- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড
- তিস্তা ব্যারাজে মার্কিন রাষ্ট্রদূত
- চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
- শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী
- ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের করিমপুর চা-বাগানের ছোট্ট একটি ঘর থেকে শুরু হয়েছিল কুসুম মুন্ডার স্বপ্নযাত্রা। প্রতিদিনের অভাব, সংগ্রাম আর অনিশ্চয়তার মধ্যেও থেমে যাননি তিনি। পরিবারের দৈনিক ১৮৭.৪৩ টাকার আয়ে চলা সেই সংসার পেরিয়ে আজ তিনি পড়ছেন চট্টগ্রামের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ)। সম্প্রতি প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন ‘অদ্বিতীয়ার গল্প’-এ নিজের জীবনসংগ্রাম, শিক্ষা ও স্বপ্নের কথা তুলে ধরেন কুসুম। অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হয় এবং প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়। কুসুম জানান, ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। তাঁর বাবা-মা দু’জনেই চা-বাগানের শ্রমিক। অল্প আয়ে…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন। আজ সচিবালয়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী আলাদা আলাদা বৈঠক করেছেন। বৈঠকে শ্রমিক কল্যাণ, নগর ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। আইএলও’র কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। এ সময় মন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী বেগম মনোয়ারা মুকুল,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি,সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নাদির আহম্মেদ সহ অন্যরা । পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে একজন প্রতিযোগীর মধ্যে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। দিবসটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মোট ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১টি সরকারি ও ৩৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান রয়েছে। ৪০ টি…
স্টাফ রিপোর্টার: সরকারি প্রতিষ্ঠানসমূহের ছাদে দ্রুত রুফটপ সোলার প্যানেল স্থাপনের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন ও বিডব্লিউজিইডি। আজ রোববার দুপুর ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক শেরগুল আহমদ, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সভাপতি মোঃ আবুল হোসেন, ফেড সুনামগঞ্জের সহ-সভাপতি নুরুল হাসান আতাহের, সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ এবং সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অর্থনৈতিক ও…
জলঢাকা (নীলফা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬।মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক সভার মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় এবং ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, জলঢাকা থানার…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ হাম পরিস্থিতিকে ‘জরুরি স্বাস্থ্য পরিস্থিতি’ ঘোষণা ও পরিস্থিতি তৈরীর কারণে ইউনুস সরকারের বিচারের দাবি যশোর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সারা দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবেবাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৫টায় যশোরের দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও জেলা সম্পাদক তসলিম-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, নাজিম উদ্দিন, জেলা কমিটির অন্যতম নেতা প্রফেসর ইসরারুল হক,সখিনা বেগম দিপ্তী,বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ শহর শাখার অন্যতম নেতা দয়ানন্দ হলদার , সদর…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। আজ (১৯ মে) মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয় ভাবে মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান । উদ্বোধনীতে ভার্চুয়ালী যুক্ত গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জনসচেতনা মুলক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সদর -২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল বাসারের ছেলে অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা মুরগি পরিবহনের একটি পিকআপ ভ্যান দারিয়াপুরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চৌমাথা মোড় ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার চৌমাথা মোড় সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরকারি কলেজের ছাত্র সংগঠনের কর্মীকে মারধর করাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। সে ঘটনাকে কেন্দ্র করে দুপুর থেকেই পৌরশহরে উত্তেজনা বিরাজ করছিল। বিকেল গড়াতেই উভয় পক্ষ দুই ভাগে বিভক্ত হয়ে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের উত্তর ও দক্ষিণ পাশে অবস্থান নিলে চরম…
মনিরুজ্জামান খান গাইবান্ধা : দীর্ঘ ৮ বছর পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে গাইবান্ধার ঐতিহ্যবাহী পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। শনিবার রাত ১১টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ভোটের সংখ্যাসহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. সেকেন্দার আলী (মই প্রতীক) ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল ইসলাম রনজু (চেয়ার প্রতীক) পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ মিয়া রিজু (হ্যারিকেন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মোছাব্বির আল মাসুদ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় মাদক ব্যবসায়ী আলামিন, রুবেল, চায়না রিপন ও তাদের সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করছে। জেলখানায় থাকা রুহেল ও আলামিনের পক্ষে নুরে আলম, শামীম ও ফয়েজ ফারুক নামের তিন ব্যক্তিকে ভাড়া করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসায় নিয়োজিত গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। সম্প্রতি তিনি লেবু বাজারে পরিবহন ব্যবসা শুরু করলে তার…
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় হাট-বাজার ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা জলিলুল রহমান মানিকের উগ্র ও হুমকিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘বাজার রক্ষার স্বার্থে খুন করতে হলে খুন করব, হাত-পা ভাঙতে হলে হাত-পা ভাঙব।’ এমন বক্তব্যে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কবিরহাট উপজেলার আমিন বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপির একটি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এই…
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় হাট-বাজার ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা জলিলুল রহমান মানিকের উগ্র ও হুমকিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘বাজার রক্ষার স্বার্থে খুন করতে হলে খুন করব, হাত-পা ভাঙতে হলে হাত-পা ভাঙব।’ এমন বক্তব্যে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কবিরহাট উপজেলার আমিন বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপির একটি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এই…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। আর এই উৎসবকে ঘিরে কোরবানির পশুর চাহিদা মেটাতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও এখন চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার ছোট-বড় খামার থেকে শুরু করে গ্রামীণ প্রান্তিক কৃষকদের বাড়ির আঙিনায়ও চলছে গরু, ছাগল ও ভেড়া মোটা-তাজাকরণের শেষ মুহূর্তের ব্যস্ততা। দেশীয় জাতের পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় খামারিরা এবার আরও বেশি যত্ন নিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন-পালন করেছেন। তবে অধিকাংশ খামারিরা দেশী গরুর পাশাপাশি অল্প সময়ে অধিক লাভ ও মাংসের চাহিদা পূরণে শাহীওয়াল, রেড সিন্ধি ও ফিজিয়ান গরু বেশি পালন করছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১১) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। যৌথ অভিযানের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৬গ মে) শ্রীমঙ্গল আঞ্চলিক অফিসের র্যাব-৯ এবং বড়লেখা থানা পুলিশ যৌথভাবে বড়লেখার দক্ষিণভাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া আয়েশা করিম নড়াইলের লোহাগড়া থানার বাসিন্দা এবং সিঙ্গাপুর প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (১৫ই মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা করিম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই মে) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে এ পরীক্ষা গ্রহণ করা হয়। দেড় ঘণ্টাব্যাপী আয়োজিত এ পরীক্ষায় প্রাথমিক শারীরিক যাচাই ও বাছাইপর্বে উত্তীর্ণ ২৫৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন। পরীক্ষা শেষে তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিয়োগের পরবর্তী ধাপ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও…
স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল বিন্যাফৈর বাজারের ২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই নাশকতার ঘটনা ঘটে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিন্যাফৈর বাজারে ২ নং ওয়ার্ড বিএনপির এই কার্যালয়টি স্থাপন করা হয়। সেখান থেকেই ওয়ার্ডের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছিল। শুক্রবার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ে থাকাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। আজ ১৬ মে ২০২৬ তারিখ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এর মধ্যদিয়ে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের ১ মার্চ বটতলায় বিশ্ববিদ্যালয়ের যে ভিত্তিপ্রস্তর…

