- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা
- নেত্রকোনায় ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
Author: Niloy Roy
মেহেদি হাসান রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় দেশজুড়ে নানা কর্মসূচি, দিবস ও সেমিনারের আয়োজন হলেও বাস্তবে কর্মক্ষেত্রে নারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন। উত্তরের জেলা নীলফামারীতে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেও নারী শ্রমিকরা পাচ্ছেন অর্ধেক মজুরি—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকার শ্রমজীবী নারীদের কাছ থেকে। নীলফামারী সদর, ডোমার, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় কথা বলে জানা গেছে, কৃষি ও বিভিন্ন শিল্পখাতে নারী-পুরুষ একসঙ্গে কাজ করলেও পারিশ্রমিকে রয়েছে বড় ধরনের বৈষম্য। নীলফামারী জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের পরিচর্যা, তামাক প্রক্রিয়াজাতকরণ, ধানের চারা রোপণ, মাটি কাটা, সড়ক সংস্কার ও আলু উত্তোলনসহ নানা কাজে শত শত নারী-পুরুষ…
টাঙ্গাইল প্রতিনিধিঃ ৮ বছর বয়সী শিশু আয়েশাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনির ফাঁশির দাবিতে, এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আজ ১২ মার্চ সকালে টাঙ্গাইল জেলা আদালত প্রাঙ্গনে মানববন্ধন শেষে নাগরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা গেটে এক মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। উল্লেখ্য, গত ৮ই মার্চ দুপুর আনুমানিক ২ টার সময় নির্মমভাবে হত্যার হওয়া আয়েশার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বক্তব্য রাখেন আয়েশার বাবা মো.হাসেম মিয়া, চাচি সুরিয়া, ফুপাতো বোন নাজমা ও বিথি। তারা আয়েশাকে নির্মম ভাবে হত্যার সাথে জড়িত আজিম সহ জড়িত সকলের ফাঁসির দাবিতে ফুঁসে উঠে।…
টাঙ্গাইল প্রতিনিধিঃ সৌদি আরব সরকার কর্তৃক উপহার হিসেবে পাওয়া ২৩ কার্টুন খেজুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সুষ্ঠুভাবে বন্টন হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর থেকে নাগরপুর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় উপহারের খেজুর গুলো বন্টন করা হয়েছে। প্রতিটি কার্টুনে ৮টি প্যাকেট খেজুর ছিল। যার প্রতি প্যাকেটের ওজন ৮ কেজি। অর্থাৎ প্রতি কাটুনে ৮ কেজি করে খেজুর উপহার হিসেবে বাংলাদেশ সরকার কে দিয়েছে সৌদি আরবের সরকার। মোট ১৮৪ কেজি খেজুর বরাদ্দ হয়েছিল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জন্য। নাগরপুর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। প্রতিটি ইউনিয়ন পরিষদে বরাদ্দের পরিমান ছিলো ১০ কেজি। যা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বারদের) মাধ্যমে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে Rapid Action Battalion (র্যাব)। বুধবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, Rapid Action Battalion-9 (র্যাব-৯) এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল রাত প্রায় সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলাধীন রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোপাল বাউরী (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার বাসিন্দা এবং মৃত রামকান্ত বাউরীর ছেলে। র্যাব সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে Bangladesh Penal Code এর ৩০২/৩৪ ধারায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটি…
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকার শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনী ওরফে কোরল জাহাঙ্গীরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারী-পুরুষরা। বুধবার (১১ মার্চ) বিকেলে তারুয়া সমুদ্র সৈকত সড়কে শত শত নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চালচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এলাকায় মাদক ব্যবসা, ঘরচুরি, অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের সঙ্গে…
ভোলা প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন, হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফারুক এবং তার ছেলে হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃতদের বিরুদ্ধে জমি…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে কৃষকের খিরাসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। ১২ মার্চ বৃহস্প্রতিবার ভোরে হঠাৎ মুষুলধারে বৃষ্টি হলে এ ক্ষতিতে পড়েন কৃষকরা। উপজেলার ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা, রতনপুর, রায়পুর, পাড়ইল, নন্দইল, সমসাবাদ সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২ ঘন্টা ব্যাপী এই বৃষ্টিতে মাঠের খিরা, পিয়াজ ক্ষেতে হাটু পানি জমেছে। এছাড়াও ভুট্টা, সরিষা ও গম ক্ষেতে বৃষ্টির কারণে খেতেই নুয়ে পড়েছে। কৃষকরা তাদের জমির পানি সেচ দিয়ে বের করে দিচ্ছে । অন্য দিকে কেউ কেউ শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে বের করছেন। কৃষকরা…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পুষ্টকামারি উত্তরপাড়া গ্রামের হাসেম এর ২য় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের শিশু কন্যা আয়েশা কে আজ দুপুর আনুমানিক ২টার সময় হত্যাকারী শ্বাসরুদ্ধ করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের বাঁশ ঝারের কাছে ফেলে রেখে যায়। হত্যাকান্ডের শিকার শিশুটির পিতা মাতার সাথে কথা বলে জানা যায় শিশুটির গলায়, কানে ও পায়ে রুপার অলংকার ছিলো। মৃতদেহ উদ্ধারের সময় এসবের কোন কিছুই পাওয়া যায়নি। আয়েশার মা জানায়, আজ ৮ই মার্চ রবিবার দুপুর আনুমানিক ২ টা পর্যন্ত তার সামনে তার দুই মেয়ে খেলা করছিল। আজ দুপুরে ছোটবোন মারিয়া (৪) এর সাথে খেলা করছিল। ছোটবোন…
হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নাম উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা কণ্ঠভোটে পাস হয়। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার এই কমিটির সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন-প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মো. নুরুল ইসলাম, জয়নুল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম।
জাতীয় সংসদের বৈঠক আগামী ১৫ মার্চ রোববার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই।’ তিনি আরো বলেন, ‘গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং সংসদকে মানুষের…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পুষ্টকামারি উত্তরপাড়া গ্রামের হাসেম এর ২য় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের শিশু কন্যা আয়েশা কে আজ দুপুর আনুমানিক ২টার সময় হত্যাকারী শ্বাসরুদ্ধ করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের বাঁশ ঝারের কাছে ফেলে রেখে যায়। হত্যাকান্ডের শিকার শিশুটির পিতা মাতার সাথে কথা বলে জানা যায় শিশুটির গলায়, কানে ও পায়ে রুপার অলংকার ছিলো। মৃতদেহ উদ্ধারের সময় এসবের কোন কিছুই পাওয়া যায়নি। আয়েশার মা জানায়, আজ ৮ই মার্চ রবিবার দুপুর আনুমানিক ২ টা পর্যন্ত তার সামনে তার দুই মেয়ে খেলা করছিল। আজ দুপুরে ছোটবোন মারিয়া (৪) এর সাথে খেলা করছিল। ছোটবোন…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই মার্চ রবিবার উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে নাগরপুর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, এমপি মহোদয়ের সহধর্মিনী মনোয়ারা মুকুল ও সকল অঙ্গ সহযোগে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ হাজারো কর্মী সমর্থক। এ সময় মাগরিবের আযানের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান…
মেহেদি হাসান রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম বক্তব্য ও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম দেন। মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কার্যালয়ের হিসাব রক্ষক জোবায়দুল ইসলাম। বিশেষ…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি নেতা ও নেতার স্ত্রীর সাথে সমন্বয় করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক উপজেলার ১২টি ইউনিয়নে ১২ জন বিএনপি নেতা ও ১২ জন বিএনপি নেতার স্ত্রীর নাম দিয়েছেন। গত ৫ মার্চ ইউএনও স্বাক্ষরিত এমন নির্দেশনা ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের দেয়া হয়েছে। পত্রে দেখা যায়, ১নং বড়খাতায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও ইউনিয়ন বিএনপির সম্পাদক মোবাইদুর রহমান মিঠুর স্ত্রী রাভানা বেগম, ২নং গড্ডিমারীতে ইউনিয়ন বিএনপির আহবায়ক সফিকুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার, সিংগিমারী ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সম্পাদক সাইফুল ইসলাম আলম ও ইউনিয়ন বিএনপির…
মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি বন্দরে নেমেছে স্থবিরতা। গত তিন দিন ধরে তীব্র ডিজেল সংকটের কারণে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। জ্বালানি তেলের এই কৃত্রিম সংকটে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ম্লান হওয়ার শঙ্কা রয়েছে কয়েক হাজার জেলে পরিবারের। অভিযোগ উঠেছে, একদল অসাধু ব্যবসায়ী আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাতে তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করছে। সরেজমিনে দেখা গেছে, পাথরঘাটার বিভিন্ন খালে শত শত ট্রলার অলসভাবে বসে আছে। সাধারণত জেলেরা মাছ বিক্রি করে রসদ ও জ্বালানি সংগ্রহের পর পুনরায় সাগরে ছুটে যান। কিন্তু গত তিন দিন ধরে তেলের ডিপো ও দোকানগুলো…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৯ সিপিসি–২, মৌলভীবাজার এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল কুলাউড়া উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান চালায়। বুধবার দুপুর প্রায় দেড়টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, স্বাস্থ্যবিধি উপেক্ষা করা এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য…
ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের চরনিজামে ভেসে আসা একটি বিদেশি জাহাজের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উল্টো স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরনিজাম এলাকায় মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে মামলার আসামি স্থানীয় বাসিন্দা মাকসুদ সরকার, নুরুল্লাহ ও কালাম চৌধুরী জানান, ২০২২ সালের ১৫ জুলাই সিঙ্গাপুর থেকে আসা আলকুবতান নামের জাহাজটি চরনিজামে ভেসে আসে। এরপর থেকে বিভিন্ন চক্র জাহাজটির মালিকানা দাবি করেছে এবং এর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ভাতিজাকে শাসন করে চড় মারার অপরাধে বড় ভাই হানিফ মিয়ার (৩৫) হাতে তামিম আহমদ (১৬) নামে কিশোর বয়সী ছোট ভাই খুন হয়েছে। বুধবার (১১ই মার্চ) সন্ধ্যার কিছুক্ষণ আগে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় নারকীয় এ ঘটনা ঘটে। নিহত কিশোর তামিম আহমদ (১৬) ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর ৮ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট। এ ঘটনায় পুরো পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত কিশোর তামিম এর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার মিথ্যা কথা বলায় অভিযুক্ত হানিফ মিয়ার ছেলেকে চাচা তামিম শাসন করার এক পর্যায়ে চড় মারে। পরবর্তীতে চড় মারার বিষয়টি হানিফ মিয়াকে তাঁর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ই মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা থেকে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে বসানো বিভিন্ন অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী এনা, হানিফ, শ্যামলী ও বিশাল পরিবহনের বাস কাউন্টারগুলোকে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ভাসমান সিএনজি অটোরিকশাগুলোকে যত্রতত্র দাঁড়াতে নিষেধ করা হয় এবং…

