমালার মূল ধারা, উদাহরণসহ ব্যাখ্যা এবং সম্ভাব্য লঙ্ঘনের পরিণতি চিত্রসহ উপস্থাপন করা হয়। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বিধিমালার কপি…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলার সম্মানিত নবীন সদস্য বৃন্দের বরণ ও অবসারপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে  ২৭ ডিসেম্বর (শনিবার) বেলা ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  সমর কুমার পাল,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, অবসরপ্রাপ্ত ভূমি কল্যাণ সমিতির সভাপতি শওকত আলী, ভূমি কর্মকর্তা মিলি রানী ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষা বৃত্তি পুরস্কার  ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর (শনিবার)  সুনামগঞ্জ পৌর শহরের  বুলচান্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে  বেলা ১১.৩০টায় এই শিক্ষা বৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র শিক্ষাবৃত্তির পরিচালক মোখলেছুর রহমান এর সভাপতিত্বে  এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর মাহফুজুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিপ্লব সরকার, আবাবিল নুরানী শিশু একাডেমির প্রধান শিক্ষক মাওলানা নূর হোসেন, প্রভাষক আবু সাঈদ,  শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক রোমেনা  ইয়াসমিন। উল্লেখ্য, জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, এবং আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এলকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। , সুখারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন গ্রুপ ও স্থানীয় কাছু মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে গ্রামের…

Read More

মোঃ মহিবুল, পাথরঘাটা উপজেলা প্রতিনিধিঃ উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটায় চলছে তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। ভোরের আলো ফুটলেও কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা নেমে এসেছে কয়েক মিটারে। শীতের এই তীব্রতায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সকাল থেকে কুয়াশায় আচ্ছন্ন সড়কে যানবাহন চলাচল করছে সতর্কতার সঙ্গে। দূর থেকে আসা মোটরসাইকেল ও যানবাহনের হেডলাইটই জানান দিচ্ছে তাদের উপস্থিতি। কুয়াশার কারণে ঝুঁকি এড়াতে অনেক চালক গতি কমিয়ে চলাচল করছেন, ফলে কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে ধীরগতি। শীত ও কুয়াশার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে খেটে খাওয়া মানুষের ওপর। দিনমজুর, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজের অভাবে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হয়ে দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন পেশায় কৃষক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার(২৭শে ডিসেম্বর) মাগরিবের আজানের ঠিক আগের মুহূর্তে উপজেলার দক্ষিণভাগের উত্তর ইউনিয়নের বিওসি কেছরীগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। কুয়েত প্রবাসী জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে দেশে ফিরেন। গুরুতর আহত ব্যক্তি মো. জমির উদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাকে আশঙ্কাজনক…

Read More

গরিব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সার্বিক ব্যবস্থাপনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের সভাপতি হাজী চেরাগ আলীর সভাপতিত্বে ও হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকের এর পরিচলনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি হাজী রফিক উদ্দিন, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মুহিত চৌধুরী, আবাসিক এলাকা জামে মসজিদের সহ সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী,…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড় টিলায় গাছ গাছালির ছত্রছায়ায় সবুজে ঘেরা চাবাগান গুলোতে সাধারণত শীত, মৃদু বাতাস ও কুয়াশা তুলনামূলক বেশি অনূভূত হয়। ফলে প্রচণ্ড ঠান্ডার সময়ে জবুথবু হয়ে পড়েন চা শ্রমিকদের একটি অংশ। পর্যাপ্ত পরিমাণ গরম কাপড়ের অভাবে এই হাড় কাঁপানো শীতে তারা অতিব দুঃখ কষ্টে দিনাতিপাত অতিবাহিত করছেন। কয়েক বছর আগেও শ্রমিকদের চাহিদা অনুযায়ী বাগান কর্তৃপক্ষ শীত নিবারনে চটের বস্তা বিতরণ করলেও এখন আর সেই চটের বস্তা মিলছে না কতৃপক্ষ থেকে। শীতের কারণে বয়স্ক ও শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগাক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। চা শ্রমিকরা জানান, স্বল্প আয়ে পরিবারের খাদ্য ঘাটতি মিটছে না এর মধ্যে গরম কাপড় কেনা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৬শে ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার(২৬শে ডিসেম্বর) বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মইনুল ইসলাম, সাজাপ্রাপ্ত আসামি জইন উদ্দিন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তারকৃত আসামি জমির আলী। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খাঁন জানান, রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৬শে ডিসেম্বর বিকাল ৩টায় উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লোকমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল খালিক, সহসাধারণ সম্পাদক এম. এম আতিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার। ডেভিল হান্ট ফেজ:২ এর আওতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬শে ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫), একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬) ও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিলা কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বড়লেখা থানার পুলিশ সদস্যদের দল সহযোগিতা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কমলগঞ্জের ধলাই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধে জিওব্যাগ স্থাপনের কাজ চলছে। এর অন্যপাশে মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের পাশেই চলছে অবৈধভাবে বালু উত্তোলন। বালু উত্তোলনে নদীর প্রতিরক্ষা বাঁধ ও ব্রিজের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। এরপরও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ফলে হুমকির মুখে পড়েছে ধর্মপুর ও রামচন্দ্রপুর এলাকার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ, দুটি ব্রিজ ও পরিবেশ-প্রতিবেশ। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে ধলাই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিওব্যাগ স্থাপন কার্যক্রম চলছে। এর একই…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সকাল থেকে মৌলভীবাজারে খ্রিস্টান মিশন ও গির্জাগুলোতে প্রার্থনা, ধর্মীয় সংগীত ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব আয়োজনের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খ্রিস্টান মিশনে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্ট ধর্মীয় উপাসনা। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন মোট ৭৫টি চা বাগান ও পুঞ্জির প্রায় সহস্রাধিক খ্রিষ্ট ভক্তবৃন্দরা অংশ নেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খ্রিস্টান মিশনে এসে ফুল দিয়ে বড়দিনকে স্বাগত জানান। ওই সময় খ্রিস্টান মিশনের ফাদার ড. জেমস…

Read More